ইসলামি শরীয়ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামি শরীয়ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

সদকায়ে ফিতরের পরিমাণ পর্যালোচনা

দারুল ইফতা, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
সদাকায়ে ফিতর সম্পর্কিত হাদীসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট পাঁচ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়: যব, খেজুর, পনির, কিসমিস ও গম। এ পাঁচ প্রকারের মধ্যে যব, খেজুর, পনির ও কিসমিস দ্বারা সদকা ফিতর আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য এক সা’ দিতে হবে। আর গম দ্বারা আদায় করতে চাইলে আধা ‘সা’ দিতে হবে। এটা হল ওজনের দিক দিয়ে তফাত। আর মূল্যের দিক থেকে তো পার্থক্য রয়েছেই। যেমন-
(ক) আজওয়া (উন্নতমানের) খেজুরের মূল্য প্রতি কেজি ১০০০/- টাকা হলে একজনের সদকায়ে ফিতর দাঁড়ায় ৩২৫৬/- তিন হাজার দুই শত ছাপ্পান্ন টাকা।
(খ) মধ্যম ধরনের খেজুর যার মূল্য প্রতি কেজি ৩০০/- টাকা হলে একজনের সদকায়ে ফিতর দাঁড়ায় ৯৭৭/- নয়শত সাতাত্তর টাকা।
(গ) কিসমিস প্রতি কেজি ২৩০/- টাকা করে হলে একজনের সদকায়ে ফিতর দাঁড়ায় ৭৪৮/- (সাত শত আটচল্লিশ) টাকা।
ঘ) পনির প্রতি কেজি ৫০০/- টাকা করে ধরা হলে একজনের সদকায়ে ফিতর দাঁড়ায় ১৬২৮/- (এক হাজার ছয় শত আটাশ) টাকা।
ঙ) গম প্রতি কেজি ৩৫/- টাকা হিসাবে ধরা হলে একজনের সদকায়ে ফিতর দাঁড়ায় ৫৭ টাকা।
হাদীসে এ ৫টি দ্রব্যের যেকোনোটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে যেন মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যেকোনো ১টি দ্বারা তা আদায় করতে পারে। এখন লক্ষণীয় বিষয় হল, সকল শ্রেণীর লোক যদি সবচেয়ে নিম্ন মূল্য-মানের দ্রব্য দিয়েই নিয়মিত সদকা ফিতর আদায় করে তবে হাদীসে বর্ণিত অন্য চারটি দ্রব্যের হিসেবে ফিতরা আদায়ের উপর আমল করবে কে? আসলে এক্ষেত্রে হওয়া উচিত ছিল এমন যে, যে ব্যক্তি উন্নতমানের আজওয়া খেজুরের হিসাবে সদকা ফিতর আদায় করার সামর্থ্য রাখে সে তা দিয়েই আদায় করবে। যার সাধ্য পনিরের হিসাবে দেওয়ার সে তাই দিবে। এর চেয়ে কম আয়ের লোকেরা খেজুর বা কিসমিসের হিসাব গ্রহণ করতে পারে। আর যার জন্য এগুলোর হিসাবে দেওয়া কঠিন সে আদায় করবে গম দ্বারা। এটিই্ উত্তম নিয়ম। এ নিয়মই ছিল নবী, সাহাবা-তাবেঈন ও তাবে তাবেঈনের স্বর্ণযুগে। এ পর্যন্ত কোথাও দুর্বল সূত্রে একটি প্রমাণ মেলেনি যে, স্বর্ণযুগের কোনো সময়ে সব শ্রেণীর সম্পদশালী সর্বনিম্ন মূল্যের দ্রব্য দ্বারা সদকা ফিতর আদায় করেছেন। এখানে এ সংক্রান্ত কিছু বরাত পেশ করা হচ্ছে।
হাদীস
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন-
أغلاها ثمنا وأنفسها عند أهلها
‘দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি’। -সহীহ বুখারী, কিতাবুল ইতক ৩/১৮৮; সহীহ মুসলিম, কিতাবুল ঈমান বাব আফযালুল আমল ১/৬৯
সাহাবায়ে কেরাম-এর আমল
ক)
হযরত আবু সাঈদ খুদরী রা. বলেন,
كنا نخرج زكاة الفطر صاعًا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب وذلك من صاع النبي صلى الله عليه وسلم.
আমরা সদকা ফিতর আদায় করতাম এক ‘সা’ খাদ্য দ্বারা অথবা এক ‘সা’ যব অথবা এক ‘সা’ খেজুর, কিংবা এক ‘সা’ পনির বা এক ‘সা’ কিসমিস দ্বারা। আর এক ‘সা’-এর ওজন ছিল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‘সা’ অনুযায়ী। -মুয়াত্তা মালেক পৃ.১২৪; আল ইসতিযকার, হাদীস ৫৮৯, ৯/৩৪৮
এ হাদীসে রাসূলের যুগে এবং সাহাবাদের আমলে সদকা ফিতর কোন কোন বস্ত্ত দ্বারা আদায় করা হত তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে।
(খ)
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. সারা জীবন খেজুর দ্বারাই সদকা ফিতর আদায় করেছেন। তিনি একবার মাত্র যব দ্বারা আদায় করেছেন। -আলইসতিযকার, হাদীস নং ৫৯০,৯/৩৫৪
ইবনে কুদামা রা.আবু মিজলাযের বর্ণনা উল্লেখ করে বলেন, এ বর্ণনা দ্বারা বোঝা যায় যে, সাহাবায়ে কেরাম অধিকাংশই যেহেতু খেজুর দ্বারা ফিতরা আদায় করতেন তাই ইবনে ওমর রা. সাহাবাদের তরীকা অবলম্বন করতে সারা জীবন খেজুর দ্বারাই আদায় করেছেন। এ প্রসঙ্গে ইবনে ওমরের ভাষ্য হল-
إن أصحابي سلكوا طريقا وأنا أحب أن أسلكه.
‘সাহাবীগণ যে পথে চলেছেন আমিও সে পথেই চলতে আগ্রহী।’
এবার দেখা যাক মাযহাবের ইমামগণ উত্তম সদকা ফিতর হিসেবে কোনটিকে গ্রহণ করেছেন।
উত্তম সদকা ফিতর
ইমাম শাফেয়ীর মতে উত্তম হল হাদীসে বর্ণিত বস্ত্তর মধ্যে সর্বোৎকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যের দ্রব্য দ্বারা সদকা দেওয়া। অন্য সকল ইমামের মতও এমনই।
ইমাম মালিক রাহ.-এর নিকট খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত খেজুর ‘আজওয়া’ খেজুর দেওয়া উত্তম। আজওয়া খেজুরের ন্যূনতম মূল্য ১০০০-১২০০ টাকা প্রতি কেজি।
ইমাম আহমদ রাহ.-এর নিকট সাহাবায়ে কেরামের অনুসরণে খেজুর দ্বারা ফিতরা আদায় করা ভালো। -আলমুগনী ৪/২১৯; আওজাযুল মাসালিক ৬/১২৮
ইমাম আবু হানীফা রাহ.-এর নিকটেও অধিক মূল্যের দ্রব্যের দ্বারা ফিতরা আদায় করা ভালো। অর্থাৎ যা দ্বারা আদায় করলে গরীবের বেশি উপকার হয় সেটাই উত্তম ফিতরা।
সাহাবায়ে কেরামের যুগে আধা ‘সা’ গমের মূল্য এক সা খেজুরের সমপরিমাণ ছিল। নবী করীম সাল্লাল্লাহু্ আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মদীনাতে গমের ফলন ছিল না বললেই চলে। পরবর্তীতে হযরত মুআবিয়া রা.-এর যুগে ফলন বৃদ্ধি পেলেও মূল্য ছিল সবচেয়ে বেশি। একাধিক বর্ণনায় এসেছে যে, সেকালে আধা ‘সা’গমের মূল্য এক সা খেজুরের সমপরিমাণ ছিল।
فلما كان زمن معاوية وكثرت الحنطة جُعِلَ نصف صاعٍ منها مثل صاع من تلك الأشياء.
হযরত মুআবিয়া রা.-এর যুগে গমের ফলন বৃদ্ধি পেলে আধা ‘সা’ গমকে সদকা ফিতরের অন্যন্য খাদ্যদ্রব্যের এক ‘সা’র মতো গণ্য করা হত। -আলইসতিযকার ৯/৩৫৫
ইবনুল মুনযির বলেন-
فلما كثر في زمن الصحابة رأووا أن نصف صاع منه يقوم مقام صاع من شعير.
সাহাবীদের যুগে যখন গম সহজলভ্য হল তখন তারা আধা ‘সা’ গমকে এক ‘সা’ যবের সমতুল্য গণ্য করলেন। -ফাতহুল মুলহিম ৩/১৫; আওজাযুল মাসালিক ৬/১৩
তাহলে বুঝা গেল য, হযরত মুআবিয়া রা.-এর যুগে গম দ্বারা সদকা ফিতর আদায়ের প্রচলন বেড়েছিল। এর কারণ হল যে, তখন গমই ছিল সর্বোৎকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যমানের খাদ্য। এ সময় হযরত ইবনে ওমর সাহাবাদের অনুকরণে খেজুর দ্বারাই সদকা ফিতর আদায় করতেন। তখন তাঁকে আবু মিজলায রাহ. বললেন-
إن الله قد أوسع والبر أفضل من التمر
‘আল্লাহ তাআলা তো এখন সামর্থ্য দিয়েছেন। আর গম খেজুরের চেয়ে অধিক উত্তম। অর্থাৎ আপনার সামর্থ্য রয়েছে বেশি মূল্যের বস্ত্ত সদকা করার। তবুও কেন খেজুর দ্বারা তা আদায় করছেন। উত্তরে তিনি বলেছিলেন, আমি সাহাবাদের অনুকরণে এমন করছি।
যাক আমাদের কথা ছিল, সাহাবায়ে কেরাম গম দ্বারা এজন্যই সদকা ফিতর আদায় করতেন যে, এর মূল্য সবচেয়ে বেশি ছিল। হাদীসে পাঁচ প্রকারের খাদ্য দ্রব্যের মধ্যে বর্তমানে গমের মূল্য সবচেয়ে কম। তাহলে এ যুগে সর্ব শ্রেণীর জন্য এমনকি সম্পদশালীদের জন্যও শুধুই গম বা তার মূল্য দ্বারা সদকা ফিতর আদায় করা কী করে সমীচীন হতে পারে?
বড়ই আশ্চর্য! পুরো দেশের সব শ্রেণীর লোক বছর বছর ধরে সর্বনিম্ন মূল্যের হিসেবে ফিতরা আদায় করে আসছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সকলেই ফিতরা দিচ্ছে একই হিসাবে জনপ্রতি ৫৫/৬০ টাকা করে। মনে হয় সকলে ভুলেই গেছে যে, গম হচ্ছে ফিতরার ৫টি দ্রব্যের একটি (যা বর্তমানে সর্বনিম্ন মূল্যের)। সুতরাং আমরা এদেশের ফিতরা আদায়কারী ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি তারা যেন যার যার সামর্থ্য অনুযায়ী হাদীসে বর্ণিত দ্রব্যগুলোর মধ্যে তুলনামূলক উচ্চমূল্যের দ্রব্যটির হিসাবে ফিতরা আদায় করেন। পনির, কিসমিস, খেজুর কোনোটির হিসাব যেন বাদ না পড়ে। ধনীশ্রেণীর মুসলিম ভাইদের জন্য পনির বা কিসমিসের হিসাবে ফিতরা আদায় করা কোনো সমস্যাই নয়। যেখানে রমযানে ইফতার পার্টির নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়, ঈদ শপিং করা হয় অঢেল টাকার, সেখানে কয়েক হাজার টাকার ফিতরা তো কোনো হিসাবেই পড়ে না। যদি এমনটি করা হয় তবে যেমনিভাবে পুরো হাদীসের উপর মুসলমানদের আমল প্রতিষ্ঠিত হবে এবং একটি হারিয়ে যাওয়া সুন্নত যিন্দা করা হবে, তেমনি এ পদ্ধতি দারিদ্র্যবিমোচনে অনেক অবদান রাখবে। গরীব-দুঃখীগণের মুখেও হাসি ফুটে উঠবে ঈদের পবিত্র দিনে।
আরেকটি আবেদন ইসলামিক ফাউন্ডেশন, দেশের সম্মানিত মুফতীগণ, মাশায়েখ হযরাত ও দারুল ইফতাগুলোর কাছে, তারা যেন সদকাতুল ফিতর এর পরিমাণ ঘোষণা দেওয়ার সময় হাদীসে বর্ণিত সকল দ্রব্যের হিসাবেই পৃথক পৃথকভাবে বলে দেন এবং মানুষকে যথাসম্ভব উচ্চমূল্যের ফেতরা আদায়ের প্রতি উৎসাহিত করেন। আল্লাহ তাআলা আমাদের তাওফীক দিন।

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

বদ নযর থেকে হেফাযতের জন্য শিশুর কপালে টিপ দেওয়া?

