মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬

শতবর্ষের ঐতিহ্যবাহী জামেয়া ইউনুসিয়ায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা


ঘটনার সূত্রপাত: 
নাসিরনগরের এমপির নির্দেশে সেখানে নতুন প্রতিষ্ঠিত হওয়া মাদ্রাসা বন্ধ করা নিয়ে। এর প্রতিবাদে দু'দিন যাবত শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ চলছিলো আলেম-ওলামা, দ্বীনদার মুসলমান এবং ছাত্র সমাজের পক্ষ থেকে। 
আজ বিকেলে জামিয়া ইউনুসিয়ার এক ছাত্র জেলা পরিষদ মার্কেটে মোবাইল কিনতে যায়। সেখানে কোন কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের একটি ছেলে (রনি) জামিয়ার ছাত্রকে চড় মারে। এর প্রতিবাদে মাদ্রাসার বেশকিছু ছাত্র আবার সেই দোকানে যায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে রনিকেও মারা হয়। তারপরই পার্শ্ববর্তী শিমরাইলকান্দির লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে মাদ্রাসা ঘেরাও করে গুলি ও ককটেল ছুড়তে থাকে৷ 
সন্ত্রাসী হামলার শিকার মাদ্রাসার মাইক থেকে এলাকাবাসীর সাহায্য চাওয়া হলে কান্দিপাড়ার লোকজন মাদ্রাসার সাহায্যার্থে ছুটে আসে। 
স্থানীয় সূত্রগুলো বলছে, ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি মুক্তাদির চৌধুরী নির্দেশে ছাত্রলীগ এই ঘটনায় সম্পৃক্ত হয় মূলত ওবায়দুল মুক্তাদীর চৌধুরীর কথায়৷ সে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিতে। 
ইতোমধ্যে এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ারও চেষ্টা চলছে। কারণ আজই ব্রাহ্মণবাড়িয়া বিএনপির শীর্ষ নেতারা জেল থেকে মুক্তি পেয়েছে। এই মারামারিকে এখন বিএনপি এবং আলেমদের উপর চাপানোর চেষ্টা চলছে। 
যদিও পুলিশ বিশৃংখলা থামানোর পরিবর্তে উল্টো জামিয়া ইউনুসিয়ার ছাত্রদের দিকেই গুলি ছুড়ছে। (ব্রাহ্মণবাড়িয়ার অনেক বন্ধুর বরাতে আমরা এমনটি জেনেছি)

সর্বশেষ অবস্থা: পরিস্থিতি থমথমে।,জামিয়ার বাইরে পুলিশের টহল চলছে। অবস্থা উন্নতির দিকে।মাদরাসার ছাত্ররা ভিতরে, বাহিরে কিছু ছত্রভংগ হয়ে আছে। এলাকাবাসিদের পুলিশ ধাওয়া করছে। আহত অর্ধশতাধিক৷
আমরা নাসিরনগরে মাদরাসা বন্ধ, তার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভের মুখ বন্ধের জন্য শতবর্ষের ঐতিহ্যবাহী এবং ইসলাম-মুসলমান এবং ঈমান-আকীদা বিরোধী যাবতীয় অপতরতা মোকাবেলার সূতিকাগার জামিয়া ইউনুসিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই৷ 
অবিলম্বে দোষীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদরাসা-মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দেয়ার জন্য সরতারের কাছে দাবী জানাই৷ নতুবা অতীত ঐতিহ্য অনুসারে জামিয়া ইউনুসিয়া গর্জে উঠলে আপনাদের অতীতের চেয়ে আরো শোচনীয় পরিস্থিতির মুখে পড়তে হবে ইনশাআল্লাহ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন