ইসলামি কথা সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামি কথা সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

হতাশা মুমিনের চরিত্র নয়

. -- মাওলানা শিব্বীর আহমদ
.
দুনিয়ার এ জীবনে বিপদ আসেই। নানান সময় নানান দিক থেকে বিপদ এসে হামলে পড়ে আমাদের ওপর। অর্থসম্পদ সন্তানাদি সম্মান-মর্যাদা- আক্রান্ত হয় সবকিছুই। দুনিয়ার জীবনে এ বিপদের মুখে পড়ার কথা অবশ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্টভাবেই জানিয়ে দেয়া হয়েছে-

وَ لَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَ الْجُوْعِ وَ نَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَ الْاَنْفُسِ وَ الثَّمَرٰتِ، وَ بَشِّرِ الصّٰبِرِیْنَ، الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ، قَالُوْۤا اِنَّا لِلهِ وَ اِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ.
আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জান-মাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে; আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও- যাদের ওপর কোনো মসিবত এলে বলে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’- নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তাঁর কাছেই ফিরে যাব। -সূরা বাকারা (২) : ১৫৫-১৫৬
বোঝা গেল, বিপদ আসবেই। বিপদের মুহূর্তে কী করতে হবে সেই নির্দেশনাও দেয়া আছে এ আয়াতে। কিন্তু বিপদ যখন কিছুটা দীর্ঘস্থায়ী হয়, তা কেটে যাওয়ার মতো কোনো স্বাভাবিক সম্ভাবনা যখন মানুষের সামনে থাকে না, তখন আঘাত হানে হতাশা। হতাশা তাকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দিতে চায়। আল্লাহর কুদরত থেকে তার দৃষ্টিকে সরিয়ে দিতে চায়। আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায়। অথচ পবিত্র কুরআনের ভাষ্য মতে- মুমিন কখনোই হতাশ হতে পারে না। কুরআনে বর্ণিত ঘটনা। হযরত ইবরাহীম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা এসে তখন তাঁকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ শোনাল। বিস্ময়ভরা কণ্ঠে হযরত ইবরাহীম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন- আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে, এরপরও তোমরা আমাকে এ সুসংবাদ দিচ্ছ?! কীসের ভিত্তিতে তোমরা এ সুসংবাদ দিচ্ছ? ফেরেশতারা বলল, আমরা তো সত্য কথাই বলছি। আপনাকে সত্য সুসংবাদই দিচ্ছি। বার্ধক্য আপনাকে স্পর্শ করেছে করুক, এ বৃদ্ধ বয়সেই আপনার সন্তান হবে। আপনি নিরাশদের দলে যাবেন না। হযরত ইবরাহীম আলাইহিস সালাম তাদের কথার জবাবে বললেন, পথভ্রষ্টরা ছাড়া আর কে আপন প্রতিপালকের রহমত থেকে নিরাশ হতে পারে? (সূরা হিজ্র, ৫৩-৫৬ নং আয়াত দ্রষ্টব্য)
আরেকজন নবীর আরেকটি ঘটনা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বাধিক প্রিয় সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু তাঁর ভাইয়েরা বাবার এই আদরকে সহজে মেনে নিতে পারেনি, তাই কৌশলে তাঁকে একদিন বাবার কাছ থেকে নিয়ে গিয়ে কূপে ফেলে দিল। আল্লাহর অসীম কুদরতে কূপ থেকে উঠে এসে একদিন তিনি মিশরের ধনভা-ারের দায়িত্বশীল হলেন। আর যে ভাইয়েরা তাঁকে নিয়ে চক্রান্ত করেছিল, দুর্ভিক্ষের শিকার হয়ে তারা খাবার আনতে হাজির হলো তাঁর কাছে। এরপর এক কৌশলে তিনি তাঁর সহোদর বিনইয়ামীনকে নিজের সঙ্গে রেখে দিলেন।দুই ছেলে হারিয়ে বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্য ছেলেদের বললেন, (তরজমা) ‘হে আমার ছেলেরা! তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিত জেনো, আল্লাহর রহমত থেকে তো কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।’ -সূরা ইউসুফ (১২) : ৮৭
এ দুই নবীর শেষ কথা- এক আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা মুমিন, যারা সঠিক পথের অনুসারী, তারা তো কিছুতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। তাঁরা উভয়েই ছিলেন পার্থিব বিপদের শিকার। একজন সন্তানহীন অবস্থায় পুরো জীবন কাটিয়ে বার্ধক্যে পৌঁছে গেছেন, আরেকজন এক সন্তানের শোকেই যখন পাথর হওয়ার অবস্থা, তখন হারালেন আরেক সন্তান! তবুও তাঁরা আল্লাহর অসীম কুদরতের কাছে আশাবাদী ছিলেন। হতাশা তাদের স্পর্শ করতে পারেনি। পরিশেষে তাঁরা উভয়েই এই পৃথিবীতে থেকেই এর ফল ভোগ করে গেছেন।
মুমিনের শান এমনই হওয়া উচিত। যতকাল বেঁচে থাকবে, আল্লাহর রহমতের কাছে আশাবাদী হয়েই সে বেঁচে থাকবে। সাধ্যে যতটুকু কুলায়, চেষ্টা করে যাবে। একবারের চেষ্টা ব্যর্থ হলে আবার করবে। বারবার করবে। কবি যেমনটি বলেছেন : ‘পারিব না এ কথাটি বলিও না আর/ একবার না পারিলে দেখ শতবার।’
হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুই সন্তান হারিয়ে চরম সংকটের মুহূর্তেও ছেলেদের বলছেন- তোমরা গিয়ে ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো! অর্থাৎ তিনি নিজেও আশাবাদী, আশা পোষণ করছেন। অন্যদের মনেও আশার সঞ্চার করতে চাচ্ছেন।
বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ‘হাবরু হাযিহিল উম্মাহ’-এই উম্মতের বিদ্বান ব্যক্তি। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কবিরা গোনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে র্শিক করা, আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়া আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া। -মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ১৯৭০১
বিপদে পড়লে মানুষ যে কীভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এর কিছু বর্ণনা পবিত্র কুরআনেও আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَ اِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَ نَاٰ بِجَانِبِهٖ وَ اِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ یَـُٔوْسًا.
আমি মানুষকে যখন কোনো নিআমত দিই তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়। আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তাহলে সে সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে! -সূরা বনী ইসরাঈল (১৭) : ৮৩
নানা কারণেই মানুষ হতাশায় আক্রান্ত হতে পারে। বিপদে যদি কেউ ধৈর্যধারণ করতে না পারে তখন দেখা যায়- সামান্য সংকটেই সে ভেঙ্গে পড়ে। কখনো হতাশাগ্রস্তদের সঙ্গও আরেকজনকে হতাশ করে দেয়। আরবীতে প্রবাদ আছে-المرأ على دين خليله অর্থাৎ মানুষ তার বন্ধুর আদর্শই গ্রহণ করে থাকে। এটাই স্বাভাবিকতা। তাই কেউ যদি হতাশাগ্রস্তদের সঙ্গে ওঠাবসা করে, তাহলে এই হতাশায় একসময় সেও আক্রান্ত হবেই। কখনো আবার প্রত্যাশার পাহাড়ও মানুষকে হতাশ করে। নিজের জীবন নিয়ে কিংবা জীবনের কোনো দিক নিয়ে যখন কেউ নিজ সামর্থ্যরে বিবেচনা না করে অনেক উঁচু স্বপ্ন দেখতে থাকে, এর পরিণতিতেও সে হতাশাগ্রস্ত হতে পারে।একের পর এক যখন আশাভঙ্গ হতে থাকে, তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে সে। আবার এমনও হয়- আকস্মিক কোনো বিপদ কাউকে এতটাই ঝাঁকুনি দেয়, যার ফলে সে আর মাথা সোজা করে সামনে এগিয়ে চলার হিম্মত করতে পারে না। পরিণামে কেবলই হতাশা।
হতাশা যে কেবল পার্থিব বিষয়াদিকেই আক্রান্ত করে এমন নয়, দ্বীনী ও পরকালীন বিষয়েও মানুষ হতাশাগ্রস্ত হয়। কারও যখন পাপের পরিমাণ বেশি থাকে, সারাদিন যখন কেউ বড় বড় পাপে ডুবে থাকে, যখন নিজেও পাপ করে, অন্যকেও পাপের দিকে ডাকে, মোটকথা, দিনের পর দিন মাসের পর মাস ধরে কেউ যখন কেবলই পাপই করে চলে, এমতাবস্থায় কেউ যদি দয়াময় প্রভুকে স্মরণ করতে চায়, তখন একরাশ হতাশা তাকে ঘিরে ধরতে পারে- আমার যে এত এত পাপ, আমারও কি এখান থেকে মুক্তি সম্ভব? গোনাহের পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনা যতটুকু থাকে, তাও এ হতাশার আঘাতে শেষ হয়ে যায়। আবার এমন গোনাহগার কাউকে দেখে দ্বীনদার লোকেরাও অনেক সময় হতাশ হয়ে পড়ে- একে মনে হয় আর ভালো পথে আনা যাবে না! কথা কি, এ উভয় হতাশাই আল্লাহ তাআলার রহমত সম্পর্কে অজ্ঞতার ফল। আল্লাহর রহমত যখন ভাগ্যে জুটে, তখন তো ইসলামের চরম দুশমনও মুহূর্তের ব্যবধানে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। একটি উদাহরণ দিই।
ইসলামের দ্বিতীয় খলীফা হযরত উমর ইবনে খাত্তাব রা.। তাঁর ইসলামগ্রহণের কাহিনী আমরা অনেকেই জানি- যখন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে কিছুতেই কাফের কুরাইশরা প্রতিহত করতে পারছিল না, আবার আরবের কঠিন গোত্রপ্রীতির কারণে কেউ তাঁকে হত্যা করার মতো সাহসও করছিল না, তখন এক মজলিসে ঘোষিত হল পুরস্কার। নবী মুহাম্মাদকে হত্যার পুরস্কার। বীর সাহসী তো সেখানে কতজনই ছিল। কিন্তু এক উমর ছাড়া কেউ সেদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি। তিনি খোলা তরবারি নিয়ে ছুটলেন নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার লক্ষ্যে। কিন্তু আল্লাহ তাআলার রহমত ও কুদরত দেখুন। কাফেরদের পুরো সমাজ মিলে যে কাজটি করার হিম্মত করতে পারেনি, একা উমর তা সম্পন্ন করার দুঃসাহস দেখাতে বেরিয়ে পড়ল। তাও কেমন অপরাধ- ইসলামের নবীকে সরাসরি হত্যা! উমরের এ মিশন সফল হলে তো ইসলাম এখানেই শেষ! এমন জঘন্য ও গুরুতর এক অপরাধের দিকে ছুটে চলা উমর পথিমধ্যে আল্লাহ তাআলার রহমতের বর্ষণে এতটাই সিক্ত হলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এখানেই কি শেষ! তিনি ইসলামের দ্বিতীয় খলীফা। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতেই সুনির্দিষ্টভাবে যে দশজন সাহাবীকে জান্নাতী বলে ঘোষণা করেছেন, যাদেরকে আমরা ‘আশারায়ে মুবাশশারা’ বলে স্মরণ করি, তিনি তাঁদের দ্বিতীয়জন।
আমাদের ইসলামী ইতিহাসের পরতে পরতে এমন অনেক বরেণ্য মনীষীর দেখা মিলবে, যারা শুরুর জীবনে নানামুখী পাপে ডুবে ছিলেন। পরবর্তী জীবনে তারা এতটাই বড় হয়েছেন, এখনো আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। ফুযায়ল ইবনে ইয়ায, মালিক ইবনে দিনারের মতো নামের এখানে অভাবে নেই।তাজা উদাহরণ দিই। সারা বিশ্বের মুসলমানদের শোকের সাগরে ভাসিয়ে এ দুনিয়া থেকে আকস্মিকভাবে বিদায় নিলেন পাকিস্তানের সঙ্গীতশিল্পী জুনায়েদ জামশেদ। শুরুর জীবনে ছিলেন পপতারকা। সেই জগতে তিনি ছিলেন যারপরনাই সফল। বিশ্বজোড়া তার খ্যাতি। জগতটা যে কতটা নোংরা- তা কি বলার অপেক্ষা রাখে! অথচ সেখান থেকে তিনি উঠে এলেন এমন উচ্চতায়, বিশ্বজুড়ে দ্বীনদার মুসলমানদের কাছে তিনি হয়ে উঠলেন একজন প্রিয় মানুষ। আর তাবলীগ জামাতের বিশ্বব্যাপী মেহনতের বদৌলতে বর্তমান পৃথিবীর আনাচেকানাচে এমন কত জুনায়েদ জামশেদ ছড়িয়ে আছে- কে জানে? গায়ক হয়ে উঠছেন ধর্মপ্রাণ মুসলমান। সন্ত্রাসী-ডাকাত, ইসলামের দুশমন, অমুসলিম ধর্মগুরু, মন্দির-গীর্জার প্রধান ব্যক্তি উঠে আসছেন ইসলামের আলোকিত সীমানায়। এই বাস্তবতাকে সামনে রেখে কি দ্বীন-ধর্ম আর পরকাল নিয়ে হতাশ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলার কী দ্ব্যর্থহীন আহ্বান-
قُلْ یٰعِبَادِیَ الَّذِیْنَ اَسْرَفُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللهِ، اِنَّ اللهَ یَغْفِرُ الذُّنُوْبَ جَمِیْعًا، اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ.
বলো, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গোনাহ ক্ষমা করে দেন। সন্দেহ নেই, তিনিই ক্ষমাশীল দয়ালু। -সূরা যুমার (৩৯) : ৫৩
একই কথা পার্থিব সংকট নিয়েও। এখানকার কোনো সংকটই স্থায়ী নয়। দুনিয়াই যেখানে ক্ষণস্থায়ী, সেখানে এসব সংকট স্থায়ী হবে কীভাবে? পবিত্র কুরআনের একটি ছোট সূরা ‘সূরা আলাম নাশরাহ’। এ সূরায় আল্লাহ তাআলার ওয়াদা-
فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا.
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। -সূরা আলাম নাশরাহ (৯৪) : ৫-৬
আল্লাহ তাআলার এ ওয়াদা সর্বকালের জন্যেই সত্য। পবিত্র কুরআনে আল্লাহ পাকের একটি বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে-
اَمَّنْ یُّجِیْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَ یَكْشِفُ السُّوْٓ ءَ وَ یَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ، ءَاِلٰهٌ مَّعَ اللهِ، قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ.
বরং তিনি, যিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি বিপদাপদ দূর করে দেন আর পৃথিবীতে তোমাদের স্থলাভিষিক্ত করেন। আল্লাহর সঙ্গে কি অন্য কোনো মাবুদ আছে? তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ কর। -সূরা নামল (২৭) : ৬২
তাই হতাশ নয়; মুমিন হবে আশাবাদী। আল্লাহর রহমতের আশায় থাকবে সে; নিরেট পার্থিব বিষয় নিয়েও, দ্বীনী ও পরকালীন বিষয়েও। সর্বশক্তিমান দয়ালু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি যার বিশ্বাস থাকবে অটুট, তার অবশ্য হতাশ হওয়ার সুযোগ কোথায়! এ বিশ্বাস হতাশাকে দূর করবেই।
.
[ মাসিক আলকাউসার | রজব ১৪৩৯ || এপ্রিল ২০১৮ ]

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

এক যুবক বলছে যে, একবার আমার আব্বাজানের সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেল




এক যুবক বলছে যে, একবার আমার আব্বাজানের সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেল। এমনকি গলার আওয়াজ পর্যন্ত উঁচু হয়ে গেল! আমার হাতে ক্লাসের কিছু কাগজ-পত্র ছিল, তা আমি তাঁর সামনেই টেবিলে ছুঁড়ে মারলাম। রাগে গটগট করে নিজ রুমে চলে এলাম।

এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। বালিশে মাথা রেখে চিন্তায় বিভোর হয়ে পড়লাম। কসম আল্লাহর! আমার মস্তিষ্ক ও মন চিন্তায় ছেয়ে গেল। চিন্তায় ধরলে আমি এরকমই করি। এরকম পরিস্থিতির শিকার হলে ঘুম-ই আমার কাছে সবচেয়ে ভাল লাগে।

পরদিন ভার্সিটি থেকে বেরোবার সময় ভার্সিটির গেইটে যখন পা রাখলাম, পকেট থেকে মোবাইলটা টেনে টেনে বের করলাম। স্নেহময় আব্বাজানের মন ভুলাতে তার কাছে একটি ক্ষুদেবার্তা লিখলাম-

"আব্বাজান! শুনেছি, পায়ের নিম্নাংশটা নাকি উপরাংশ থেকে নরোম। কোমল। আমি যাচাই করে দেখতে চাই কথাটার সত্যতা কতটুকু! আপনার পা কি আমাকে এই অনুমতিটা দিবে?"