অনেকে বদ নযর থেকে হেফাযতের উদ্দেশ্যে শিশুর কপালে টিপ দেয়। এটা ঠিক নয়। এটি বদ নযর রোধ করে না। শিশুকে বদ নযর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কী করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন।
সহীহ বুখারীর এক হাদীসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রা. এর জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় চাইতেন-
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.

অর্থ : সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের আশ্রয়ে দিচ্ছি।
দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ‘উয়ীযুকা’, দুইজনের জন্য ‘উয়ীযুকুমা’ আর দুইয়ের অধিক হলে ‘উয়ীযুকুম’ বলতে হবে। এর সাথে আয়াতুল কুরসী, তিন কুল ও হাদীসের অন্যান্য দোয়া তো আছেই।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

পুরুষের পাজর থেকে কি স্ত্রী সৃষ্টি করা হয়েছে ?

তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যহার করবে। তাদেরকে সৃষ্টী করা হয়েছে পাঁজরের হাড় থেকে।যদি তুমি তা সোজা করতে যাও, তাহলে ভেঙে যাবে। আর তুমি তা যেভাবে আছে সে ভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। তোমাদেরকে ওসীয়াত করা হল নারীদের সঙ্গে সদ্ব্যহার করার। বুখারী শরিফের ৪৮০৭ নং হাদিস
আরেক টি হাদিস উল্লেখ করছিঃ ৪৮০৬ আবদুল আযীয ইব’ন আবদুল্লাহ (রহঃ) হযরত আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হচ্ছে পাঁজরের হাড়ের ন্যায়। যদি তোমরা তাকে একেবারে সোজা করতে চাও, তাহলে ভেঙ্গে যাবে। সুতরাং, যদি তোমরা তাদের থেকে লাভবান হতে চাও, তাহলে ঐ বাঁকা অবস্থাতেই লাভবান হতে হবে। (বুখারী) নিশ্চয় হাদিস দুইটির মধ্যেকার পার্থক্য খুঁজে পেয়েছেন। একটি হাদিসে বলা হচ্ছে পাঁজরের হাড়ের মতো এবং আর একটি হাদিসে বলা হচ্ছে পাঁজরের হাঁড় হতে সৃষ্টি।এখন হাদিস দুইটির পক্ষে অনেকগুলি ব্যাখ্যা হতে পারে।আমি সেগুলো উল্লেখ করবো তবে তার আগে দেখে নি কুরআন কি বলে?
আগে বলে নি পাঁজরের হাঁড়ের প্রসঙ্গ খ্রিষ্টানধর্মগ্রন্ধ ও ইহুদি ধর্মগ্রন্থে আরো রঙচঙ মাখা অবস্থায় পাওয়া যায়।এখন পাঁজরের হাঁড়ের কথা কেন বলা হল? “এটা এভাবে বলা যায় যে, হাদিসটি দ্বারা মহিলাদের সাথে ব্যবহারের একটা স্কেল পাওয়া যায়।এখানে মস্তিষ্কের কোনো অংশের কথা বলা হয়নি,যাতে নারীকে মাথায় চাপানো না হয়, পায়ের নিচের কোনো অংশের কথা বলা হয় নি,যাতে তাদের পদদলিত না করা হয়।
তাদের পাঁজরের হাঁড়ের সাথে তুলনা করা হয়েছে; যা পুরুষের হৃদয়ের নিকটবর্তী।সত্রীর স্থান স্বামীর হৃদয়ে, তার সাথে সদ্ব্যবহার করবে, তার ক্ষমতার অধিক চাপ সৃষ্টি করবে না,তার সাথে ইনসাফ করবে এটাই হাদিসটির মূল শিক্ষা।
এখন দেখি কুরআন হযরত হাওয়া (আঃ) এর সৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছেঃ সূরা নিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে- ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍﺗَّﻘُﻮﺍ ﺭَﺑَّﻜُﻢُ ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻘَﻜُﻢْ ﻣِﻦْ ﻧَﻔْﺲٍ ﻭَﺍﺣِﺪَﺓٍ ﻭَﺧَﻠَﻖَ ﻣِﻨْﻬَﺎ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻭَﺑَﺚَّ ﻣِﻨْﻬُﻤَﺎ ﺭِﺟَﺎﻟًﺎ ﻛَﺜِﻴﺮًﺍ ﻭَﻧِﺴَﺎﺀً ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﺗَﺴَﺎﺀَﻟُﻮﻥَ ﺑِﻪِ ﻭَﺍﻟْﺄَﺭْﺣَﺎﻡَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺭَﻗِﻴﺒًﺎ “হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর।যিনি তোমাদের একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সহধর্মিনী সৃষ্টি করেছেন।যিনি তাদের দু’জন থেকে পৃথিবীতে বহু নর-নারী বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় কর,যার নামে তোমরা একে অপরের কাছে আবেদন কর। আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।”
কুরআনেও বলা হচ্ছে হযরত আদম (আঃ) থেকে হযরত হাওয়া (আঃ) কে সৃষ্টি করা হয়েছে;তবে কোন প্রক্রিয়ায় তা মহান আল্লহ উল্লেখ করেন নি।

যুক্তিখন্ডনঃ
----------------
হযরত হাওয়া (আঃ) পাঁজরের হাঁড় থেকে সৃষ্টি করা হয়; তবে এখানে অবমাননার কি আছে আমি জানি না? আল্লাহ বলেন-‘কর্দমকে-ছাঁচে আকার দিয়ে, শব্দকারী মাটি হতে আদমকে সৃষ্টি করা হয়েছে।’ [সুরা হিযর,আয়াত ২৬] 
এখন প্রশ্ন, হযরত হাওয়া (আঃ) কে যদি পাঁজরের হাঁড় থেকেই সৃষ্টি করা হয় তাহলে কাকে অবমাননা করা হল?হযরত আদম (আঃ) কে সৃষ্টি করা হলো মাটি দিয়ে হযরত হাওয়া (আঃ) কে পাঁজরের হাঁড় দিয়ে; তাহলে এখানে অবমাননা পরিমাপের মাপকাঠি কি?প্রশ্ন রয়ে গেল? দেখে তো মনে হচ্ছে হযরত আদম (আঃ) কেই অবমাননা করা হয়েছে!
(নাউজুবিল্লাহ)।

হযরত হাওয়া (আঃ) ও পাঁজরের হাঁড় নিয়ে কিছু কথা প্রচলিত আছে।যেমনঃ নারীদের পাঁজরের হাঁড়ের সংখ্যা পুরুষের হাঁড়ের সংখ্যার চেয়ে একটি বেশি।এ কথাটি অযৌক্তিক।নারী-পুরুষের পাঁজরের হাঁড়ের সংখ্যা সমান।বাবার যদি এক আঙ্গুল কাটা থাকে; তার মানে এ নয় যে,সন্তানও এক আঙ্গুল কাটা বাদে জন্মাবে! এটা অযৌক্তিক।এ রকম কথা কুরআন হাদিসে কোথায় পাবেন না।
আরেকটি প্রচলিত কথা যেমন হযরত আদম (আঃ) ঘুমিয়ে ছিলেন এবং তার বাম পাঁজরের পিছন হতে হযরত হাওয়া (আঃ) কে সৃষ্টি করা হয়েছে।তারপর আদমের ঘুম ভেঙ্গে তাকে দেখলে তিনি আকৃষ্ট হোন এবং তার মধ্যে ভালবাসার সৃষ্টি হয়।এ কথাগুলো পুরোপুরি খ্রীষ্টানদের বাইবেলের; এটা বাইবেলের গল্প মানুষের মধ্যে প্রচলিত ছিল। 
2:21 And the LORD God caused a deep sleep to fall upon Adam, and he slept: and he took one of his ribs, ৩.

আর বিভিন্ন তাফসীরে এ ধরণের হাদিস দেখবেন যা হয়তো সাহাবীরা বর্ণনা করেছেন।তবে সেগুলো রাসূল সাঃ এর সূত্রে বর্ণনা করা হয় নি; বরং আহলে কিতাবদের সূত্রে বর্ণনা করা হয়েছে। সুতরাং এ ক্ষেত্রে ভুল থাকা স্বাভাবিক। কেননা বর্তমান আহলে কিতাব নেই এগুলি মানুষের বানানো
হাদিসে বলা হচ্ছে পাঁজরের হাঁড় হতে সৃষ্টি করা হয়েছে ।পাঁজরের একটা কনসেপ্ট
সূরা তারিক এর ৫ থেকে ৭নং আয়াতে আল্লহ কি বলছেন দেখিঃ ﻳَﺨْﺮُﺝُ ﻣِﻦ ﺑَﻴْﻦِ ﺍﻟﺼُّﻠْﺐِ ﻭَﺍﻟﺘَّﺮَﺍﺋِﺐِ ﺧُﻠِﻖَ ﻣِﻦ ﻣَّﺎﺀ ﺩَﺍﻓِﻖٍ ﻓَﻠْﻴَﻨﻈُﺮِ ﺍﻟْﺈِﻧﺴَﺎﻥُ ﻣِﻢَّ ﺧُﻠِﻖَ
“অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।এটা নির্গত হয় মেরুদন্ড ও পাঁজরের মধ্য থেকে।” এখন মহান আল্লাহ এ বিষয়ে কি বলতে চাচ্ছেন তা হয়তো ভবিষ্যত্বে আমরা জানতে পারব। বিভ্রান্তির নিরসনঃ উপরে হাদিস দুইটিতে একটিতে পাঁজরের হাড় হতে সৃষ্টির করেছেন আরেকটিতে বলা হচ্ছে পাঁজরের হাড়ের মতো
।অনেক ইসলামি scholar এটার আক্ষরিক অর্থই মেনে নিয়েছেন।কারণ এ কথার স্বরুপ আজও অজানা।তবে অনেকে এটা মেনে নেন নি।তারা বলেছেন, এখানে পাঁজরের হাঁড় কথাটি সাংকেতিক ভাবে ব্যবহার করা হয়েছে। কারণ হাদিসটিতে প্রথম অংশে বলা হচ্ছে নারীদের সাথে সদ্ব্যবহার কর; আর শেষ অংশেও ঠিক একই নির্দেশনা। হাদিসটিতে তো বলা হচ্ছেই পাঁজরের হাড়ের মতো! এবং একটি শক্তিশালী যুক্তি হলো created from সৃষ্টি করা হয়েছে বলতে এটা জরুরি না যে,নারী সৃষ্টির উপাদান পাঁজরের হাড়।
বরং এখানে তাদের প্রকৃতি বা ব্যবহারের কথা উল্লেখ করা হচ্ছে।এবং তাদের যুক্তি আরো শক্তিশালী হয়

কুরআনের এ আয়াত দ্বারা- সূরা আম্বিয়ার ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে- ﺧُﻠِﻖَ ﺍﻟْﺈِﻧْﺴَﺎﻥُ ﻣِﻦْ ﻋَﺠَﻞٍ ﺳَﺄُﺭِﻳﻜُﻢْ ﺁَﻳَﺎﺗِﻲ ﻓَﻠَﺎ ﺗَﺴْﺘَﻌْﺠِﻠُ ‏ “মানুষ দ্রুততাপ্রবণ সৃষ্টি।
মানে বীর্যের যেমন মাটি পানি আগুন বাতাস এগুলি সবই দ্রতগামী।

চলবে 
ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আহকার বান্দা মো বিনইয়ামিন


শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

*কা'বা ঘরের অপমানেতে কাঁদেনা যার মন কে বলেছে মুসলিম তারে সে মুনাফিকদের একজন।



১৪০০ বৎসর আগে আব্রাহা ক্বাবা ধ্বংস করতে পারেনাই আবাবিল দ্বারা রাব্বে ক্বাবা ক্বাবা ঘর রক্ষা করেছেন, সেই ক্বাবা এবং রাব্বে ক্বাবা এখনো আছেন আবাবিলও কিন্তু আছে, তাই কোন হিন্দু কিবা অন্য কোন ধর্মালম্বী সে যদি হয় নাস্তিক মার্কা মুসলমানও তবুও তাকে ছাড় দেওয়া হবে না। মুসলমানদের আত্তার সাথে মিশে আছে ক্বাবা, মুসলমানের হ্রদয়ে আছে ক্বাবা, মুসলমানের শিরায় শিরায় রক্ত কণিকাতে মিশে অাছে ক্বাবার আযমত। তাই ক্বাবাকে নিয়ে কোন কুলাঙ্গার ব্যঙ্গ, অবমাননা করলে রাব্বে কারীম সাময়িক ছাড় দেন তবে ছেড়ে দিবেন না। মুসলমান সহনশীল শালীন ও ধৈর্যশীল জতি না হলে তোমাদের এই অবমাননা করার মজা সাথে সাথে সাথে বুঝিয়ে দেওয়া হতো।

