ঐতিহাসিক বেক্তিবর্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঐতিহাসিক বেক্তিবর্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

আলবার্ট আইন্সটাইন"


আলবার্ট আইন্সটাইন" -বিজ্ঞান ভুবনজয়ী এক অপূর্ব নাম।উনবিং শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী তিঁনি।তাঁকে নিয়ে গত দু'বছর আগে হঠাৎ আমার বেশ কৌতূহল জন্মেছিল।ধীরেধীরে তাঁকে নিয়ে স্টাডি করতে শুরু করলাম, এক এক করে জানলাম উনার অসাধারণ বেড়ে উঠার জিন্দেগী, পড়াশোনা ও গবেষণার জীবনকাহিনী সহ বিজ্ঞান যাত্রায় তার মনোনিবেশ। 

উনাকে নিয়ে একটা গল্প বই পড়েছিলাম।যেখানে গল্পকারে উনার জীবনের অসাধারণ কিছু কাহিনী তুলে ধরা হয়েছিল।একটা ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলাম, যেখানে উনার জীবনের বেশ কিছু আশ্চর্যরকম বিষয় ফুটে তুলা হয়েছিল।বেশ ভালোলাগা এক বিজ্ঞানী!

উনি পৃথিবী ব্যাপী "আপেক্ষিক তথ্যের"জন্য বিখ্যাত। কিন্তু দু:খের ব্যাপার হলেও সত্য যে,উনার সেই তথ্যটাকে এখন পর্যন্ত কেহ পূর্ণাঙ্গ হৃদয়াঙ্গম করে উঠতে পারেনি।উনি যখন এই তথ্য আবিষ্কার করেন,তখন তৎকালীন বিজ্ঞানীগণ উনার আবিস্কার তথ্যের বিরোধিতায় না খেয়ে উঠে পড়ে লাগেন।উনি বললেন : 'আমার তথ্য যদি ভুলই হয়ে থাকে, তাহলে এতো মানুষের পিছনে পড়ার দরকার কী?যেকোন একজনে আমার ভুলটা প্রমাণ করে দেখালেই তো চলে।" 

সে'বিশালাকার বিজ্ঞানীর আজ জন্ম দিন।জীবন বিসর্জনের বদলে পৃথিবীর মানবসম্প্রদায় -কে অনেক কিছু দিয়ে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকলেও,ইসলাম নামক মহান নেয়ামতের সাক্ষাত না পাওয়ায় উনার পরকাল জীবনকে দুর্দশাপন্ন ও লাঞ্চনাকর করে নিয়েছেন।
 — feeling বিজ্ঞানপ্রিয়.



শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

খলিফাতুল মুসলিমীন ওমর ইবনে আব্দুল আযীয রহ.


খলিফাতুল মুসলিমীন ওমর ইবনে আব্দুল আযীয রহ. খিলাফাহর দায়িত্ব গ্রহনের পর যেমনি পার্থিব চাকচিক্য ত্যাগ করে অল্পে তুষ্টির জীবন বেছে নিয়েছিলেন, তেমনি তাঁর মেয়ে আমিনা, উম্মে আম্মার ও উম্মে আব্দুল্লাহকেও এমনই জীবনের উপর অভ্যস্ত করিয়ে নিয়েছিলেন। তাঁর মেয়েদের পার্থিব দরিদ্রতার কথা পড়লে চোখ আর্দ্র হয়ে যায়! 
. 
.
ওমর ইবনে আব্দুল আযীয রহ. প্রতিদিন ঈশার নামায আদায় করে তাঁর মেয়েদের কাছে যেতেন। যেয়ে সালাম দিতেন। একদিন ঈশার নামাযের পর অন্ধকারে মেয়েদের কাছে গিয়ে উপস্থিত হলেন, অতঃপর যখন মেয়েদের উপস্থিতি অনুভব করলেন; মেয়েদের মুখে হাত রাখলেন। মেয়েরা পিতার উপস্থিতি টের পেয়ে তড়িৎ দরোজা দিয়ে পলায়ন করলো! 

ওমর ইবনে আব্দুল আযীয রহ. মেয়েদের লালন পালনকারী মহিলাকে জিজ্ঞেস করলেন, এদের কী হলো? মহিলা উত্তর দিলো, রাতের খাবার হিসেবে তাদের জন্য পেয়াজ আর রশুন ছাড়া কিছুই ছিলোনা; তাই তাদের মুখ থেকে দুর্গন্ধ আসার ভয়ে তারা পালিয়েছে! 

তা শুনে ওমর ইবনে আব্দুল আযীয রহ. কেঁদে ফেললেন। অতঃপর বললেন, হে আমার কন্যারা! দুনিয়ার রঙ-বেরঙ তোমাদের কোনোই উপকারে আসবেনা। তদ্রূপ কোনো উপকারে আসবেনা যদি তোমাদের পিতাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। এই কথাটি শুনে তাঁর মেয়েরা বড়গলায় কান্না জুড়ে দিলেন। ওমর ইবনে আব্দুল আযীয রহ. দ্রুত প্রস্থান করলেন সেই স্থান থেকে।
.
.
একবার ওমর ইবনে আব্দুল আযীয রহ. এর মেয়ে আমিনা তাঁর সম্মুখ দিয়ে গমন করলেন। খলিফা তখন বসা ছিলেন। তিনি ডাক দিলেন: আমিনা! আমিনা! কিন্তু আমিনা না থেমে চলে গেলেন। তিনি একজন ব্যক্তিকে তাঁকে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। আমিনাকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করলেন, তুমি ডাক শুনলেনা কেনো? আমিনা উত্তর দিলেন, আমার পরনের জামা ভালো নয় তাই! 

ওমর ইবনে আব্দুল আযীয রহ. বললেন, হে মুযাহিম! ঐ যে বিছানাকে আমি ছিঁড়ে ফেলেছি, তা থেকে একে একটা জামা বানিয়ে দাও! 
.
.
সূত্র-

(সাফহা-তুন মুশরিক্বাতুন মিন হায়াতি উমার ইবনি আব্দিল আযীয, পৃষ্টা- ১২৩)

রবিবার, ৫ জুন, ২০১৬

গায়ের রঙ কালো ছিল বলে নিজ দেশেই নিগৃহীত হয়েছিলেন তিনি

গায়ের রঙ কালো ছিল বলে নিজ দেশেই নিগৃহীত হয়েছিলেন তিনি। রাগে-দুঃখে অলিম্পিক জেতা গোল্ড মেডেল নদীতে ছুড়ে ফেলে দেন। 
এরই মাঝে একদিন কেসিয়াস ক্লে মুসলিম হয়ে যান। ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ আলী নামেই তাকে সবাই চেনে। ৭৪ বছর বয়সে আজ এই কিংবদন্তী মারা গেছেন।

জীবনের হিসেব-নিকেশ, জীবন এবং মৃত্যুর প্রকৃত বাস্তবতা সম্পর্কে স্বচ্ছ চিন্তার দেখা মেলে তাঁর বক্তব্যে। মৃত্যু পরবর্তী জীবনে জান্নাতের নিয়ামাহ এবং পুরষ্কার লাভের তীব্র আকাঙ্ক্ষা সত্যিই ঈর্ষনীয়।
আলোচনা টির সম্পূর্ণ বঙ্গানুবাদ করেছে Muslim Speakers In Bangla. আল্লাহ ভাইদের উত্তম প্রতিদান দিক। নিচে তুলে ধরা হলো।
// 
--মোহাম্মদ, আমি জানতে চাই, বক্সিং থেকে অবসর নেওয়ার পর আপনি কি করবেন?
(ঘুমানোর অভিনয় করছেন) ........আমি চেষ্টা করছি তাকে জাগিয়ে তোলার।