আমি বাড়ি পৌঁছলাম। ঘরের ভেতর প্রবেশ করে দেখলাম আব্বাজান ঘরের মেঝে বসে আমার অপেক্ষা করছেন আর তাঁর গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছে! 

আমাকে উদ্দেশ্য করে বললেন, না! আমি কখনও তোমাকে আমার পায়ে চুমো খাওয়ার অনুমতি দেবনা। তবে কথাটা ঠিক আছে। তোমার ছোটকালে তোমার শুধু পায়ের নিম্নাংশ নয়, উপরাংশেও চুমো খেয়ে কথাটার সত্যতা যাচাই করতে পেরেছি!!! 

কথাটা শুনে আমার দু'গাল বেয়ে ঝরে পড়ল ক'ফোটা তপ্ত অশ্রু......

(কথাগুলো শাইখ আলী তানতাবী কোন এক বইয়ে লিখেছেন)

শনিবার, ১০ জুন, ২০১৭

ফরযে আইন ইলম শেখা ছাড়া ঈমান শেখা হয় না’

Emran Hossain Adib

ﯾٰۤﺎَﯾُّﻬَﺎ ﺍﻟَّﺬِﯾْﻦَ ﺍٰﻣَﻨُﻮﺍ ﺍﺩْﺧُﻠُﻮْﺍ ﻓِﯽ ﺍﻟﺴِّﻠْﻢِ ﻛَﺎٓﻓَّﺔً
ﯾٰۤﺎَﯾُّﻬَﺎ ﺍﻟَّﺬِﯾْﻦَ ﺍٰﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠﻪَ ﻭَ ﻗُﻮْﻟُﻮْﺍ ﻗَﻮْﻟًﺎ ﺳَﺪِﯾْﺪًﺍ ﯾُّﺼْﻠِﺢْ ﻟَﻜُﻢْ ﺍَﻋْﻤَﺎﻟَﻜُﻢْ ﻭَ ﯾَﻐْﻔِﺮْ ﻟَﻜُﻢْ ﺫُﻧُﻮْﺑَﻜُﻢْ ؕﻭَ ﻣَﻦْ ﯾُّﻄِﻊِ ﺍﻟﻠﻪَ ﻭَ ﺭَﺳُﻮْﻟَﻪٗ ﻓَﻘَﺪْ ﻓَﺎﺯَ ﻓَﻮْﺯًﺍ ﻋَﻈِﯿْﻤًﺎ .
একটি মাসআলা আমরা সবাই শুনেছি, দ্বীনী ইল্ম হাছিল করা ফরয। হয়ত অনেকে এভাবে শুনেছি যে, ফরযের দুটো স্তর। ফরযে আইন, ফরযে কেফায়া। কিছু পরিমাণ ইলম ফরযে আইন, কিছু পরিমাণ ইলম ফরযে কেফায়াহ। ফরযে আইন ইলম বলতে বোঝায়, যে পরিমাণ ইলম সবার জন্য শেখা ফরয। আর ফরযে কেফায়া ইলম হল সেটা দ্বীনের ইলম, যা সবার জন্য শেখা ফরয নয়, তবে কিছুসংখ্যক আলেম এমন থাকা জরুরি যারা ফিকহ ও দলীল-আদিল্লা নিয়ে ব্যস্ত থাকবেন। যাতে কারো প্রয়োজন হলে তাঁদের কাছ থেকে শিখতে পারে ও জানতে পারে।

আজকে আমরা ফরযে আইন ইলম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।
প্রথমেই ঈমান, ইসলাম শিখতে হবে। এই শেখাটার প্রথম স্তর হল ফরযে আইন ইলম। আপনি যদি বলেন ঈমান শিখব, ইসলাম শিখব- এর মানেই হল যতটুকু ইলম ফরযে আইন ততটুকু শিখতে হবে। শেখার দুটি স্তর আছে। এক হচ্ছে, জ্ঞান অর্জন করা, আরেকটা হল প্রায়োগিক শিক্ষা। যা শিখবেন ওটার প্রয়োগ করার অনুশীলন করতে হবে। শুধু জ্ঞান অর্জন করলাম তাহলে এই শেখা পরিপূর্ণ হল না। ফরযে আইন যতটুকু ইলম, এর মধ্যেও দুটি স্তর আছে। একটা হল, জ্ঞান অর্জন আরেকটা হল, সেটার প্রায়োগিক শিক্ষা-অনুশীলন। তাহলে ফরয আদায় হবে। অন্যথায় ফরয আদায় হবে না। 
এই যে একটা শব্দ আমরা বলি, ‘ঈমান শেখা’ খুব দামী, কঠিন এবং গভীর একটা শব্দ। তো ঈমান শেখা বলতে গেলেই আমাকে ফরযে আইন ইলম শিখতে হবে। ফরযে আইন ইলম শেখার ব্যবস্থা না করে যতই ঈমান শেখার কথা বলি, ঈমান শেখা হবে না। এমনকি ফরযে আইনের উভয় পদ্ধতিতে; জ্ঞান অর্জন আর প্রায়োগিক অনুশীলন -এই উভয় স্তরের ফরযে আইন পরিমাণ ইলমের উপর মেহনত করলে ঈমান শেখা হবে, ইসলাম শেখা হবে।
এখন বুঝতে হবে, ফরয আইন ইলমের অধ্যায়গুলো কী কী।
ফরযে আইন ইলমের দুটো স্তর। জ্ঞান অর্জন ও প্রায়োগিক অনুশীলন। এখন বলছি ফরযে আইন ইলম দুই প্রকার। প্রথম প্রকার ইলম শুরু হয় ঈমান আনার পরেই। যে আল্লাহর মেহেরবানীতে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে সে শুরু থেকেই ঈমানওয়ালা, ইসলাম ওয়ালা। তো ঈমান আনার পর থেকে, ইসলাম সম্পর্কে বোধ সৃষ্টি হওয়ার পর থেকেই এই অংশের ইলম অর্জন শুরু করতে হবে। এক দিনের এক সপ্তাহের এক মাসে আমি শিখে শেষ করতে পারব না। ঠিক আছে। এক সপ্তাহে সব শিখে ফেল- শরীয়ত এটা বলে না। কিন্তু শিখতে থাকতে হবে। বাদ দেওয়া যাবে না। এমনিই তো আমরা ছুটি পাই। যেমন, আজকের দিন পুরা ইলমের জন্য আমরা ওয়াক্ফ করেছি, কিন্তু এর মধ্যেও কি ছুটি পাইনি আমরা? ছুটি দিতে হবে। ছুটি না দিলে আমরা লাগাতার কীভাবে কাজ করব? আমরা রোযা রাখি। তাতে কি ছুটি নেই? প্রথম ছুটি তো ইফতার। ইফতারের পর থেকে আবার সেহরীর শেষ পর্যন্ত ছুটি। নামায ফরযে আইন। কিন্তু ছুটি আছে। ফজরের নামাযের পর থেকে লম্বা ছুটি যোহর পর্যন্ত। যোহরের পর থেকে আছর পর্যন্ত মোটামুটি লম্বা ছুটি। আছর থেকে মাগরিব পর্যন্ত ছুটি। মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত। আমাদের দেশে তো ইশা আগে আগে পড়ে, এজন্য কম ছুটি। ইশা আরো দেরীতে পড়লে আরো ছুটি। আর ইশার পর থেকে একেবারে ফজর পর্যন্ত ছুটি। আল্লাহ তাআলা কত আসান করেছেন। দ্বীন বুঝার, দ্বীন শেখার এবং দ্বীনের উপর চলার যদি কারো ইচ্ছা থাকে, নিয়ত থাকে তাহলে কি কঠিন? নিয়ত না থাকলে তো সহজ থেকে সহজ বিষয়ও কঠিন। 
যাই হোক, বলছিলাম দ্বীন শিখতে থাকতে হবে। দ্বীন শেখা বাদ দেওয়া যাবে না। মানে হল, আপনি ভুলে যেতে পারবেন না। এক সপ্তাহে একটু শিখলেন, তারপর আর খবর নেই, ভুলে গেছেন। আমাদের ফরয ইলমের যে অনেক বাকি আছে, তার খবর নেই। ভুলেই গেছে। এটা কি জায়েয হবে? জায়েয হবে না। চলতে থাকতে হবে। ছুটি নিতে পারব, কিন্তু একেবারে ভুলে যেতে পারব না। এক সপ্তাহ একটু শিখলাম তারপর তিন দিনের ছুটি বা আরো এক সপ্তাহের ছুটি, ঠিক আছে, এক সপ্তাহ পর আসুন। আরেকটু শিখুন। কিন্তু একদিন একটু শিখলাম, তারপর মাসকে মাস পার হয়ে গেল, বছরকে বছর পার হয়ে গেল, আর কোনো খবর নেই, এটা কি ছুটি নেওয়া হল, না ভুলে যাওয়া হল? ভুলে যাওয়া যাবে না। ফরযে আইন ইলমের যতক্ষণ একটা অংশও বাকি আছে, যেটা আমি শিখিনি, ততক্ষণ পর্যন্ত ভুলে যাওয়া যাবে না। চালিয়ে যেতে হবে। অবহেলা করতে পারবেন না। এটা হল এক প্রকার ফরয ইলম।
আরেক প্রকার, যখন যে কাজ তখন সেটা শেখা ফরয। দেরি করা যাবে না। আগের প্রকার তো বললাম, সেটা ছুটি নিয়ে নিয়ে শিখতে থাকেন। কিন্তু অবহেলা করে ভুলে যাওয়া যাবে না। আরেক প্রকার ফরযে আইন ইলম হল, যেটা নগদ দরকার সেটা নগদ শিখতে হবে। দেরি করা যাবে না। একজন ব্যবসা শুরু করতে যাচ্ছে, ভালো কথা। কিন্তু ব্যবসার মধ্যে তো দু’প্রকার আছে, হালাল ও হারাম। আরেক প্রকার আছে হারাম ও হালালের মিশ্রণ। এখন আমাকে জানতে তো হবে যে, এটা হালাল, এটা হারাম, এটা সন্দেহযুক্ত। এমন কিছু যদি করি যাতে হালাল-হারাম মিশ্রিত- এটা করা যাবে না। কিছু ব্যবসা আছে যা আগাগোড়াই হারাম। কাজেই কোনটা হালাল, কোনটা হারাম তা জানতে হবে। আমি ব্যবসা শুরু করব এখন আর শিখব এক বছর পর, এক বছর শেখা ছাড়াই ব্যবসা চালাব, এটা হয় না।
ব্যবসার কিছু বিষয় আছে কৌশলগত। কিছু আছে ব্যবস্থাপনাগত। ব্যবস্থাপনাগত বিষয় আপনি অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে শেখেন বা কিছুদিন বড় ভাইয়ের দোকানে বসে তার কাছ থেকে শেখেন। কিন্তু হারাম-হালালের বিষয়গুলো আলেমের কাছ থেকে শিখতে হবে। ব্যবসা খুলে দিলেন কিন্তু ব্যবসার হারাম-হালাল জানলেন না, ফরযে আইন লংঘন হল। ব্যবসায় ঢুকেননি তাহলে ব্যবসার হালাল-হারাম সম্পর্কে আরো দেরিতে জানলেও অসুবিধা নেই। কিন্তু যখন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তখন আর দেরি করার সুযোগ নেই। ব্যবসা শুরু করবেন এই সপ্তাহে, ব্যবসার হালাল-হারাম জানবেন কি এক সপ্তাহ পর, একমাস পর? না এখনই। তো এটা হচ্ছে আরেক প্রকারের ফরযে আইন ইলম। মানে যা আমাকে এখনই জানতে হবে। দেরি করা যাবে না।