একজন মুসলমান হয়তো শয়তানের ধোকায় নামাজ পড়েনা সেও ক্বাবাকে সম্মান করে শ্রদ্ধা করে, তাই ক্বাবার দিকে পা দেয় না। ক্বাবার অসম্মান হবে ভেবে। এই সেই ক্বাবা যার দিকে ফিরে আমরা নামাজ পড়ি ক্বিবলা ঠিক করি। যেই ক্বাবার দিকে ফিরে পুরা পৃথীবির মুসলমান ২৪ ঘন্টা সিজদা দেয়, তাওয়াফ করে, সেই ক্বাবাকে নিয়ে তথা রাব্বে ক্বাবাকে নিয়ে ছিনিমিনি তা কখনই বরদাশত করা যায়না, যেতে পারে না। যেখানে নেতা নেত্রীকে ব্যঙ্গ / অবমাননা করলে বিচার হয় হওয়াটাই স্বাভাবিক, সেখানে আহকামুল হাকিমীন রাব্বে ক্বাবার ক্বাবাকে নিয়ে অবমাননা করা হবে বিচার হবে না, তাহলে মদীনা সনদের দোহাই দিয়ে লাভ কি হবে। রাব্বে ক্বাবার কাছে জওয়াব দিহিতা করতেই হবে, উনি ছাড় দেন ছেড়ে দেন না। ফেরাউন, নমরুদ, আবুজেহেল সহ এদের দোষরদের ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, বর্তমানেও ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না।♦

তাই সাধু হুশিয়ার যে যার ধর্ম শান্তি মতে পালণ করুক ইসলাম নিষেধ করে নাই, কিন্তু বাক স্বাধীনতার নাম দিয়া ইসলাম, মুসলমান, ক্বাবা, আল্লাহ, নবীকে নিয়া ব্যঙ্গ অবমাননা করবে তা কিন্তু বরদাশত করা হবে না। ৯২ পার্সেন মুসলমানদের এই দেশে মুসলমানদের ক্বাবা নিয়া ব্যঙ্গ, কলিজায় রক্ত ক্ষরণ যেন থামছেই না। আল্লাহ কিন্তু ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। সেকেন্ডেই বুঝিয়ে দিবেন বেয়াদবি সহ ওদেরকে শাস্তির আওতায় না এনে সহযোগিতার পরিনাম।


বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

তাবিজ-কবজ ব্যবহার করা শিরক?

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

তাবিজ-কবজ ব্যবহার করাকে অনেকে শিরক বলতেছে।
আসলে কি তাই? 
বিষয়টি আমি খতিয়ে দেখার চেষ্টা করেছি। তাহকীক করে যা পেয়েছি, উপস্থাপন করেছি। দালিলিক ও যৌক্তিক সমালোচনা সম্মান ও সমীহের উপযুক্ত। কেবল আকাবির ও শায়েখদের নাম দিয়ে দোহাই দিলে চলবে না। অমুক শায়েখ এটা বলেছেন, তমুক ইউটিউব আলোচক এটা বলেছেন- এসব চলবে না। দলিল ও যুক্তি দিন, মেনে নেব ইনশাল্লাহ। 
.
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। রোগ দেওয়ারও মালিক তিনি, রোগের আরোগ্যও দেন তিনি। পৃথিবীর কোনো বস্তুই আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারে না। 
হযরত উসামা ইবনে শরিক রা. বলেন, কিছু গ্রাম্যলোক রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেন, হুজুর! আমরা কি চিকিৎসা করাব? তখন রাসুল সা. বলেন : 
تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ.
অর্থ : চিকিৎসা করাও। কারণ, আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার কোনো ওষুধ দেননি। তবে বার্ধক্য (মৃত্যু) রোগের কোনো ওষুধ নেই। (সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩৮৫৭) 
ওষুধের মাঝে নিজস্ব কোনো ক্ষমতা নেই। ওষুধের সবটুকুন ক্ষমতাই আল্লাহপ্রদত্ত। আল্লাহর হুকুমে ওষুধ কাজ করে। প্রত্যেক বস্তুর বেলায়ই একই কথা প্রযোজ্য। 
রোগের চিকিৎসা করানো সকলের মতেই বৈধ। শুধু জায়েয নয়, সুন্নতও বটে। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামও চিকিৎসা গ্রহণ করেছেন। সুতরাং তাবিজ-কবজকেও চিকিৎসার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে। তাতে শিরকের কোনো গন্ধ নেই। ওষুধকে যদি কেউ মুসাব্বিব বা মূল প্রভাবক মনে করে তাহলেও শিরক হবে। তদ্রƒপ কেউ যদি তাবিজকে মূল প্রভাবক মনে করে, আল্লাহর ওপর ভরসা না করে তখন তো তাবিজ ব্যবহার করাও শিরক হবে।
তাবিজ-কবজ ব্যবহারের ক্ষেত্রে আরেকটি মৌলিক বিষয় হল, কোনো কুফুরি কালাম বা নাজায়েয কোনোকিছু দ্বারা তাবিজ দেওয়া যাবে না; দিলে নাজায়েয হয়ে যাবে। যেমন কেউ কুরআনের আয়াত বা কোনো দোয়া দ্বারা তাবিজ দিল, এটা নিঃসন্দেহে জায়েয হবে। এক্ষেত্রে সে আল্লাহর কালামের আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহর কালামও আল্লাহর একটি সিফত। সে তো কোনো শিরক করেনি। অতএব এ ধরনের তাবিজ শিরকের অন্তর্ভুক্ত হবে না। 
মুসান্নাফে ইবনে আবী শায়বার মধ্যে একটি স্বতন্ত্র অধ্যায় হল : مَنْ رخَّصَ فِي تعلِيقِ التَّعَاوِيذِ : তাবিজ ঝুলানোর ক্ষেত্রে অবকাশ। 
এ অধ্যায়ের অধীনে তিনি সাহাবি-তাবেয়িদের কর্ম ও বক্তব্য দ্বারা তাবিজ ব্যবহারের ওপর দলিল দিয়েছেন। যেমন : 
كَانَ مُجَاهِدٌ يَكْتُبُ للنَّاسَ التَّعْوِيذَ فَيُعَلِّقُهُ عَلَيْهِمْ.
অর্থ : বিখ্যাত তাবেয়ি মুজাহিদ রহ. মানুষকে তাবিজ লিখে ঝুলিয়ে দিতেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস নং- ২৪০১১) 
عَنْ عَطَاءٍ ، قَالَ : لاَ بَأْسَ أَنْ يُعَلَّقَ الْقُرْآنُ.
অর্থ : প্রখ্যাত তাবেয়ি আতা রহ. কুরআন দ্বারা তাবিজ ঝুলানো জায়েয মনে করতেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস নং- ২৪০১১)

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي نَوْمِهِ فَلْيَقُلْ : أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَسُوءِ عِقَابِهِ ، وَمِنْ شَرِّ عِبَادِهِ ، وَمِنْ شَرِّ الشَّيَاطِينِ وَمَا يَحْضُرُونِ ، فَكَانَ عَبْدُ اللهِ يُعَلِّمُهَا وَلَدَهُ مَنْ أَدْرَكَ مِنْهُمْ ، وَمَنْ لَمْ يُدْرِكْ ، كَتَبَهَا وَعَلَّقَهَا عَلَيْهِ.
অর্থ : হযরত আমর ইবনে শোআইব স্বীয় পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কেউ ঘুমে ভয় পেলে এ দোয়া পড়বে : 
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَسُوءِ عِقَابِهِ ، وَمِنْ شَرِّ عِبَادِهِ ، وَمِنْ شَرِّ الشَّيَاطِينِ وَمَا يَحْضُرُونِ
আবদুল্লাহ ইবনে আমর রা. প্রাপ্তবয়স্ক সন্তানদের এ দোয়া শিখাতেন আর অপ্রাপ্তবয়স্ক সন্তানদের গলায় দোয়াটি তাবিজ বানিয়ে ঝুলিয়ে দিতেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস নং- ২৪০১১; সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩৮৯৫, কিতাবুত তিব, অধ্যায় : باب كَيْفَ الرُّقَى) 
.
তবে দুয়েকটি হাদিসে তাবিজ ব্যবহার নিষিদ্ধের কথা পাওয়া যায়। এগুলোকে সামনে রেখেই অনেকে তাবিজ ব্যবহারকে শিরক বলেন। যেমন : مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ ‘যে তাবিজ ঝুলাল, সে শিরক করল’। 
তারা আসলে পুরো হাদিস উল্লেখ করেন না। পুরো হাদিস দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, কার জন্যে তাবিজ ব্যবহার করা নিষেধ করা হয়েছে। পুরো হাদিসটি দেখুন : 
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
অর্থ : হযরত উকবা ইবনে আমের আল-জুহানি রা. বলেন : একবার রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের ইসলাম গ্রহণের জন্যে কাছে একটি দল আসল। তাদের নয়জনকে বায়আত করলেন; একজনকে করলেন না। তারা বলল, হুজুর! সবার বায়আত গ্রহণ করলেও তারটি কেন করেননি? রাসুল সা. বললেন, তার কাছে তাবিজ থাকায় তাকে বায়আত করিনি। কারণ, যে তাবিজ ঝুলাল সে শিরক করল। (মুসনাদে আহমদ, হাদিস নং- ১৭৪২২) 
এবার বিষয়টি পরিষ্কার হয়ে গেল। কারণ, যারা ইসলাম গ্রহণ করতে এসেছিল তারা তো মুশরিক ছিল। আর মুশরিকের গলায় কুরআনের তাবিজ থাকবে? ছিল কুফুরি কালামের তাবিজ। যে কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিদলের সবাইকে বায়আত করলেও তাবিজওয়ালাকে করেননি। তাবিজ খোলার পর বায়আত করেছেন। কুরআন-হাদিস দ্বারা তাবিজ গ্রহণ করলে শিরক হওয়ার প্রমাণ কি এ হাদিস দ্বারা দেওয়া যায়? মোটেও দেওয়া যাবে না। 
এসব হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরামের অভিমতও লক্ষণীয় : 
মাও. সিন্দি রহ. বলেন : 
قال السندي المراد تمائم الجاهلية مثل الخرزات وأظفار السباع وعظامها وأما ما يكون بالقرآن والأسماء الإلهية فهو خارج عن هذا الحكم بل هو جائز
(আউনুল মাবুদ : খ. ১০, পৃ. ২৫০)

আল্লামা ইবনে আবিদীন শামী রহ. বলেন : 
( قَوْلُهُ التَّمِيمَةُ الْمَكْرُوهَةُ ) أَقُولُ : الَّذِي رَأَيْته فِي الْمُجْتَبَى التَّمِيمَةُ الْمَكْرُوهَةُ مَا كَانَ بِغَيْرِ الْقُرْآنِ.
(ফাতাওয়া শামী : খ. ৬, পৃ. ৩৬৪) 
.
মোটকথা, চিকিৎসা গ্রহণ করা জায়েয। যে কোনো বৈধ জিনিস দ্বারাই চিকিৎসা গ্রহণ করা যায়। এক্ষেত্রে শরিয়তের কোনো বাধানিষেধ নেই। অকাট্য হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ করা মতানৈক্যপূর্ণ একটি বিষয়। তদ্রƒপ তাবিজ-কবজও চিকিৎসার একটি মাধ্যম ও উপকরণ মাত্র। ওষুধের যেমন নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাবিজেরও নেই। তাই অবৈধ ও নাজায়েয উপকরণ ব্যতীত যে কোনো জিনিস দ্বারা তাবিজ গ্রহণ করা নাজায়েয হবে না। 
এ ওষুধ খেলে এ কাজ হবেÑ এটা কি হাদিসে থাকা লাগবে? এটা অভিজ্ঞতার বিষয়। তদ্রƒপ কুরআন-সুন্নাহর কোনো বিষয় দ্বারা তাবিজ গ্রহণ করার বিষয়টি নসে (কুরআন-হাদিসে) থাকা লাগবে কেন? অভিজ্ঞতাই যথেষ্ট। 
হা, বিধিবিধান ও ফজিলতের জন্য নস দরকার।
.
কয়েকটি বিষয় মনে রাখা দরকার :
* তাবিজ-কবজের নামে ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছে। এগুলো শরিয়তে নিন্দনীয়। কুরআনকে উপার্জনের মাধ্যম বানানো মোটেও ঠিক নিয়। 
* সব জায়েয কাজ করতে হয় না। কেবলার দিকে মুখ ও পিঠ দিয়ে ইস্তেঞ্জা করার বৈধতা হাদিস দ্বারা প্রমাণিত হয়, অনেক ইমামও মত দিয়েছেন; তাই বলে কি কোনো মুসলিম এ কাজ করে? স্বয়ং ওই ইমামগণ করেছেন? 
* নিরাপদ ও সংশয়মুক্ত থাকাই দরকার। তাবিজের বিষয়টি নাজায়েয না হলেও মাজারপূজারী ও ভ-দের কারণে কেবল নাজায়েয না, শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। প্রসিদ্ধ মাজারগুলোতে গেলে বিষয়টির সত্যতা উপলব্ধি হয়। 
* লোহার তাবিজ ব্যবহার করা যাবে না। রূপার তাবিজ ব্যবহার করতে হবে। 
* তাবিজের ভেতর কুরআনের আয়াত ও হাদিস থাকলে বাথরুমে গমন করা অনুচিত।

জাদু : ইসলাম কী বলে?