-- আমি ঘুমাবো, শুধুই ঘুমাবো। যখন আমি বক্সিং থেকে অবসরে যাবো, আমি আসলে জানি না, আমি এখানে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এটা হয়তো আপনাদের চিন্তার খোরাক হতে পারে। জীবন আসলে তেমন বড় নয়। ৩০ বছরের একজন সাধারণ মানুষের কথাই ধরুন। আপনার বয়স যদি এখন ৩০ বছর হয়, তাহলে আসলে আপনার বয়স ৭ বছর। দেখুন আমি কিভাবে এটা প্রমাণ করি। ৩০ বছরের সাপেক্ষে আপনার প্রতিদিনের ৭/৮/৯ ঘন্টা ঘুমকে হিসাব করুন । গত রাতে আপনি বিছানায় গিয়েছেন এরপর সকালে ঘুম থেকে জেগেছেন। মাঝখানের কিছু আপনার মনে নেই। আপনি অচেতন ছিলেন প্রায় ৮ বছর, যদি আপনার বয়স হয় ৩০ বছর, আপনি ঘুমিয়ে কাটিয়েছেন ৮ বছর। এই ৩০ বছরে কি পরিমাণ ভ্রমণ আপনি করেছেন ? টেলিভিশন স্টেশন থেকে বাসায় অথবা অন্য কোন দেশে, অন্য কোন শহরে, অথবা স্কুলে, চার্চে। সম্ভবত আপনার জীবনের ২ বছর কেটেছে ভ্রমণ করে, গন্তব্যস্থলে আসা-যাওয়া করে। সুতরাং ৮ বছর ঘুমানো, ২ বছর ভ্রমণ। এরপর আছে আপনার জীবনে এই অধ্যায় যখন আপনি কিছু অর্জন করতে চান। কতসময় আপনি স্কুলে বসে কাটিয়ে দিয়েছেন ?
আমেরিকাতে আমরা স্কুল করি ক্লাস ওয়ান থেকে দ্বাদশ ক্লাস পর্যন্ত। এখানেও কি একই নিয়ম ? হ্যাঁ, মোটামুটি একই। দিনে ৬ ঘন্টা ? হ্যাঁ। দিনে ৬ ঘন্টা করে ১২ বছর। হিসাব করে দেখুন, আপনি অন্য কোথাও যাওয়া ছাড়া, ক্লাশরুমে বসে কাটিয়ে দিয়েছেন ৩ বছর। ২ বছর ভ্রমণে, ৮ বছর ঘুমিয়ে, ৩ বছর স্কুল করে। কত মুভি আপনি দেখেছেন, কতগুলো রেসলিং খেলা, কত পরিমাণ বিনোদন, কতগুলো সিনেমা হল, বেইসবল খেলা ? সম্ভবত ২ বছর বিনোদন। সুতরাং, যেই সময়ের মধ্যে আপনার সন্তান হয়, - খেয়াল করুন আমি কি বলছি - যেই সময়ের মধ্যে আপনি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য কোন ব্যবস্থা করেন, যেই সময়ের মধ্যে আপনি আপনার বাসস্থানের জন্য খরচ পরিশোধ করেন, ততদিনে আপনার বয়স ৬০ বছর। সুতরাং, জীবন আসলেই অনেক ছোট।
আপনি যদি আপনার সকল ভ্রমণ, ঘুম, স্কুল, বিনোদন যোগ করেন, সম্ভবত জীবনের অধর্েক সময় আপনি কিছু না করেই কাটিয়ে দিয়েছেন। এখন আমার বয়স ৩৫ বছর। আরও ৩০ বছর পরে আমার বয়স হবে ৬৫। ঐ বয়সে আমাদের আর কোন প্রভাব থাকে না, আমরা ৬৫ বছর বয়সে তেমন কিছুই করতে পারি না। আপনার স্ত্রীও আর ভালোবাসবে না। সুতরাং আমি যা বলতে চাই, আপনার বয়স যদি ৬৫ বছর হবে, আপনাকে আরও অনেক কিছু করতে হবে। আপনারা জানেন, ৩০ বছর পরে আমার বয়স হবে ৬৫। এই ৩০ বছর বয়সে আমাকে ৯ বছর ঘুমাতে হবে। আমি ৩০ বছর শুধুমাত্র দিন পাবো না। আমাকে ভ্রমণ করতে হবে। সম্ভবত পরবর্তী ৩০ বছরের মধ্যে আমাকে ৪ বছর কাটাতে হবে ভ্রমণ করে। ৯ বছর ঘুমিয়ে, টেলেভিশন, বিনোদন ইত্যাদির জন্য ৩ বছর। আমার ছিল ৩০ বছর, এর মধ্যে সম্ভবত আমি ১৬ বছর পাবো গঠণমূলক কিছু করার জন্য। সুতরাং এভাবে আমাদের প্রত্যেকের জীবনই ভেঙ্গে হিসেব করা যায়।
আমি আমার পরবর্তী ১৬ বছরে কি করবো ? সর্বোত্তম কোন কাজটি আমার করা উচিৎ ? সৃষ্টিকর্তার সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রিয়াল স্টেইটের মালিক হওয়া, ব্যাবসা করা, বক্সিং শিখানো— এগুলো আমাকে জান্নাত দিবে না। কতজন এখানে বিশ্বাস করেন যে একজন সর্বশ্রেষ্ঠ সত্তা আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন ? কতজন বিশ্বাস করেন যে, কোন এক শক্তি আছে যা সৃষ্টি করেছে চাঁদ, সূর্য, তারা ? কতজন বিশ্বাস করেন যে, এই জিনিসগুলো এমনি এমনিই তৈরী হয় নি, কেউ একজন এগুলোকে সৃষ্টি করেছেন ? কতজন বিশ্বাস করেন যে একজন সৃষ্টিকর্তা আছেন ? কতজন বিশ্বাস করেন যে কোন সৃষ্টিকর্তা নেই ? আমি যদি আপনাদের বলি যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, এই গ্লাস নিজে থেকেই অস্তিত্ব লাভ করেছে, এই গ্লাস নিজেকেই নিজে তৈরী করেছে, কোন মানুষ এই গ্লাস তৈরী করেনি, আপনি কি এটা বিশ্বাস করবেন ? আপনি কি এটা বিশ্বাস করবেন যে এটা নিজেকে নিজে তৈরী করেছে ? না। আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন না, ঠিক? আমি বলছি সে বিশ্বাস করবে না। আমি যদি বলি যে, এই টেলিভিশন স্টেশন এমনি এমনিই অস্তিত্ব লাভ করেছে, কোন মানুষ এটাকে তৈরী করেনি, আপনারা বলবেন মোহাম্মাদ আলীর মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, যদি এই গ্লাস এটাকে তৈরী করতে না পারে, যদি আমি আপনাকে বলি, আপনি যে পোশাক পরিধান করে আছেন, তা নিজেই নিজেকে তৈরী করেছে, আপনি মোটেই বিশ্বাস করবেন না। কিন্তু আপনার পোশাক যদি নিজেকে তৈরী করতে না পারে, যদি এই গ্লাস নিজেকে তৈরী করতে না পারে, যদি এই বিল্ডিং নিজেকে তৈরী করতে না পারে, তাহলে কিভাবে চাঁদ তৈরী হলো ? কিভাবে নক্ষত্রপুঞ্জ, জুপিটার, নেপচুন, মঙ্গলগ্রহ, সূর্য, কিভাবে এই প্রকৃতি, কিভাবে এতসব কিছু আসলো ? যদি না কোন মহাজ্ঞানী সত্তা পরিকল্পনা করে এটা বানিয়েছেন। সুতরাং, আমি যা বলছি তা হলো, আমি বিশ্বাস করি যে আমরা বিচারের সম্মুখীন হবো। এত ইহুদি হত্যা করার পরেও হিটলারের মতো মানুষের কি পার পেয়ে যাওয়া যুক্তিসঙ্গত ? তাকে শাস্তি দেয়ার জন্য আবশ্যই কেউ থাকার কথা। এখানে সেই শাস্তি ভোগ না করলেও মৃত্যুর পরে সে এটা ভোগ করবে। শাস্তি হবে চিরকালীন। সুতরাং, আমি যা করবো যখন আমি অবসরে যাবো, তা হচ্ছে নিজেকে তৈরী করা সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের জন্য। কারণ, আমার প্লেন দুর্ঘটনায় পড়তে পারে। এখানে কি বিমান বিস্ফোরণ হয় না ? মানুষ কি প্রতি দিনই মারা যাচ্ছে না ?
এটা চিন্তা করা অত্যন্ত ভয়ঙ্কর যে, আমি জাহান্নামে যাবো চিরকালের জন্য, আগুনে দগ্ধ হওয়া অনন্তকালের জন্য ! সুতরাং আমি যা করবো,(আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি জবাব দিচ্ছি) আমি যখন অবসর নিবো, আমি সর্বাত্মক চেষ্টা করবো মানুষকে সাহায্য করার জন্য। এই জন্যই আমি এখানে(ইংল্যান্ড) জনি ওয়াকার এর সাথে। একজন দরিদ্র মানুষ এসেছে, এখানে কতিপয় তরুণ যাদের অর্থের প্রয়োজন। আর কেউ আমাকে আহ্বান করছে তাদেরকে সাহায্য করার জন্য। সৃষ্টিকর্তা আমাকে দেখছেন। সৃষ্টিকর্তা আমার প্রশংসা এজন্য করেন না যে আমি জো ফ্রেইযারকে (আরেকজন বিখ্যাত বক্সার) হারিয়েছি। তাকে হারানোতে আল্লাহ কিছু দিবেন না। আমরা যতদূর জানি, ইংল্যান্ড বা আমেরিকাকে আল্লাহ গুরুত্ব দেন না। কারণ সবকিছুই তাঁর। তিনি দেখতে চান আমরা একে অপরের সাথে কেমন ব্যবহার করি, কিভাবে আমরা একে অপরকে সাহায্য করি। তাই, আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই, আমার নাম এবং সুনামকে ব্যবহার করে দানশীলতায় সহায়তা করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য, মানুষের মাঝে ঐক্য ও সংহতি তৈরীর জন্য। মানুষ একে অপরকে বোমা মারছে ভুল ধর্মীয় বিশ্বাসের কারণে। পৃথিবীতে আমাদের এমন কাউকে দরকার শান্তি প্রতিষ্ঠার জন্য। তাই, আমি যদি মারা যাই, আর যদি জান্নাত থাকে, আমি তা দেখতে চাই। কারণ, আমরা কয় দিনইবা বঁাচি, ৮০ বছর ? এই রুমের প্রত্যেকেই, আপনাদের মধ্যে কেউ মারা যাবে ২০ বছর পরে, কেউ মারা যাকে ৫০ বছর পরে, কেউ মারা যাবে ৩০, ৬০ অথবা ৭০ বছর পরে। আমরা সবাই খুব শীঘ্রই মারা যাবো। আর, ধরে নিলাম, যদি আপনি বঁাচেন ১২৫ বছর, যা আসলে আমাদের পক্ষে সম্ভব না, তাই না ? ধরুন, আমরা বাচিঁ ২৫০ বছর, আর আপনি এর মধ্যে ইন্দ্রীয় সুখ উপভোগ করেছেন ১৪৫ বছর, এর পরেও সেই জীবনের অবসান হবে। সুতরাং, আমাদের এই পৃথিবীতে ৮০ বছরের মতো সময়ও নেই। এটা একটা পরীক্ষা তা দেখার জন্য যে কোথায় আমাদের পরিণতী হবে জান্নাত নাকি জাহান্নাম। এটাই প্রকৃত জীবন নয়। আপনার আসল সত্তা হলো আপনার ভিতরে, আপনার দেহ বৃদ্ধ হয়ে যায়। একসময় আপনি দেখবেন আপনার দঁাত নেই, আপনার চুল পড়ে যাচ্ছে, দেহ অবসন্ন হয়ে আসছে। কিন্তু আপনার আত্মা কখনো মরে না। এটা চিরকাল জীবিত থাকবে। সুতরাং আপনার দেহ শুধুমাত্র আপনার আত্মাকে বহন করছে।
সুতরাং, সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা করছেন এটা দেখার জন্য যে, কিভাবে আমরা অন্যের সাথে আচরণ করি, জান্নাতে আমাদের প্রকৃত বাসস্থানের অধিকারী হতে পারি। সুতরাং, এই বস্তুগত উপকরণাদি বেশিদিন টিকে না। এই বিল্ডিং টিকে থাকা অবস্থাতেই এর নির্মাতা মানুষটি মারা যাবে। ইংল্যান্ডে আনেক রাজা-রাণী ছিলেন, তারা সবাই মারা গেছেন। একজনের পরে আরেকজন আসবে। সুতরাং, আমরা এখানে চিরকাল অবস্থান করবো না। আমরা শুধুমাত্র সম্পত্তির তত্ত্বাবধায়ক, আমরা কোন কিছুর অধিকারী নই। এমনকি আপনার সন্তানরাও আপনার নয়। আপনি মনে করছেন আমি মিথ্যা বলছি ? আপনার স্ত্রী আসলে আপনার নয়। আপনি মারা যান আর এরপর একবছর পরে ফিরে এসে আপনার বেডরুমে ঘুমাতে যান আর দেখুন আপনার স্ত্রী কি আপনার থাকে কিনা। আপনি আপনার স্ত্রীর অধিকারী নন। আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, হয়তো আপনারা এ ব্যাপারে পড়েছেন। আমার চার সন্তান এখন অন্য আরেকজনকে বাবা ডাকে। তারা এখন আর আমাকে দেখে না। আপনি আপনার সন্তানদের অধিকারী নন। আপনি আপনার পরিবারের অধিকারী নন। তাই, আমি যা বলছি, জীবনের সবচেয়ে গুরুত্বপূণর্ বিষয় হলো, কি ঘটবে আপনি যখন মারা যাবেন, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। আর এটা হবে অনন্তকালের।
অনন্তকাল কি পরিমাণ সময় ? উদাহরণ হিসেবে সাহারা মরুভূমিকে নিতে পারেন। সাহারা মরুভূমিতে অনেক বালি তাই না ? ধরুন, একটা বালির কণা হলো ১০০০ হাজার বছরের প্রতীক। আর যখন আপনি জাহান্নামে দগ্ধ হবেন, তা হবে চিরকালেন জন্য, চিরকাল এবং চিরকাল, কোন শেষ নেই। কত লম্বা সময় তা ? আপনাদেরকে একটা ধারণা দেই অনন্তকাল কত লম্বা। আমি আপনাদেরকে বলেছি সাহার মরুভূমির থেকে প্রতি ১০০০ বছরে একটা করে বালির কণা নিতে থাকুন যতক্ষণ না মরুভূমি খালি হয়ে যায়। ঠিক আছে, অপেক্ষা করুন ১০০০ বছর, তারপর একটি বালির কণা তুলে নিন। পরবর্তী কণা নেওয়ার আগে আরও ১০০০ বছর অপেক্ষা করুন। কণা তুলতে থাকুন যতক্ষণ না মরুভূমিতে আর কোন বালি না থাকে। আপনি জানেন এটা কত লম্বা সময় ? আমেরিকার বয়স ২০০ বছরও না। ১০০০ বছর পূর্ণ করতে আমাদেরকে আরও ৮০০ বছর পার করতে হবে। সুতরাং, এই চিন্তা আমাকে আতঙ্কিত করে যে, আমি একদিন মারা যাবো আর এরপর জাহান্নামে যাবো। আমি এরোপ্লেনে আছি আর এটা যেকোন সময় বিস্ফোরিত হতে পারে, আমি সবসময় ভ্রমণ করছি। সৃষ্টিকর্তা আমার বিচার করবেন। আমি মানুষ হত্যা করতে পারি, আমি ডাকাতি করতে পারি। প্রশাসন আমাকে নাও ধরতে পারে, এফ. বি. আই. স্কটল্যান্ড ইয়ার্ডও হয়তো আমাকে নাও ধরতে পারে। কিন্তু যখন আমি মারা যাবো, কেউ একজন আমাকে দেখছেন এবং হিসাব রাখছেন আর আমি তা থেকে পালাতে পারবো / রেহাই পেতে পারবো না। আর আমি আগুনে দগ্ধ হতে চাই না চিরকাল, চিরকাল এবং চিরকালের জন্য, আমি জান্নাতে যাবো। তাই, আমি বক্সিং থেকে অবসরের পরে যা করবো, পরবর্তী ১৬ বছরের গঠনমূলক সময়ে আমি নিজেকে তৈরী করবো যাতে সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে পারি এবং সর্বোত্তম স্থানে যেতে পারি। এটা কি যুক্তিসঙ্গত মনে হয় ?
//
.
May Allah have mercy on him and elevate his rank, and join him with the greatest in Jannatul firdaws. 
Ameen

শনিবার, ৪ জুন, ২০১৬

নিজের মুসলমান পরিচয়ে গর্ব করতেন আলী।


নিজের মুসলমান পরিচয়ে গর্ব করতেন আলী। ১৯৬৭ সালে শিরোপার দাবিদার আরনি টারেল বলেছিলেন তিনি তার প্রতিদ্বন্দ্বির নতুন নামের স্বীকৃতি দেবেন না(মুসলমান নাম মোহাম্মদ আলী) আলী সেবার ইচ্ছে করেই লড়াইকে ১৫ রাউন্ড পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। আর বারবার অসহায় টারেলক ঘুষিতে ঘুষিতে কাঁপিয়ে দিয়ে জানতে চেয়েছিলেন, ‘বল, আমার নাম কি? বল আমার নাম কি?’ কিনসাসায় ফোরম্যানের বিরুদ্ধে লড়ার আগে মোহাম্মদ আলী টিভি ক্যামেরার সামনে বলেছিলেন, ‘আমি আল্লাহর জন্য এবং আমার জনগণের জন্য লড়ছি। আমি টাকার জন্য বা খ্যাতির জন্য লড়ছি না। আমি আমার জন্য লড়াই করছি না। আমি কৃষ্ণাঙ্গ জনগণের উন্নতির জন্য, যেসব কৃষ্ণাঙ্গের ভবিষ্যত নেই, যেসব কৃষ্ণাঙ্গ মদ আর মাদকাসক্তিতে ডুবে রয়েছে, তাদের জন্য লড়ছি। আমি আল্লাহর হয়ে কাজ করছি।’ আমি ধূমপান করিনা, কিন্তু আমি আমার পকেটে একটি ম্যাচবক্স রাখি। যখন আমার হৃদয় কুপ্রবৃত্তির কারণে গুনাহ করতে চায় ,তখন আমি একটি কাঁঠি জ্বালাই এবং আমার হাতের তালুর কাছে নিয়ে তাপ দেই। এবং আমি নিজেকে জিজ্ঞেস করিঃ ”আলী তুমি সামান্য এই তাপ সহ্য করতে পারছ না, কিভাবে জাহান্নামের অসহ্য তাপ সহ্য করবে?” কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী।