একজন হজ্বে যাওয়ার নিয়ত করেছে। তো হজ্বের পদ্ধতি শিখতে হবে না? এটা নগদ দরকার, দেরি করা যাবে না। হজ্বের ইহরাম বেঁধে ফেললাম, রওয়ানাও হয়ে গেলাম। কিন্তু খবর নেই যে, ইহরাম কাকে বলে। অনেকে মনে করে, সাদা দুটো কাপড় পরিধানের নামই ইহরাম। লোকে বলে ইহরাম বাঁধা। আর মনে করে কাপড় বাঁধাই হল ইহরাম বাঁধা। যেমন বলা হয় নামাযের নিয়ত বাঁধা। ওখানে কী বাঁধে? হাত বাঁধে। আসলে নিয়ত বাঁধা মানে নিয়ত করা। এই না যে, কোনো কিছু দিয়ে বেঁধে ফেলা। তো ইহরাম বাঁধার মানে হল, হজ্বের ইহরাম করা। কীভাবে তা করবে আর এর কারণে নতুন কী কী বিধান আসবে, এগুলো জানতে হবে। কিন্তু দেখা যায়, অনেকের এগুলো কিছুই জানা থাকে না।
একবার বিমানবন্দরে গেলাম একজনকে এগিয়ে দেওয়ার জন্য। হজ্বে যাচ্ছিলেন। ওখানে একজন জিজ্ঞাসা করল, এক বেচারা ইহরামের কাপড় লাগেজে দিয়ে দিয়েছে। লাগেজ চলে গেছে ভেতরে। সঙ্গে ছোট ব্যাগে ইহরামের কাপড় রাখেনি। বাড়ি থেকে ইহরাম বেঁধে যায়নি। এটা ঠিক যে ইহরাম বাড়ি থেকে বেঁধে না আসারও অবকাশ আছে। ইহরাম বাঁধার শেষ একটা জায়গা আছে। যে যে দেশ থেকেই মক্কা শরীফে আসুক। একটা শেষ সীমানা আছে। ওখানে এসে ইহরাম বাঁধতেই হবে। ইহরাম না বেঁধে ওই মীকাত অর্থাৎ ঐ জায়গা অতিক্রম করা যায় না। বিমান ঢাকা থেকে রওয়ানা হলে পাঁচ ঘণ্টা সাড়ে পাঁচ ঘণ্টার মত সময় লাগে। জিদ্দা পৌঁছার আগেই ঐ জায়গাটা এসে যায়। তো এখন কেউ বাসা থেকে ইহরাম বাঁধল না, বিমান বন্দর থেকেও করল না, কিন্তু জেদ্দায় পৌঁছার ঘণ্টা খানিক আগে তার ইহরাম বাঁধতে হবে। নতুবা তার ঐ সীমানা অতিক্রম করতে হবে ইহরাম ছাড়া; এটা নাজায়েয। এমন হয়ে গেলে কী করতে হবে সে মাসআালাও আছে। তো চাইলে এই অবস্থাতেও ইহরাম বাঁধা যায়, নিয়ত করে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক... বললে ইহরাম হয়ে গেল। কিন্তু সে তো সাধারণ পোষাক পরে আছে। ইহরাম অবস্থায় পুরুষ এই সাধারণ পোষাক পরে থাকতে পারে না। এখন করবে কী? এটা কি নগদ মাসআলা হল না? এটাও শিখেনি, হজ্বে রওয়ানা করেছে। এখন কে বলবে মাসআলা? তো একজন মুফতী সাহেব ছিলেন, বলে দিয়েছেন মাসআলা- যে আপনি বিমানে বসে ঘণ্টা দুয়েক পর নিয়ত করে তালবিয়া পড়বেন। আপনার ইহরাম শুরু হয়ে যাবে। কিন্তু এই ২/৩ ঘণ্টা ইহরামের পরিপন্থী হালতে থাকবেন এটা ওযর। এখন করবেন কী, ভুল হয়ে গেছে। ইস্তেগফার পড়তে থাকবেন আর ওখানে গিয়ে কাপড় হাতে পাওয়ার পরপরই ইহরামের কাপড় পরে নিবেন। আর কয়েকঘণ্টা ইহরাম পরিপন্থী হালতে ছিলেন এর জন্য যে জরিমানা আসে তা আদায় করবেন।
তো ভালো যে, মুফতী সাহেবকে পেয়েছেন। না পেলে তিনি কী করতেন? অনেকে ইহরামের জন্য কাপড়কেই মূল মনে করে। কাজেই সে ভাবত যে, কাপড়ই যেহেতু নেই আমি আর কী করব? জিদ্দায় যাই, তারপর ইহরাম বাঁধব। অথচ ওটা করলে ডবল গুনাহ হত।
তো আমি বলছিলাম, যে ইলম আপনার এখন দরকার, সেটা আপনাকে এখনই শিখতে হবে। একেক জনের একেক যরুরত। যে ব্যবসায় নামবে তার ব্যবসারটা দরকার। যে হজ্বে যাচ্ছে তার হজ্বেরটা দরকার। এরকম একেক জনের একেক বিষয়ের ইলম দরকার।
একজন চাকরি নেবে, আগে কোথাও চাকরি করেনি। এই প্রথম চাকরি; তাকে চাকরির মাসায়েল জানতে হবে। আমি একজন চাকরিজীবি হিসেবে, একজন কর্মচারী বা কর্মকর্তা হিসেবে যেই স্তরের হই না কেন- আমার উপর তো কিছু দায়-দয়িত্ব আসে। কী কী দায়িত্ব আসে? সকাল এতটায় যেতে হবে, এতটায় ফিরতে হবে। অফিস সময়গুলো বলে দিল। এ সময়টা অফিসের দেওয়া সময়। এটা পালন না করলে শুধু কর্তা নারায হবে, মালিকপক্ষ নারায হবে, এইটুকু? না, এ সময়টা অফিসে না দিলে আল্লাহও নারায হবেন? এই বিষয়টা তো আমাকে জানতে হবে। যার যে পেশা সেই পেশার সাথে সংশ্লিষ্ট বিধান জানতে হবে।

একজন সেলুন খুলছে। এটা তার পেশা। কিন্তু কেউ কি সেলুন খোলার পর মুফতী সাহেবের কাছে যায় যে, হুযুর আমি একটি সেলুন খুলেছি, এটা আমার আয়ের উৎস। আমাকে এ সংক্রান্ত মাসায়েল বলুন? কারণ হুযুরের কাছে গেলে হুযুর বলবেন যে, কারো দাড়ি কামাতে পারবে না। মানুষ এসে ভীড় করুক দাড়ি কামানোর জন্য, তুমি পারবে না। দাড়ি কামালে তো টাকা দেয়, সেটা হালাল না হারাম, কী হুকুম? এগুলি জানতে গেলে তো অসুবিধা! একজন দোকানদার কত পণ্য-সামগ্রী তার দোকানে রাখে। কোনটা দোকানে রাখা ও বিক্রি করা জায়েয, কোনটা জায়েয নয়- মাসআলা জানতে হবে। জানতে আসলেই হয়ে যায়। আমি যে আয়াত পড়লাম-
ﯾٰۤﺎَﯾُّﻬَﺎ ﺍﻟَّﺬِﯾْﻦَ ﺍٰﻣَﻨُﻮﺍ ﺍﺩْﺧُﻠُﻮْﺍ ﻓِﯽ ﺍﻟﺴِّﻠْﻢِ ﻛَﺎٓﻓَّﺔً
হে ঈমানদারগণ! (যারা ঈমান এনেছো), তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। -সূরা বাকারা (২) : ২০৮
পূর্ণ ইসলামকে বিশ্বাস কর। পূর্ণ ইসলামকে গ্রহণ কর। পূর্ণ ইসলামকে মান। গ্রহণ করতে, মানতেই যদি অসুবিধা তাহলে তো ঈমান হল না। আর যদি গ্রহণ করে, মানে কিন্তু আমল করতে গেলে ভুল-ত্রুটি হয়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে যায়। বিভিন্ন কারণে করতে পারে না। নিজেকে অপরাধী মনে করে, তাহলে ঈমান আছে কিন্তু আমলের ত্রুটি। আর যদি গ্রহণই না করে এবং বলে নামায রোযার কথা হুযুররা বলে, ঠিক আছে, এখন দেখি আমার একটা সেলুন আছে, হুযুররা এটার উপরও কথা বলা শুরু করেছে, এটাও নাকি আমার হুযুুরদের কাছে শিখতে হবে? এটা তো শিখব ভালো নাপিতের কাছে। হুযুরদের কাছে এটা শেখার কী?
শুনুন, ভালো নাপিতের কাছে শিখবেন, কীভাবে কাঁচি ধরবেন, কীভাবে চালাবেন- এগুলো। এটা নাপিতের কাছে যাওয়া ছাড়া শেখা যাবে না। একটা কিসসা বলি। এক নাপিত বাদশার চুল-মোঁচ ঠিকঠাক করত। একদিন বাদশা ঘুমিয়ে পড়েছেন। তো নাপিত এসে বাদশাকে ঘুমের মধ্যে রেখেই চুল কাটা শুরু করল। এবং যেভাবে করা দরকার করে দিল। ঘুম থেকে উঠে বাদশা আশ্চর্য হয়ে গেলেন, আরে! নাপিত এসেছিল? কীভাবে করল সে? আমি ঘুমিয়ে ছিলাম, টেরই পেলাম না, ঘুমও ভাঙ্গল না! এ তো নাপিতদের বাদশা। হাকীমুল উম্মত থানভী রাহ. কিসসাটা বর্ণনা করেছেন। ঘটনা তো ঘটনাই্, সম্ভবত এটা বাস্তব ঘটনা হবে। তো বাদশা যখন সনদ দিলেন যে, ‘নাপিতদের বাদশা’, তো বাদশাহর কথা নাপিতের জন্য খুব সম্মানের বিষয়। কথাটা খুব মশহুর হয়ে গেল। এখন অন্যান্য নাপিতের স্ত্রীরা এসে এ নাপিতের বউকে, মোবারকবাদ জানাচ্ছে যে, বাদশা তোমার স্বামীকে ‘নাপিতের বাদশা’ বলেছেন। তখন এই নাপিত বা তার স্ত্রী মন্তব্য করল, বাদশা তো বাদশাই। কোন্ নাপিত তার পেশাতে বড়, এটা বাদশা বুঝবেন না, এটা তার বিষয় না। এই পেশার যারা গুরু তারা কেউ এই সনদ দিলে এর মূল্য ছিল। কিন্তু এই সনদ দিয়েছেন দেশের বাদশা। এটা তো তাঁর বিষয় নয়।

বুঝতে পেরেছেন? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। হযরত প্রফেসর হামীদুর রহমান ছাহেব দা. বা. এই ঘটনা অনেক বলেন। আমরা বলি না যে, অমুক হুযুর অনেক বড় আলেম, অমুক হুযুর অনেক বড় বুযুর্গ। আমি কী বুঝি- তিনি অনেক বড় আলেম না ছোট আলেম। এটা তো আরেক আলেমই বুঝবেন। তো আমি বলছিলাম এই যে, এত পারদর্শিতা সে অর্জন করেছে যে, ঘুমন্ত অবস্থায় একজনের চুল-মোঁচ কেটে দিয়েছে, ঘুম ভাঙেনি, এটা কি ছোটখাট কোনো পা-িত্য? এটা কোনো হুযুরের কাছে শিখতে হবে? সেলুনওয়ালাদেরকে আমরা বলি না যে, এটা হুযুরের কাছে শিখতে আস। এটা তো নাপিতের কাছেই শিখতে হবে। হুযুুরের কাছে যা শিখতে হবে, তা হল, সেলুনের জন্য যদি সে দোকান ভাড়া নিয়ে থাকে সে ভাড়া সংক্রান্ত মাসআলা জেনে নিবে। একজন মহিলা এসে তার চুল ছোট করে দিতে বলল, এটা করা তার জন্য জায়েয হবে, নাকি হবে না- হুযুরের কাছে জানতে হবে। নাপিত হলো পুরুষ, এসেছে মহিলা; তাও আবার মাথার চুল ছোট করার জন্য?!
চুলের বিভিন্ন ঢং দেখবেন সেলুনে। বিভিন্নজনের কাছে বিভিন্ন ঢং ভালো লাগে। এগুলোর অনেকগুলোই অনুত্তম। কিছু কিছু আছে, নাজায়েয। ঢালাওভাবে সবগুলোকে না জায়েয বলা যায় না। আমরা যেভাবে চুল রাখি, হয় বাবরী চুল আর না হয় ছোট করে সামনে পেছনে বরাবর করে রাখি। একেবারে স্বাভাবিক। এটা হল সুন্দর পদ্ধতি। এর ব্যতিক্রম হলে হারাম হবে- তাও বলছি না। কিন্তু ব্যতিক্রমের মধ্যে যা যা আছে, সবগুলো জায়েয ফ্যাশনে পড়ে না। কিছু না জায়েযও আছে, সেটা জানতে হবে। যে এমন ফ্যাশন করতে চায় তারও জানতে হবে আর যে এমন ফ্যাশন করে দেবে তারও জানতে হবে।

বিউটি পার্লার আছে না? ওখানে কী কী কর্মকা- হয়? কোনো পার্লারওয়ালা তো দারুল ইফতায় আসে না। ফরযে আইন লংঘন। আরে ভয় পাওয়ার কী আছে? তুমি মাসআলা জান। আমল যদি করতে নাই পার নিজেকে অপরাধী মনে কর। নিজেকে অপরাধী মনে করলেও তো গুনাহ কমল। কিন্তু না জায়েযকে জায়েয মনে করে করা? মানুষ জানতে ভয় পায়। জানতে ভয় পাওয়া ঠিক নয়। হালাল হারামের খোঁজ-খবর নেওয়া দরকার। আমলের মধ্যে যদি ত্রুটি হয়েও যায়, নিজেকে তো অন্তত অপরাধী মনে করব। এটুকু লাভ তো হল। কিন্তু যদি আমি না-ই জানি তাহলে তো হারামকে হালাল মনে করব। নাজায়েযকে জায়েয মনে করব। এটা তো আরো বড় সমস্যা। এজন্যই বললাম, যার যেটা পেশা, যার যেটা কর্মক্ষেত্র তাকে ঐ বিষয়ের ইলম অর্জন করতে হবে। তদ্রূপ যার যেই হক এখন তার উপর এসেছে- সে সম্পর্কে জানতে হবে।
বাবা হয়ে গেলাম কিন্তু কোনো মাসআলা জানারই যরুরত মনে করলাম না। একজন স্বামী হয়ে গেল, কোন মাথাব্যাথা নেই তার মাসআলা জানার ব্যাপারে। মেয়েকে যখন বিয়ে দেওয়া হল, স্ত্রী হিসেবে তার উপর কী কী মাসআলা আসছে জানার যরুরত মনে করা হল না। বাবা ইন্তেকাল করেছে, মীরাসের মাসআলা জানার যরুরত মনে করা হল না। এরকম কত ক্ষেত্র, কয়টা বলব? কয়েকটি উদাহরণ দিলাম। যে যে পেশায় থাকুক সে পেশা সংক্রান্ত শরীয়তের মাসআলা থাকবে। কেউ কৃষক; এ বিষয়ে কত মাসআলা। আবার কেউ আইনজিবী; তারা শুধু লয়ারদের কাছেই প্র্যাকটিস করতে যায় কিন্তু তাদের কম লোকই হয়ত হুযুরদের কাছে আসা জরুরি মনে করে। আমার যদি মজবুত মাধ্যম থাকত সব আইনজিবী-উকিলদের কানে এই আয়াতের পয়গাম পৌঁছে দিতাম-
ﻭَ ﻟَﺎ ﺗَﻜُﻦْ ﻟِّﻠْﺨَﺂﻯِٕﻨِﯿْﻦَ ﺧَﺼِﯿْﻤًﺎ
আর তুমি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করো না। -সূরা নিসা (৪) : ১০৫
যদি উকিলরা এই বিধানটির উপর আমল করত তাহলে যেসব ক্ষেত্রে বাদি-বিবাদির এক পক্ষ নিশ্চিত জালিম, তার কি নিজের জন্য উকিল পাওয়ার কোনো সুযোগ ছিল?
আমি একটা ইবাদত শুরু করলাম, কীভাবে করব? যে কাজ আমি করতে চাই, সে কাজের ক্ষেত্রে কী কী বিধান আছে, জীবনের কোন্ অবস্থায় কী বিধান- আরবীতে এটাকে বলে ‘ইলমুল হাল’, মানে নগদ অবস্থায় তোমার কী বিধান জানা দরকার; কী বিধান তোমার উপর আরোপিত হচ্ছে, সে বিধান সম্পর্কে জানা ফরযে আইন।