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

পৃথিবীতে আল্লাহ মানুষের কল্যাণেই সবকিছুর নিয়মনীতি নির্ধারণ করেছেন। আগুন পোড়ানোর কাজে ব্যবহার হয়। পানি সবকিছু ভিজিয়ে দেয়, বাতাস গাছপালাকে দোলা দেয়, এগুলো আল্লাহরই নির্ধারিত নিয়মনীতি। এক্ষেত্রে কোনোকিছুর ব্যতিক্রম হলেই মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়। যেমন- আগুন ছাড়াই কোনো কিছু পুড়তে দেখলে মনের ভেতর প্রশ্ন আসাই স্বাভাবিক। তখন পোড়ার কারণ নিয়েই তোলপাড় শুরু হয়। আল্লাহ আগুনকে পোড়ানোর গুণ ও ক্ষমতা দিলেও আগুন ছাড়াই কোনো কিছু পোড়ানোর একচ্ছত্র ক্ষমতার অধিকারী কিন্তু তিনিই।
সাধারণ নিয়মের বাইরে কিছু ঘটলেই তা অলৌকিক বিষয়। অলৌকিক বিষয় নবী-রাসুলদের থেকে প্রকাশ পেলে মোজেজা হয়। আর সাধারণ মুসলিম থেকে প্রকাশ পেলে কারামত হয়। এর বাইরে জাদুবিদ্যা ও ভেল্কিবাজির মাধ্যমেও অলৌকিক বিষয় ঘটানো সম্ভব। জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র বা অন্য কোনো উপায়ে এসব করা হারাম। তাদের কাছে যাওয়া ও বিশ্বাস করাও হারাম। এগুলোতে লিপ্ত থাকলে ঈমানহারা হওয়া আশঙ্কা থাকে। তাই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ বিষয়ে সতর্ক করে গেছেন।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : مَنْ أَتَى سَاحِرًا أَوْ كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
অর্থ : আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, (তিনি রাসুল সা. থেকে নকল করে বলেছেন) : যে ব্যক্তি জাদুকর, জ্যোতিষ বা ভাগ্য গণনাকারী কাছে আসল এবং তার কথা বিশ্বাস করল, তাহলে সে মুহাম্মদের ওপর অবতীর্ণ দীনকে অস্বীকার কর। (সুনানে কুবরা লিলবায়হাকী, হাদিস নং- ১৬৯৩৯)
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ ্র اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ. قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ ্র الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّى يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلاَتِ الْمُؤْمِنَاتِ.
অর্থ : হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : সাতটি ধ্বংসাত্মক গোনাহ থেকে বিরত থাক। রাসুলকে জিজ্ঞেস করা হল সেগুলো কী? তিনি বললেন : আল্লাহর সঙ্গে শিরক করা। জাদু করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এতিমের সম্পদ ভক্ষণ করা। সুদ খাওয়া। যুদ্ধ হতে পলায়ন করা এবং সাধাসিধে সতী নারীর প্রতি অপবাদ আরোপ করা। (সহিহ বুখারি, হাদিস নং- ৬৪৬৫; সহিহ মুসলিম, হাদিস নং- ২৭২)
আমাদের দেশে জাদু শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। পত্রিকায়. টেলিভিশনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। প্রচার করা হয়, জাদু দ্বারা অসংখ্য সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। সবই মিথ্যা ও ধোঁকাবাজি। এসব প্রতারণা ও শরিয়তবিরোধী কাজ থেকে সমাজকে মুক্ত করা দরকার।

ভক্তি থাকলে পাথরেও মুক্তি মিলে! গাছ, পাথর, স্তম্ভ বা বিভিন্ন জায়গাকে বরকতময় মনে করা

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

কল্যাণ-অকল্যাণ, ক্ষতি-উপকারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনিই রোগ দেন, তিনিই সুস্থ করেন। তবে রোগের কিছু উপকরণ রয়েছে; যেমন আরোগ্যেরও কিছু উপকরণ আছে। এসব বস্তুতে মৌলিকভাবে কোনো লাভ-ক্ষতি নেই। এগুলো হল উসিলা মাত্র। 
সুতরাং কোনো বস্তুর প্রতি সুধারণা থাকলেই যে ওই বস্তু উপকার করবেÑ এমন কোনো নিশ্চয়তা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে, ‘ভক্তি থাকলে পাথরেও মুক্তি মিলে’ এটি একটি ভুল বিশ্বাস। সাধারণত তাবিজ-কবজ, ঝাড়-ফুঁক ও পানি পড়া ইত্যাদি যারা করে, তারা গ্রাহকের আস্থা অর্জনের নিমিত্তে এসব কথা বলে বেড়ায়। বাস্তবে এ কথাটি কুরআন-হাদিসের কোথাও বর্ণিত হয়নি। একটি মনগড়া কথা। তাছাড়া পাথরের প্রতি বা যে কোনো বস্তুর প্রতি ভক্তি প্রদর্শনের কথাতেও শিরকের গন্ধ রয়েছে। তাই এসব কথা বলা ও বিশ্বাস করা হতে বিরত থাকা আবশ্যক।

তবে কুরআন ও হাদিস থেকে জানা যায়, আল্লাহ তাআলা কিছু স্থান ও কিছু সময়ের মধ্যে বরকত রেখেছেন। সেগুলো থেকে বরকত হাসিল করা যাবে। যেমন- বায়তুল্লাহ, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস, হাজরে আসওয়াদ, মাকামে ইবরাহিম; সময় হচ্ছে- জুমুআবার, শবে কদর, জিলহজের প্রথম দশরাত্রি, শবেবরাত ইত্যাদি। 
কিন্তু কুরআন-হাদিসে বর্ণিত বরকতময় স্থান ছাড়া অন্য কোনো স্থানকে বরকতময় মনে করা কোনোভাবেই ঠিক নয়। ্এটিই কুরআন-সুন্নাহ ও সাহাবিদের শিক্ষা। 
বাইআতে রিজওয়ান ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ বাইআত সংঘটিত হয়েছিল একটি বাবল গাছের নিচে। কিন্তু এ গাছের বিশেষ কোনো ফজিলত ও বরকত নেই। তবুও সাধারণ মানুষ এ গাছের প্রতি ভক্তি-শ্রদ্ধা দেখাতে পারে; এ গাছকে কেন্দ্র করে শিরকে রাস্তা খুলে যেতে পারেÑ এমন আশঙ্কা থাকার কারণে এ গাছটিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। সহিহ বুখারির নিচের বর্ণনাটি বিশেষ মনোযোগ দিয়ে পড়–ন : 
عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ انْطَلَقْتُ حَاجًّا فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ قُلْتُ مَا هَذَا الْمَسْجِدُ قَالُوا هَذِهِ الشَّجَرَةُ حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْعَةَ الرِّضْوَانِ فَأَتَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ فَأَخْبَرْتُهُ فَقَالَ سَعِيدٌ حَدَّثَنِي أَبِي أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ الشَّجَرَةِ قَالَ فَلَمَّا خَرَجْنَا مِنْ الْعَامِ الْمُقْبِلِ نَسِينَاهَا فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا فَقَالَ سَعِيدٌ إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ فَأَنْتُمْ أَعْلَمُ
অর্থ : তারেক ইবনে আবদুর রহমান রহ. বলেন, একবার আমি হজে গিয়ে কিছু লোককে দেখলাম নামায পড়ছে। তাদেরকে জিজ্ঞেস করলাম, এটা কোন্ মসজিদ? তারা বলল, এটি কোনো মসজিদ নয়, এটি ওই গাছ যে গাছের নিচে রাসুল সা. বাইআতে রিজওয়ান গ্রহণ করেছিলেন। বিষয়টি আমি প্রখ্যাত তাবেয়ি সাঈদ ইবনুল মুসাইয়াবকে জানালাম। তখন তিনি বলেন, আমার পিতা মুসাইয়াব রা. (যিনি ওই বাইআতে অংশগ্রণ করেছিলেন) বলেছেন : বাইআতে রিজওয়ানের পরবর্তী বছর আমার যখন আবার গিয়েছিলাম, তখন গাছটির কথা ভুলে গেলাম; আমরা তা নির্দিষ্ট করতে পারলাম না। এতৎসত্ত্বেও অনুমানের ওপর নির্ভর করে কিছু লোক সেখানের একটি গাছের কাছে আনাগোনা করত। তা দেখে সাঈদ ইবনুল মুসাইয়াব রহ. ক্ষিপ্ত হয়ে বললেন : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ গাছটির ফজিলত জানল না, তোমরা জেনে ফেললে! তোমরা কি তাঁদের চেয়ে বেশি জ্ঞানী!! (সহিহ বুখারি, হাদিস নং- ৩৯৩০) 
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন :
رَجَعْنَا مِنْ الْعَامِ الْمُقْبِلِ فَمَا اجْتَمَعَ مِنَّا اثْنَانِ عَلَى الشَّجَرَةِ الَّتِي بَايَعْنَا تَحْتَهَا
অর্থ : বাইআতে রিজওয়ানের পরের বছর আমরা আবার ওই গাছের নিচ দিয়ে অতিক্রম করছিলাম। তখন সেখানে দুজনের বেশি একত্রিত হইনি। (সহিহ বুখারি, হাদিস নং- ২৭৯৮) অর্থাৎ বিশেষ গুরুত্ব দিয়ে কেউ আর ওই গাছের নিচে যায়নি। কিন্তু পরের কিছু লোক সেখানে যাওয়া-আসা করত। অথচ গাছটি অনির্দিষ্ট ছিল। বোঝা গেল, সব যুগেই পথভ্রষ্ট কিছু লোক থাকে; যারা গাছপালা, দরগাহ ইত্যাদি স্থানে গমন করাকে ফজিলত ও বরকতের বিষয় মনে করে। এ হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম নববি রহ. বলেন : 
قال النووي : سبب خفائها أن لا يفتتن الناس بها لما جرى تحتها من الخير ونزول الرضوان والسكينة وغير ذلك فلو بقيت ظاهرة معلومة لخيف تعظيم الأعراب والجهال إياها وعبادتهم إياها فكان خفاؤها رحمة من الله تعالى . ( شرح مسلم الإمارة باب استحباب مبايعة الإمام الجيش . .) 
(শরহে নববী আলা মুসলিম : খ. ১৩, পৃ. ৫)

গায়রুল্লাহর নামে কসম করা

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

আমাদের সমাজে অদ্ভুৎ অদ্ভুৎ কসম প্রচলিত। কেউ মায়ের নামে, বাপের নামে, মসজিদের নামে, কুরআনের নামে, মাটির নামে-- বিভিন্ন বস্তুর নামে কসম করে। অথচ আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম করা বা শপথ করা হারাম। সাধারণত মানুষ যাকে অলৌকিক ক্ষমতা ও পরম পবিত্র সত্তা বলে বিশ্বাস করে তার নামে মিথ্যা বলতে সম্মত হয় না। কারণ, সে মনে করে, তার নামে মিথ্যা বললে তার আক্রোশ ও অভিশাপ তার ওপর পতিত হবে। তাই প্রাচীনকাল থেকে সকল ধর্মের মানুষই নিজ নিজ বিশ্বাস মোতাবেক এমন অলৌকিক ক্ষমতার অধিকারীর নামে কসম করে আসছে। 
একজন মুমিন আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে কসম করতে পারে না। কারণ, মুমিনের আকিদা হচ্ছে, সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। 
সুতরাং ইসলামি শরিয়ার নির্দেশ হচ্ছে, কসম করার প্রয়োজন হলে কেবল আল্লাহ তাআলার নামে কসম করবে। অন্য কারো নামে কসম করা যাবে না। হারাম। না কোনো নবী-রাসুলের নামে, না পিতা-মাতার নামে, না পীর-মাশায়েখের নামে, না কোনো বস্তুর নামে। কুরআনের নামেও না। কুরআন মাথায় নিয়েও না। কোনোকিছুর নামেই না। 
একটি হাদিসে এসেছে, একবার হযরত উমর ইবনুল খাত্তাব রা. নিজ পিতার নামে কসম করলেন। তখন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : 
أَلاَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ.
অর্থ : স্মরণ রেখো, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতার নামে কসম করতে বারণ করেছেন। কারো কসম করার প্রয়োজন হলে আল্লাহর নামে কসম করবে। অন্যথায় চুপ থাকবে। [সহিহ বুখারি, হাদিস নং- ২৫৩৩, অধ্যায় : باب كيف يستحلف]