আমি ধূমপান করিনা, কিন্তু আমি আমার পকেটে একটি ম্যাচবক্স রাখি।


আমি ধূমপান করিনা, কিন্তু আমি আমার পকেটে একটি ম্যাচবক্স রাখি। যখন আমার হৃদয় কুপ্রবৃত্তির কারণে গুনাহ করতে চায় ,তখন আমি একটি কাঁঠি জ্বালাই এবং আমার হাতের তালুরকাছে নিয়ে তাপ দেই। এবং আমি নিজেকে জিজ্ঞেস করিঃ ”আলী তুমি সামান্য এই তাপ সহ্য করতে পারছ না, কিভাবে জাহান্নামের অসহ্য তাপ সহ্য করবে?” --কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী
ক্যাসিয়াস মার্কাস ক্লে, ইসলাম ধর্ম গ্রহণের আগে এটাই ছিল তাঁর নাম। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইসভিল কেন্টাকিতে আলী আফ্রিকান-আমেরিকান মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।আমেরিকান এই বক্সার চ্যাম্পিয়ান খ্রিষ্টান হতে মুসলমান হওয়ার জন্য তার খেতাব , সম্মান ও প্রাণ নিয়ে টানাটানি চলে কিন্তু বীরদর্পে তিনি ঘোষণা করলেন, আমার নাম 'ক্যাসইয়াস ক্লে নয়, আমি এখন মোহাম্মদ আলী।'
১৯৬৪ সালে তিনি সৈনিক জীবনে প্রবেশ করতে ব্যার্থ হন পরীক্ষায় অনুত্তীর্ন হয়ার কারনে। ১৯৬৬ সালে তিনি উত্তীর্ন হন।ভিয়েতনামে যুদ্ধের জন্য তাকে মনোনয়ন দেয়া হলে তিনি যুদ্ধে যেতে অস্বীকৃতি জানান এই বলে যে, "এ যুদ্ধ পবিত্র কোরান শিক্ষার বিরোধী। আমি এ যুদ্ধে সামিল হতে পারি না। আমরা আল্লাহ ও তার রাসুলের অনুমতি ছাড়া যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না। কোন খৃস্টানের কিংবা অবিশ্বাসীদের যুদ্ধে শরিক হওয়া আমাদের উচিত হবে না।" তিনি আরও বলেন, "তাদের (ভিয়েতনামীদের) সাথে আমার কোন বিবাদ নেই। তারা (ভিয়েতনামীরা) আমাকে কালো বলে গাল দেয় নি।অন্যত্র তিনি বলেন," তারা (মার্কিনিরা) কেন আমাকে উর্দি পরিয়ে দশ হাজার মাইল দূরে পাঠিয়ে ভিয়েতনামীদের উপর বোমা আর বুলেট মারতে বলবে যখন লুইসভিলেই (আলীর গ্রাম) সামান্যতম মানবাধিকার অস্বীকার করে নিগ্রোদের সাথে কুকুরের মত আচরণ করা হয়।"
মোহাম্মদ আলী তিন তিনবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন।১৯৬৭ সালে ভিন্ন ধর্মীয় বিশ্বাস ও ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতার কারণে গ্রেফতার হন এবং তার বক্সিং খেতাব কেড়ে নেয়া হয়। শুধু কি তাই, তার বক্সিং লাইসেন্সও স্থগিত করা হয়।
মোহাম্মদ আলী ১৯৬১ সালের দিকে মুসলমান হন।প্রথম দিকে তিনি বিভ্রান্ত সংগঠন 'নেশন অব ইসলামে' থাকলেও ১৯৭৫ সালে আলী সুন্নি মুসলমানে দীক্ষিত হন। Howard University ‘র চার হাজার উৎফুল্ল ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি বলেন, "Black Is Best".
তিনি ৬১ টি বক্সিং প্রতিযোগিতার মধ্যে ৫৬ টিতে জয়ী হন। মাত্র ০৫ টিতে পরাজিত হন।১৯৮১ সালে এই মহান বক্সার অবসর গ্রহণ করেন।১৯৮৪ সালে আলীর পারকিসন্স রোগ ধরা পড়ে।মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই রোগে ভোগেছেন।
১৯৭৮ সালে বাংলাদেশে এসেছিলেন সর্বকালের সেরা এই ক্রীড়াবিদ। বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেই সময় বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়েছিল। বাংলাদেশে এসে এত খুশি হয়েছিলেন, ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’
মার্কিন সরকার তার নাগরিকত্ব বাতিল করতে চাইলে তিনি বলেন " আমার বাংলাদেশ আছে"।
(অবশ্য বর্তমানে যদি তিনি বাংলাদেশে আসতে পারতেন তাহলে দেশে ফিরে গিয়ে বলতেন, নরক দেখতে চাইলে বাংলাদেশে যাও)
কিংবদন্তি এই বক্সার মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

মোহাম্মদ আলী‘


ভিয়েতনামের মানুষের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। শুধু সাদা চামড়ার মানুষের আধিপত্য বজায় রাখার জন্য ১০ হাজার মাইল দূরের কোনো দেশে গিয়ে মানুষের ওপর অত্যাচার করা, খুন করা, বোমা ফেলা এই কাজে আমি যুক্ত হব না। পৃথিবীর বুকে এসব অবিচার বন্ধ হওয়া উচিত।’
কথাগুলো বলছিলেন এমন একজন মানুষ, যাঁর ছিল মানবতার প্রতি ভালোবাসা, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে জেনেও তিনি এই কথাগুলো বলেছিলেন। দাঁড়িয়ে গিয়েছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে। খেলার লাইসেন্স সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল। গ্রেপ্তারও হয়েছিলেন। তার পরও মানবতার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেননি। মানুষটি আমাদের সবার প্রিয় বক্সার মোহাম্মদ আলী।
ক্যাসিয়াস মার্কাস ক্লে, ইসলাম ধর্ম গ্রহণের আগে এটাই ছিল তাঁর নাম। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইসভিল কেন্টাকিতে আলী আফ্রিকান-আমেরিকান মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ক্যাসিয়াস মার্কাস ক্লে সিনিয়র ছিলেন সাইনবোর্ড বিলবোর্ড পেইন্টার। মা গৃহিণী। আলীর বক্সিংয়ে আসাটা ছিল অনেকটা নাটকীয়। ১২ বছর বয়সে আলী এক সাইকেল চোরকে ধরেন। ধরার সময় চোরকে এমনভাবে ঘুসি মারেন, যেটা দেখে লুইসভিল থানার পুলিশ অফিসার জো মার্টিন মুগ্ধ হয়ে যান। এই মার্টিনই আলীর প্রথম বক্সিং কোচ।
১৯৬০ সালের ২৯ অক্টোবর ১৮ বছর ২৮৬ দিনে মোহাম্মদ আলীর বক্সিং রিংয়ে অভিষেক হয়, প্রতিপক্ষ ছিল টানি হানসেকার। তারপর ১৯৬৩ সাল পর্যন্ত ১৯টি ম্যাচ খেলে সবগুলোতেই জেতেন। এর মধ্যে ১৫টি জয় ছিল ‘নক আউটে’। সে সময় আলী জিম রবিনসন, হেনরি কুপার, জর্জ লোগান, আলন্সো জনসন ও জনি ফ্লি ম্যানের মতো বক্সারদের হারান। ১৯৬২ সালে হারান আর্চি মুরকেও। ১৯৬৩ সালে আলী ও ডাগ জোন্সের ম্যাচটি ছিল ‘ফাইট অব দি ইয়ার’। ম্যাচটি হয়েছিল নিউইর্য়কের ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেনে’।
আলীর জন্য সেই ম্যাচটি ছিল সবচেয়ে কঠিন ম্যাচ। ১০ রাউন্ড পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত আলী জেতেন। ১৯৬৩ সালের শেষের দিকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার ছিলেন। সে সময় হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন সনি লিস্টন। শুধু দুর্দান্ত বক্সারই নন, অপরাধী হিসেবে পুলিশের খাতায় নামও ছিল তাঁর। আলীর সঙ্গে লড়াইয়ের দিন ঠিক হয় ২৫ ফেব্রুয়ারি ১৯৬৪। আলী ছিলেন আন্ডারডগ, কিন্তু তার পরও ম্যাচ শুরুর আগে আলী লিস্টনকে উদ্দেশ করে বলেন, ‘ও বিশাল কদর্য একটা ভালুক। ওর শরীর থেকে অনেক সময় ভালুকের গন্ধ বের হয়। হারানোর পর তাকে আমি চিড়িয়াখানায় দান করব।’
মানসিকভাবে লিস্টনকে বিপর্যস্ত করার জন্যই আলী এ কথার লড়াই শুরু করেছিলেন। ম্যাচের আগে আলী চিত্কার করে সবাইকে বলতে থাকেন, আজ বক্সিং রিংয়ে কেউ একজন মারা যাবে! শেষ পর্যন্ত সপ্তম রাউন্ডে গিয়ে আলী লিস্টনকে ‘নক আউট’ করেন। এটি ছিল সেই সময় বক্সিং রিংয়ে সবচেয়ে বড় আপসেট।
অবশ্য পরে আলীর সেরা প্রতিপক্ষ হয়ে ওঠেন জো ফ্রেজিয়ার। আলী-ফ্রেজিয়ারের লড়াই সারা বিশ্বের কোটি কোটি মানুষ টিভিতে দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল।
১৯৬০ সাল ছিল আলীর জীবনের স্মরণীয় একটি বছর। রোম অলিম্পিকে বক্সিংয়ে সোনা জেতেন। অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী খেলোয়াড় হওয়ার পরও রোমের একটি রেস্টুরেন্টে তাঁকে খাবার দিতে অস্বীকৃতি জানানো হয়। ‘অপরাধ’ তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ! রাগে, দুঃখে, অপমানে আলী অলিম্পিক মেডেলটি টাইগ্রিস নদীতে ফেলে দেন। ১৯৬১ সালে আমেরিকান কৃষ্ণাঙ্গ নেতা মালেক এল শাহাবাজের (ম্যালকম এক্স) অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পর থেকে পরিচিত হন ‘মোহাম্মদ আলী’ নামে।
নতুন পরিচয় সবাই সহজভাবে নিতে পারল না। বড় বড় স্পনসর মুখ ফিরিয়ে নিল। ১৯৬৭ সালে ভিয়েতনাম যুদ্ধে যাওয়ার ডাক এল, কিন্তু তিনি মানবতার পক্ষে থেকে যুদ্ধে যেতে অস্বীকার করেন। তাঁকে জেলে পাঠানো হয়।
১৯৭৮ সালে বাংলাদেশে এসেছিলেন অনেকের চোখের সর্বকালের সেরা এই ক্রীড়াবিদ। বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেই সময় বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়েছিল। বাংলাদেশে এসে এত খুশি হয়েছিলেন, ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’
তাবিথ আউয়াল


সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০১৬

হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী – [১]

সম্পাদনায়,মুহাম্মদ গোলাম হুসাইন

ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর আসল নাম  আবু হামিদ মুহম্মদ।তাঁর পিতা ও পিতামহর উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই সবাই উনাকে ঐ স্থানের নাম অনুযায়ী গাজ্জালী নামেই চিনে।
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর যুগে পারস্যের সম্রাট ছিলেন সলজুক বংশীয় সুলতান রুকনুদ্দীন তোগরল বেগ। সলজুগ বংশীয় সুলতানের রাজত্বকাল মুসলমানদের চরম উন্নতির যুগ ছিল। তাঁদের পুর্বে ইরান শিয়া সম্প্রদায়ভুক্ত বুইয়া বংশীয় রাজাদের শাসনাধীন ছিল।এই সময় মুসলিম শক্তি সমূহ পরস্পর হিংসা-বিদ্বেষ,আক্রমন-প্রতিআক্রমনের ফলে দুর্বল হয়ে পরেছিল। কিন্তু সলজুক বংশীয় তুর্কীগন ইসলাম গ্রহন করলে তাদের প্রাক ইসলামী স্বভাব চরিত্র ও মুল্যবোধে বিরাট পরিবর্তন সাধিত হয় এবং তাদের মাধ্যমে এক অনুপম সভ্যতা গড়ে উঠে। ফলে তারা মুসলিম বিশ্বের লুপ্ত প্রায় শক্তি ও প্রতিভাকে পুনর্জীবিত করতে সক্ষম হয়। এই শক্তির অভ্যুদয়ের ফলে খ্রীষ্টান শক্তির অগ্রগতি রহিত হয় এবং সমগ্র এশিয়ার এক বিরাট অংশ এই সুলতানগণের অধীনে এসে পড়ে। ঐ যুগে মুসলমানদের বিদ্যার্জন স্পৃহা অত্যন্ত বৃদ্ধি পায় । তৎকালে প্রচলিত ইহুদী ,খৃষ্টান ও পারসিকদের জ্ঞানার্জন সমাপ্ত করে প্রাচীন গ্রীক,মিশরীয় ও ভারতীয় জ্ঞানারহনে তারা প্রবৃত্ত হন।এ জন্যই জ্যোতিসশাস্ত্র, জড়বাদ, নাস্তিকতা ইত্যাদি বিভিন্ন প্রকারের মতবাদের সংমিশ্রনে মুসলমান সমাজে বহু মতানৈক্যের এবং ইসলামী বিশ্বাস ও জ্ঞানের সাথে নানারকম মারাত্বক অনৈসলামিক ধর্ম-বিশ্বাস ও জ্ঞান এমন ভাবে মিশে পড়ে যে,খাটি ইসলামী বিশ্বাস ও অনৈসলামী বিশ্বাসের মধ্যে পার্থক্য করাই দুরহ হয়ে পড়ে। অত্যধিক পরিমাণে পার্থিব জড়বাদের প্রভাবে ধর্ম জ্ঞানের শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এবং মুসলমান সমাজে ইসলামী বিশ্বাস ও ধর্মকার্যের ক্ষেত্রে এক চরম বিপর্যয়ের সৃষ্টি হয়। তা হতে সমাজকে মুক্ত ও রক্ষা করার দায়িত্বই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর উপর অর্পিত হয়। এই ক্ষনজন্মা মহাপুরুষের অতুলনীয় প্রতিভা যে নিপুণতার সাথে এই দায়িত্ব পালন করেন, তা সমগ্র বিশ্ব বিস্ময় ও ভক্তিভরে আজীবন স্বরন করবে।

তৎকালীন শিক্ষা ব্যবস্হা-

তৎকালে মুসলিম রাষ্ট্রের সর্বত্র প্রথমিক স্তর হতে সর্বোচ্চ স্তর পর্যন্ত অবৈতনিক মাদ্রাসা প্রতিষ্ঠত ছিল। ছাত্রগণের খাওয়া-পড়ার খরচ সহ মাদ্রাসার সমস্ত খরচ সরকার বহন করত। তদুপরি সকল মসজিদ ও বহু সঙ্গতিসম্পন্ন লোকদের গৃহেও মাদ্রাসা ব্যবস্থা চালু ছিল। সুতরাং সেইকালে ধনী দরীদ্র সকলের নিকটই শিক্ষার পথ সুগম ছিল। প্রবীণ ও উচ্চশিক্ষিত সুধীজন যে সকল স্থানে শিক্ষাদান করতেন ,সেসব স্হানই উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিণত হত।

শৈশবকাল ও ছাত্র জীবন-

ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর পিতা ছিলেন দরিদ্র।তথাপি তিনি পুত্রের শিক্ষার জন্য চেষ্টার কোন ত্রুটি করেননি।ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি শৈশব কালেই পিতৃহীন হন।অন্তিম কালে তাঁর পিতা তাঁর জনৈক বন্ধুর কাছে দুই পুত্র আহমদ ও মুহম্মদ এর প্রতিপালনের ও শিক্ষার ভার অর্পন করেন এবং এ জন্য সামান্য অর্থ প্রদান করেন। শিশুদ্বয় অসাধারণ মেধার অধিকারী ছিলেন।অতি অল্পকালের মধ্যেই পবিত্রকোরআন হিফ্‌জ সমাপ্ত করে তারা শহরের একটি মাদ্রাসায় ভর্তি হন।আল্লামা আবু হামিদ আসকারায়েনি, আল্লামা আবু মুহম্মদ যোবায়নি প্রমুখ মহাজ্ঞানী উস্তাদের নিকট তিনি শিক্ষা লাভ করেন।খ্যাতনামা ফিকাহ শাস্ত্রবিদ আল্লামা আহমদ বিন মুহম্মদ রাযকানীর নিকট তিনি ফিকাহশাস্ত্রের প্রাথমিক কিতাবসমুহ অধ্যয়ন করেন।

উচ্চ শিক্ষার জন্য জুরজানে গমন গমন-

তাহেরানে শিক্ষা সমাপ্তির পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উচ্চ শিক্ষার জন্য জুরজান শহরে গমন করেন।এখানে তিনি হযরত ইমাম আবু নসর ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি এর তত্বাবধানে শিক্ষাগ্রহন আরম্ভ করেন।তাঁর তীক্ষ্ণমেধা ও অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে তিনি পুত্রবৎ স্নেহে সর্বশক্তি নিয়োগ করে তাকে শিক্ষাদানে প্রবৃত্ত হন।তৎকালে শিক্ষকগণ পাঠ্যবিষয়ে যে বিষয়ে শিক্ষাদান করতেন তা শিক্ষার্থীদেরকে হুবহু লিপিবদ্ধ করতে বাধ্য করা হতো।এ লিখিত নোটগুলিকে ”তালিকাত” বলা হত। এরুপে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে তালিকাতের এক বিড়াট ভান্ডার সংগৃহিত হল।

তাহেরানা অভিমুখে যাত্রার পথে সর্বস্ব লুন্ঠন-

জুরজানে অধ্যয়ন সমাপনান্তে ইমাম গাজ্জালী র: জন্মভুমি তাহেরান যাত্রা করেন। পথিমধ্যে দস্যুদল তালীকাত সহ তাঁর সমস্ত কিছু লুন্ঠন করে নেয়।টাকা পয়সা ও অন্যান্য সম্পদ লুন্ঠন হওয়াতে তিনি কোন কষ্ট অনুভব করলেন না । কিন্তু তালিকাত অপহরণে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েলেন। তাই দস্যুসরদারের নিকট অন্তত তাঁর সমস্ত অর্জিত বিদ্যার সন্চ্ঞয় সম্ভার তালিকাত গুলি ফেরত দেয়ার জন্য অনুরোধ করলেন।দস্যু সরদার তাকে উপহাসের স্বরে বলল। “তুমিতো বেশ বিদ্যার্জন করেছ! সবই কাগজে রয়েছে, মনে কিছু নেই। এই কথা বলে সে তার সমস্ত তালিকাত ফিরিয়ে দিল। সরদারের ব্যঙ্গোক্তি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর মনে দাগ কাটল। পরে অল্পদিনের মধ্যেই তিনি সমস্ত তালিকাত মুখস্ত করে নেন।

নিজামিয়া মাদ্রাসায় অধ্যয়ন-

খোরাশানের অন্তর্গত নিশাপুরে অবস্থিত নিজামিয়া মাদ্রাসা তৎকালে বিশ্বের সর্বোচ্চ শিক্ষাকেন্দ্র ছিল। জুরজানের অধ্যয়ন শেষে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর জ্ঞান পিপাসা নিবৃত হল না। তাই তিনি নিযামিয়া মাদ্রাসায় গমন করলেন। সেখানে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলিমরুপে স্বীকৃত ইমামুল হারামাইন রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এই মাদ্রসার অধ্যক্ষ।দুনিয়ার বহু দেশ হতে বহু লোক উচ্চশিক্ষার জন্য উনার নিকট উপস্হিত হতেন। তিনি এত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন যে, দুনিয়ার বিভিন্ন দেশ হতে সুলতানগণও বিভিন্ন জটিল বিষয়ের মীমাংসার জন্য তাঁর নিকট উপস্থিত হতেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উপযুক্ত শিক্ষক পেয়ে তাঁর তীব্র জ্ঞান পিপাসা মিটাতে লাগলেন। ইমামুল হারামাইনও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কে দর্শন ও জ্ঞানের বিভিন্ন স্তরে খুব আগ্রহের সহিত শিক্ষা দিতে লাগলেন।

৪৭৮ হিজরিতে ইমামুল হারামাইন রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেন। তিনি ছাত্রগণের নিকট এত প্রিয় ছিলেন যে,তাঁরা তাঁর ইন্তিকালে প্রায় উন্মাদ হয়ে পড়ে। ছাত্রগন প্রায় এক বৎসর কাল উস্তাদের শোকে মুহ্যমান হয়ে থাকে। ইমামা গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর নিকটও উস্তাদের তিরোধান যাতনা অসহনীয় হয়ে উঠে এবং নিশাপুর তাঁর নিকট অন্দ্ধকার পুরীর ন্যয় মনে হতে লাগলো। তাই তিনি নিশাপুর পরিত্যগ করে বাগদাদ চলে আসেন ও ওখানেই পড়া লেখা শেষ করেন।

দিব্যজ্ঞান বা তাজকিয়ায়ে নফস অর্জনে বাইয়াত গ্রহন-

এই সময় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর বয়স ছিল মাত্র ২৮ বৎসর। তিনি জানতেন যে কেবল কিতাব পাঠ আল্লাহর জ্ঞান লাভের জন্য যথেষ্ঠ নয়। ইহার জন্য দিব্যজ্ঞানসম্পন্ন জীবন্ত উস্তাদের নিতান্ত প্রয়োজন। হাদিস শরীফে আছে জ্ঞান দুই প্রকার । এক প্রকার জ্ঞান হচ্ছে জবানী জ্ঞান, অন্য একটি ক্বলবী এলেম বা আত্বিক জ্ঞান। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বলেন, ক্বলবী এলেম বা আত্বিক জ্ঞানই হচ্ছে উপকারী জ্ঞান(মেশকাত শরীফ)।

হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর কাছ থেকে জ্ঞানের দুটি পাত্র অর্জন করেছি। একটি তোমাদের মধ্যে বিতরণ করেছি অন্যটি করিনি।যদি করতাম তবে আমার কন্ঠদেশ কর্তিত হতো” (বোখারী শরীফ)।

পবিএ কালাম পাকে ইহাকে তাজকিয়া এবং হাদিস শরীফে ইহাকে এহসান নামে আখ্যায়িত করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমা এর বহুমুখি শিক্ষার মধ্যে এই তাজাকিয়াও ছিল একটি অন্যতম বিষয় ।কালামে পাকে এরশাদ হচ্ছে “তিনিই উম্মিদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন , যিনি তাদেরকে তাজকিয়া করেন এবং কিতাব ও হিকমাত শিক্ষা দেন। যদিও ইতিপূর্বে তারা গোমরাহীতে নিমজ্জিত ছিল” (সুরা জুময়া, ২)

হজরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ”যিনি তাসাউফ গ্রহন করলেন কিন্তু ফিক্‌হ গ্রহণ করলেন না তিনি নিশ্চই কাফের । আর যিনি ফিকহ গ্রহন করলেন কিন্তু তাসাউফ গ্রহন করলেন না, তিনি নিশ্চয়ই ফাসেক। আর যিনি উভয় জ্ঞান গ্রহন করলেন এবং সেই অনুযায়ী আমল করলেন তিনিই মুহাক্কেক বা প্রকৃত দ্বীন গ্রহণ করলেন।”

তাই তিনি তৎকালীন প্রখ্যাত দিব্যজ্ঞান বা এলমে তাসাউফ ধারী বুযুর্গ কামেল হযরত শায়েখ আবু আলী ফারমেদী রহমাতুল্লাহি আলাইহি এর পবিত্র হস্তে বাইয়াত হয়ে দিব্য জ্ঞান আহরন করতে থাকেন।

মাদ্রাসার নিযামিয়ার অধ্যক্ষ পদে ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি-

বাগদাদে তখন তুর্কিরাজ মালেক শাহের আধিপত্য ছিল । তাঁর প্রধানমন্ত্রী হাসান বিন আলী নিযামুল একজন অসাধারন পন্ডিত ও বিদ্যোৎসাহী ব্যক্তি ছিলেন । তার নিয়মানুসারেই বাগদাদের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘মাদরাসায়ে নিযামিয়া’ এবং উহার পাঠ্যতালিকা ‘দরসে নিযামী’ নামে প্রসিদ্ধি লাভ করে। তিনি অত্যন্ত আগ্রহের সাথে হযরত ইমাম সাহেবকে মাদরাসার অধ্যক্ষ পদে নিযুক্ত করেন। তখন তাহার বয়স মাত্র ৩৪ বছর, এত অল্প বয়সেও তিনি অধ্যাপনা ও পরিচালনা কার্যে নিতান্ত দক্ষতা ও নিপুনতার পরিচয় প্রদান করেন। স্বয়ং বাদশাহ ও রাজপুরুষগণও রাজকার্যের জটিল সমস্যাসমূহে তাঁর পরামর্শ গ্রহণ করতেন। এ সময় তার নাম দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশ হতে শত শত ছাত্র তার শিষ্যত্ব গ্রহণের জন্য ছুটে আসেন। মাদ্রাসা নিযামিয়ার খ্যাতিও অত্যন্ত বৃদ্ধি পায়। অধ্যাপনার সাথে সাথে তিনি নানা জটিল বিষয়ে গবেষণাও করতে থাকেন। এরুপে তিনি অপরিসীম জ্ঞানের অধিকারী হন।

মাদ্রাসা নিযামিয়া পরিত্যাগ-

প্রভূত যশ ও যোগ্যতার সহিত ইমাম গাযযালী রহমাতুল্লাহি আলাইহি চার বৎসরকাল মাদ্রাসা নিযামিয়াতে কাজ করেন। নানা জটিল বিষয়াদির চমৎকার ব্যাখ্যা শ্রবণ এবং তাঁর জ্ঞাণের গভীরতা উপলব্ধি করে তার ছাত্রগণ একেবারে বিস্মিত হয়ে পড়ত। এখানে অবস্থানকালে তিনি দর্শন ও জ্ঞান-বিজ্ঞানের গ্রন্হরাজি অধ্যয়ন সমাপ্ত করেন। তথাপি তাঁর মন পরিতৃপ্ত হল না। কিসের অভাবে যেন তাঁর মন আনচান করতে লাগলো। অজানাকে জানার এবং অদেখাকে দেখার জন্য তাঁর মন ব্যাকুল হয়ে উঠলো। যাবতীয় কর্মের প্রতি তাঁর মন বিতৃষ্ণ হয়ে উঠলো। তিনি ব্যাকুল বুঝলেন যে, কেবল পুথিগত জ্ঞান দ্বারা বিশেষ কোন কাজ হয় না। বিশুদ্ধ জ্ঞানের সাথে সাথে একাগ্র সাধণা ও রিয়াযত আবশ্যক। এ সম্পর্কে তিনি নিজে বলেন : ”মানুষের সদ্‌গুনরাজির বিকাশের জন্য অক্লান্ত সাধনা ও একনিষ্ঠ সংযমের একান্ত আবশ্যক।” এই উপলব্ধির পর স্বীয় স্বভাব ও কর্মের প্রতি মনোনিবেশপূর্বক দেখলাম, আমার কোন কাজই এই নীতির অনুরুপ নয়, যার দ্বারা আমার স্বভাব,আত্না ও মানবতার উন্নতি সাধন হতে পারে। আমি আরও বুঝতে পারলাম যে,আমি প্রবৃত্তির বশবর্তি হয়ে কাজ করছি এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আমার কোন কাজ হচ্ছে না। তবে আল্লাহর সন্তোষ লাভের নিমিত্ত লোকালয়ে অবস্থান করেই দুনিয়ার সকল মোহ বর্জন করতে হবে। এইরুপ চিন্তা করতে করতে যাবতীয় কর্মের প্রতি আমার বিতৃষ্ণা ও বইরাগ্যভাব জন্ম নিতে লাগলো। মাদ্রাসার অধ্যাপনা ও পরিচালনার কাজেও শৈইথিল্য দেখা দিল ,মৌনাবলম্বনের স্পৃহা বৃদ্ধি পেল; হযম শক্তি কমতে লাগলো এবং ঔষধেও অশ্রদ্ধা জন্ম নিল। চিকিৎসকগণ বললেন,” এমতাবস্থায় কোন ওষুধই ফলপ্রদ হবে না।” অন্তর দেশ ভ্রমণে বাহির হওয়ার মনস্থ করলাম। দেশের আমীর-উমরাহ,আলিম-উলামা, সুধীমন্ডলী এবং রাজপুরুষগণ এই সংকল্প পরিত্যাগের জন্য আমাকে অনুরোধ করতে লগলেন। কিন্তু আমি মনকে বশে আনতে পারলাম না। পরিশেষে সকল সম্পর্ক ছিন্ন করে হিজরী ৪৮৮ সনের যিলক্বাদা মাসে আমি গোপনে সিরিয়া অভিমুখে রওয়ানা হলাম।

হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এক অনুসন্ধিৎসু মন নিয়ে জন্ম গ্রহন করেছিলেন। জাগতিক জ্ঞান তাঁর মনের তীব্র পিপাসা মিটাতে পারেনি। তাই তিনি এবার আধ্যাত্বিক জ্ঞানের অন্নেষনে বেড়িয়ে পড়লেন। শৈশব থেকেই তাঁর ধর্মের প্রতি অনুরাগ ও জ্ঞান পিপাসা ছিল অত্যন্ত প্রবল। প্রাচ্য ও পাশ্চাত্যের সকল দার্শনিকদের মতবাদও তিনি অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন করেন। কিন্তু তাতেও তাঁর মনের কোন খোরাক মিটলো না। তাই এক অজ্ঞাত রহস্যের সন্ধানে সংসারবিরাগী সুফী-দরবেশের বেশে জীবনের দশটি বৎসর নানা দেশ পর্যটনে তিনি অতিবাহিত করেন। এই পথেই তিনি তাঁর জীবনের চির আকাঙ্খিত রহস্যের সন্ধান খুজে পান। তাঁর মন চির রহস্যময় আল্লাহর স্বরূপ উদঘাটনে সমর্থ হয় এবং তাঁর অন্তরের পিপাসা নিবারিত হয়।

সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ও আলেমে দ্বীন ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রথম দিকে ছিলেন শাসন কর্তৃপক্ষের নৈকট্যপ্রাপ্ত একজন প্রভাবশালী ব্যক্তি। অন্যান্য আমীর ওমরাহগনের মতই তারও জীবনযাত্রা ছিল বর্নাঢ্য। কিন্তু ভোগ বিলাসপূর্ণ জীবনযাত্রার মধ্যেও তাঁর ভেতরে লুকিয়ে ছিল মুমিন সুলভ একটি সংবেদনশীল মন,যা সমকালীন মুসলিম জনগনের ব্যাপক স্খলন-পতন লক্ষ্য করে নীরবে অশ্রুবর্ষন করতো। ইহুদী-নাসারাদের ভোগ সর্বস্ব জীবনযাত্রার প্রভাবে মারাত্নকভাবে আক্রান্ত মুসলিম জনগনকে ইসলামের সহজ সরল জীবন ধারায় কি করে ফিরিয়ে আনা যায়, এ সম্পর্কে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করতেন। কোন কোন সময় এ চিন্তাভাবনা তাকে আত্নহারা করে ফেলতো। ভাবনা চিন্তার এক প্রর্যায়ে এ সত্য তাঁর দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে উঠলো যে ,বর্তমানে মৃতকল্প মুসলিম জাতিকে নবজীবনে উজ্জীবিত করে তোলা একমাত্র দ্বীনের স্বচ্ছ আবে হায়াত পরিবেশনের মাধ্যমেই সম্ভব।আর তা বিলাসপূর্ণ জীবনের অর্গলে নিজেকে আবদ্ধ করে রেখে হাতে পাওয়া সম্ভব নয়।এ উপলব্ধি তাড়িত হয়েই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি একদিন পরিবার পরিজন এবং ঘর-সংসার ত্যাগ করে নিরুদ্দেশের পথে বের হয়ে পড়লেন। একদা বহুমুল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করা ছিল যার সর্বক্ষনের অভ্যাস, সেই ব্যক্তিই মোটা চট-বস্রে আভ্রু ঢেকে দিনের পর দিন নানা স্হানে ঘুরে বেড়াতে লাগলেন।

ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর এ কৃচ্ছতাপূর্ণ তাপস জীবনেরই সর্বাপেক্ষা মুল্যবান ফসল ‘এহইয়াও উলুমুদ্দীন” বা দ্বীনী এলেমের সন্জিবনী সুধা। এই মহা গ্রন্হের প্রভাবেই হিজরী ৬ষ্ঠ শতকের সুচনাকালে ইসলামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য পটপরিবর্তন লক্ষ্য করা যায়। নুরুদ্দীন জঙ্গী,সালাহউদ্দীন আইয়ুবী প্রমুখ ইসলামের বহু বীর সন্তান -যাদের নিয়ে মুসলিম উম্মাহ গর্ব করে থাকে। এরা সবাই ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এর ভাবশিষ্য,’এহইয়াও উলুমুদ্দীন” এর ভক্ত পাঠক।

মাদ্রাসা নিযামিয়াতে অবস্হান কালে হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মুল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করতেন। কিন্তু দেশ পর্যটনের সময় তিনি নিতান্ত সাধারণ পোশাকে ও একটি মোটা কম্বল সম্বল করে বের হন। কিন্তু ইহাতেও তাকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল। সিরিয়ার পথে তিনি কিছুকাল দামেশক নগরস্হিত উমায়্যা জামে মসজিদে অবস্হান করেন। তৎকলে এই মসজিদের পার্শ্বে একটি বিরাট মাদ্রাসা ছিল। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এই মসজিদের পশ্চিম পার্শ্বস্হ মিনারের এক প্রকোষ্ঠে স্বীয় বাসস্হান নির্ধারণ করেন এবং অধিকাংশ সময়ই তাতে মুরাকাবা -মোশাহাদায় নিমগ্ন থাকতেন।অবসর সময়ে তিনি কিছুসংখ্যক অতি আগ্রহী শিক্ষার্থীকে শিক্ষাদান করতেন এবং সময় সময় আলিমগনের সাথে জটিল বিষয়াদি সম্পর্কে আলোচনা করতেন।


রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬

একজন হিটলার ও কিছু কথা ইসলামি কলাম

অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার ১৮৮৯ সালের ২০ এপ্রিল জার্মানির সীমান্তবর্তী ব্রাউনাউ-আম-ইন গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম ছিল Alois ও মায়ের নাম ছিল Klaaraa. হিটলারের বাবা ছিলেন জারজ সন্তান। যতটুকু জানা যায়, আলোইসের মা মারিয়া আন্না ও সিকেলগ্রাবার প্রতিবেশি মিলশ্রমিক জোয়ান জর্জ হিটলারের মিলিত ফসল এই আলোইস হিটলার। সে হিসেবে হিটলারের দাদা ছিলেন একজন ইহুদি। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ পর্যন্ত জার্মানির ফিউরার ছিলেন।
বুদ্ধিজীবী, উন্নত সংস্কৃতি এবং শ্রমিক আন্দোলনকে মনেপ্রাণে ঘৃণাকারী ব্যাক্তি ছিলেন হিটলার। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন ভীষণ রগচাটা, একগুঁয়ে ও জেদি। মা মারা যাওয়ার পর সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায়। ভিয়েনায় থাকাকালিন সময়েই তার মনের মধ্যে প্রথম জেগে উঠে ইহুদিবিদ্বেষ।
১৯১২ সালে ভিয়েনা ছেড়ে হিটলার চলে আসেন মিউনিখে। সেখানে অনেক দুঃখ-কষ্টে ২ বছর অতিবাহিত হয় হিটলারের। ১৯১৪ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দেন। এরপর তিনি যোগ দেন লেবার পার্টিতে। এক বছরের মধ্যেই তিনি এ পার্টির প্রধান হন। পার্টির নাম পরিবর্তন করে রাখেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। পরবর্তীতে এই পার্টিকেই বলা হত নাৎসি পার্টি।
হিটলারের নাৎসি পার্টির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। হিটলার চেয়েছিলেন জার্মানিতে যেন আর কোন রাজনৈতিক দল না থাকে। কিন্তু তার এ ষড়যন্ত্র ধরা পড়লে কারাবন্দি হন হিটলার। এক বছর পর জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিনত হন হিটলার। এক বছরের মধ্যেই পুরো জার্মানি তিনি নিজের নিয়ন্ত্রনে নেন।
নাৎসিরা তাদের বিরোধীপক্ষের অনেককেই হত্যা করেছিল, দেশের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন অস্ত্রেসস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদি ও ফ্যাসিবাদি একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহন করেছিলেন যাতে সকল জীবন্ত অঞ্চলকে দখল করে নেয়ার কথা বলা হয়।
১৯৩৪ সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন। ১৯৩৫ সালে নতুন আইন চালু করে দেশের নাগরিকদের দুটি ভাগে বিভক্ত করেন। এ আইনে ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারান।
বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমন করে। এই দিন থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে গণহত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকেন হিটলার। ফ্রান্সের পতনের পর ১৯৪১ সালে হিটলার বাহিনী রাশিয়া আক্রমন করে। প্রথমদিকে জার্মান বাহিনী সর্বত্র জয়লাভ করলেও মিত্রশক্তি যখন সম্মিলিতভাবে অগ্রসর হতে শুরু করে তখন হিটলার বাহিনী ধীরে ধীরে পিছু হটতে থাকে।
অবশেষে মিত্র শক্তি বিজয় লাভ করে। ১৯৪৫ সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিনত হয়। হিটলারের রাজ্যজয় ও বর্ণবাদী আগ্রাসনের কারনে লক্ষ লক্ষ মানুষকে প্রান হারাতে হয়। ৬০ লক্ষ ইহুদিকে পরিকল্পনামাফিক হত্যা করা হয়।
হিটলার বাহিনী ৬০ লক্ষ ইহুদি ছাড়াও সোভিয়েত যুদ্ধবন্দী, কমিউনিস্ট, রোমানি ভাষাগোষ্ঠীর (যাযাবর) জনগন, অন্যান্য স্লাবিক ভাষাভাষী জনগন, প্রতিবন্ধী, সমকামী পুরুষ এবং ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের মানুষদের উপর এই অমানবিক গণহত্যা পরিচালিত করে। নাৎসি অত্যাচারের সকল ঘটনা আমলে নিলে নিহতের সংখ্যা দাড়াতে পারে নব্বই লক্ষ থেকে এক কোটি দশ লক্ষের মত। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে "হলোকষ্ট" নামে পরিচিত।
১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিনগুলিতে হিটলার বার্লিনে ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল সে রকম একটা সময়ে হিটলার তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন। ইভা হিটলারকে গভীরভাবে ভালবাসতেন। বিয়ের পর হিটলার তার সঙ্গীদের সঙ্গে শ্যাম্পেন পান করেন। তারপর দুটি চিঠি লিখেন। একটিতে সবকিছুর জন্য তিনি ইহুদিদের দায়ি করেন এবং অপরটিতে নিজের সব সম্পত্তি তিনি পার্টিকে দান করে দেন।
৩০ এপ্রিল ১৯৪৫ সাল। বার্লিনের চারদিক অবরোধ করে ফেলেছে লালফৌজ। হিটলার বুঝতে পারেন যেকোনো মুহূর্তে তিনি লালফৌজ বাহিনীর হাতে বন্দি হতে পারেন। এদিন বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি বাঙ্কার থেকে ৫০০ মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সাথে শেষবারের মত দেখা করে আসেন। এসময় তিনি তার সহযোগীদের বলেন, তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ান হয় যাতে তার দেহের অংশের কোন চিহ্ন না থাকে। এর কিছুক্ষন পরেই গুলির শব্দ শোনা যায়। হিটলার নিজের পিস্তল দিয়েই আত্মহত্যা করেন। এর আগে তার সদ্য বিবাহিতা বউ ইভা বিষপানে আত্মহত্যা করেন।
চারদিক থেকে গোলা পড়ছে। তখন হিটলারের দুই সৈন্য তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে যান এবং এ অবস্থাতেই তাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। গোটা বিশ্বধ্বংসের খেলা শেষ করে নিজেই শেষ হয়ে যান অ্যাডলফ হিটলার।
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া, দৈনিক যুগান্তর ও কয়েকটি ওয়েবসাইট
হিটলার সম্পর্কে তথ্যগুলো আপনি যদি আগে থেকেই জানেন তাহলে দয়া করে খারাপ কমেন্ট করবেন না। টিউন করার আগে আমিও হিটলার সম্পর্কে এত বিস্তারিতভাবে জানতাম না। আমার মত যাদের অবস্থা মূলত তাদের জন্যই আমি টিউনটি করেছি।