নগদ ফরয। এটা ফরযে আইন ইলমের এক প্রকার। আরেক প্রকার যা এখনের বিষয় না, তখনের বিষয় না, সব সময়ের বিষয়। সেটা আস্তে আস্তে শিখে ফেলতে হবে। সেটা হল আকীদার বিষয়। এক নম্বরে আকীদা। এটা জানা ফরযে আইন। দ্বিতীয় নম্বর হল ফরযসমূহ; ইসলাম কী কী বিষয় ফরয করেছে। ফরযের তালিকা জানা থাকতে হবে। ইসলাম কী কী জিনিস হারাম করেছে, হারামের তালিকা জানতে হবে। তাহলে এক নম্বরে হল আকীদাতুল ইসলাম, যা মক্তবে পড়ে এসেছেন; ঈমানে মুজমাল-
ﺁﻣَﻨْﺖُ ﺑِﺎﻟﻠﻪِ ﻛَﻤَﺎ ﻫُﻮَ ﺑﺄﺳﻤﺎﺋﻪ ﻭَﺻِﻔَﺎﺗِﻪ .
আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাঁর নামসমূহ ও গুণাবলীসহ যেভাবে আছেন। ﻭَﻗَﺒِﻠْﺖُ ﺟَﻤِﻴْﻊَ ﺃَﺣْﻜَﺎﻣِﻪ ﻭَﺃَﺭْﻛَﺎﻧِﻪ এবং আল্লাহর সমস্ত হুকুম আমি মেনে নিলাম। এটা হল সংক্ষিপ্ত। আরেকটু বিস্তারিত হল ঈমানে মুফাসসাল-
ﺁﻣَﻨْﺖُ ﺑِﺎﻟﻠﻪِ، ﻭﻣﻼﺋﻜﺘﻪ، ﻭَﻛُﺘُﺒِﻪ، ﻭَﺭَﺳُﻠِﻪ، ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺎﺧِﺮِ، ﻭَﺍﻟْﻘَﺪْﺭِ ﺧَﻴْﺮِﻩ ﻭَﺷَﺮِّﻩ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺗَﻌَﺎﻟﻰ، ﻭَﺍﻟْﺒَﻌْﺚِ ﺑَﻌْﺪَﺍﻟْﻤَﻮْﺕِ .
এগুলো ইসলামের আকীদা। আমরা চাই যে মক্তবে উস্তাদযী আমাকে যে আকীদার শুধু নামগুলো শিখিয়েছেন, ব্যস ঐটুকু নিয়েই কবরে যেতে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান এগুলো তো শুধু শিরোনাম। এগুলোর অর্থ কী? কী অর্থ আল্লাহর প্রতি ঈমানের? এই যে বললাম ﻛَﻤَﺎ ﻫُﻮَ ﺑﺄﺳﻤﺎﺋﻪ ﻭَﺻِﻔَﺎﺗِﻪ ‘যেমন আল্লাহর নাম ও গুণাবলী’ সেভাবে আমি ঈমান আনলাম। কিন্তু সেই নাম ও গুণাবলী কী? মক্তবে তো তা বলা হয়নি। আর আপনি চাচ্ছেন এভাবেই কবরে চলে যেতে। এই আকীদার প্রত্যেকটি নামের অধীনে এর বিশ্লেষণ আছে। ঈমান বিল্লাহ কী? ১-২-৩-৪-৫ এগুলো সবকটা মিলে ঈমান বিল্লাহ। কুরআনের প্রতি ঈমান মানে কী? ১,২,৩,৪,৫ এই কতগুলো বিষয় নিয়ে কুআনের উপর ঈমান। বিস্তারিত আকীদা যদি অন্তরে থাকে তাহলে আল্লাহর প্রতি ঈমান হল, কুরআনের প্রতি ঈমান হল। ভাই বলুন দেখি আল্লাহর প্রতি ঈমান মানে কী? তা তো জানি না। তো আকীদার শুধু নামগুলোই মুখস্থ করে কি কবরে যেতে চাই? কুরআন ও হাদীসে প্রতিটির যে বিশ্লেষণ আছে তা কি জানতে হবে না? এটা হল ‘আকীদাতুল ইসলাম’।

ফরযে আইন ইলমের প্রথম বিষয় হল আকীদাতুল ইসলাম। দ্বিতীয় কথা ‘ফারায়েযুল ইসলাম’। কুরআন-হাদীসে আল্লাহ আমার উপর কী কী জিনিস ফরজ করেছেন, একজন মুসলিমের উপর কী কী জিনিস ফরয এগুলো জানতে হবে। তৃতীয়ত, ইসলাম তার অনুসারীদের উপর কী কী জিনিস হারাম করেছে? সগীরা গুনাহ, কবীরা গুনাহ সবই তো গুনাহ। হারাম, মাকরূহে তাহরীমী, মাকরূহে তানযীহী সবই তো বর্জনীয়। কিন্তু বর্জনীয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ কী? হারাম এবং মাকরূহে তাহরীমী। এগুলোর তালিকা আমার জানা থাকতে হবে না? তা হল- আকীদাতুল ইসলাম, ফারায়েযুল ইসলাম, মাহারিমুল ইসলাম এই বিষয়গুলো।
আরেকটি শিরোনাম হচ্ছে ‘আদাবুল ইসলাম’-ইসলামের আদব। কোন্ ক্ষেত্রে কী আদব-কায়েদা ইসলাম জানিয়েছে এগুলো শিখে ফেলতে হবে। বলে, হুযুর আদব তো আর ফরয না। কোনো কোনো আদব আছে ফরযেরও দাদা। আদব পরিপন্থী কোনো কিছু করাকে কী বলে? বেয়াদবী বলে। সব বেয়াদবী কী জায়েয? কত বেয়াদবী আছে তো হারাম, কত বেয়াদবী আছে এর কারণে ঈমানই চলে যায়। তাহলে আদব শেখা কি মামুলী কথা, না গুরুত্বপূর্ণ কথা? ইসলামের আদবগুলো শিখতে হবে। কোন ক্ষেত্রে কী আদব শিখিয়েছে ইসলাম তা জানতে হবে। প্রয়োগের ক্ষেত্রে সব আদব রক্ষা করা সব সময় জরুরি নয়। ফরয নয়। কিন্তু আদব জানা থাকা, ইসলামের আদব জানা থাকা ফরয। সব আদব এক মাপের নয়। কিছু আদব আছে ফরয, কিছু আদব আছে মুস্তাহাব। মুস্তাহাব যেটা সেটাতো আর ফরয নয়। কিন্তু আপনার জানা তো থাকতে হবে যে ঐ আদব ফরয আর এই আদব মুস্তাহাব। মুস্তাহাবটা দৈনিক আমল না করলে না করলাম। যেমন জামা গায়ে দেওয়ার সময় ডান হাত আগে ঢুকানো এটা মুস্তাহাব। ভুলে বাম হাত আগে ঢুকে গেছে এতে ফরয বা ওয়াজিব লংঘন হয়নি। কিন্তু মুস্তাহাব লংঘন হয়েছে। কিন্তু সওয়াব আছে না এতে? ইচ্ছাকৃত আদব পরিপন্থী কাজ করা কি ভালো? কিন্তু এটা মুস্তাহাব। আপনার জানা তো থাকতে হবে। আপনার জানা না থাকলে সব সময় তো উল্টা করবেন। মসজিদে ঢোকার সময় ডান পা আগে দেওয়া আদব এটা মুস্তাহাব। সুন্নত। ফরয ওয়াজিব নয় কিন্তু জানা তো থাকতে হবে। জানা না থাকলে দেখা যাবে বেশির ভাগই বাম পা আগে যায়। বের হওয়ার সময় ডান পা আগে বের হয়। এটা কি মুসলিমের জন্য ভালো, সেজন্য অনেকে ধারণা করে যে, এটা তো মুস্তাহাব, এটা তো নফল, না জানলে কী হবে? আরে মুস্তাহব ও নফলের ইলম অর্জন করাও কি শুধু মুস্তাহাবই, না একটি জরুরি কাজ?
ﻭﺁﺧﺮ ﺩﻋﻮﺍﻧﺎ ﺃﻥ ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ

শুক্রবার, ৯ জুন, ২০১৭

এক টুকরো সুখের খোঁজে:


সাবিহা মেয়েটা কেমন যেন অদ্ভুত, বোরকা,নিকাব,হাত মোজা,পা মোজা পরে ক্লাসে আসে আবার ক্লাসের পুরো সময়টাতেও এসব পরে থাকে!
কিভাবে পারে মেয়েটা! গরম ও লাগেনা নাকি! আর একবারও কি আয়নায় নিজেকে দেখেছে আগাগোড়া মোড়া কালো পোশাকে ওকে কেমন লাগে?
আর এটা তো গার্লস কলেজ,এখানে এত বাড়াবাড়ির কি এমন দরকার মনে মনে ভাবে শায়লা…
কলেজের প্রথম দিন থেকেই সাবিহা কে দেখে আসছে শায়লা কিন্তু কখনো কথা হয়নি। তবে সাবিহা কথা/বার্তায় আচরনে খুব অমায়িক অন্য ফ্রেন্ডদের থেকে শুনেছে শায়লা।
:
সেদিন সেমিনার রুমে একাকী বসে শায়লা আতিকের কথা ভাবছে। সম্পর্ক টা ভাল যাচ্ছেনা ইদানিং আতিকের সাথে।
এই আতিকের সাথে সেই আতিকের কোনই মিল নেই।কোচিংয়ে গিয়ে পরিচয় হয় আতিকের সাথে। শায়লাদের ক্লাস নিতে আসে ঢাবি তে পড়ুয়া আতিকুর রহমান। প্রথম দেখাতেই ভাল লেগে যায় শায়লার। শায়লা একদিন আতিকের ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দেয় অংক বুঝার বাহানায়।
সেই থেকে কথায় কথায় আতিকের সাথে সম্পর্ক গড়ে উঠে শায়লার, শায়লার জন্য আতিক পাগল ছিল তখন।
শায়লা একটু অভিমান করলেই আতিক অস্থির হয়ে ফোনের পর ফোন দিত। আতিকের এমন অস্থিরতা দেখে ভালোই লাগত শায়লার।
কিন্তু এখন আতিক অনেক বদলে গেছে।
আজকাল কেমন যেন অল্পতেই রেগে যায়। সম্পর্ক রাখবেনা বলেও শাসায়! অথচ এই আতিকের জন্য কি না করেছে শায়লা?
আতিক কে কতটা ভালবাসে এটা প্রমাণ করার জন্য নিজেকে সঁপে দিয়েছিল আতিকের কাছে।
সেদিন আতিক বলেছিল খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে তারা..
অথচ আতিক এখন সম্পর্ক রাখবেনা বলে হুমকি দেয়! ভাবতে ভাবতে দুচোখ ঝাপসা হয়ে আসে শায়লার।
কাঁধে কারও স্পর্শ পেয়ে চমকে ঘুরে তাকায় শায়লা।
– সাবিহা!
– কি হয়েছে তোমার, শায়লা? কাঁদছ কেন?
– না কিছু না।
– আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে অনেকক্ষন ধরেই খেয়াল করছি তুমি এখানে বসে কান্না করছো। কেউ কিছু বলেছে?
– জানো আমার বয়ফ্রেন্ড এখন আর আমাকে চায়না, অথচ আমি কি না করেছি ওর জন্য! এটুকু বলেই শায়লা কেঁদে উঠল।
– একটা ব্যাপার কি জানো শায়লা! দুনিয়ার কেউ তোমাকে বুঝবেনা, তোমার অন্তরের চাপা কষ্ট গুলো অনুভব করবেনা, তোমার কষ্টের ভাগ কেউ নিবেনা, একজন ছাড়া!
.
একজন আছেন যিনি তোমার সকল দুঃখের ভাগ নিবেন, তোমার প্রতিটি অশ্রুর ফোঁটা যাঁর কাছে দামী, তুমি যে প্রবলেম ফেস করছো তা দূর করে দেয়ার ক্ষমতা তিনিই রাখেন শুধু!
আমাদের রব।
তুমি আল্লাহর কাছে চাও, যা তোমার জন্য কল্যানকর তা তুমি চেয়ে নাও, কেবল তিনিই পারবেন তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে। তবে তুমি হয়ত জানোনা তুমি একটা হারাম সম্পর্কে আছ, প্রেম কত বড় গুনাহের কাজ তা তুমি উপলব্ধি করতে পারছোনা, মেয়েদের জন্য কন্ঠের পর্দার কথাও কোরআনে বলা হয়েছে আর সেখানে দিনের পর দিন একজন গায়রে মাহরাম পুরুষের সাথে প্রেমালাপ, ঘুরাঘুরি অবলিলায় স্পর্শ করে যিনার দিকে এগিয়ে যাওয়া কত জঘন্য গুনাহ তা কি বুঝতে পারছো?
একটা হারাম সম্পর্ক নিয়ে প্রতিনিয়ত যিনার দিকে অগ্রসর হয়ে তুমি ভাল থাকবে বলে আশা করছো?
– সাবিহা, প্রেম গুনাহ তা তো জানতাম না!
আর আমি যদি ভালবেসে কাউকে বিয়ে করি তবে তা গুনাহ হবে কেন?
– প্রথমত একজন মুসলিম হিসেবে আমাদের তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আমার সঙ্গী কে হবে তা আমার তাকদীরে লিপিবদ্ধ হয়ে আছে।
সুতরাং আমি কাউকে ভালবাসলেই যে তার সাথে আমার বিয়ে হবে এমন টা ধারনা করা ভুল। আমি একজন কে ভালবেসে বসে আছি অথচ আমার তাকদীরে আছে অন্য কেউ! তখন স্বভাবতই আমি প্রেমিকের সাথে যাই করি না করি রেজাল্ট হবে জিরো!
এই জিরো রেজাল্টের ফাইনাল রেজাল্ট কিন্তু ভয়াবহ!
একে তো যার সাথে বিয়ে তাকদীরে লিপিবদ্ধ আছে সেই বেচারার হক্ব নষ্টের গুনাহ এবং নিজের আমলনামায় যুক্ত হওয়া প্রেমিকের সাথে কাটানো প্রতিটি মুহুর্তের গুনাহের ফলাফল হল জাহান্নাম!
দ্বিতীয়ত মুসলিম নারীর জন্য পর্দা ফরজ, তুমি পর্দার আয়াতের গুরুত্ব অনুধাবন করলে চোখ বন্ধ করে বলতে বাধ্য হবে প্রেম বলে জগতে কিছু নেই, এটি শুধুমাত্র শয়তানের ধোঁকা।
আর তোমার জন্যও পর্দা এখন ফরজ শায়লা, তুমি বেপর্দায় আছ বলেই শয়তান তোমাকে দিয়ে একটা হারাম কাজ করাতে পেরেছে, এবং এখন যিনার দিকে নিয়ে যাবে সম্পর্কটাকে…
– কিন্তু পর্দা তো বিয়ের পর করলেও চলে। এখন আমি পর্দা করে চললে আমি দেখতে কেমন যেটা লোকে বুঝবে কি করে? আর এই বয়সে যদি একটু সাজগোজ না করি তবে কখন করব?
– এটা ঠিক পর্দা করে চললে লোকে দেখতে পাবেনা তুমি দেখতে কেমন। আর পর্দারও উদ্দেশ্য লোকে যাতে দেখতে না পায় তুমি দেখতে কেমন। আল্লাহর হুকুম ও হল নারীর সৌন্দর্য প্রদর্শন করবেনা স্বামী ব্যতীত অন্য কারও সামনে।
– বুঝলাম, কিন্তু সাবিহা! আমার পর্দা ব্যাপার টা মোটেও ভাল লাগেনা।
আমাকে যদি আড়ালেই থাকতে বলা হয় তবে কেন আমাকে সৌন্দর্য দেয়া হল?
– সৌন্দর্য টা তোমার স্বামীর জন্য। আর তোমার পর্দা দুনিয়ার সব পুরুষের জন্য।
শায়লা আল্লাহর কাছে চাও এই হারাম সম্পর্ক থেকে তোমাকে উদ্ধার করতে, আর পর্দা টা করো বোন, নিশ্চয়ই জাহান্নাম অনেক ভয়ানক জায়গা! জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারও নেই। পর্দা একটি ফরজ বিধান। প্রদর্শনের মোহে তুমি হয়ত দুনিয়ার জীবন বেপর্দায় কাটিয়ে দিলে কিন্তু এরপর?
এরপর তোমাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার জীবনের কৃতকর্ম হাতে নিয়ে।
:
সাবিহা চলে গেল। শায়লা কেমন যেন একটা ধাক্কা খেল।
কি বলে গেল সাবিহা! আল্লাহর কাছে চাইতে যেন আতিকের সাথে সম্পর্ক ব্রেকআপ করে দেন? প্রেম গুনাহ? প্রেম যিনার দিকে নিয়ে যায়?
কিন্তু সে তো এসব বহু আগেই করে ফেলেছে আতিক কে ভালবেসে! তার কাছে তো এটা গুনাহ মনে হয়নি!
পর্দার কথা বলল সাবিহা!
শায়লা কত সেজেগুজে কলেজে আসে। ছেলে থেকে শুরু করে বুড়ো পর্যন্ত দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য। আর শায়লা কিনা বোরকা পরবে! নিকাব করবে!
বাসায় ফিরেও শায়লা সাবিহার কথা ভুলতে পারলোনা কিন্তু কোনভাবেই নিজেকে সে রবের সামনে দাঁড় করাতে পারলোনা! কিসের যেন জড়তা এসে অবস করে দেয় ওকে!
আর কিই বা চাইবে?
আতিক কে ভালবাসে সে। তাকে ভুলে যেতে সে আল্লাহর কাছে চাইবে?
সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শায়লা। আতিক কে ছাড়া সে বাঁচবেনা, তার সমস্ত সুখের ঠিকানা যে আতিকের কাছে। আর আগামীকাল থেকে সাবিহা নামের মেয়েটার থেকে সে নিরাপদ দূরত্বে থাকবে।
প্রেম নাকি গুনাহ!! এখনই নাকি পর্দা করা ফরজ!!
শায়লা তার মার কাছে শুনেছ তার বাবা মা ও নাকি প্রেম করে বিয়ে করেছে। প্রেম যদি গুনাহ হত তবে কি তার বাবা-মা প্রেম করে বিয়ে করত?
আর তার মা তো বিয়ের আগে বোরকা পরতোনা, এখনো পরেনা। তাতে কি এমন হয়েছে!
নাহহ.. সাবিহার সাথে আর কোন কথা না কাল থেকে… মাথা খারাপ করে দিয়েছে মেয়েটা!
…..
…
..
১৫বছর পর।
..
….
…..
শায়লার বিয়ে হয়েছে আজ ১৩বছর হল। একটা মেয়েও হয়েছে শায়লার, নাম রেখেছে শায়ন্তি। শায়ন্তির ১১ বছর পূর্ণ হল। মেয়ে কে স্কুলে দিয়ে এসে শায়লা দোতলার বারান্দায় গিয়ে বসল। আজ কোন কাজেই মন বসছেনা শায়লার। হঠাৎ চোখ গেল নীচে বাসার গেইটে। নতুন ভাড়াটিয়া উঠছে মনেহয় পাশের ফ্ল্যাটে।
নিজের অতীতে ফিরে গেল শায়লা। ১৩বছর আগে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে আতিকের হাত ধরে উঠেছিল এই বাসায়।
আতিককেই বিয়ে করেছিল শায়লা। আতিক বিয়ে করতে রাজি হয়নি শুরুতে কিন্তু শায়লা সাফ জানিয়ে দিল বিয়ে না করলে আত্মহত্যা করে বসবে শায়লা আর দোষ সব আতিকের। বাধ্য হয়ে বিয়েতে রাজি হয় আতিক।
শায়লা ভেবেছিল বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু নাহ! আজ ১৩বছরেও কিছুই ঠিক হয়নি। আতিক এখন ওকে সহ্যই করতে পারেনা। আতিক আর শায়লার মাঝে সেতুবন্ধন শুধুমাত্র শায়ন্তি। শায়লা বুঝে গেছে একজন ভুল মানুষ কে সে বেছে নিয়েছে জীবনে আর দীর্ঘ ১৩ বছর ধরে সে ভুলের গ্লানি টেনে যাচ্ছে। ১৩বছরের বিবাহিত জীবন কে আর যাই হোক সংসার বলেনা। একটা সময় আতিকের এমন রূঢ় আচরনের প্রতিবাদ করত শায়লা। প্রতিদিনই ঝগড়া হত। কখনো আতিক গায়েও হাত তুলত। প্রতিবাদ করে কপালে কয়েক ডজন চড়/থাপ্পড় জুটেছে আর কিছুই পরিবর্তন হয়নি!
আতিক কি জানে ভালবাসার মানুষটির বদলে যাওয়া কতটা পুড়ায়?
কিন্তু মেয়েটা হওয়ার পর এখন ঝগড়াঝাটি একটু কমেছে।
আতিক তার অফিস, কলিগ, বন্ধু-বান্ধবী নিয়ে পড়ে থাকে আর শায়লা বাস্তবতার কাছে হার মেনে ঘরের কাজ আর মেয়েটাকে নিয়ে আছে। সত্যি বলতে একজনের প্রতি আরেকজনের অভিযোগ করার সময় ই হয়না এখন।
হঠাৎ মনে হল সাবিহার কথা!
সাবিহা ঠিক ১৫বছর আগে শায়লা কে বলেছিল যা তার জন্য কল্যানকর তা আল্লাহর কাছে চেয়ে নিতে! সেদিন চাইতে পারেনি শায়লা। অন্ধ ছিল আতিকের মিথ্যা প্রেমে। কেন সেদিন সাবিহার কথা কে গুরুত্ব দেয়নি সে!
সাবিহা! না জানি কোথায় আছে এখন! সেদিনের পর আর কথা বলেনি ওর সাথে শায়লা। নিশ্চয় সাবিহা আমার চেয়ে অনেক ভাল আছে। সাবিহা তো তাঁর রবের কাছে চাইতে জানে যা আমি জানিনা। জীবনে আর কি কখনো দেখা হবে সাবিহার সাথে!
…
..
পরদিন সকালে কলিংবেলের শব্দ শুনে দরজার দিকে এগিয়ে গেল শায়লা। দরজা খুলে দেখল পূর্ণ পর্দাশীল একজন মহিলা, সাথে ছোট দুইটা মেয়ে। অদ্ভুত ব্যাপার এতটুকু মেয়ে দুইটাও বোরকা/নিকাব পড়ে আছে!
শায়লা কাকে চান জানতে চাওয়ার আগেই মহিলা টি বলে উঠল ‘আসসালামু আলাইকুম’
কণ্ঠ টা কি একটু পরিচিত মনে হল শায়লার!
সাবিহা নয়ত?
কিন্তু এত বছর পর.. এখানে!
নাহ.. কিভাবে সম্ভব!
সাবিহার সাথে তো কোন যোগাযোগ ই নেই। সাবিহা তার বাসার ঠিকানা জানবে কেমন করে?
সালামের উত্তর দিয়ে শায়লা বলল কে আপনি?
-আমি সাবিহা। একসাথে কলেজে পড়তাম, মনে আছে শায়লা?
-সাবিহা!! হুট করেই সাবিহা কে জড়িয়ে ধরল শায়লা। ঘটনার আকস্মিকতায় সাবিহা একটু থমকে গেল।
-আমি স্বপ্নেও ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে! আমি যে কি খুশি হয়েছি! এসো ভেতরে এসো… কিন্তু তুমি আমার ঠিকানা জানলে কি করে?
-আমরা তোমার পাশের ফ্ল্যাটেই উঠেছি গতকাল। বাসায় ঢুকার সময় তোমাকে বারান্দায় দেখেছি। সত্যি বলতে আমিও খুশি হয়েছি তোমাকে এতদিন পর দেখে। আর এটা আমার বড় মেয়ে মারঈয়াম, এটা ছোট মেয়ে আয়িশাহ।