সাদ ইবনে উবাদা রা. হতে বর্ণিত, একবার আবদুল্লাহ ইবনে উমর রা. একব্যক্তিকে لاَ وَالْكَعْبَةِ বলে কসম করতে শুনলেন। তখন ইবনে উমর রা. তাকে বললেন, আল্লাহ তাআলা ছাড়া কারো নামে কসম করো না। কারণ, আমি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : 
مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ
অর্থ : যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করল, সে যেন শিরক করল। [সুনানে তিরমিয, হাদিস নং- ১৫৩৫, অধ্যায় : باب ما جاء في كراهية الحلف بغير الله; সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩২৫৩, অধ্যায় : باب فِى كَرَاهِيَةِ الْحَلِفِ بِالآبَاءِ]

শরিয়তের দৃষ্টিতে জ্যোতিষবিদ্যা, ভাগ্য গণনা ও রাশিফল

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

অনেক মানুষ ভবিষ্যতের ভালো-মন্দ জানার জন্য ভাগ্য গণনা করতে জোতিষবিদ ও গণকের কাছে গমন করে। অথচ অদৃশ্য বস্তু ও ভবিষ্যৎ বিষয় জানা একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত, আল্লাহ বলেন :
قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ
অর্থ : আপনি বলুন, একমাত্র আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউ অদৃশ্যের সংবাদ জানেন না। (সূরা নমল : ৬৫)
অন্য কেউ এ বিষয়ে জানার দাবি করা মূলত আল্লাহর সংরক্ষিত অধিকারকে খর্ব করার শামিল, যা শিরকের অংশবিশেষ। আমাদের দেশে জ্যোতিষ বিদ্যা, রাশি নির্ণয়, ভাগ্য গণনা, পাখীর মাধ্যমে ভাগ্য পরীক্ষা, হাত দেখানো কিংবা অন্য কোনো পদ্ধতিতে সেকল কাজকর্মের ছড়াছড়ি পরিলক্ষিত হয়, তা ভবিষ্যৎ জানারই অপচেষ্টা মাত্র। বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে ভাগ্য গণনা ও রাশি নির্ণয়ের জন্য প্রতিষ্ঠান খোলা হয়েছে। পত্রিকায় ঘটা করে রাশি নির্ধারণপূর্বক ভবিষ্যদ্বাণী করা হয়। কোথাও ভাগ্য নির্ধারণের জন্য যন্ত্রও বসানো হয়েছে। শহরের রাস্তাঘাটে পাখি দিয়েও ভাগ্য নির্ধারণের মিথ্যা অপচেষ্টা চলে। এসবই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী আকিদার পরিপন্থী। কুরআন ও সুন্নাহর স্পষ্ট বিরোধী। গায়েব বা অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ তাআলাই জানেনÑ এ বিষয়ে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। এ উদ্দেশে কোনো জ্যোতিষ বা গণকের কাছে গমন করার ভয়াবহ পরিণাম বিধৃত হয়েছে। যেমন : 
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- : مَنْ أَتَى عَرَّافًا أَوْ كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ .
অর্থ : হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষের কাছে গমন করে এবং তার কথা বিশ্বাস করে; তাহলে সে মুহাম্মদের ওপর অবতীর্ণ দীনকে অস্বীকার কর। (সুনানে কুবরা লিলবায়হাকী, হাদিস নং- ১৬৯৩৮)

عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً .
অর্থ : রাসুলের কোনো একজন স্ত্রী থেকে বর্ণিত, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : যে ব্যক্তি কোনো গণকের কাছে এসে কিছু জিজ্ঞেস করল, তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামায কবুল হবে না। (সহিহ মুসলিম, হাদিস নং- ৫৯৫৭) 
সুতরাং সকল ভালো-মন্দ আল্লাহর পক্ষ হতেই আসে। সকল অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। না কোনো নবী, না কোনো রাসুল, না কোনো অলী, না কোনো পীর-মাশায়েখ এসব জানেন। হ্যাঁ, অহীর মাধ্যমে নবী-রাসুলদেরকে আল্লাহ তাআলা যতটুকু অদৃশ্যের সংবাদ জানিয়েছেন ততটুকু সত্য। সত্তাগতভাবে তাঁরা অদৃশ্যের সংবাদ জানতেন না। 
হা, কেউ কোনো আলামত দেখে অথবা পূর্বের অভিজ্ঞতার আলোকে কিংবা চিন্তাভাবনা করে ভবিষ্যতের কিছু কথা বলতে পারে। এসব বিশ্বাস করা কুফুরি না। কারণ, এগুলো হতেও পারে; নাও হতে পারে। যেমন, আবহাওয়ার ভবিষ্যদ্বাণী ইত্যাদি। 
ভাগ্য গণনাকারী ও জ্যোতিষদের অনেক কথা সত্যে পরিণত হলেও তা বিশ্বাস করা যাবে না। ঘটনাচক্রে কিছু ভবিষ্যদ্বাণী সত্য হওয়া অসম্ভব কিছু না। অথবা দুষ্ট জিনদের সহায়তায় তারা এমনটি করে থাকে। আর ওই জিনগুলো ফেরেশতাদের কাছ থেকে উড়োউড়ো জানতে পারে। একটি হাদিসে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। 
عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْكُهَّانَ كَانُوا يُحَدِّثُونَنَا بِالشَّىْءِ فَنَجِدُهُ حَقًّا قَالَ تِلْكَ الْكَلِمَةُ الْحَقُّ يَخْطَفُهَا الْجِنِّىُّ فَيَقْذِفُهَا فِى أُذُنِ وَلِيِّهِ وَيَزِيدُ فِيهَا مِائَةَ كَذْبَةٍ .
অর্থ : হযরত আয়েশা রা. হতে বর্ণিত, আমি রাসুলকে জিজ্ঞেস করলাম, জ্যোতিষদের অনেক কথা সত্যে পরিণত হয়ে থাকে; এ বিষয়ে আপনার মতামত কী? রাসুল সা. বললেন, এসব সত্য কথাগুলো জিনজাতি ফেরেশতাদের থেকে নিয়ে এসে তাদের বন্ধুদের কাছে দেয়; আর তারা নিজেদের পক্ষ হতে শত শত মিথ্যা সংমিশ্রিত করে সাধারণ মানুষকে দেয়। (সহিহ মুসলিম, হাদিস নং- ৫৯৫২)

কবর বিষয়ে প্রান্তিকতা

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

কবরের বিষয়ে শরীয়ত ইফরাত-তাফরীত (কোনো প্রকারের প্রান্তিকতা) অনুমোদন করে না। সুতরাং কবরের অসম্মানও যেমন নিষেধ তেমনি সম্মান দিতে গিয়ে সীমা অতিক্রম করাও নিষেধ। এ সম্পর্কে কয়েকটি হাদিস দেখা যেতে পারে : 
أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى أَنْ يُقْعَدَ عَلَى الْقَبْرِ وَأَنْ يُقَصَّصَ وَيُبْنَى عَلَيْهِ.
হযরত জাবির রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বসতে, কবর পাকা করতে এবং কবরের ওপর গম্বুজ নির্মাণ করতে নিষেধ করেছেন। (সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩২২৭; সহীহ মুসলিম, হাদীস ৯৭০; মিশকাতুল মাসাবীহ পৃ. ১৪৮)

এক হাদীসে আছে, ‘কবরের উপর বসবে না, কবরের দিকে ফিরে নামাযও পড়বে না’। (সহীহ মুসলিম, হাদীস ৯৭২) 
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ্র لأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ فَتَخْلُصَ إِلَى جِلْدِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ গ্ধ.
অর্থ : তোমাদের কেউ যেন কবরের উপর না বসে। সে জ্বলন্ত কয়লার উপর বসুক, যার কারণে তার পরিধেয় কাপড় পুড়ে তার শরীরও পুড়ে যায়- এও তার জন্য ভালো। (সহীহ মুসলিম, হাদীস নং- ২২৯২, অধ্যায় : باب النَّهْىِ عَنِ الْجُلُوسِ عَلَى الْقَبْرِ وَالصَّلاَةِ عَلَيْهِ.)
এক হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর কিছু লিখতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন। (জামে তিরমিযি, হাদীস ১০৫২)
অন্য হাদীসে আছে, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমর ইবনে হায্ম রা.-কে কবরে হেলান দিয়ে বসে থাকতে দেখে বলেছেন, ‘কবরের অধিবাসীকে কষ্ট দিও না।’ (মুসনাদে আহমাদ; মিশকাতুল মাসাবীহ পৃ. ১৪৯) 
এ সকল হাদীস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, কবরের অসম্মানও কাম্য নয়, সীমাতিরিক্ত সম্মানও কাম্য নয়। তবে কবরের উপর শরিয়তবিরোধী কর্মকা- হলে তা সংশোধন করা জরুরি। হযরত আলী রা. বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ কাজে পাঠিয়েছিলেন, যে ছবি বা মূর্তিই দেখি তা যেন বিলুপ্ত করি আর যে কবরই উঁচু দেখি তা যেন সমান করি। (সহীহ মুসলিম; মিশকাত শরীফ পৃ. ১৪৮)
এই হাদীসগুলো থেকে প্রমাণিত হয়, পাকা কবর বানানো বা কবরের উপর গম্বুজ নির্মাণ জায়েয নয়। স্বয়ং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দুই সাহাবী (হযরত আবু বকর ও ওমর রা.)-এর কবরও পাকা নয়, কাঁচা। (সুনানে আবু দাউদ; মিশকাতুল মাসাবীহ পৃ. ১৪৯)
এখন ঐসব কার্যকলাপ সম্পর্কে চিন্তা করুন, যা আমাদের সাধারণ অজ্ঞ মানুষ ওলী-বুযুর্গদের কবরে করে থাকে। যেমন কবরে গিলাফ চড়ানো, বাতি জ্বালানো, কবরে সিজদা করা, তাওয়াফ করা, কবরে চুমু খাওয়া, কপাল ঘষা, কবরের সামনে হাত বেধে এমনভাবে দাঁড়ানো যেভাবে নামাযী আল্লাহর সামনে হাত বেধে দাঁড়ায়, কবরের সামনে রুকুর মতো ঝোঁকা, কবরের উদ্দেশ্যে মান্নত মানা, নিয়ায চড়ানো, কবরকে পেছনে না দেওয়া ইত্যাদি।
এসব কার্যকলাপ দিল্লির নিজামউদ্দিন আওলিয়া রহ. এর মাজার, আজমীরের মুঈনুদ্দীন চিশতি রহ. এর মাজার কিংবা বাংলাদেশে শাহজালাল রহ., শাহ পরান কিংবা শাহ আলী রহ. এর মাজার হোক; সর্বত্রই পরিলক্ষিত হয়। আপনি যদি কখনো কোনো বুযুর্গের মাযারে গিয়ে থাকেন তাহলে এই সকল কার্যকলাপ স্বচক্ষেই দেখেছেন। অথচ আহলে সুন্নত ওয়াল জামাআত ও ফিকহের কিতাবাদিতে এই সকল বিষয়কে নাজায়েয লেখা হয়েছে।