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

হাজী শরিয়তুল্লা ও দুদু মিয়ার আন্দোলন

হাজী শরীয়তুল্লাহ

এক
যখন শাহ্ আবদুল আজিজ দিল্লী মহানগরীতে উত্তর ভারতের মুসলমানদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করছিলেন, সেই সময় বাঙলা দেশের মুসলমানেরাও চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল।
রাজনৈতিক ক্ষেত্রে ১৮৫৭ খৃস্টাব্দে ইংরেজ ঈস্ট ইণ্ডিয়া কোম্পানী বিশ্বাসঘাতক মীর জাফর, রাজা রাজভল্লভ, জগৎশেঠ, রাজা কৃষ্ণচন্দ্র, মহারাজা নন্দকুমার প্রমুখ ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে পলাশীর যুদ্ধে নওয়াব সিরাজদ্দৌলাকে সুবে বাঙলার মসনদ থেকে বিতাড়িত করেছিল। তারপর শুরু হয়েছিল কোম্পানীর শোষণ। লর্ড ক্লাইব থেকে শুরু করে কোম্পানীর ছোট বড় কর্মচারীরা ঘুষ নিয়ে নিজেদের তহবিল ভারি করেছিল, তার উপর কোম্পানীর তহবিলও ভর্তি করেছিল। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে ইতিপূর্বে নওয়াব আলীবর্দী খানের আমলে মারাঠা বর্গীরা বারবার সুবে বাঙলা আক্রমণ করে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছিল এবং প্রজাদের সম্পত্তি বেপরোয়া লুঠ করেছিল। পলাশীর যুদ্ধের পর পঞ্চাশ বছরের মধ্যে সুবে বাঙলায় ঈস্ট ইণ্ডিয়া কোম্পানীর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই সঙ্গে মুসলমানদের উপর চরম নির্যাতন চলেছিল। বেনিয়া শ্রেণীর হিন্দুদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোম্পানীর ও সেই সঙ্গে হিন্দু বণিকদের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। রাজস্ব আদায়ের অজুহাতে জমিদারি ও আয়মাদারি সম্পত্তি, লাখেরাজ, ওয়াক্ফ সম্পত্তি মুসলমানদের হস্তচ্যুত হয়। গোড়াতেই সামরিক বিভাগ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রকাশ, পলাশীর যুদ্ধের পর ঈস্ট ইণ্ডিয়া কোম্পানী যখন সুবে বাঙলার প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করে, তখন কোম্পানীর হাতের পুতুল মীর জাফরের সঙ্গে চুক্তি অনুযায়ী আশি হাজার মুসলমান সৈন্যকে বরখাস্ত করা হয়। এরাই তখন পূর্ব ও উত্তর বঙ্গের দূর দূরান্তে জীবিকার অন্বেষণে গিয়েছিল। পরবর্তীকালে এদেরি বংশধরেরা সৈয়দ আহমদ শহীদ, বেলায়েত আলী ও এনায়েত আলী, হাজী শরিয়তুল্লা ও দুদুমিয়া এবং তিতুমীরের নেতৃত্বে হাজারে হাজারে মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিল।
ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠা শুরু হয়েছিল সুবে বাঙলায়। সুবে বাঙলার অর্থে কোম্পানীর তহবিল পূর্ণ হয়েছিল এবং সেই সঙ্গে এই অঞ্চলের অর্থের জোরে উপমহাদেশে কোম্পানীর শাসন বিস্তার লাভ করেছিল। এর জন্য পুরো মাশুল দিতে হয়েছিল সুবে বাঙলার মুসলমানদের। সুবে বাঙলার মুসলমানদের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা এবং জমিদারী, আয়মাদারি, লাখেরাজ ও ওয়াক্ফ সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল। তার উপর কোম্পানীর আমলে গোড়ার দিকে এই অঞ্চলে যে হাজার হাজার মক্তব, মাদ্রাসা প্রভৃতি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেগুলিও ধ্বংস হয়ে গিয়েছিল।
সুবে বাঙলার, বিশেষতঃ বাঙালী মুসলমানদের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বিপর্যয় এসেছিল মুঘল আমল থেকেই। নানা প্রকার ইসলাম বিরোধী প্রথা, আচার, আচরণ মুসলিম সমাজে প্রবেশ করেছিল। ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর কার্যতঃ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর যখন মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ধ্বংস হয়ে যায়, তখন কাণ্ডারীহীন মুসলমান সমাজে অনৈস্লামিক আচার-আচরণ আরও অধিক পরিমণে প্রবেশ করে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নানা প্রকার হিন্দু কুসংস্কার ও রীতি মুসলিম সমাজে প্রবেশ করে।
প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য, অষ্টাদশ শতাব্দীর গোড়া থেকেই দুনিয়ার সর্বত্র মুসলিম সমাজে নানা প্রকার কুসংস্কার ও ধর্ম বিরোধী প্রথা দেখা দিয়েছিল। শাহ্ ওয়ালী উল্লার কথায়, রোমের পতন যুগে রোমানদের মধ্যে যে সকল দুর্নীতি, বিলাসিতা ইত্যাদি দেখা দিয়েছিল, অষ্টাদশ শতাব্দীতে মুসলমান তুর্কী সাম্রাজ্যে এবং মুঘল সাম্রাজ্যেও সেই অবস্থার পুনরাবৃত্তি হয়েছিল।
এই পট ভূমিতে ও পরিপ্রেক্ষিতে ইসলামের পুনর্জীবনের প্রয়োজনীয়তা সর্বত্র অনুভূত হয়েছিল। মক্কা হচ্ছে চিরকালের বিশ্ব মুসলিম কেন্দ্র। পৃথিবীর সকল দেশ থেকে মুসলমানেরা হজ্জের সময় একবার জমায়েত হয়। সেই সময় মুসলমান আলেমগণও জমায়েত হতেন। তাঁরা সকলেই মুসলমানদের পুনর্জাগরণের বিষয় আলোচনা করতেন। তাঁরা সাব্যস্ত করেছিলেন, মুসলমানদের ধর্মীয় চিন্তাধারা ও কার্যকলাপ আবার সেই স্বর্ণ যুগের মতো বিশুদ্ধ ও অনাবিল করা প্রয়োজন।
শাহ্ ওয়ালী উল্লা দিল্লী মহানগরীতে সেই কার্য আরম্ভ করেছিলেন।
তাঁর পুত্র শাহ্‌ আবদুল আজিজ পরে যখন সংস্কার ও সেই সঙ্গে জেহাদের বাণী প্রচার ও কার্যকরী করার ব্যবস্থা অবলম্বন করছিলেন, সেই সময় বাঙলার ফরিদপুরের হাজী শরিয়তুল্লা ও চব্বিশ পরগনার মীর নেসার আলী ওরফে তিতুমীর এই অঞ্চলেও সংস্কার আন্দোলন শুরু করেছিলেন।
দুই
ফরিদপুর জেলার মাদারিপুর মহকুমার শামাইল গ্রামে হাজী শরিয়তুল্লা জন্ম গ্রহণ করেন। তাঁর জন্ম ও ইনতিকালের সঠিক তারিখ নির্ণয় করা যায় না। তবে, অনুমান করা যায় যে, আন্দাজ ১৭৭১ খৃস্টাব্দে (কারো কারো মতে ১৭৮০ বা ১৭৮১ সালে) তাঁর জন্ম হয়েছিল এবং ১৮৪০ সালে তাঁর ইনতিকাল হয়।
জনৈক আধুনিক লেখকের মতে আঠারো বছর বয়সে তিনি হজ্জ ব্রত সম্পাদনের জন্য মক্কা গিয়াছিলেন এবং প্রায় কুড়ি বৎসরকাল মক্কার শাফেয়ি মজহাবের তদানীন্তন প্রধান শেখ তাহের আস-সম্বল আল মক্কির শিষ্যরূপে ধর্মীয় শাস্ত্র পাঠ করেছিলেন। ১৮০২ খৃস্টাব্দের দিকে তিনি দেশে ফিরে আসেন। কোন কোন লেখকের মতে তিনি ১৮২০ খৃস্টাব্দে দেশে ফিরেছিলেন। শেষোক্ত মত ভ্রান্ত বলে মনে হয়। এই পর্যন্ত বলা যায় যে ১৮০২ খৃস্টাব্দের পর তিনি বোধ হয় দ্বিতীয়বার হজ্জ করেছিলেন।
কথিত হয় যে, দেশে ফেরার পথে তিনি দস্যুদের কবলে পড়েছিলেন। ডাকাতেরা তাঁর সমস্ত বই-পুস্তক ও সঙ্গের অন্যান্য দ্রব্যাদি লুট করে ও তাঁকে দলে যোগ দিতে বাধ্য করে। অসহায় ও নিরুপায় অবস্থায় তিনি বাধ্য হয়ে ডাকাতদের দলে যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁর সরল জীবনযাত্রা ও গভীর ইমান দেখে দস্যুরা ডাকাতি ছেড়ে তাঁর অত্যন্ত অনুরক্ত শিষ্য হয়েছিল।
এরপর হাজী শরিয়তুল্লা বন্দরখোলা গ্রামে এসে ধর্ম ও সমাজ সংস্কারে প্রবৃত্ত হয়েছিলেন। অল্পকালের মধ্যেই ফরিদপুর, বাকেরগঞ্জ, ঢাকা, ময়মনসিং, নদীয়া জেলার পশ্চিমাঞ্চল এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলে তাঁর প্রভাব বিস্তার হয়। এই সকল অঞ্চলের বিপুল সংখ্যক অধিবাসী তাঁর অনুসারী হয়। পরে প্রচার কার্যের সুবিধার জন্য তিনি বন্দরখোলা থেকে ঢাকা জেলার নয়াবাড়ীতে প্রধান কেন্দ্র স্থাপন করেছিলেন।
সম্ভবতঃ হাজী শিরিয়তুল্লা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বন্দরখোলায় প্রচার কার্য আরম্ভ করেছিলেন। বাঙলার বিশেষতঃ পূর্ববঙ্গের মুসলমান সমাজের ভেতর থেকে সর্বপ্রকার ইসলাম বিরোধী প্রথা, আচার, আচরণ ইত্যাদি দূর করাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। এ সময় হিন্দুদের মতো মুসলমান সমাজেও গুরুগীরি-চেলাগীরি, অর্থাৎ পীর-মুরিদি, খোনকারি, কবরপূজা, হোলি ও দুর্গাপূজায় যোগদান, বিবাহে পণপ্রথা, মহরম উৎসব পালন ইত্যাদি নানা প্রকার প্রথা দেখা দিয়েছিল। বহু তথাকথিত পীর এবং বাউল, ন্যাড়ার ফকির ইত্যাদির কবলে পড়ে মুসলমানেরা বহু ফেরকায় বিভক্ত হয়ে পড়েছিল।
এই সকল কুপ্রথার বিরুদ্ধে শরিয়তুল্লা তীব্র প্রতিবাদ করেন। তিনি পীর ও মুরিদ শব্দের পরিবর্তে ওস্তাদ ও শাগরেদ শব্দ ব্যবহার করার নির্দেশ দেন। তিনি কোন পীরের অন্ধ অনুকরণ ও অনুসরণের বিরোধী ছিলেন। প্রত্যেক শাগরেদকে অতীত পাপকার্যের জন্য তওবা করতে ও ভবিষ্যতে আল্লার অনুমোদিত পথে ধার্মিক জীবন যাপন করার নির্দেশ দিয়েছিলেন; পীর ও কবর পূজা নিষিদ্ধ করেছিলেন; পৌত্তলিকতার সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রকার কার্য ও উৎসবে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। উল্লেখ থাকে যে, তৎকালে হিন্দু জমিদারগণ দূর্গাপূজা ও অন্যান্য পূজা উপলক্ষে মুসলমান প্রজাদের নিকট অর্থ আদায় করতেন।
তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাঁর অনুসারীরা সকলে সমান ও এক ঐক্যবদ্ধ জমা-আতভুক্ত। সেই হেতু, তাদের মধ্যে কেউ বিপন্ন হলে অন্য সকলে তাকে সাহায্য করতে বাধ্য।
হাজী শরিয়তুল্লা আরো ঘোষণা করেছিলেন যে, যেহেতু একমাত্র মুসলিম শাসিত রাষ্ট্রে ঈদ ও জুম-আর নামাজ সিদ্ধ, এবং যেহেতু সুবে বাঙলা মুসলিম রাষ্ট্র নয় সেই হেতু এখানে উক্ত নামাজ পড়া সিদ্ধ নয়।
হাজী শরিয়তুল্লার এই আন্দোলনকে ফারাজী আন্দোলন রূপে অভিহিত করা হয়। হাজী সাহেবের কোন কোন মতের সঙ্গে অন্য আলেমদের মতবিরোধ আছে। কিন্তু তাঁর এই সংস্কার আন্দোলনের ফলে বাঙালী মুসলমানদের মধ্যে যে এক নবজীবনের উন্মেষ হয়েছিল এবং সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যেও বাঙালী মুসলমানেরা যে দীর্ঘকাল সংগ্রাম চালিয়ে গিয়েছিল, একথা অস্বীকার করার উপায় নাই।
তিন
হাজী শরিয়তুল্লার এই আন্দোলন গোড়ায় ছিল সম্পূর্ণ ধর্মীয় ও সমাজ সংস্কারের অন্দোলন। কিন্তু কার্যক্ষেত্রে এক শ্রেণীর মুসলমান এই আন্দোলনের বিরোধিতা করে। হাজী সাহেবের প্রভাব বিস্তারের সঙ্গে সঙ্গে পীর সাহেব ও তথাকথিত আলেমদের ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস হতে থাকে। নিরক্ষর পল্লীবাসীরাও চিরাচরিত সামাজিক প্রথা সমূহ ত্যাগ করতে হবে বলে আতঙ্কিত হয়ে ওঠে। তদুপরি, হাজী শরিয়তুল্লার অনুসারীরা কোন কোন ক্ষেত্রে অন্য মুসলমানদের নিজেদের দলভুক্ত করার জন্য জোর জুলুম করতে থাকে।
এতদ্সত্ত্বেও হাজী শরিয়তুল্লার অনুসারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত বিরোধ বাধলো হিন্দু জমিদার ও ইংরেজ নীলকরদের সঙ্গে। ফারাজীদের একতা দেখে এরা উদ্বিগ্ন হয়েছিলেন এবং অন্তরাল থেকে ফারাজী-বিরোধী মুসলমানদের উৎসাহ দিয়েছিলেন।