– এত ছোট মেয়ে কেও বোরকা/নিকাব পরিয়েছ? এদের তো এখন খেলাধূলার বয়স। বাচ্চা মেয়ে।
– বাচ্চা কোথায়! বড়টার বয়স ১২,ছোটটার ৮। ওদের কে তো আরও ছোট থেকেই বোরকা পরিয়েছি আমি।
– আশ্চর্য! তোমার মেয়েরা পরতে রাজি হল? আমার শায়ন্তি তো চিৎকার করে মাথা খারাপ করে ফেলবে ও যা পরতে চায় তা পরতে না দিলে।
শায়ন্তি কে ডেকে এনে পরিচয় করিয়ে দিল শায়লা। শায়ন্তির চেহারা দেখেই বুঝা যাচ্ছে বোরকা পরা এই মানুষ গুলো কে তার পছন্দ হয়নি মোটেও।
– শায়লা, বাচ্চাদের মানসিকতা, আচরন, আদব এসব তৈরি হয় সে কেমন পরিবেশে বড় হচ্ছে তার উপর। আমার মা ছোট থেকেই পর্দা করতেন কারন আমার নানী পর্দাশীল ছিলেন। আমি ছোট থেকেই আমার মা কে দেখেছি পর্দা করতে। আমিও কোন অভিযোগ ছাড়াই পর্দা শুরু করেছিলাম। আমার মেয়েরা আমাকে দেখেছে। তারাও কোন অভিযোগ ছাড়াই পর্দা শুরু করেছে। আমি জোর করে কখনোই আমার মেয়ে কে পর্দা করাতে পারতাম না। হয়ত তাকে সাময়িক বাধ্য করতে পারতাম কিন্তু এটা তার জীবনে প্রতিফলিত হত না।
শায়লার ভেতর তোলপার শুরু হয়ে গেল। শায়লা তার নানী কে কখনো দেখেনি পর্দা করতে, শায়লার মা ও কখনো করেনি, শায়লা ও করছেনা। তাহলে শায়ন্তি! সেও করবেনা…
শায়লার বাবা-মা প্রেম করে বিয়ে করেছে, তবু বাবা-মার মধ্যে ঝগড়া লেগেই থাকত। শায়লা নিজেই কি সুখি হতে পেরেছে?
নিজের জীবনে যা হওয়ার হয়েছে, শায়ন্তির জীবন টা নষ্ট হতে দিবে না শায়লা। সে নিজে যে ভুল গুলো করেছে শায়ন্তি যেন সেগুলো না করে তার জন্য এখনই শায়লা কে ব্যবস্থা নিতে হবে।
শায়লা চায়না তার মেয়ের জীবনটাও ভুলের উপর কাটুক। আজ সাবিহা কে দেখে কেমন যেন হাহাকার শুরু হয়েছে শায়লার বুকের ভেতর। কি পেয়েছে শায়লা তার জীবনে? মিথ্যে ভালবাসার মোহে সব হারিয়েছে সে।
অথচ সাবিহা! মিথ্যে মোহের পেছনে নিজেকে উৎসর্গ করেনি সে। সাবিহা কে দেখেই বুঝা যায় সুখী সংসার তার।
– শায়লা! কি চিন্তা করছো?
– একটা কথার উত্তর দিবে,সাবিহা?
– হ্যাঁ বলো..
– আমি সত্যিই এতদিন ভুল পথে ছিলাম, যে ভালবাসার জন্য নিজের সব হারিয়েছি সেই ভালবাসাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি কেমন ছিলাম এতটা বছর আমার জানা নেই। কোন রকম বেঁচে ছিলাম তবে এই বেঁচে থাকা কে জীবন বলেনা। ১৫বছর আগে তুমি বলেছিলে আমার রবের কাছে আমার কল্যানের জন্য চাইতে। সেদিন আমি পারিনি রবের সামনে দাঁড়াতে। আজ আমি রবের সামনে দাঁড়াতে চাই। যে রবের ভয়ে তুমি এতটা বছর ধরে কালো পোশাকে নিজেকে আড়াল করেছ, যে রবের ভয়ে তুমি প্রেম থেকে দূরে ছিলে, যে রবের কাছে তুমি তোমার কল্যানের জন্য চাইতে, যে রব তোমাকে এমন সুখের জীবন দিয়েছেন সে রবের কাছে আজ আমি আত্মসমর্পণ করতে চাই।
কিন্তু সাবিহা, এতটা বছরে তো রব নামের মহান সত্তার সাথে আমার কখনো কথা হয়নি, আজ হঠাৎ তাঁর কাছে চাইতে গেলে তিনি কেন আমাকে দিবেন? কেন আমাকে ক্ষমা করবেন?
সাবিহা শায়লা কে জড়িয়ে ধরে কান্না করে দিল। শায়লার জন্য কত দোয়া করেছে সে! যেদিন থেকে শায়লা কোন কারন ছাড়াই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল খুব কষ্ট পেয়েছিল সাবিহা। সে তো শায়লা কে ভাল পরামর্শ দিয়েছিল কিন্তু শায়লা তাকে ভুল বুঝল।
অবশ্য শায়লারও দোষ ছিলনা। শয়তান তার সামনে ভুল পথ টাকে সঠিক হিসেবে উপস্থাপন করেছিল। সাবিহা শায়লার জন্য তাহাজ্জুদে খুব করে দোয়া করত। আলহামদুলিল্লাহ! আল্লাহ এতদিন পর শায়লা কে সঠিক পথের সন্ধান দিয়েছেন।
:
শায়লা নিজেও কাঁদছে। চোখ মুছে দিয়ে শায়লার সামনে বসল সাবিহা।
তোমার ফিরতে হয়ত একটু দেরি হয়েছে কিন্তু সময় এখনো ফুরিয়ে যায়নি। তুমি এখনো তওবা করে গুনাহ থেকে ফিরে আসলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। বান্দা গুনাহ করে অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ তো ক্ষমার ওয়াদা দিয়েছেন। আর আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য।
সেদিন শায়লা নামাযের নিয়ম শিখে নিল সাবিহার কাছ থেকে। প্রতি সন্ধ্যায় সাবিহার কাছে গিয়ে সে আর শায়ন্তি কোরআন ও শিখবে। সাবিহা রাতেই একটা কোরআন আর বোরকা-নিকাব এনে হাদিয়া দিল শায়লা কে। কোরআন টা হাতে নেয়ার পর শায়লার ভেতরটা কেঁপে উঠল। কোরআনের স্পর্শে শায়লার মনেহল বহু বছরের অশান্ত/অতৃপ্ত আত্মা আজ নিমেষেই শান্ত হয়ে গেল। বুকের বাম পাশে যে শক্ত বড় পাথর টা এতদিন চেপে বসে ছিল আজ হঠাৎই সেটা কোথায় যেন মিলিয়ে গেল।
…
..
৬মাস পর।
.
মাঝ রাতে চাপা কান্নার শব্দে আতিকের ঘুম ভেঙে গেল। এত রাতে কে কান্না করছে বাসায়! একবার ভাবল যা ইচ্ছা হোক তাতে তার কি! সকালে অফিস আছে, ঘুমাতে হবে তাকে। কিন্তু কিসের যেন একটা টান ওকে ঘুমাতে দিল না। উঠে পাশের ঘরে উঁকি দিল যেখান থেকে শব্দ টা আসছিল। আবছা আলো-আঁধারি ঘরেও শায়লা কে চিনতে কষ্ট হল না আতিকের।
শায়লা!
ও এভাবে ফ্লোরে পড়ে কাঁদছে কেন! আবার অস্পষ্ট স্বরে কি যেন বলেও যাচ্ছে। ইদানিং কিছু একটা হয়েছে শায়লার। নামাযের ওয়াক্তে আতিক কে মসজিদে যেতে বলে, অফিসে থাকলেও ফোনে বলে নামায আদায় করে নিতে, যেন কত গুরুত্বপূর্ণ একটা কাজের ভার সে নিয়েছে যা আতিক মিস করলে সমস্ত দায়ভার শায়লা উপর বর্তাবে! আতিক তার কথা শুনে কখনো মসজিদে যায়নি তবু শায়লা হাল ছাড়েনি!
শায়লা এখন পর্দা করে বাইরে যায়, নামায আদায় করে, পাশের ফ্ল্যাটে কার কাছে গিয়ে নাকি আরবী ও শেখে! শায়ন্তিকে পরিবর্তনের চেষ্টা ও চালিয়ে যাচ্ছে। সেদিন এসে বলল শায়ন্তি কে মহিলা মাদ্রাসায় পড়াতে চায় সে। এক বাক্যে ‘না’ বলে দেয়ার পরও তার অভিব্যক্তির কোন পরিবর্তন হলনা। বলল শায়ন্তি মাদ্রাসাতেই পড়বে ইন শা আল্লাহ। আমার রব সব ব্যবস্থা করে দিবেন। কতটা দৃঢ়তার সাথে বলল শায়লা!
আজকাল রাগ বলতেই নেই যেন শায়লার। অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই হাসিমুখে সালাম দেয়। কেমন যেন অপ্রস্তুত হয়ে যায় আতিক। শায়লা তো এমন কখনো করেনি আগে! ৬মাস ধরে আতিকের কাপড় গুলো নিজেই গুছিয়ে রাখে, অফিসে যাওয়ার আগে শার্ট টা এগিয়ে দেয়, ঘড়ি টা হাতে তুলে দেয়! এমন কখনো করতনা শায়লা। প্রতিদিন রাতে একসাথে খাওয়ার জন্য ওয়েট করে এখন! সেদিন খাওয়ার টেবিলে বলে বসল আমাকে একটু তুলে খাইয়ে দেবে?
বলে কি মেয়েটা! আরেকটু হলেই হো হো করে হেসে উঠত আতিক। কিন্তু তা না করে মুখে গাম্ভির্য এনে বলে দিল এসব আবার কি ঢঙ শুরু করেছ?
শায়লা তবু রেগে গেলনা! একটু হেসে বলল আচ্ছা তাহলে আমি খাইয়ে দেই?
আতিক কি বলবে ভেবে পেল না!
শায়ন্তি যখন বলল মা আদর করে খাইয়ে দিতে চাচ্ছে, তুমি এমন করছো কেন বাবা?
আতিকের কিছু বলার ছিলনা আর। কিন্তু শায়লা খাইয়ে দেয়ার পর আতিকের অদ্ভুত এক অনুভূতি হল। কেমন যেন ভাল লাগতে শুরু করল শায়লার এমন আচরন! এই মেয়েটাই তো আতিকের স্ত্রী। অথচ কত অন্যায় আচরন করেছে এতটা বছর ওর সাথে! ১৩বছর পর আতিকের হঠাৎই মনেহল মেয়েটাকে আমি ভালবাসি!
:
শায়লা তখনো কেঁদেই যাচ্ছে। আতিকের খুব মায়া হতে লাগল। আজ সে শুনবেই শায়লা কেন সিজদায় এমন কান্নাকাটি করছে। মনের ভেতর উসখুস করতে শুরু করল আতিকের। শায়লা কে এত বছরেও কাঁদতে দেখেনি। কত গায়েও হাত তুলেছে আতিক, শায়লা রাগে ফুসেছে তবু কান্না করেনি। আর আজ কি এমন শায়লার হৃদয়টা কে এত নরম করে এতক্ষন ধরে কাঁদাচ্ছে?
শায়ন্তির কাছে শুনেছে পাশের বাসার সাবিহা নাকি শায়লার কলেজ ফ্রেন্ড ছিল। যেদিন প্রথম সে বাসায় এল সেদিন থেকেই শায়লার পরিবর্তন শুরু হয়েছে!
সাবিহা কি এমন করলো যা শায়লা কে পুরোপুরি চেঞ্জ করে দিল?
আজ সে সব শুনবে শায়লা কাছে।
…
..
শায়লা সিজদা থেকে উঠে দরজায় আতিক কে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। আতিক কখন এসে দাঁড়িয়েছে টের পায়নি শায়লা।
আতিক শায়লার কাছে এসে বসল। কয়েক মুহূর্ত চুপচাপ কেটে গেল। কারও মুখে কথা নেই। আতিক সন্তর্পনে শায়লার হাতটা ধরল। কি বলবে ভেবে না পেয়ে আতিক বলল আমাকে ক্ষমা করে দাও। এত গুলো বছর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে এভাবে কাঁদতে দেখে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
শায়লা হাসিমুখে বলল, আমি কোন কষ্টে কাঁদিনি। আমি সুখে কেঁদেছি। আল্লাহর জন্য একটা সিজদায় এত প্রশান্তি থাকতে পারে আগে জানলে আমি কখনোই ভুল পথে পা বাড়াতাম না। আতিক, তোমার হেদায়াতের জন্য আমি আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি, কারন আমি তোমাকে ভালবাসি।
আমরা অনেক গুনাহ করেছি জীবনে, প্রেম ইসলামে হারাম অথচ আমরা দিব্যি প্রেম করে গেছি, প্রেমের নামে আমরা ভয়ংকর সব গুনাহে লিপ্ত ছিলাম। রব্বুল আলামীন আমার চোখ খুলে দিয়েছেন। আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সাবিহা বলেছে, বান্দা গুনাহের পর অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন। আতিক, সাবিহা আমাকে কোরআনে পড়ে শুনিয়েছে জাহান্নাম কত ভয়াবহ আযাবের স্থান।
একটাই আশা এখন জাহান্নাম থেকে বাঁচার! আল্লাহ যদি ক্ষমা করেন। তা না হলে কোন রক্ষা নেই আতিক।
অতীতে আমরা যাই করেছি আসো এখন তওবা করি, যে কয়দিন বেঁচে আছি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন টা পরিচালিত করি, আমরা যে ভুল করেছি আমাদের শায়ন্তি যেন তা না করে সেজন্য আমাদেরই সচেতন হতে হবে। আমি নিয়াত করেছি শায়ন্তি কে মাদ্রাসায় পড়াব। তুমি আর না করোনা। আমার মেয়ের জীবন টা সাবিহার মারঈয়াম, আয়িশাহর মত হোক আমার এখন এটাই স্বপ্ন।
শায়লা কে মমতায় জড়িয়ে ধরে আতিক। পরম আশ্রয়ে শায়লা ও কেঁদে উঠে। বহু বছরের পাথর চাপা ফ্যাকাসে হয়ে যাওয়া অনুভূতি গুলো আজ আবার সজীব হয়ে উঠেছে।
চুপ করে আছে আতিক। কি বলবে ভেবে পাচ্ছেনা। শায়লার পরিবর্তন দেখে ইদানিং আতিকেরও ধর্মের প্রতি দূর্বলতা বাড়ছে। কারন ধর্মের প্রতি শায়লা যখন থেকে আকৃষ্ট হয়েছে ওর আচরনে অদ্ভুত পরিবর্তন এসেছে। আগের চেয়ে শান্ত, ধৈর্যশীল, ধীরস্থির হয়েছে। আতিকের প্রতি যত্নশীল হয়েছে। স্বামীর হক্ব কি জিনিস তা আতিক জানেনা তবে শায়লার কাছে প্রত্যাশিত আচরন গুলো এখন না চাইতেই পেয়ে যায় আতিক, শায়লা বলে এসবই নাকি স্বামীর হক্ব।
আযান হচ্ছে মসজিদে, ফজরের আযান। আজ মসজিদের দিকে আতিকের মন এত টানছে কেন?
আযানের অর্থ আতিক জানেনা তবু আযানের প্রতিটা কথা আতিকের হৃদয়ে গিয়ে যেন আঘাত করছে। শায়লার প্রার্থনা কি তবে আল্লাহ কবুল করে নিলেন? চোখের কোণা টা কি ভিজে উঠল আতিকের!
(সংগৃহিত)