কবর ও মাজার পাকা করা

 মুহিউদ্দীন কাসেমী (হাফি:)
কবর পাকা করার নিষিদ্ধতা সম্পর্কে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আগের পোস্টে বর্ণনা করেছি। আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ইমামগণ এসকল হাদীসের আলোকেই তা হারাম হওয়ার ফতোয়া দিয়েছেন।
ইমাম আবু হানিফা রহ. এর শাগরিদ ও তাঁর মাযহাবের সংকলক ইমাম মুহাম্মদ রহ. বলেন : 
ولا نرى أن يزاد على ما خرج منه، ونكره أن يجصص أو يطين ... إن النبي صلى الله عليه وسلم نهى من تربيع القبور وتجصيصها. قال محمد : به نأخذ وهو قول أبي حنيفة.
অর্থ : কবর খনন করতে যে মাটি কবর থেকে বের হয়েছে তার চেয়ে বেশি দেওয়া আমরা সহীহ মনে করি না। কবর পাকা করা ও লেপ দেওয়াকে মাকরুহ মনে করি। ... নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চতুষ্কোণ বানাতে ও পাকা করতে নিষেধ করেছেন। এ-ই আমাদের মাযহাব। আর এটাই (ইমাম ) আবু হানিফা রাহ.-এর অভিমত। (কিতাবুল আছার : পৃ ৯৬)
যেহেতু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রা.-কে প্রত্যেক উঁচু কবর ধ্বসিয়ে সমান করার আদেশ করেছিলেন তাই ইমাম শাফেয়ী রাহ. বলেন, এ হাদীস অনুসারে আমি মক্কা মুকাররমার ইমামগণকে কবরের ওপর নির্মিত ইমারত ধ্বসিয়ে দেওয়ার আদেশ করতে দেখেছি। (শরহে মুসলিম, নববী খ. ১ পৃ. ৩১২)
এ থেকে জানা গেল, কোনো কোনো ওলী-বুযুর্গের কবরের উপর যে ইমারত ও গম্বুজ বানানো হয়েছে, এর সাথে ঐ বুযুর্গদের কোনো সম্পর্ক নেই। তারা না একাজ কখনো পছন্দ করেছেন, না এর অনুমতি দিয়েছেন। আর না অসীয়ত করেছেন। এর দায় ঐসকল স্বার্থান্ধ দুনিয়াদার লোকজনের ওপর বর্তাবে যারা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশের বিরোধিতা করে এই গর্হিত কর্ম করে যাচ্ছে। আর এখন তো লোকেরা কবর পাকা হওয়া আর কবরের উপর শানদার ইমারত নির্মিত হওয়াকেই বেলায়েতের মানদ- মনে করে।
এমন অনেক ঘটনা হয়ত আপনারও জানা আছে যে, কোনো কবরব্যবসায়ী স্বপ্নের দোহাই দিয়ে বা কাশফ-ইলহামের কথা বলে কোথাও একটি জাল কবর বানাল। এরপর লোকেরা তার পূজা করতে আরম্ভ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো হানাফী মাযহাবের প্রায় সকল নির্ভরযোগ্য কিতাবে; যেমন আলমগিরি, কাযিখান, সিরাজিয়্যাহ, দুররে মুখতার, কাবীরী ইত্যাদিতে এ কাজকে নাজায়েয লেখা হয়েছে।
আল্লামা ইবনে আবেদীন শামী রহ. বলে :
وَأَمَّا الْبِنَاءُ عَلَيْهِ فَلَمْ أَرَ مَنْ اخْتَارَ جَوَازَهُ .
অর্থ : কবরে ইমারত নির্মাণ বিষয়ে কাউকে দেখিনি যিনি এর বৈধতা দিয়েছেন। (খ. ৬, পৃ. ৩৮০)
কাযী ছানাউল্লাহ হানাফী পানিপথী রাহ. বলেন :
و آنچہ برقبور اولياء عمارتہاۓ رفیع بنا می کنند ، و چراغان روشن کنند وازيں قبیل ہر چہ می کنند حرامست
অর্থ : আর এই যে ওলী-বুযুর্গের কবরের ওপর উঁচু উঁচু ইমারত নির্মাণ করে, বাতি জ্বালায় এবং এজাতীয় আরো যা কিছু করে সব হারাম। (মা-লা-বুদ্দা মিনহু পৃ. ৮৪ মুজতাবাঈ ১৩১১ হি.)

কবরে গিলাফ চড়ানো ও বাতি জ্বালানো

    মুহিউদ্দীন কাসেমী (হাফি:)
কবরে গিলাফ চড়ানোও জায়েয নয়। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা-তাবেয়ীন ও হেদায়েতের ইমামগণের পুণ্যযুগে কারো কবরে চাদর দেওয়া হয়নি। আল্লামা ইবনে আবেদীন শামী রাহ. বলেন-
فِي الْأَحْكَامِ عَنْ الْحُجَّةِ : تُكْرَهُ السُّتُورُ عَلَى الْقُبُورِ .
অর্থ : ‘আল ইহকাম’ কিতাবে ‘আলহুজ্জাহ’ থেকে নকল করা হয়েছে, কবরে চাদর দেওয়া মাকরুহ। (রদ্দুল মুহতার খ. ৬, পৃ. ৩৪৩) 
--
কবরে বাতি জ্বালানো

কবরে বাতি জ্বালানোর বিষয়ে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওযয়াসাল্লাম শুধু নিষেধই করেননি; বরং এ কাজ যে করে তার ওপর অভিসম্পাত করেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন : 
لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ.
অর্থ : নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ সকল নারীর ওপর, যারা কবরে যায় এবং ঐ সকল লোকের ওপর, যারা কবরকে সিজদাগাহ বানায় ও তাতে বাতি জ্বালায়। (সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩২৩৮; জামে তিরমিযী, হাদীস ৩২০; সুনানে নাসায়ী, হাদীস ২১৮১; মিশকাত পৃ. ৭১) 
আল্লামা আলী কারী হানাফী এ হাদীসের ব্যাখ্যায় বলেন-
النهي عن اتخاذ السرج لما فيه من تضييع المال، لأنه لا نفع لأحد من السراج ولأنها من آثار جهنم، وإما للاحتراز عن تعظيم القبور كالنهي عن اتخاذ القبور مساجد
অর্থ : কবরে বাতি জ্বালানো নিষেধ হওয়ার কারণ হল, সম্পদ নষ্ট করা। কেননা, এ বাতি কারো উপকারে আসে না এবং এজন্যও যে, আগুন তো জাহান্নামের নিদর্শন (সুতরাং একে কবর থেকে দূরে রাখা চাই)। অথবা এ নিষেধ কবরের সম্মান থেকে রক্ষা করার জন্য। যেমনটা কবরকে সিজদাগাহ বানানোর নিষিদ্ধতাও একারণেই। (মিরকাত শরহে মিশকাত : খ. ৩, পৃ. ২২৮)

কাজী ছানাউল্লাহ পানিপথী হানাফী রাহ. বলেন-
قبور اولیاء بلند کردن۔ و گنبد بر آں ساختن وعرس وامثال آں و چراغاں کردن ہمہ بدعت است۔ بعضے ازاں حرام است و بعضے مکروہ ۔ پیمبر خدا صلی اللہ علیہ وسلم بر شمع افروزان ززد قبر و مسجد کنندگاں را لعنت گفتہ وفرمودہ کہ قبر مرا عید ومسجد نکنید۔ در مسجد سجدہ میکند، وروز عید براۓ مجمع روزے در سال مقرر کردہ شدہ، رسول کریم صلی اللہ علیہ وسلم علی رضی اللہ عنہ رافرستادکہ قبور مشرفہ برابر کنند، وہر جاکہ تصویر بینند اور امحو کنند.
অর্থ : ওলী-বুযুর্গের কবর উঁচু করা, তাতে গম্বুজ বানানো, ওখানে ওরস ইত্যাদি করা, বাতি জ্বালানো, এসব কাজ বিদআত। এর কোনোটা হারাম, কোনোটা মাকরুহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি প্রজ্বলনকারীদের ও সিজদাকারীদের অভিসম্পাত করেছেন এবং বলেছেন, আমার কবরকে ঈদ ও মসজিদ বানাবে না। মসজিদে সেজদা করা হয় আর ঈদের দিন সমবেত হওয়ার নির্ধারিত দিন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রা.-কে এ উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে, তিনি যেন উঁচু কবরগুলোকে সমান করে দেন। আর যেখানেই কোনো চিত্র দেখেন তা মুছে ফেলেন। (ইরশাদুত তালিবীন পৃ. ২০)
[উপরের আলোচনাটি ইখতিলাফে উম্মত আওর সিরাতে মুসতাকীম থেকে গৃহীত)

অশুভ ও কুলক্ষণে বিশ্বাস করা শান্তির প্রতীক পায়রা!

মুহিউদ্দীন কাসেমী (হাফি:)

কোনো কাজ শুরু করতে, ভ্রমণে বের হতে, বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানের দিন নির্ধারণ প্রভৃতি ক্ষেত্রে শুভ-অশুভ দেখার প্রচলনও আমাদের দেশে রয়েছে। প্রাচীনকালে পাখির মাধ্যমে এই শুভ-অশুভ নির্ধারণ হত। পাখি ডান দিকে উড়ে গেলে শুভ, অন্যথায় অশুভ ধরে নেওয়া হত। পৃথিবীর প্রাচীনকাল থেকেই এ কুসংস্কার ও ভুল বিশ্বাসটির প্রচলন পাওয়া যায়। ইসলামপূর্ব জাহেলি যুগেও এর ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। ইসলামের দৃষ্টিতে শুভ-অশুভ নির্ধারণের এই পদ্ধতি সম্পূর্ণ ভুয়া ও ধোঁকাবাজি। এর মাধ্যমে শিরকের পথ সুগম হয়। কেননা এটি আল্লাহর প্রতি মানুষের আস্থা ও তাওয়াক্কুলকে বিঘিœত করে। আসলে মঙ্গল-অমঙ্গল, শুভ-অশুভ মহান আল্লাহর বিষয়। কোনো সৃষ্টের মাধ্যমে তা নির্ধারণ মূলত আল্লাহরই কর্তৃত্বে অন্যকে অংশীদার বানানোর নামান্তর। কাকের ডাক, যাত্রাপথে ভাঙা বা ছেড়া কোনো কিছু দেখা, কলা বা ডিম খেয়ে পরীক্ষা দিতে যাওয়া, বন্ধ্যার মুখ দর্শন, খালি কলস দেখা, প্রভৃতিকে অশুভ মনে করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে তা কুসংস্কার এবং শিরকের রাস্তা খুলে দেয়। এ বিষয়ে হাদিসের কিতাবে স্বতন্ত্র অধ্যায় স্থাপন করে হাদিস পেশ করা হয়েছে। একটি হাদিস :
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ ্র الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ গ্ধ. ثَلاَثًا 
অর্থ : আব্দুল্লাহ ইবন মাসউদ রা. হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখি দিয়ে শুভ-অশুভ নির্ধারণ করা শিরক। (সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩৯১২) 
এ বিষয়ে আরও হাদিস দেখা যেতে পারে : 
আবু দাউদ, অধ্যায় : باب فِى الطِّيَرَةِ
সুনানে ইবনে মাজাহ : باب من كان يعجه الفأل ويكره الطيرة
সুনানে কুবরা লিলবায়হাকী : باب الْعِيَافَةِ وَالطِّيَرَةِ وَالطَّرْقِ
সহিহ ইবনে হিব্বান : ذكر التغليظ على من تطير في أسبابه متعريا عن التوكل فيها

তবে ভালো জিনিস দ্বারা ভালো লক্ষণ অনুভব করা দোষের কিছু না। যেমন কারো সুন্দর ও অর্থবোধক নাম দেখে ভালো ধারণা করা। একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : 
لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَيُعْجِبُنِى الْفَأْلُ الصَّالِحُ
অর্থ : ইসলামে ছোঁয়াছুয়ি এবং শুভ-অশুভ বলতে কিছু নেই। তবে ভালো লক্ষণ আমার বেশ পছন্দ। (সুনানে আবী দাউদ, হাদিস নং- ৩৯১৭)
এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে : 
وكان النبى يسأل عن اسم الخيل والأرض والإنسان فإن كان حسنًا سر بذلك واستبشر به وإن كان سيئًا ساء ذلك
অর্থ : রাসুল সা. ঘোড়া, এলাকা ও মানুষের নাম জিজ্ঞেস করতেন। সুন্দর ও ভালো নাম হলে খুশি হতেন। খারাপ ও মন্দ নাম হলে খারাপ অনুভব করতেন। 
শুভ-অশুভ নির্ধারণ এবং ভালো লক্ষণের মাঝে পার্থক্য বর্ণনা করতে গিয়ে ইমাম খাত্তাবী রহ. বলেন : 
قال الخطابى : الفرق بين الفأل والطيرة أن الفأل إنما هو من طريق حسن الظن بالله تعالى والطيرة وإنما هى من طريق الاتكال على شىء سواه .
(শরহে সহীহিল বুখারী লিবনিল বাত্তাল : খ. ৯, পৃ. ৪৩৫)

আগুনের প্রতি সম্মান প্রদর্শন শিখা চিরন্তন শিখা অনির্বাণ

মুহিউদ্দীন কাসেমী (হাফি:)