১৮৩১ খৃস্টাব্দে ফারাজী ও ফারাজী-বিরোধীদের মধ্যে এক সংঘর্ষ উপস্থিত হয়েছিল। উভয় পক্ষ মারামারি, হাঙ্গামা, লুঠপাট করেছিল। আদালতের বিচারে হাজী শরিয়তুল্লার দলের দু’জনের এক বৎসরের সশ্রম কারাবাস ও দু’শ টাকা করে জরিমানা হয়েছিল; আরো কয়েকজনের একশ’ টাকা করে জরিমানা হয়েছিল। হাজী সাহেবের বিরুদ্ধে প্রমাণ না থাকায় ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট কেবল মুচ্লেকা নিয়ে তাঁকে খালাস দেন।
এই ঘটনার ফলে হাজী শরিয়তুল্লা ঢাকা জেলার নয়াবাড়ী থেকে কেন্দ্র আবার ফরিদপুরের বন্দরখোলা গ্রামে স্থানান্তরিত করেন। এর পর তিনি অত্যন্ত সাবধানে আন্দোলন পরিচালনা করতে থাকেন। সম্ভবতঃ ঊনিশ শতকের চতুর্থ দশকের কোন সময় তাঁর ইনতিকাল হয়েছিল। হাজী শরিয়তুল্লার মৃত্যুর পর তাঁর পুত্র মুহম্মদ মোহসেন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তাঁর বিষয় পরে বলা হবে।
বন্দরখোলা গ্রামের এক সাধারণ পরিবারের জন্ম গ্রহণ করে হাজী শরিয়তুল্লা এক সুদূরপ্রসারী সংস্কার আন্দোলন আরম্ভ করেছিলেন। হিন্দু পৌত্তলিকতার সংস্পর্শে এসে বাঙালী মুসলমানদের মধ্যে যে সকল অনৈস্লামিক প্রথা ও কুসংস্কার শিকড় গেড়েছিল, সেগুলির বিরুদ্ধে তিনি নির্ভীক প্রতিবাদ জানিয়েছিলেন। শুধু প্রতিবাদ করেই তিনি ক্ষান্ত হন নাই। মতবিরোধ যাই থাক, এ কথা অনস্বীকার্য যে, তাঁর সহজ, সরল, আন্তরিকতাপূর্ণ, ইমানদারী জীবনযাত্রা দেখে হাজার হাজার মুসলমান তাঁর অনুসারী হয়েছিল। ‘এনসাইক্লোপেডিয়া অব ইসলামে’ বলা হয়েছে যে, তাঁর অনুসারীরা তাঁকে পিতার মত শ্রদ্ধা করতো, তিনি তাদের দুর্দিনে পরামর্শ দিতেন এবং দুঃখে সান্ত্বনা দিতেন। অস্বীকার করার উপায় নাই যে, দ্রুত অধঃপতনমুখী মুসলমান সমাজ আবার যেন আত্মস্থ হওয়ার সুযোগ লাভ করেছিল; নির্জীব মুসলমান আবার প্রাণ ফিরে পেয়েছিল। এই কারণেই সৈয়দ আহমদ শহীদ ১৮২১ সালে যখন কলকাতায় আসেন তখন চট্টগ্রাম থেকে চব্বিশ পরগণা এবং চব্বিশ পরগণা থেকে দিনাজপুর পর্যন্ত সকল অঞ্চলের বহুসংখ্যক মুসলমান মুজাহিদ সীমান্তের মুক্তি সংগ্রামে যোগদান করেছিল।
দুদু মিয়া
চার
হাজী শরিয়তুল্লার ইনতিকালের পর তাঁর পুত্র মুহম্মদ মোহসিন ওরফে দুদু মিয়া ফারাজী সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করেন।
কোন কোন লেখকের মতে দুদু মিয়ার জন্ম হয়েছিল ১৮১৯ খৃস্টাব্দে। কিন্তু এই কাল নির্ণয় ঠিক কি না সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। ১৮৬০ খৃস্টাব্দে তাঁর মৃত্যু হয়েছিল, এ বিষয়ে মতানৈক্য নাই। সুতরাং দেখা যায় যে, মাত্র ৪১/৪২ বৎসর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল। কিন্তু অন্যসূত্রে প্রকাশ, ১৮৫৭ খৃস্টাব্দে সিপাহী বিপ্লবের সময় তাঁকে আলীপুর সেন্ট্রাল জেলে বন্দী করে রাখা হয়েছিল। সিপাহী বিপ্লবের হাঙ্গামা মিটে যাওয়ার পর বাঙলা প্রদেশের তদানীন্তন প্রধান শাসনকর্তা জেলখানা পরিদর্শন কালে শ্বেতশ্মশ্রু ও কেশ সমন্বিত এক বৃদ্ধকে দেখে কৌতুহলের বশবর্তী হয়ে পরিচয় জিজ্ঞাসা করায় জানতে পারেন যে, ইনিই দুদু মিয়া। একচল্লিশ বা বিয়াল্লিশ বছরের ব্যক্তির এ রকম চেহারা হতে পারে না। তা ছাড়া ১৮৩৮ সালে তাঁর বিরুদ্ধে দস্যুতা ও ঘর জ্বালানির এক মোকদ্দমা ফৌজদারী আদালতে দায়ের হয়েছিল। ১৮১৯ খৃস্টাব্দে জন্ম হলে, এই মোকদ্দমার সময় তাঁর বয়স ছিল মাত্র ঊনিশ বছর। অথচ ইতিমধ্যেই তিনি তাঁর পিতার স্থান অধিকার করে বিপুল প্রতিপত্তিশালী হয়েছিলেন, একথা বেশ কিছুটা অবাস্তাব মনে হয়। সমস্ত অবস্থা পর্যালোচনা করে মনে হয়, ঊনবিংশ শতাব্দির গোড়ার দিকে হাজী শরিয়তুল্লা ১৮০২ সালে মক্কা থেকে ফিরে আসবার কিছুদিন পরে (১৮০৪/৫ হতে পারে) দুদু মিয়া জন্ম গ্রহণ করেছিলেন।
দুদু মিয়া তাঁর পিতার নিকট শিক্ষা লাভ করেছিলেন এবং অল্প বয়সে-সম্ভবতঃ হাজী শরিয়তুল্লা যখন দ্বিতীয়বার মক্কা যান সেই সময় হজ্জব্রত সম্পন্ন করেছিলেন।
১৮৩১ সালে হাজী শরিয়তুল্লা ও তাঁর অনুসারীদের ফৌজদারি মোকদ্দমা হওয়ার পর হাজী সাহেব বিশেষ সতর্কতার সঙ্গে আন্দোলন পরিচালনা করতে থাকেন। এই সময় থেকেই দুদু মিয়া আন্দোলনকে জোরদার করে প্রতিষ্ঠানকে মজবুত করার কাজে আত্মনিয়োগ করেন। এ-কাজে তিনি এত বিপুল সাফল্য অর্জন করেছিলেন যে, অল্প দিনের মধ্যেই ফারাজী আন্দোলন পূর্ব ও উত্তর বঙ্গের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে।
সংগঠনের ক্ষেত্রেই তিনি সর্বাধিক সাফল্য লাভ করেছিলেন। সমগ্র পূর্ববঙ্গকে তিনি কয়েকটি অঞ্চলে বিভক্ত করে এক একজন খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করেন। হাজী শরিয়তুল্লার আমলে যে আন্দোলন কেবল ধর্ম-সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল, দুদু মিয়ার আমলে তা সামাজিক ও অর্থনৈতিক আন্দোলনের রূপ গ্রহণ করেছিল।
ধর্মীয় ক্ষেত্রে পিতার সঙ্গে দুদু মিয়ার মতের বিশেষ কোন পার্থক্য ছিল না। কেবল ওস্তাদ ও শাগরেদ সম্পর্কের বদলে তিনি পীর ও মুরিদি প্রথার পুনঃপ্রবর্তন করেছিলেন। মুরিদগণের ধারণা ছিল যে, তাঁর খোদাদত্ত অলৌকিক ক্ষমতা আছে। অনুসারীদের মধ্যে সাম্য ও একতা যাতে সম্পূর্ণরূপে রক্ষিত হয় সে দিকে তিনি ও তাঁর খলিফাগণ বিশেষ সতর্ক দৃষ্টি রাখতেন। বিপন্ন মুরিদদের সর্বপ্রকার সাহায্য দেওয়া অন্য সকলের পক্ষে বাধ্যতামূলক ছিল। তাঁর উৎসাহী মুরিদেরা দলভুক্ত করার জন্য মারধর ও জুলুম করতো। সে কথা পরে বলা হবে। প্রকৃত পক্ষে যারা তাঁর দলে যোগ দিত না, তাদের উপরই জুলুম চলতো। দুদু মিয়ার বাড়ীর দুয়ার সকলের জন্য ছিল অবারিত। যে-কোন ব্যক্তি সেখানে গিয়ে আহার ও বিশ্রাম করতে পারতো।
কিন্তু স্বল্পকালের মধ্যে জমিদার ও নীলকরদের সঙ্গে দুদু মিয়া ও তাঁর অনুসারীদের বিরোধ উপস্থিত হয়। ফলে, কোম্পানীর তৎকালীন শাসকদের সহযোগিতায় নীলকর ও জমিদারেরা ঐক্যবদ্ধ হয়ে দুদু মিয়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে বহু মামলা মোকদ্দমা করে।
পাঁচ
উপরোক্ত বিরোধের কারণ বুঝতে হলে তৎকালীন পরিস্থিতির প্রতি লক্ষ্য করা প্রয়োজন। নওয়াবী আমল কার্যতঃ শেষ হয়ে গিয়েছে। ঊনবিংশ শতাব্দীর প্রথম তিন দশকের মধ্যে ইংরেজ ঈস্ট ইণ্ডিয়া কোম্পানীর হাতে দেশের প্রকৃত শাসন ক্ষমতা চলে গিয়েছে। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত এবং পরবর্তীকালের সূর্যাস্ত আইন, ওয়াক্ফ ধ্বংসনীতি ইত্যাদির ফলে বাঙলা দেশে এক নতুন হিন্দু বেনিয়া জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছে। তার উপর ইংরেজ নীলকরদের আবির্ভাব হয়েছে। প্রত্যেক জেলায় ইংরেজ ম্যাজিস্ট্রেট-কালেক্টর ও জজ এবং দেশী পুলিশ থাকা সত্ত্বেও বিশেষ কয়েকটি শহরের বাইরে শাসন ও বিচার, শান্তি ও শৃঙ্খলা বলে কিছু ছিল না। জমিদার শ্রেণী নিজেরাই ছিল ডাকাতের সরদার। প্রজাদের নিকট থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে বে-আইনী পন্থা অবলম্বন করতে তাদের সঙ্কোচ বা দ্বিধা ছিল না। বিভিন্ন পূজায়, পুত্র-কন্যার অন্নপ্রাশনে, পৈতায়, বিবাহে এমন কি অন্যান্য হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে জমিদারেরা প্রজাদের নিকট থেকে অর্থ আদায় করত। কোন প্রজা অর্থ না দিলে তাকে ধরে এনে তার উপর নির্মম অত্যাচার করা হত। মারধর ছাড়াও অত্যাচারের আর একটি পন্থা ছিল, দুজন প্রজার দাড়ি একত্রে বেঁধে নাকে লঙ্কার গুঁড়ো দেওয়া হত। এর ফল সহজেই অনুমেয়।
অন্যদিকে ইংরেজ নীলকরদের খৃষ্টান ও হিন্দু কর্মচারীরা হুজুরের হুকুম মোতাবেক প্রজাদের ভাল আবাদী জমি নীল চাষের জন্য দখল করত। কোন প্রজা স্বেচ্ছায় জমি দিতে রাজী না হলে, তার উপর অমানুষিক অত্যাচার ত হতই, উপরন্তু তাদের নির্মমভাবে মারধর করা হত; নীলকর ও বহু জমিদারের কবল থেকে পল্লীর সুশ্রী যুবতীদের উদ্ধার পাওয়ার উপায় ছিল না। অবশ্য এই প্রকার অত্যাচার যে হিন্দু কৃষকদের উপর হত না, তা নয়। সাধারণভাবে হিন্দু কৃষকেরা ছিল নিম্নশ্রেণীর এবং কর্তার বা ‘হুজুরের’ হুকুম মাথা পেতে নেওয়া তাদের মজ্জাগত হয়ে গিয়েছিল। হিন্দু জমিদারগণ তাই তাদের অল্পে রেহাই দিতেন। নীলকররা অবশ্য কাউকেই রেহাই দিত না। কিন্তু মুসলমান কৃষকদের সংখ্যা বেশী হওয়ায় অত্যাচারের প্রকোপ তাদের উপরই বেশী পড়েছিল।
তৎকালীন মুসলমানদের ধর্মীয় ও সামাজিক অবস্থার কিছুটা ইঙ্গিত পূর্বেই দেওয়া হয়েছে। ইসলামের মুলনীতি বিরোধী বহু প্রথা ও আচার-আচরণ মুসলিম সমাজে প্রবেশ করেছিল। অভিজাত সমাজও এর থেকে ব্যতিক্রম নয়। ইসলাম খাঁ, শায়েস্তা খাঁ থেকে মীর জুমলা পর্যন্ত প্রত্যেক মুঘল সুবেদার রাজকার্যে এত ব্যস্ত থাকতেন যে, ধর্মীয় বা সামাজিক ক্ষেত্রে দৃষ্টি দেওয়ার অবসর থাকতো খুবই কম। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সুবে বাঙলায়, অর্থাৎ বাঙলা ও বিহারে নানা কারণে অনৈস্লামিক প্রথাসমূহ সমাজে প্রবেশ করেছিল। পীরপূজা, শিবপূজা এমনকি মনসাপূজায় অংশগ্রহণ করতেও বহু মুসলমান সঙ্কোচ বোধ করত না। আলীনগরের সন্ধির পর নওয়াব সিরাজদ্দৌলা মনসুরগঞ্জের প্রাসাদে গিয়ে হোলি খেলা করেছিলেন। নওয়াব মীরজাফর গঙ্গাবক্ষে নৌকাবিহার করে হোলি উৎসব পালন করেছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি মৃত্যুর পূর্বে কিরীটেশ্বরী প্রতিমার পাদোদক পান করেছিলেন।
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর রাজনৈতিক অনিশ্চয়তা, বাহাত্তরের মন্বন্তর, কোম্পানী ও নতুন ভূঁইফোঁড় বেনিয়া জমিদার ও নীলকরদের অত্যাচার, চিরস্থায়ী ভূমিব্যবস্থা, সূর্যাস্ত আইন ও রিজাম্পসন আইন প্রভৃতির কল্যাণে এবং সর্বোপরি প্রায় অর্ধ শতাব্দীরও অধিককাল শিক্ষার কোন ব্যবস্থা না থাকায় সুবে বাঙলা বিশেষতঃ বাঙলার পল্লী অঞ্চল থেকে শিক্ষিত মওলবী, মওলানার সংখ্যা প্রায় শূন্য হয়ে গিয়েছিল। অথচ ইংরাজী শিক্ষার ব্যবস্থা প্রধানতঃ কলকাতা ও নিকটর্তী কয়েকটি স্থানে সীমাবদ্ধ থাকার ফলে পূর্ব বঙ্গের মুসলমানদের পক্ষে নতুন শিক্ষা গ্রহণ করাও সম্ভব ছিল না। তাই এরা শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও অত্যাচারিত হয়েই রইলো। ফলে পল্লী অঞ্চলে অশিক্ষিত বাউল, ন্যাড়ার ফকির, খোনকারদের প্রাধান্য দেখা দিল। এই সকল অশিক্ষিত মোল্লার দল তাই শরিয়তুল্লা ও দুদু মিয়ার আন্দোলনের দুশমন হয়ে দাঁড়ালো। মূলতঃ নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এরা সংস্কার আন্দোলনের বিরোধিতা করেছিল। কেবল বিরোধিতা করলেও হয়তো কথা ছিল না। পরন্ত এরা জমিদার ও নীলকরদের সঙ্গে যোগ দিয়েছিল।