তাযকিয়া, তাসাউফ ও হাসান বসরী র.

এক. ইমামু আহলিল বসরা সাইয়েদুনা হাসান বসরী র.। শীর্ষস্থানীয় তাবেয়ীদের একজন। সাহাবীদের হাতে বড় হয়েছেন। তাঁর ব্যাপারে সমকালীন উলামায়ে কিরামের বক্তব্য হচ্ছে: তার চেয়ে সাহাবাদের অধিক সদৃশ আর কেউ আমাদের চোখে পড়েনি।
দুই. ইসলামে যতগুলো ফিরক্বা ও দল-উপদল রয়েছে। হক হোক কিংবা বাতিল হোক- প্রত্যেকেই হক হওয়ার প্রমাণ স্বরূপ নবীজী সা. ও সাহাবায়ে কিরামের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করে। এএটা একটা প্রশংসাপত্রের মতো। একারণে দেখা যায়, খাওয়ারেজ-কাদেরিয়া থেকে শুরু করে শিয়া ও (ভণ্ড) সুফিরাও সাহাবায়ে কিরাম কিংবা বড় কোনো ইমাম বা ব্যক্তিত্বের সঙ্গে নিজের নিসবত আবিষ্কার করে। উদাহরণত শিয়ারা নিজেদের আলী রা. এর অনুসারী বলে দাবি করে। কিন্তু আলী কি শিয়া ছিলেন? তথাকথিত ইসলামী কমিউনিজমের দাবিদাররা আবু যর গিফারীর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করে। আবু যর গিফারী কি কমিউনিস্ট ছিলেন? ক্বাদেরিয়া সম্প্রদায় হাসান বসরীর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করতো এবং এ ব্যাপারে তার নামে কিতাবও লিখেছে। হাসান বসরী কি তকদীর অস্বিকারকারী ভ্রান্ত ক্বাদরিয়া সম্প্রদায়ের জনক ছিলেন? মাইজভাণ্ডারীরা তাদের গ্রন্থে আব্দুল হক্ব দেহলভী, ইমাম গাযালীসহ অনেকের নাম তাদের সালাফ হিসেবে উল্লেখ করে। এর মানে দেহলভী কিংবা গাযালী মাইজভাণ্ডারী? প্রত্যেকটির উত্তর না।
তিন. ইমাম আবু নুআইম ইস্পাহানী 'হিলয়াতুল আউলিয়া' গ্রন্থে তাসাউফের ইমামদের আলোচনা করেছেন। সেখানে তিনি আবু বকর, উমর, উসমান ও আলী রা. এর মতো বড় বড় সাহাবায়ে কিরামের জীবনীও এনেছেন। এর অর্থ তারাও সুফি ছিলেন! কেউ বলতে পারেন, যুহদ ও ইবাদতের ভিত্তি করে তাদের আলোচনা আনতে পারেন। ইবনুল জাওযী এর জবাবে বলেছেন, তাসাউফ একটি মতাদর্শ এবং কেবল যুহদ নয়; বরং আরও অনেক কিছু এর ভেতরে রয়েছে। বরং যাদের জীবনী তাতে এনেছেন, উদহারণত ইমাম শাফেয়ী, কথিত তাসাউফের বিরুদ্ধে তার বক্তব্য রয়েছে'।
চার. বর্তমান অনেক (হক এবং বাতিল) সুফী তরীকা হাসান বসরী র. এর দিকে নিজেদের নিসবত করে। হাসান বসরী- আলী- রাসূলুল্লাহ সা.। অথবা হাসান বসরী-আনাস বিন মালিক-রাসূল সা.। কোনো তরীকাতে আবু বকরও রা. রয়েছেন। এর অর্থ কী? দু'টি অর্থ করা যেতে পারে। এক. তারা বুযুর্গ ছিলেন অন্য আরও দশজনের মতোই। কিন্তু তাদের কোনো ছাত্র তাসাউফের সঙ্গে জড়িয়ে গেছেন এবং পরবর্তীতে পরম্পরায় তরীকার আত্মপ্রকাশ ঘটেছে। দুই. তাদের কাছে আলাদা কোনো ইলম ছিল, ইবাদতের আলাদা তরীকা ছিল, আলাদা দুআ-দরূদ ও অজীফা ছিল, বাইয়াত ও খিরকা ছিল। দ্বিতীয়টি অসম্ভব। আবু বকর কিংবা আলী রা. এর আলাদা কোনো ইলম ছিল না। আলাদা ইবাদত-পদ্ধতি কিংবা দুআ-অজীফা ছিল না। তবে প্রথমটি সম্ভব। কিন্তু কথা হলো- কোনো ছাত্র কিংবা ছাত্রের ছাত্র যদি নিজস্ব কোনো পদ্ধতি আবিষ্কার করে তার জন্য উস্তাদ দায়ী হন কীভাবে?
পাঁচ. হাসান বসরী র. এর আমলে ইবাদত-বন্দেগীর ওপর জোর দিতেন এমন একশ্রেণীর মানুষের সমাজে উদ্ভব ঘটেছিল। এরা খুব কান্নাকাটি, ইবাদত ও দুনিয়াবিমুখ ছিলেন। যিকির ও ইবাদত করতে গিয়ে কখনও বেহুঁশ হয়ে যেতেন। আসমা বিনতে আবু বকর, আব্দুল্লাহ ইবনে যুবাইর ও মুহাম্মাদ ইবনে সীরীনের মতো সাহাবী ও তাবেয়ীরা এদের সমালোচনা করতেন। সে যাই হোক, হাসান বসরী র. অত্যন্ত পরহেযগার ও বুযুর্গ তাবেয়ী ছিলেন। প্রচুর ইবাদত-বন্দেগী ও মুজাহাদ করতেন। তার কয়েকজন শিষ্য ছিলেন ইবাদতের ক্ষেত্রে আরও অগ্রগণ্য। ইবাদত করতে করতে হাদীস ও ইলমের প্রতিও দুর্বলতা এসে গিয়েছিল। হাসান বসরী র. তাদের সঙ্গে নিজ ঘরে আলাদা বৈঠক করতেন। সেখানে তাসাউফ-যুহদ ইত্যাদি নিয়ে আলোচনা হতো। পরবর্তীতে এসব ছাত্ররা যেমন আব্দুল ওয়াহেদ বিন যায়দ ও আমর বিন উবায়েদের মতো বুযুর্গ মানুষ বিভিন্ন ত্বরীকা ও খানকা প্রতিষ্ঠা করেন। আর হাসান বসরী হয়ে যান ত্বরীকার ইমাম!
ছাত্ররা খানকা প্রতিষ্ঠা করে সুফি ও ত্বরীকার প্রতিষ্ঠাতা হলে হাসান বসরীও ত্বরীকার প্রতিষ্ঠাতা হয়ে যান? তাহলে আলী রা. কেন শিয়া হবেন না? হাসানী বসরী কেন ক্বাদরী (তকদীর অস্বিকারকারী) হবেন না? আবু যর রা. কেন কমিউনিস্ট হবেন না? ত্বরীকা বলতে যা কিছু বোঝায়, সুফিবাদ বলতে যা কিছু বোঝায়- হাসান বসরী র. এর যুগে এসব কিছু ছিল না। তিনি ইবাদত করতেন, যাহেদ ছিলেন। তাকওয়া, যুহদ, ইলম, নুসুক ইত্যাদি নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করতেন। তাঁর ছাত্র সুফি হলে তিনি সুফিদের ইমাম হতে যাবেন কেন? আবুদল ওয়াহিদ বিন যায়েদ আর হাসানের ইলম, চিন্তাগত মানহাজ, রাজনৈতিক মানহাজ কোনোকিছুই মিল ছিল না। 
ছয়. সাহাবায়ে কিরাম, তাবেঈন, চার ইমাম, সিহাহ সিত্তার আইম্মায়ে কিরাম, মুহাদ্দিসীন হাতে গনা দুয়েকজন ব্যতীত কেউ ত্বরীকাপন্থী ছিলেন না। হুম সকলে ছিলেন যাহেদ, মুত্তাকী, বুযুর্গ, আল্লাহর অলী। আজও পৃথিবীতে ত্বরীকাপন্থী উলামােয়ে কিরামের চেয়ে ত্বরীকার বাইরের উলামায়ে কিরামের সংখ্যা বেশি। তাযকিয়া ও ইসলাহ ফরজ। তাই অঞ্চল কিংবা প্রেক্ষাপট ভেদে যদি ব্যক্তিবিশেষ কারও কাছ থেকে ইসলাহী ফায়েদা নিতে হয় সেটা নিতে সমস্যা নয়; বরং জরুরী। এটার বিরোধিতা করা হচ্ছে না। গুরত্বও অস্বীকার করা হচ্ছে না। অস্বীকার করা হচ্ছে জগতের বড়বড় আয়িম্মায়ে কিরাম যারা এগুলো চিনতেনও না তাদের নামের 'তাযকিয়া' নেয়াটাকে। আজ যদি হাসান বসরী কিংবা আব্দুল কাদের জিলানী র. দুনিয়াতে আসতেন, চিশতিয়া কিংবা ক্বাদেরিয়া ত্বরীকা দেখে তারা আবার মনোকষ্টে মরে যেতেন।

বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

মূর্তি দেবতা ভাস্কর্য সভ্যতা ও একটি চিরকুট

ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত মানুষকে এক আল্লাহর দিকে ডাকার জন্য। আর সাথে সাথে আউলিয়া কিংবা অন্যান্য নেককারদের অথবা অন্য কোন গাইরুল্লাহর ইবাদত করা হতে বিরত রাখার জন্য। এদের পূজা করা হয় মূর্তি, ভাস্কর অথবা ছবি বানিয়ে। এই দাওয়াত বহু পূর্ব হতে চালু হয়েছে, যখন থেকে আল্লাহপাক তাঁর রাসূলদের প্রেরণ করা শুরু করেছেন মানুষের হিদায়েতের জন্য।
আল্লাহ তায়ালা বলেন:
ﻭَﻟَﻘَﺪْ ﺑَﻌَﺜْﻨَﺎ ﻓِﻲ ﻛُﻞِّ ﺃُﻣَّﺔٍ ﺭَﺳُﻮﻟًﺎ ﺃَﻥِ ﺍُﻋْﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺍﺟْﺘَﻨِﺒُﻮﺍ ﺍﻟﻄَّﺎﻏُﻮﺕَ ‏( ﺍﻟﻨﺤﻞ )
আর অবশ্যই আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই বলে যে, তোমরা এক আল্লাহর ইবাদত কর, আর তাগুত(তাগুত হচ্ছে ঐ সমস্ত ব্যক্তি বা জিনিস যাদের ইবাদত করা হয় আল্লাহকে ছেড়ে, আর তাতে তারা রাজী খুশী থাকে) থেকে বিরত থাক। (সূরা নাহল ১৬: ৩৬ আয়াত)
এই সমস্ত মূর্তির কথা সুরা নুহতে উল্লেখিত হয়েছে। এতে সবচেয়ে বড় দলিল হল, ঐ মুর্তিগূলি ছিল ঐ যামানার সর্বোত্তম নেককারগণের। এই হাদীস ইবনে আব্বাস রা. হতে বুখারীতে বর্ণিত হয়েছ
ে আল্লাহপাকের ঐ কথার ব্যাখ্যায়:
ﻭَﻗَﺎﻟُﻮﺍ ﻟَﺎ ﺗَﺬَﺭُﻥَّ ﺁَﻟِﻬَﺘَﻜُﻢْ ﻭَﻟَﺎ ﺗَﺬَﺭُﻥَّ ﻭَﺩًّﺍ ﻭَﻟَﺎ ﺳُﻮَﺍﻋًﺎ ﻭَﻟَﺎ ﻳَﻐُﻮﺙَ ﻭَﻳَﻌُﻮﻕَ ﻭَﻧَﺴْﺮًﺍ ﴿ ﴾ ﻭَﻗَﺪْ ﺃَﺿَﻠُّﻮﺍ ﻛَﺜِﻴﺮًﺍ ‏( ﻧﻮﺡ ‏)
আর তারা বলল. তোমরা কোন অবস্থাতেই তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ কর না, আর ওদ্দা, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নাসরাকে কক্ষনই পরিত্যাগ কর না। আর তারা তো অনেককেই গোমরাহ করেছে। (সূরা নূহ, আয়াত : ২৩ ও ২৪)

তিনি বলেন: তারা ছিলেন নূহ আ. কওমের নেককার বান্দা। যখন তারা মৃত্যুমুখে পতিত হন তখন শয়তান তাদের গোপনে কুমন্ত্রনা দেয় যে তারা যে সমস্ত স্থানে বসত সেখানে তাদের মূর্তি বানিয়ে রাখ, আর ঐ মূর্তিদেরকে তাদের নামেই পরিচিত কর। তখন তারা তাই করল, কিন্তু তখনও তাদের ইবাদত শুরু হয়নি। তারপর যখন ঐ যামানার লোকেরাও মারা গেল, তখন তাদের পরের যামানার লোকেরা ভূলে গেল যে, কেন ঐ মূর্তিগুলির সৃষ্টি করা হয়েছিল। তখনই তাদের পুজা শুরু হয়ে গেল। (ফতহুল বারী ৬/৭ পৃষ্ঠা)।
এই ঘটনা হতে এটা শিক্ষা পাওয়া যায় যে, গাইরুল্লাহর ইবাদতের কারণগুলির একটি হল এই যে, জাতীয় নেতাদের মূর্তি তৈরী করা। অনেকেরই ধারনা এই সময় মূর্তি , বিশেষ করে ছবি হারাম নয়, বরঞ্চ হালাল। কারণ, বর্তমানে কেউ ছবি বা র্মর্তির পূজা করে না। কিন্তু এটা কয়েকটি কারণে গ্রহণযোগ্য নয়:
বর্তমান যামানায়ও মূর্তি ও ছবির পূজা হয়ে থাকে। যেমন গির্জা সমূহে আল্লাহকে ছেড়ে ইসা আ. ও তার মাতা মারইয়ামের আ. ছবির পূজা হয়। এমনকে ক্রুশের সামনে তারা রুকুও করে থাকে। বিভিন্ন ধরনের তৈলচিত্র তৈরী করা হয়েছে ইসা আ. ও তার মায়ের উপর, যা খুবই উচ্চ মুল্যে বিক্রি করা হয়। আর উহা ঞরে ঝুলিয়ে রাখা হয় তাদের প্রতি সম্মান প্রদর্শন ও ইবাদত করার জন্য।
এই সমস্ত ভাস্কর যা দুনিয়ার দিক দিয়ে উন্নত ও রুহানী দিক দিয়ে অনগ্রসর জাতি কিংবা জাতীয় নেতারা সম্মান প্রর্দশন করেন তাদের মস্তক হতে টুপি খুলে, অথবা তাদের সম্মুখ দিয়ে যাবার সময় তাদের মাথা ঝুকিয়ে অতিক্রম করে। যেমন আমেরিকায় জর্জ ওয়াশিংটনের ভাস্কার্য, ফ্রান্সে নিপোলিয়ানের মূর্তি, রাশিয়ায় লেলিন ও ষ্টালিনের ভাস্কার্যের সম্মুখে এবং এ জাতীয় ভাস্কার্য বড় বড় রাস্তায় স্থাপন করা হয়েছে।
তাদের সম্মুখ দিয়ে অতিক্রমের সময় পথচারিরা মস্তক ছুকিয়ে সালাম দেয়। এমনকি ইই ধরনের ভাস্কার্যের চিন্তা ভাবনা অনেক আরব দেশে ডর্যন্ত ছড়িয়ে পড়িছে।

এভাবেই তারা কাফেরদের অনুসরন করতে উদ্যোগী হয়েছে, আর রাস্তা ঘাটে এরকম ভাস্কার্যের সৃষ্টি করেছে যেমন এখন বাংলাদেশের সুপ্রিমকোর্টের সামনে হয়েছে
আস্তে আস্তে এই সমসত ভাস্কার্য ও মূর্তি আরবের মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়েছে, যদিও ওয়াজিব ছিল এই চাতীয় ভাস্কার্য তৈরী না করে ঐ ধন দৌলত মসজিদ মাদ্রাসা, হাসপাতাল, সাহায্য সংস্থা ইত্যাদি তৈরীর জন্য ব্যয় করা যাতে এই উপকার সকলের নিকট পৌছেঁ, যদিও তারা এটা তাদের নামে নাম করণ করুক না কেন তাতে কোন ক্ষতি নেই।
আর এমন একদিন আসবে, যখন এই ভাস্কার্যগুলির সম্মুখে মস্তক অবনত করে সম্মান প্রদর্শন করা হবে এবং তাদের ইবাদত করা হবে, যেমনভাবে ইউরোপ, তুর্কী এবং অন্যান্য দেশে হচ্ছে। আর তাদের পূর্বে নুহ আ. এর কওম তা করেছিল। তারা তাদের নেতাদের ভাস্কার্য তৈরী করেছিল, অত:পর তাকে সম্মান করত ও ইবাদত করত।
রাসূল সা. আলীকে রা. হুকুম করে বলেন:
ﻻ ﺗَﺪَﻉْ ﺗِﻤْﺜَﺎﻻً ﺇﻻَّ ﻃَﻤَﺴْﺘَﻪُ ﻭﻻ ﻗَﺒْﺮًﺍ ﻣُﺸْﺮِﻓًﺎ ﺇﻻَّ ﺳَﻮَّﻳْﺘَﻪُ ‏( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ ‏)
যেখানে যত মুর্তিই দেখ না কেন, তাকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেল। আর যত উচুঁ কবর দেখবে, তাকে মাটির সাথে মিশিয়ে দিবে। (মুসলিম)
অন্য রেওয়ায়েতে আছে, যত ছবি দেখবে তাকে টুকরা টুকরা করে ফেলবে।

এখন আমাদের ও সেই কাজ মুর্তি ভাস্কর্য ধংস করে মাটিতে মিশিয়ে দেয়া। তাই অচিরেই বাংলাদেশ সুপ্রিমকোর্টের সামনে থেকে গ্রীক দেবতা মুর্তি অপসারনের তীব্র গন আন্দোলন গড়ে তুলতে হবে
কেননা এটা আমাদের ঈমানের নৈতিক দায়িত্ব