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলাভের সময় পৃথিবীতে অনেক পরিবর্তন সাধিত হয়; তন্মধ্যে একটি ছিল : 
وخمدت النار التي يعبدها المجوس
অগ্নি উপাসকরা যে আগুনকে পূজা করত তা নির্বাপিত হয়ে যায়। (আর-রাহীকুল মাখতুম : পৃ. ৩৫)
এর দ্বারা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে, দীর্ঘদিন ধরে অগ্নিকে অবিরত প্রজ্জ্বলিত রেখে পূজা করা অগ্নি উপাসকদেরই কাজ। মহান আল্লাহকে বাদ দিয়ে আগুনের সাথে এই আচরণ মূলত শিরকের দিকেই মানুষকে নিয়ে যাচ্ছে। শিরকের মূল উৎপাটন করে তাওহীদ প্রতিষ্ঠার জন্যেই রাসুলকে এ ধরাধামে প্রেরণ করা হয়েছে। তাই তাঁর জন্মের বার্তাস্বরূপ হাজার বছরে ধরে প্রজ্বলিত আগুন নিভিয়ে ইঙ্গিত করা হয় যে, তিনি আগুনের পূজার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। বস্তুপূজার পরিবর্তে আল্লাহর পূজা (ইবাদত) চালু করবেন। 
শিখা চিরন্তন শিখা অনির্বাণ নামে যে অগ্নি-সংস্কৃতির উদ্ভব হয়েছে, তা মূলত অগ্নি-উপাসকদের পক্ষ থেকে আগুনের প্রতি যে আচরণ করা হতো, তারই আপডেট ভার্সন; হুবহু একই জিনিসের ভিন্ন নাম। উল্লেখ্য যে, ‘চিরন্তন’ শব্দটিও শুধুমাত্র মহান আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহই চিরন্তন, অন্যকিছু কখনো চিরন্তন নয়। ইরশাদ হচ্ছে :
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ (২৬) وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
অর্থ : পৃথিবীর প্রতিটি জিনিসই ধ্বংসশীল এবং শুধুমাত্র তোমার মহিমাময় মহানুভব রবের সত্তাই অবশিষ্ট থাকবে। (সূরা আর-রাহমান : ২৬, ২৭) 
আল্লাহর জন্য নির্ধারিত কোনো গুণকে তাঁরই সৃষ্ট কোনো কিছুর সঙ্গে গুণান্বিত করাও শিরকের অন্তর্ভুক্ত। সেই প্রেক্ষিতে অগ্নিশিখাকে চিরন্তন নামকরণও প্রকাশ্য শিরক। সন্ধ্যাবাতি জ্বালানো, জন্মদিন উদযাপনে মোমবাতির আগুন, বিয়ের হলুদেও বাতির ব্যবহার, কবর-দরগাহ-মাজার প্রভৃতি স্থানে আগুন বা মোমবাতি জ্বালানো, এগুলো বিদআত ও হারাম হওয়ার সাথে সাথে শিরকের দিকে মানুষদের পরিচালিত করছে। কোনো কোনো জায়গায় মৃত ব্যক্তির গোসলের স্থানেও রাত্রিতে দীর্ঘদিন বাতি জ্বালিয়ে রাখাও এই অপসংস্কৃতিরই অন্তর্ভুক্ত।

খুতবার সময় কথা বলা, দুরুদ পড়া, ঠিক বলা, আমীন বলা বিদআত?

মুহিউদ্দীন কাসেমী সাহেব

বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। দ্বিতীয় খুতবার সময় খতিব সাহেব দোয়া বা বদদোয়া করার সময় আমীন আমীন বলা হয়। মনে মনে বলা হবে, নাকি সশব্দে? তদ্রূপ যেসব মসজিদে বাংলা খুতবা চালু রয়েছে, সেখানে বিশেষ মুহূর্তে জোরে ঠিক বলা হয়। এটা কতটুকু সুন্নাহসম্মত? 
আমার তাহকীক আমি পেশ করেছি। দলিলসমৃদ্ধ তাহকীক দ্বারা উপকৃত হতে চাই। আমি ফিকহে হানাফির অনুসারী হওয়া সত্ত্বেও আল্লামা ইবনে তাইমিয়া রহ. এবং আল্লামা মুবারকপুরি রহ. এর কিতাবপত্র অনেক বেশি পড়ি। তাদের কিতাবেও বিষয়টির বৈধতা পাইনি।
.
খুতবা শোনা ওয়াজিব। আর ভালোভাবে শুনতে হলে চুপ থাকতে হয়। সুতরাং খুতবার সময় কথা বলা হারাম। অকাট্য হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। তবুও অনেক মসজিদে খতুবার সময় কথা বলতে দেখা যায়; যা কোনোভাবেই কাম্য নয়। 
এমনকি খুতবার সময় রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরুদ পড়া, সাহাবিদের নাম শুনলে রাজিয়াল্লাহু বলা এবং খুতবায় দোয়া করার সময়ও আমিন আমিন বলা মাকরুহ ও বিদআত। একটি হাদিসে এসেছে : 
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَكَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فَهُوَ كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا وَالَّذِي يَقُولُ لَهُ أَنْصِتْ لَيْسَ لَهُ جُمُعَةٌ.
অর্থ : হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : জুমুআর দিন ইমামের খুতবার সময় যে ব্যক্তি কথা বলবে, সে গাধার অনুরূপ; কেবল সে বোঝা বহন করছে। আর যে ব্যক্তি তাকে ‘চুপ করো’ বলছে, তার জুমুআর নামাযই শুদ্ধ হবে না। [মুসনাদে আহমদ, হাদিস নং- ২০৩৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস নং- ৫৩০৫; কানযুল উম্মাল, হাদিস নং- ২১২০৬]
এই হাদিস তেমন শক্তিশালী ও সহিহ না। কিন্তু বিষয়টি অন্যান্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন : 
عَن أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ أَنْصِتْ فَقَدْ لَغَا.
অর্থ : হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : ইমামের খতুবার সময় কেউ কাউকে বলল, ‘চুপ করো’ তাহলে সেও অতিরঞ্জন ও ভুল করল। [তিরমিযি, হাদিস নং- ৫১২, অধ্যায় : با ما جاء في كراهية الكلام والإمام يخطب] 
ইমাম তিরমিযি রহ. হাদিসটি বর্ণনার পর বলেন : حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
ইমাম তিরমিযি সাধারণত হাদিস বর্ণনা করার পর হাদিসের ওপর আমল আছে কি-না তাও বলে দেন। এ হাদিস বর্ণনার পর তিনি বলেন : 
وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا لِلرَّجُلِ أَنْ يَتَكَلَّمَ وَالْإِمَامُ يَخْطُبُ وَقَالُوا إِنْ تَكَلَّمَ غَيْرُهُ فَلَا يُنْكِرْ عَلَيْهِ إِلَّا بِالْإِشَارَةِ.
অর্থ : আহলে ইলম এ হাদিস অনুযায়ী আমল করে থাকেন। খুতবার সময় কথা বলাকে তারা মাকরুহ (তাহরিমি) মনে করেন। কেউ কথা বললে, তাকে ইশারায় চুপ থাকতে বলা হবে। ‘তুমি চুপ থাক’ এ কথাও বলা যাবে না। 
শায়েখ নাসিরউদ্দিন আলবানিও সহিহ বলেছেন।

এ বিষয়ে আরেকটি হাদিস পেশ করছি :
عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ : إِذَا قُلْتَ لِصَاحِبِكَ أَنْصِتْ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ.
অর্থ : হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : ইমামের খতুবার সময় তুমি যদি তোমার পাশের ব্যক্তিকে বলো ‘তুমি চুপ থাকো’ তাহলে তুমিও ভুল করলে। [সহিহ মুসলিম, হাদিস নং- ২০০২, অধ্যায় : باب فِى الإِنْصَاتِ يَوْمَ الْجُمُعَةِ فِى الْخُطْبَةِ] 
হযরত আবু হুরায়রা রা. বলেন : ইমামের খুতবা দেওয়ার সময় তোমরা সুবহানাল্লাহও বলবে না। [বিদআতের উদ্ধৃতিতে মাহফুজ প্রণীত ইবাদ, পৃ. ২৭৩]

এসব হাদিস থাকার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন, খুতবার সময়টুকু নামাযের সঙ্গে সাদৃশ্যপূর্ণ; নামাযে যেসব কাজ নিষিদ্ধ প্রায় সবগুলোই খুতবার সময়ও নিষিদ্ধ। অর্থাৎ খুতবার সময় যে-কোনো কথা বলা, সালামের উত্তর দেওয়া, হাঁচির উত্তর দেওয়া; এমনকি রাসুল সা. এর নাম শুনলে দুরুদ পড়া, সাহাবিদের নাম শুনলে রাজিয়াল্লাহু আনহু বলা এবং দোয়ার সময় আমিন আমিন বলাও মাকরুহ। 
যদিও অপর একদল ফকীহ মনে করেন, রাসুল সা. এর নাম শুনলে মনে মনে দুরুদ পড়া যাবে। হাদিসের ব্যাখ্যাগ্রন্থ ও ফিকহের কিতাবগুলোতে বিষয়টি নিয়ে সুদীর্ঘ আলোচনা করা হয়েছে। 
আল্লামা ইবনে আবিদীন রহ. বলেন : 
وَأَمَّا مَا يَفْعَلُهُ الْمُؤَذِّنُونَ حَالَ الْخُطْبَةِ مِنْ التَّرَضِّي وَنَحْوِهِ فَمَكْرُوهٌ اتِّفَاقًا
অর্থ : খুতবার সময় মুয়াজ্জিনরা যে রাজিয়াল্লাহু আনহু ইত্যাদি বলে, সর্বসম্মতক্রমে তা মাকরুহ। [রদ্দুল মুহতার : খ. ৬, পৃ. ১১৫] 
রদ্দুল মুহতারের উপরের পৃষ্ঠায় আরও রয়েছে :
( وَكُلُّ مَا حَرُمَ فِي الصَّلَاةِ حَرُمَ فِيهَا ) أَيْ فِي الْخُطْبَةِ خُلَاصَةٌ وَغَيْرُهَا فَيَحْرُمُ أَكْلٌ وَشُرْبٌ وَكَلَامٌ وَلَوْ تَسْبِيحًا أَوْ رَدَّ سَلَامٍ أَوْ أَمْرًا بِمَعْرُوفٍ بَلْ يَجِبُ عَلَيْهِ أَنْ يَسْتَمِعَ وَيَسْكُتَ ( بِلَا فَرْقٍ بَيْنَ قَرِيبٍ وَبَعِيدٍ ) فِي الْأَصَحِّ مُحِيطٌ وَلَا يُرَدُّ تَحْذِيرَ مِنْ خِيفَ هَلَاكُهُ لِأَنَّهُ يَجِبُ لِحَقِّ آدَمِيٍّ ، وَهُوَ مُحْتَاجٌ إلَيْهِ وَالْإِنْصَاتُ لِحَقِّ اللَّهِ - تَعَالَى ، وَمَبْنَاهُ عَلَى الْمُسَامَحَةِ وَكَانَ أَبُو يُوسُفَ يَنْظُرُ فِي كِتَابِهِ وَيُصَحِّحُهُ وَالْأَصَحُّ أَنَّهُ لَا بَأْسَ بِأَنْ يُشِيرَ بِرَأْسِهِ أَوْ يَدِهِ عِنْدَ رُؤْيَةِ مُنْكَرٍ وَالصَّوَابُ أَنَّهُ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ سَمَاعِ اسْمِهِ فِي نَفْسِهِ ، وَلَا يَجِبُ تَشْمِيتٌ وَلَا رَدُّ سَلَامٍ بِهِ يُفْتَى وَكَذَا يَجِبُ الِاسْتِمَاعُ لِسَائِرِ الْخُطَبِ كَخُطْبَةِ نِكَاحٍ وَخُطْبَةِ عِيدٍ وَخَتْمٍ عَلَى الْمُعْتَمَدِ .

বিষয়টি আরও দেখা যেতে পারে : 
তুহফাতুল আহওয়াযি : খ. ৩, প. ৩১, অধ্যায় : باب ما جاء في كراهية الكلام والإمام يخطب
আল্লামা ইবনে তাইমিয়া রহ. রচিত আল-ইখতিয়ারাত, পৃ. ৮০; ইমাম সারাখসী রচিত আল-মাবসুত : খ. ২, পৃ. ২৯; ইমাম কাসানী রচিত বাদায়েউস সানায়ে : খ. ১, পৃ. ২৬৪; ফাতাওয়া আলমগিরি : খ. ১, পৃ. ১৪৭।

তাছাড়া যে কোনো ফিকহের কিতাবের জুমুআ অধ্যায়ে বিষয়টি পাওয়া যাবে।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আল্লাহ কি সর্বত্র বিরাজমান?