ছয়
পূর্ব-বর্ণিত সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দূদু মিয়ার আন্দোলন ধর্ম সংস্কারের পর্যায় অতিক্রম করে অর্থনৈতিক সংগ্রামের পর্যায়ে উপনীত হয়। দুর্গাপূজা ও পৌত্তলিকতা সংশ্লিষ্ট অন্যান্য সর্বপ্রকার অনুষ্ঠানে চাঁদা দেওয়া ও অংশ গ্রহণ করা হারাম বলে দুদু মিয়া ঘোষণা করেন। তাছাড়া, জমিদারগণ কর্তৃক বেআইনী কর ও অর্থ আদায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি তাঁর অনুসারীদের কঠোর নির্দেশ দেন। তিনি আরও ঘোষণা করেন, ভূমির মালিক আল্লাহ, ব্যক্তি বিশেষ নয় এবং ভূমির বাবদ কর আদায়ের অধিকার ব্যক্তি বিশেষের নাই। নীলকরদেরও জোর করে কারো জমি দখল করার অধিকার নাই। তিনি কৃষকদের সহকারী খাস জমিতে বসতি স্থাপন ও চাষাবাদ করার উপদেশ দেন, তাতে কেবল সরকারকে ভূমিরাজস্ব দেওয়া ছাড়া জমির জন্য অন্য কোন কর দিতে হবে না।
জমিদার ও নীলকরদের অত্যাচারে জর্জরিত কৃষকরা দুদু মিয়ার দলে যোগ দিয়েছিল। নিম্নশ্রেণীর কিছু সংখ্যক হিন্দু তাঁর দলে যোগদান করেছিল। এমন কি, তাঁর ব্যক্তিগত কর্মচারীদের মধ্যেও কয়েকজন হিন্দুর নাম পাওয়া যায়। দুদু মিয়ার তখন বিপুল প্রতাপ। জনৈক ইংরেজ লেখকের মতে দুদু মিয়ার অধীনে প্রায় আশি হাজার কর্মী ছিল। পরবর্তীকালে ১৮৫৭ সালে যখন তাঁকে আলীপুর সেন্ট্রাল জেলে বন্দী করা হয়, তখনও তিনি নাকি বলেছিলেন, তাঁর এক ডাকে পঞ্চাশ হাজার লোক জমায়েত হবে। এই জন্যই তাকে খালাস দেওয়া হয় নাই।
যাই হ’ক, দুদু মিয়ার নির্দেশ মোতাবেক তাঁর অনুসারীরা সর্বপ্রকার অন্যায়, অবৈধ ও ধর্ম-বিরোধী কর ও চাঁদা দিতে অস্বীকার করে। অনেকে নীলকরদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারী খাস জমিতে বসতি স্থাপন ও চাষাবাদ আরম্ভ করে। জমিদার ও নীলকরেরা তখন ঐক্যবদ্ধ হয়ে দুদু মিয়ার বিরুদ্ধে দাঁড়ায়। আর জেলার ইংরেজ শাসকেরা নীলকরদের পক্ষ অবলম্বন করবে তাতে সন্দেহ করার কারণ নাই। এইরূপে যা আরম্ভ হয়েছিল কেবল ধর্মীয় আন্দোলন রূপে, তাই পর্যবসিত হ’ল অর্থনৈতিক সংগ্রামে।
এখানে উল্লেখযোগ্য, ঊনবিংশ শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকে পূর্ব বাঙলার কৃষকেরা যে আন্দোলন শুরু করেছিল, এক শতাব্দীরও অধিককাল বংশ পরম্পরায় তারা সেই সংগ্রাম চালিয়ে এসেছে। আজও যে তাদের সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে, একথা নিশ্চিত বলা যায় না।
দুদু মিয়ার নির্দেশ অনুযায়ী তাঁর অনুসারীরা সর্বপ্রকার অন্যায়, অবৈধ ও ধর্মবিরোধী কর দিতে অস্বীকার করার ফলে জমিদার ও নীলকরেরা একযোগে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা-মোকদ্দমা দায়ের করে। ১৮৩৮ খৃস্টাব্দের দিকে জনৈক নীলকর প্রায় ৭/৮’শ সশস্ত্র পাইক ও লাঠিয়াল সহ দুদু মিয়ার বাড়ী আক্রমণ করে লুটতরাজ করে ও পুড়িয়ে দেয়। তা’রা তাঁর প্রায় বারো লক্ষ টাকা মূল্যের সম্পত্তি লুট করেছিল। সরকারী কর্তৃপক্ষ এর কোন প্রতিকার করে নাই। নীলকর পুলিশকে ঘুষ দিয়ে হাত করেছিল। জেলার ম্যাজিস্ট্রেট নীলকরের সঙ্গে খানা খাওয়ার পর, অর্থাৎ ইংরেজ নীলকরের প্ররোচনায় ইংরেজ ম্যাজিষ্ট্রেট বিনা তদন্তে দুদু মিয়াকে গ্রেফতার ক’রে আদালতে বিচারের জন্য (অথবা শাস্তি দেওয়ার জন্য) পাঠিয়ে দেয়। উল্টো দুদু মিয়ার বিরুদ্ধে লুটতরাজের অভিযোগ আনা হয়। ১৮৪৪ সালে অনধিকার প্রবেশ ও বেআইনী জমায়েত হওয়ার অপরাধে তাঁকে অভিযুক্ত করা হয়। আবার ১৮৪৬ সালে মানুষ গুম ও লুটতরাজের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু প্রমাণাভাবে প্রতিটি মোকদ্দমায় তিনি খালাস হয়েছিলেন। তাঁর প্রতিপত্তি এত বেশী ছিল যে, কেউ তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজী হ’ত না। সরকারের নিকট বারবার আবেদন করা স্বত্ত্বেও সুবিচার না পাওয়ায় এই সময় তিনি নিজস্ব এলকার সকল বিরোধের বিচার নিজেই করতেন। হিন্দু বা মুসলমান যে কোন ব্যক্তি কৃষকের নিকট খাজনা আদায়ের জন্য তাঁর নিকট বিচার প্রার্থী না হ’য়ে আদালতে নালিশ করলে, তিনি তাকে শাস্তি দিতেন। দূর দূরান্তের পল্লী অঞ্চলেও দুদু মিয়ার হুকুমই ছিল একমাত্র হুকুম।
বারবার অত্যাচারিত হওয়ায় অথচ সরকারের নিকট আবেদন নিবেদন স্বত্ত্বেও সুবিচার না পাওয়ার ফলে, দুদু মিয়া দুশমনদের উচিত শিক্ষা দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পাঁচচুর নীলকর কাছারির মালিক ডানলপের সাহায্যে অন্যান্য জমিদারগণ অবাধে অত্যাচার করতেও মামলা মোকদ্দমা চালাতে সক্ষম হ’ত। সেই জন্য তিনি সর্বাগ্রে ডানলপের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা দরকার মনে করেছিলেন। ১৮৪৬ সালের ৫ই ডিসেম্বর তারিখে তাঁর লোকেরা ডানলপের কাছারি পুড়িয়ে দেয়; ডানলপের সকল দুষ্কর্মের প্রধান সহকারী কর্মচারী হিন্দু গোমস্তাকে হত্যা করে এবং সেই সঙ্গে আরও কয়েকজনের ঘরবাড়ী জ্বালিয়ে দেয়। এই ঘটনা সম্পর্কিত মোকদ্দমা বহুদিন চলেছিল। বহু সাক্ষী সাবুদ লওয়ার পর ফরিদপুরের জজ দুদু মিয়া ও তাঁর বাষট্টিজন অনুসারীকে দণ্ড দেন। সদর আদালতে আপীল করার ফলে দুদু মিয়া খালাস পান, কিন্তু কিছু সংখ্যক আসামীর দণ্ড বহাল থাকে।
সাত
১৮৪৬ সালের মোকাদ্দমা প্রায় দু’বছর চলেছিল। এই মোকদ্দমায় শেষ পর্যন্ত দুদু মিয়া খালাস হলেও তাঁর এবং তাঁর আন্দোলনের উপর সরকারের তীক্ষ্ণ দৃষ্টি পড়েছিল। তবু তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কৃষক আন্দোলনের তীব্রতা হ্রাস হয় নাই। কারণ এই সময় একদিকে বৃটিশ শাসকবর্গ যেমন তাদের অধিকার বিস্তার করছিল, অন্যদিকে বাঙলায় জমিদার বিশেষতঃ নীলকরেরা সুযোগ লাভ করে প্রজাদের উপর আরও অধিক অত্যাচার করছিল।
এই সময় অর্থাৎ ১৮৫০ সালের দিকে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা অন্যদিকে হচ্ছিল। ১৮৩১ খৃস্টাব্দে উত্তর-পশ্চিম সীমান্তের মুক্তি সংগ্রামের প্রধান নেতৃবৃন্দ শহীদ হলেও প্রকৃত পক্ষে সংগ্রামের সমাপ্তি হয় নাই। বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ শহীদ হওয়ার অল্পকাল পরে পাটনার মওলানা বেলায়েত আলী ও মওলানা এনায়েত আলী নেতৃত্ব গ্রহণ করেছিলেন। মওলানা বেলায়েত আলীর প্রধান কর্মক্ষেত্র ছিল এই বাঙলা অঞ্চল।
ইংরেজ সরকার দুদু মিয়ার কৃষক আন্দোলনকে মওলানা বেলায়েত আলীর সংগ্রামী আন্দোলনের অংশরূপে গণ্য করেছিল। পুলিশ সুপারিনটেনডেন্ট ড্যাম্পিয়ার তার উপরওয়ালাদের নিকট রিপোর্ট করে যে, তদানীন্তন শাসন কর্তৃপক্ষ অর্থাৎ ইংরেজ বিতাড়ন করে মুসলিম শক্তি প্রতিষ্ঠাই ফারাজীদের উদ্দেশ্য এবং সেই কারণে ফারাজীদের নেতা দুদু মিয়াকে নির্বাসিত করা দরকার। সরকার ড্যাম্পিয়ারের উক্ত সোপারেশ অনুমোদন করেন নাই। দুদু মিয়া তখন আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করেন। উল্লেখযোগ্য যে, ইংরেজ বিতাড়ন দুদু মিয়ার উদ্দেশ্য ছিল, বা তিনি সেই উদ্দেশ্য নিয়েই আন্দোলন করছিলেন, একথা নিশ্চিত বলা যায় না। ১৮৫০ সালের দিকে উত্তর ভারতে অন্ততঃ সুবে বাঙলায় ইংরেজ শাসন প্রায় সুপ্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু মুসলমান জমিদারেরা ইংরেজের পক্ষ সমর্থন করছিল। নতুন ইংরেজি শিক্ষিত শ্রেণী হিন্দুদের মধ্যে গড়ে উঠেছিল। এরা ইংরেজের শাসন ব্যবস্থাকে পূর্ণ সমর্থন করছিল। এই পরিস্থিতিতে দুদু মিয়ার মতো বুদ্ধিমান ব্যক্তি ইংরেজ সরকারকে উৎখাত করার চেষ্টা করবেন, এ কথা বিশ্বাস করা কঠিন। প্রকৃতপক্ষে, তিনি জমিদার, মহাজন ও নীলকরের অত্যাচারের বিরুদ্ধে অসহায় দরিদ্র কৃষকদের পক্ষ অবলম্বন করেছিলেন। সম্ভবতঃ এই কারণেই মওলানা বেলায়েত আলী পরিচালিত উত্তর-পশ্চিম সীমান্তের সংগ্রামী আন্দোলনের সঙ্গে দুদু মিয়ার প্রত্যক্ষ যোগ ছিল না। কিন্তু বিরোধী ছিলেন, এরূপ প্রমাণও পাওয়া যায় না। সুবে বাঙলায় তখন সশস্ত্র সংগ্রাম পরিচালনার সুযোগ সম্ভাবনা ছিল না একথা দুদু মিয়ার নিশ্চয়ই উপলব্ধি করেছিলেন।
১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের সময় ফরিদপুরের জেলা ম্যাজিষ্ট্রেট লুটতরাজ, হাঙ্গামা করা ইত্যাদি অভিযোগে তাঁকে গ্রেফতার করেন। কিন্তু তখনো তাঁর প্রভাব এত বেশী ছিল যে, মোকদ্দমায় উপযুক্ত সাক্ষী-প্রমাণ সংগ্রহ করা সম্ভব ছিল না। সাক্ষী-প্রমাণের অভাবে মামলায় তাঁকে দণ্ড দেওয়া অসম্ভব দেখে, সিপাহী বিপ্লব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে আলীপুর সেন্ট্রাল জেলে বন্ধী করে রাখা হয়। প্রায় দু’তিন বৎসর জেলে বন্দী থাকার পর তাঁকে খালাস দেওয়া হয়।
১৮৬০ খৃস্টাব্দে তাঁর ইন্তিকাল হয়। ঢাকায় মাহুতটুলিতে তাঁর নশ্বর দেহ দাফন করা হয়েছিল। মুহম্মদ মোহসিন ওরফে দুদু মিয়ার আন্দোলনকে সৈয়দ আহমদ শহীদ ও মওলানা বেলায়েত আলীর সশস্ত্র সংগ্রামের পর্যায়ভুক্ত করা যায় না। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, সুবে বাঙলার তৎকালের পরিস্থিতিতে এই অঞ্চলে সশস্ত্র সংগ্রাম পরিচালনা সম্ভব ছিল না। দুদু মিয়ার আন্দোলন ছিল নিপীড়িত সাধারণ মানুষের মুক্তির সংগ্রাম। যদিও ধর্ম ও সমাজ সংস্কারের মূখ্য উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনের আরম্ভ হয়েছিল, তথাপি শেষ পর্যন্ত দুদু মিয়াকে হিন্দু জমিদার, ইংরেজ নীলকর ও হিন্দু মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হ’য়েছিল। ইংরেজ সরকার ক্ষমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইংরেজ নীলকরদের পক্ষ সমর্থন ত’করতই, তা ছাড়াও হিন্দু জমিদার ও মহাজনদেরও সমর্থন করত। ১৭৫৭ থেকে ১৮৬৭ খ্রীস্টাব্দ পর্যন্ত কেবল মুসলমানেরাই ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। আর লক্ষণীয় যে মুসলমানদের সংগ্রাম নওয়াবদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাদের সংগ্রাম ছিল সাধারণ মানুষের সংগ্রাম। সেই কারণে ইংরেজ সরকারী কর্তৃপক্ষ কেবল মুসলমানদের দুশমন গণ্য করত। ১৮৫৭ খ্রীস্টাব্দের সিপাহী বিপ্লবে নানা সাহেব, ঝান্সীর রাণী ও তাতিয়া টোপি প্রমুখ কয়েকজন হিন্দু রাজা বিপ্লবে যোগ দিয়েছিলেন সত্য; কিন্তু ইতিহাস সাক্ষী এই বিপ্লব ছিল মূলতঃ ও প্রধানতঃ মুসলমানদের বিপ্লব এবং এরা ছিল সাধারণ মুসলমান, আমীর ওমরাহ নওয়াব নয়।
সুত্রঃ ‘বাংলাদেশ সংস্কৃতি চর্চা কেন্দ্র’ প্রকাশিত ‘ফরায়েজী আন্দোলনঃ আত্মসত্তার রাজনীতি’ গ্রন্থ