মোহাম্মদ বিনইয়ামিন

মানুষ কিভাবে মানুষকে রব বা( ইলাহ) বানিয়ে ফেলে

যে শিরোনাম দিয়ে আমি লেখাটি শুরু করেছি, তাশুনে হয়তো আপনি আশ্চর্য হচ্ছেন। আসলেইতো! মানুষ আবার মানুষের ‘রব’ হয় কি করে? আমরাতো জানি ‘রব’ একমাত্র আল্লাহ তা’আয়ালা। অথচ তিনিনিজেই বলেছেন -“তারা তাদের সণ্যাসী ও ধর্মযাজক (পীর বাবা। তাদের নেতা নেত্রী ও নেতৃস্থানীয় লোকদেরকে ) আল্লাহরপরিবর্তে ‘রব’ বানিয়ে নিয়েছে—–।” (সূরা তওবা ৯:৩১)অন্য আয়াতে আল্লাহ তা’আয়ালা তাঁর নবীকে দাওয়াতী পদ্ধতি শিক্ষা দিতে গিয়েও বলেছেন -। যদিওকারো পক্ষে ‘রব’ হওয়া সম্ভব নয়, তাই এখানেবুঝতে হবে যে অজ্ঞতা, জ্ঞানের স্বল্পতা,একগুয়েমী কিংবা বিভিন্ন কারণে অনেক সময় মানুষকোনো কোনো মানুষকে এমন স্থানে বসিয়ে দেয়, এমন ক্ষমতা মানুষের হাতে তুলেদেয়; যার কারণে একান্তভাবে আল্লাহর জন্য সংরক্ষিত ক্ষমতার আসনে মানুষকে বসিয়ে ‘রব’বানিয়ে ফেলে।
আর এভাবে নিজেদেরকর্মকান্ডের দ্বারা তারা নিজেদের জন্য চিরকালীনজাহান্নাম কিনে নেয়। অথচ এই লোকগুলোরভেতরে হয়তো এমন মানুষও আছে যারা নামাযপড়ে, রোযা রাখে, হজ্জ করে, যাকাত দেয়, দাড়িআছে, একান্ত নিষ্ঠার সাথে তাসবীহ জপে, এমনকিতাহাজ্জুদ, এশরাক, আওয়াবীন নামাযও পড়ে। তাই মানুষকিভাবে মানুষের ‘রব’ হয়ে যায়, অর্থাৎ কোনবৈশিষ্ট, গুণাবলী ও ক্ষমতা হাতে তুলে দিলেমানুষকেই রবের আসনে বসিয়ে দেয়া হয়, এসম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই জঘন্যতমঅপরাধ যদি আমরা কেউ করে বসি,
তাহলে যত নেকআমলই করি না কেন তা কোনো কাজে আসবে নাএবং কোনো ইবাদতই কবুল হবে না। এ ব্যাপারেকেয়ামতের দিন কোনো ওজর ওজুহাত চলবে না,জানতাম না বলেও পার পাওয়া যাবে না। কেননা, আল্লাহতা’আলা স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেনঃ“(হে মানবজাতি) স্মরণ করো সেই সময়ের কথা,যখন তোমাদের ‘রব’ আদম সন্তানের পৃষ্ঠদেশথেকে তাদের পরবর্তী বংশধরদের বের করেএনেছেন এবং তাদেরকেই তাদের নিজেদেরব্যাপারে সাক্ষ্য রেখে বলেছেন, ‘আমি কি তোমাদের একমাত্র ‘রব’ নই?
তারা সবাই বললো,‘হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম (যে আপনিই আমাদেরএকমাত্র ‘রব’)’, এই সাক্ষ্য আমি এ জন্যই নিলাম যে,হয়তো কেয়ামতের দিন তোমরা বলে বসবে যে, আমরা আসলে বিষয়টি জানতামই না।অথবা তোমরা হয়তো বলে বসবে যে, আমরাতো দেখেছি আমাদের বাপ-দাদারা আগেথেকেই এই শিরকি কর্মকান্ড করে আসছে (সুতরাংআমরা তো অপরাধী না, কারণ) আমরা তো তাদেরপরর্বতী বংশধর মাত্র। তারপরও কি তুমি পূর্ববর্তীবাতিলপন্থীদের কর্মকান্ডের কারণেআমাদেরকে ধ্বংস করে দেবে?” (সূরা আরাফ৭:১৭২-১৭৩)
আল্লাহ তায়ালা কোরআনের মাধ্যমে আমাদেরজানিয়ে দিয়েছেন যে, এ ব্যাপারে কোনোঅজুহাত চলবে না, জানতাম না বলেও কোন লাভহবে না। তাই আসুন আমরা কোরআনের উপস্থাপিতবাস্তব ঘটনার আলোকে বুঝতে চেষ্টা করিকিভাবে মানুষ মানুষের ‘রব’ হয়ে যায়।
কেননাকোরআনের আলোকে বুঝতে চেষ্টা করলেআমাদের জন্য বিষয়টি নির্ভূলভাবে বোঝা অনেকসহজ হয়ে যাবে। মূল আলোচনায় যাওয়ার আগেএকটি বিষয় জেনে নিন, কোরআনে যখন কোনব্যক্তি বা জাতির ইতিহাস তুলে ধরা হয় তখন বুঝতেহবে ইতিহাস বা গল্প শোনানোই এখানে উদ্দেশ্যনয়, বরং ব্যক্তি কিংবা জাতি কী কাজ করেছিলো এবংএর ফলে তাদের কী পরিণতি হয়েছে তাপর্যালোচনার মাধ্যমে ঐ কাজের পুনরাবৃত্তিথেকে উম্মতে মুহাম্মদীকে সতর্ক করাই ইতিহাসতুলে ধরার উদ্দেশ্য।আর একটি বিষয় মনে রাখতেহবে
যে, কোরআনে যখনই কোন চরিত্রেরউল্লেখ হবে, বুঝতে হবে এ ধরনের চরিত্রকেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে।কোরআনের আলোকে মানুষ কিভাবে মানুষের‘রব’ হয়ে যায় তা খতিয়ে দেখতে গিয়ে মানব জাতিরঅতীত ইতিহাসেই শুধু নয় বর্তমান বিশ্বেও অসংখ্য(মিথ্যা) রবের পদচারণা আমরা সচরাচর দেখতে পাই।তবে তারা শুধু মুখ দিয়ে বলে না যে, আমরা তোমাদের ‘রব’।‘রব’ দাবী করা বলতে মূলতঃ কী দাবী করা হয় তাযদি আমরা সত্যিই বুঝতে চাই তাহলে কিছুক্ষণেরজন্যে আমাদেরকে ফিরে যেতে হবেফেরাউনের ইতিহাসের দিকে। কারণ সে যেপ্রকাশ্য নিজেকে ‘রব’ ঘোষণা করেছিলো তাকোরআন সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেঃ“দেশবাসীকে জড় করে সে ভাষণ দিলো,অতপর সে বললো, আমিই তোমাদের সবচেয়েবড় ‘রব’।” (সূরা নাযিয়াত ৭৯: ২৩-২৪)
এখন কথা হলো, ফেরাউন নিজেকে ‘রব’ বলতেকী বুঝিয়েছে? সে কি দাবী করেছিলো যে,সে আসমান যমীন সৃষ্টি করেছে, মানব জাতিকেসৃষ্টি করেছে কিংবা পাহাড়-পর্বত যমীনের বুকেগেড়ে যমীনকে সে স্থিতিশীল করেরেখেছে?না, এমন দাবী সে কখনো করেনি। সে যদি এমনদাবী করতো তাহলে তার সংগী-সাথীরাই তাকেপাগল বলে উড়িয়ে দিতো।
বরং সে নিজেও বিভিন্নপূজা-পার্বনে অংশ নিতো। তারও অনেক ধরনেরইলাহ, মাবুদ বা উপাস্য ছিলো। কোরআন থেকেইএর প্রমাণ দেখে নিনঃ“ফেরাউনের জাতির নেতারা (ফেরাউনকে)বললো, আপনি কি মূসা ও তার দলবল কে রাজ্যে বিপর্যয় সৃষ্টির সুযোগ দিবেন আর তারা আপনাকে ওআপনার ইলাহদের এভাবে বর্জন করেচলবে?” (সূরা আরাফ ৭: ১২৭)
দেখুন মক্কার কাফের মুশরেকরা ওএসবের সৃষ্টিকর্তা যে আল্লাহ তা’আলা এটাসর্বান্তঃকরণে মানতো। যেমনঃ“জিজ্ঞাসা কর, ‘এই পৃথিবী এবং এর মধ্যে যারা আছেনতারা কার, যদি তোমরা জান?’ তারা বলবে ‘আল্লাহর’।বল, ‘তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?’জিজ্ঞাসা কর, ‘কে সপ্ত আকাশ এবং মহা আরশেরঅধিপতি?’ তারা বলবে ‘আল্লাহ’।বল, ‘তবুও কি তোমরাভয় করবে না?’ জিজ্ঞাসা কর, ‘সকল কিছুর কর্তৃত্বকার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপরেআশ্রয়দাতা নেই, যদি তোমরা জান?’ তারা বলবে‘আল্লাহর’। বল, ‘তবুও তোমরা কেমন করেমোহগ্রস্থ হয়ে আছ?’”(সূরা মু’মিনুন ২৩ ৮৪-৮৯)
এমন আরো অসংখ্য আয়াত আছে যা প্রমাণ করেযে, তারা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, লালনকর্তা, পালনকর্তাও রিযিকদাতা হিসাবে আল্লাহকে মানতো, সুতরাংসমস্যাটা কোথায় ?
এই বিশ্বাস থাকার পরও কেন তারাকাফের-মোশরেক, কেন তাদের জন্য জাহান্নামঅবধারিত ? ফেরাউন তাহলে কী দাবীকরেছিলো ? এই প্রশ্নগুলো শুনে হয়তোঅনেকে বিভ্রান্তিতে পড়ে যাবেন। কিন্তু বিভ্রান্তহওয়ার কিংবা অন্ধকারে হাতড়ে মরার কোনোপ্রয়োজনই নেই। সরাসরি আল্লাহর কালামকোরআনই আমাদেরকে স্পষ্ট করে জানিয়েদিচ্ছে যে, ফেরাউনের দাবী ছিল সার্বভৌমত্বেরদাবী।
সারা পৃথিবীতে নয় তার দাবী ছিল কেবলমিশরের শাসন ক্ষমতার উপর নিরংকুশ আধিপত্যেরদাবী। তার দাবী ছিলো মিশরের সাধারণ জনগণেরজন্যে তার ইচ্ছানুযায়ী যেমন খুশী তেমন আইন-কানুন ও মূল্যবোধ নির্ধারনের ক্ষমতার দাবী।দেখুন কোরআন কী বলেছেঃ“ফেরাউন তার জাতির উদ্দেশ্যে (এক) ভাষণদিলো। সে বললো, মিশরের সার্বভৌমত্ব কি আমারনয়? তোমরা কি দেখছো না যে, এই নদীগুলোআমার (রাজত্বের ) অধীনেই বয়ে চলছে——–।” (সূরা যুখরুফ ৪৩:৫১)“এসব বলে সে তার জাতিকে ভীতসন্ত্রস্ত করেতুললো, এক পর্যায়ে তারা তার আনুগত্য মেনেওনিলো। এটি প্রমাণ করে যে,নিঃসন্দেহে তারানিজেরাও ছিলো এক পাপীষ্ঠ জাতি।” (সূরা যুখরুফ৪৩:৫৪)
কোরআনের আয়াতগুলো এবং বাস্তব প্রেক্ষাপটযদি আমরা চিন্তা করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারি যে,আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী,চক্র বা যে কারো সার্বভৌমত্ব মেনে নেয়ামানেই হলো তাকে বা তাদেরকে ‘রব’ বানিয়েনেয়া। কারণ অন্য কারো সার্বভৌমত্ব মেনে নেয়ামানেই হলো আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকারকরে আইন-কানুন রচনা করার অধিকারসহ নিরংকুশ শাসনকর্তৃত্ব তাদের হাতে তুলে দেয়া।তারা কিভাবে তাদেরকে আল্লাহর পরিবর্তে ‘রব’বানিয়ে নিয়েছিলো তা আমরা সরাসরি আল্লাহর রাসূল(সাঃ)-এর করা এই আয়াতের তাফসীরেরআলোকে একেবারে স্পষ্ট করে বুঝতেপারবো ইনশাআল্লাহ। তিরমিযীতে উদ্ধৃত হাদিসেহযরত আদী ইবনে হাতেম (রাঃ) বলেন, আমিএকবার রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে এসে দেখলাম তিনিসূরা তওবার এই আয়াতটি তেলাওয়াত করছিলেনঃ“তারা তাদের সন্ন্যাসী ও ধর্মযাজক (পীর,নেতৃস্থানীয় লোকদেরকে) আল্লাহরপরিবর্তে ‘রব’ বানিয়ে নিয়েছে——।” (সূরা তওবা৯:৩১)
অতপর রাসূল (সাঃ) বলেন তোমরা শোনো তারাতাদেরকে (শাব্দিক অর্থে) পূজা/ উপাসনা করতোনা, কিন্তু তারা যখন মনগড়া ভাবে কোনো কিছুকেবৈধ ঘোষনা করতো, জনগণ তা মেনে নিতো,আর যখন কোনো কিছুকে অবৈধ ঘোষণাকরতো তখন তারা তা অবৈধ বলে মেনে নিতো।তাফসীরে ইবনে কাসীরে ইমাম আহমদ তিরমিযীও ইবনে জারীরের সূত্রে আদী ইবনেহাতেম (রাঃ) থেকে বর্ণিত আছে,তার কাছেইসলামের দাওয়াত আসার পরে প্রথমে তিনি সিরিয়ায়পালিয়ে গিয়েছিলেন, পরে যখন রাসূল (সাঃ) এরকাছে তিনি এলেন তখন তার গলায় ক্রুশ ঝুলানোছিলো
। তখন রাসূল (সাঃ) উল্লেখিত আয়াতটিপড়ছিলেন। হযরত আদী (রাঃ) বলেন, আহলে কিতাবরা (ইহুদী ও খৃষ্টানরা) তো আলেম/দরবেশদের (তথা নেতাদের)পূজা উপাসনা করতোনা ! রাসূল (সাঃ) বললেন, তা সত্য। তবে তারা মনমতোকোনো কিছুকে বৈধ কিংবা অবৈধ ঘোষনা করলেজনগণ তা নির্বিচারে মেনে নিতো। এটাই তাদেরপূজা-উপাসনা/ ইবাদত।বর্তমান তাগুতী (সীমালঙ্ঘনকারী) সরকার ব্যবস্থায়এর উদাহরণ দেখুন, ১. মদ, ২. জুয়া, ৩. লটারী, ৪.সুদ, ৫. বেপর্দা, ৬.নারী নেতৃত্ব, ৭. বেশ্যাবৃত্তি(ব্যভিচার) ৮. এমন আরো অসংখ্য বিষয় রয়েছে,যেগুলো আল্লাহ তা’আলা কঠোর ভাবে অবৈধঘোষণা করেছেন, পক্ষান্তরে, তারা এগুলোকেবৈধতার সার্টিফিকেট দিয়েছে।
দন্ডবিধির বিষয়টিদেখুন, চুরি ও ডাকাতির দন্ড, ব্যভিচারের দন্ড, সন্ত্রাসদমন আইন, বিবাহ বিধিসহ আরো অনেক বিষয়েআল্লাহ তা’আলা যে বিধান আল-কোরআনেরমাধ্যমে ঘোষনা করেছেন, তা বাদ দিয়ে তারানিজেদের মনমতো দন্ড বিধি বৈধ করছে। এইঅধিকার তারা পেল কোথায়, তবে কি আপনি তাদের কে রব হিসেবে মেনে নেন নি?
কেননা আপনার ভোটের কারনে ই তারা বিজয়ী হয়েছে
আপনার ভোট পেয়েই তারা আ্ল্লাহর। কোরআনের আইন বাতিল করেছে। তাহলে কি আপনি তাদের রব হিসেবে মেনে নেন নি?? 
 নিশ্চয় মেনে নিয়েছেন