Mohiuddin Kasemi

রাসুলে কারিম সা. এর ওপর দু প্রকার অহী নাযিল হয়েছে। অহীয়ে মাতলু ও গায়রে মাতলু। মাতলু হচ্ছে কুরআন। আর গায়রে মাতলু হচ্ছে হাদিস। কুরআনের কোনো আয়াত কিংবা কোনো হাদিস ব্যাখ্যা করতে হলে এমন ব্যাখ্যা করতে হবে, যা অন্য কোনো আয়াত বা হাদিসের পরিপন্থী না হয়। কারণ, তখন একটিকে গ্রহণ করা হলেও অন্যটি পরিত্যাজ্য হয়ে যাবে। পৃথিবীর যে কোনো সংবিধান ব্যাখ্যারও নীতি এটি। সংবিধানের কোনো ধারার ব্যাখ্যা অন্য ধারার বিপরীত হলে তা গ্রহণযোগ্য হবে না; বরং অতি অবশ্যই ব্যাখ্যাটি অন্য সকল ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। 
.
কুরআন ও হাদিসের কিছু বিষয় সত্যিই দুর্বোধ্য ও জটিল। মানুষের বিবেক ও জ্ঞান দিয়ে সেগুলোর স্বরূপ উদঘাটন করতে পারে না। এ জটিল বিষয়গুলোর সমাধান বের করা মানুষের দায়িত্ব ও কর্তব্য না। মানুষের প্রতি আল্লাহর বিধি-নিষেধ মেনে চলাই প্রধান কর্তব্য। এবং আল্লাহ মানুষকে যতটুকু অহীর মাধ্যমে জানিয়েছেন, ততটুকুই জানতে পারে; এর বাইরে তারা কিছুই জানে না। সেসব জটিল বিষয়গুলোর একটি হল আল্লাহর সত্তার পরিচয় ও তাঁর অবস্থান। 
কুরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন : 
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِ عِلْمًا
অর্থ : আল্লাহ জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে রয়েছে এবং তারা আল্লাহকে জ্ঞান দ্বারা আয়ত্ব করতে পারে না। (সূরা তোয়া হা : ১১০) 
অন্যত্র ইরশাদ হচ্ছে : 
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ
অর্থ : তাদের সামনে ও পেছনে যাকিছু রয়েছে সবই আল্লাহ জানেন। আল্লাহর জ্ঞানসীমা থেকে তারা কোনোকিছুই পরিবেষ্টন করতে পারে না; কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। (সূরা বাকারা : ২৫৫) 
অন্যত্র পরিষ্কার বলা হয়েছে : 
وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا
অর্থ : তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। (সূরা বনি ইসরাইল : ৮৫) 
.
কুরআনে কারিম ও হাদিসে দু ধরনের বক্তব্য পাওয়া যায়। কিছু বক্তব্য দ্বারা বোঝা যায় আল্লাহ সর্বত্র বিরাজমান। আবার কিছু বক্তব্য প্রমাণ করে তিনি আরশে সমাসীন। বাহ্যত দু বক্তব্যের মাঝে বিরোধ পরিলক্ষিত হলেও বাস্তবে কোনো বিরোধ নেই। দুনো বক্তব্যই সঠিক ও যথার্থ। উভয় বক্তব্যের প্রতি ঈমান আনা আবশ্যক। 
আল্লাহ সর্বত্র বিরাজমানের মানে হল, তিনি সবকিছুই দেখছেন, শুনছেন। কুল মাখলুকাত তাঁর কতৃত্বে ও করায়ত্বে। কোনোকিছুই তাঁর ক্ষমতা ও রাজত্বের বাইরে নয়। আর আরশে তিনি আছেন সত্তাগতভাবে। যেভাবে তিনি আরশে আছেন সেভাবে তিনি আমাদের কাছে নেই। তাহলে আরশে অধিষ্ঠিত ও সমাসীন হওয়ার আয়াতগুলোর কোনো যথার্থতা থাকে না। তবে আরশে তাঁর অধিষ্ঠিত ও সমাসীন হওয়ার প্রকৃতি, ধরন ও পদ্ধতি আমাদের জানা নেই। 
এ বিষয়টিই নিকট অতীতের বিখ্যাত ফকিহ আল্লামা আবদুল হাইল লখনোবি রহ. এভাবে বলেন : 
نعتقد بانه علي العرش مستو عليه استواء منزها عن التمكن والاستقرار وانه فوق العرش و مع ذلك هو قريب من كل موجود وهو اقرب من حبل الوريد ولا يماثل قربه قرب الاجسام. 
অর্থ : আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা আরশে অধিষ্ঠিত আছেন; তবে স্থান গ্রহণ করা ও স্থায়িত্ব হতে পবিত্র তিনি। তিনি আরশে থাকা সত্ত্বে প্রত্যেক সৃষ্টির নিকটবর্তী। তিনি গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিত নিকটবর্তী। তবে এ নিকটবর্তী হওয়া কোনো বস্তুর সাথে সাদৃশ্য রাখে না। 
তিরমিযি শরিফের একটি হাদিস এসেছে : 
لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الْأَرْض السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّه , ثُمَّ قَرَأَ { هُوَ الْأَوَّل وَالْآخِر وَالظَّاهِر وَالْبَاطِن وَهُوَ بِكُلِّ شَيْء عَلِيم } .
অর্থ : তোমরা যদি রশিতে বেঁধে কাউকে সপ্তম জমিনে ফেলে দাও, তাহলে সে আল্লাহর ওপর গিয়ে পড়বে। এরপর রাসুল সা. এ আয়াত পড়লেন : ‘তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ; তিনিই প্রকাশ্য ও অপ্রকাশ্য। সববিষয়ে তিনি সম্যক অবগত। (তিরমিযি, হাদিস নং- ৩২৯৮) 
এ হাদিস বর্ণনার পর ইমাম তিরমিযি রহ. বলেন : 
إنما هبط على علم الله وقدرته وسلطانه. علم الله وقدرته وسلطانه في كل مكان وهو على العرش كما وصف في كتابه. 
অর্থ : ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেন, ওই ব্যক্তি আল্লাহর ইলম, কুদরত ও রাজত্বে গিয়ে পড়বে। কারণ, আল্লাহর ইলম, কুদরত ও রাজত্ব প্রত্যেক স্থানে রয়েছে। যদিও তিনি আরশে সমাসীন; যেমনটি কুরআনে আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন। (মাজমুআয়ে ফাতাওয়া মাওলানা আবদুল হাই : পৃ. ৫২-৫৩, মাকতাবা থানবী দেওবন্দ)

আল্লাহ মানুষের সঙ্গে আছেন, মানে এই না যে, তিনি যেভাবে আরশে সমাসীন সেভাবে সর্বত্র আছেন। মানুষের সঙ্গে থাকার মতলব হল, সবকিছুই তিনি দেখছেন, সাহায্য করছেন। একটি আয়াতে বলা হয়েছে :
قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى
অর্থ : আল্লাহ বললেন, তোমরা ভয় করো না; অবশ্যই আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি শুনছি ও দেখছি। (সূরা তোয়া হা : ৪৬)

বিষয়টি নিয়ে আল্লাম লখনোবি রহ. নীতিদীর্ঘ আলোচনা করেছেন। অনেক আলেম এ বিষয়ে স্বতন্ত্র কিতাবও লিখেছেন। যাই হোক, সারসংক্ষেপ হিসেবে উপরের কথাগুলো মনে রাখলেই কোনোরূপ ঝামেলায় পড়তে হবে না।
والله اعلم

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

মসজিদে থাকা-খাওয়া, ঘুমানো ও রাতযাপন

Mohiuddin Kasemi

মসজিদে থাকা-খাওয়া, ঘুমানো ও রাতযাপন করা প্রসঙ্গে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ বলছে, এটা নাজায়েয। আবার অনেকে মাকরুহ বলছেন। মূলত তাবলিগের ভাইয়েরা মসজিদে অবস্থান করেন, খাওয়া-দাওয়া করেন, ঘুমান; তাদের বিরুদ্ধবাদীরা এসব বলে বেড়াচ্ছে। আসলেই কি মসজিদে ঘুমানো নাজায়েয? বা মাকরুহ? 
মূলত মসজিদ হচ্ছে ইবাদতের ঘর। জিকির-আজকার, তেলাওয়াতের স্থান। বসবাস করার জায়গা না। তবে ইবাদতের প্রয়োজনে মসজিদে অবস্থান করা জায়েয। নামাযের প্রস্তুতি গ্রহণ, কুরআন শিক্ষা করা বা দেওয়া ইত্যাদি প্রয়োজনে মসজিদে অবস্থান করা জায়েয। অবস্থান করা যেহেতু জায়েয তাই সেখানে খাওয়া-দাওয়া করা, ঘুমানো ও রাতযাপন করাও জায়েয। তবে আশপাশে বসবাস করার মতো নিজের বাসা-বাড়ি থাকলে মসজিদে অবস্থান না করাই উত্তম। তদ্রƒপ মুসাফিরের জন্যেও মসজিদে অবস্থান করা বৈধ। ফাতাওয়া শামী ও আলমগীরিতে আছে, কেউ মসজিদে শুইতে চাইলে ইতিকাফের নিয়তে প্রবেশ করবে; তারপর কিছু নামায বা ইবাদত করবে। অতঃপর যা ইচ্ছা তা করতে পারবে। এভাবেই মসজিদে থাকা উত্তম। তখন আর কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। 
রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষদশকের ইতিকাফ ছাড়া মসজিদে ঘুমিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে সাহাবায়ে কেরামের অনেকেই মসজিদে অবস্থান করতেন, ঘুমুতেন। তিরমিযি শরিফের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ তুহফাতুল আহওয়াযিতে রয়েছে : وقد كان أصحاب النبي صلى الله عليه و سلم يبيتون في المسجد সাহাবিগণ মসজিদে ঘুমুতনে। 
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন : 
عَنْ ابْنِ عُمَرَ قَالَ كُنَّا نَنَامُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَنَحْنُ شَبَابٌ
অর্থ : রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা মসজিদে ঘুমুতাম; তখন আমরা যুবক ছিলাম। (তিরমিযি, হাদিস নং- ; এ হাদিসটি বর্ণনার পর ইমাম তিরমিযি হাদিস ও বিষয় সম্পর্কে মন্তব্য করেন : 
قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي النَّوْمِ فِي الْمَسْجِدِ قَالَ ابْنُ عَبَّاسٍ لَا يَتَّخِذُهُ مَبِيتًا وَلَا مَقِيلًا وَقَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ ذَهَبُوا إِلَى قَوْلِ ابْنِ عَبَّاسٍ
প্রখ্যাত তাবেয়ি সাঈদ ইবনুল মুসাইয়াব ও সুলাইমান ইবনে ইয়াসারকে মসজিদে ঘুমানো সম্পর্কে জিজ্ঞেস করা হলে দুনোজন বলেন : 
فقالا كيف تسألون عنها وقد كان أهل الصفة ينامون فيه وهم قوم كان مسكنهم المسجد
অর্থ : মসজিদে ঘুমানো সম্পর্কে কিভাবে জিজ্ঞেস কর; অথচ আহলে সুফফার সাহাবিগণ মসজিদেই ঘুমুতেন। মসজিদই তাঁদের বসবাসের স্থান ছিল। 
উপরের বক্তব্য তুহফাতুল আহওয়াযি (খ. ২, পৃ. ২২৮) থেকে নেওয়া। সেখানে আরো রয়েছে :
وذكر الطبري عن الحسن قال رأيت عثمان بن عفان نائما فيه وليس حوله أحد وهو أمير المؤمنين قال وقد نام في المسجد جماعة من السلف بغير محذور للانتفاع به فيما يحل كالأكل والشرب والجلوس وشبه النوم من الأعمال
.
এক্ষেত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. মসজিদে ঘুমানো অপছন্দ করেছেন। তবে তিনিও বলেছেন, নামায পড়ার উদ্দেশ্যে হলে মসজিদে ঘুমানোও কোনো অসুবিধা নেই। আরবি ইবারত দেখুন :
عن بن عباس فروى عنه أنه قال لا تتخذ المسجد مرقدا . وروى عنه أنه قال إن كنت تنام فيه لصلاة لا بأس.

সুতরাং বুঝতে পারলাম, মুসাফির ও ঘরবাড়িহীন লোকজন মসজিদে থাকতে পারবে। তদ্রƒপ ইবাদতের উদ্দেশ্যও মসজিদে থাকা যায়। তবে মসজিদে যেই থাকুক ইতিকাফ ও ইবাদতের নিয়তে থাকবে। তখন আর কোনো প্রশ্ন থাকবে না। তখন তা সম্পূর্ণ জায়েয হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যাগ্রন্থ ও ফিকহের কিতাবগুলোতে আরো বিস্তারিত আলোচনা রয়েছে।