ইমাম আবু হানিফা (রহঃ) এর প্রতি আরপিত গ্রন্থের সংখ্যা ২০ টি । এর অধিকাংশই পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ও গ্রন্থাগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত । কয়েকটি মুদ্রিত হয়েছে । কয়েকটির একাধিক শরাহ রচিত হয়েছে । গ্রন্থ গুলোর বেশির ভাগই আকাইদ সংক্রান্ত । এগুলর নাম ও অবস্থানঃ
- ১) আল-ফিকাহুল আকবর
- ২) আল-ফিকাহুল আবসাত
- ৩) কিতাব আল আলিম অয়াল মুতাআল্লিম
- ৪) আল-অসিয়া
- ৫) আর-রিসালা
- ৬)মুসনাদ আবু হানিফা
- ৭) অসিয়া ইলা ইবনিহি হাম্মাদ
- ৮) অসিয়া ইলা তিল মিজিহি ইউসুফ ইবনে খালিদ
- ৯) অসিয়া ইলা তিল মিজিহি আল কাজী আবি ইউসুফ
- ১০) রিসালা ইলা উসমান আল বাত্তি
- ১১) আল কাসিদা আল কাফিয়া ( আন’নুমানিয়া)
- ১২)মুজাদালা লি আহাদিদ দাহ রিন
- ১৩) মা’রিফাতুল মাজাহিব
- ১৪) আল জাওয়াবিত আস সালাসা
- ১৫) রিসালা ফিল ফারাইয
- ১৬) দু’আউ আবি হানিফা
- ১৭) মুখাতাবাতু আবি হানিফা মা’আ জাফর ইবনে মুহাম্মদ
- ১৮) বা’আজ ফতোয়া আবি হানিফা
- ১৯) কিতাবের মাক সুদ ফিস সারফ
- ২০) কিতাবু মাখারিজ ফিল হিয়াল
- ১) আল–ফিকহুল আকবর
এই গ্রন্থটির কয়েকটি রেওয়াত আছে । তার মধ্যে ২ টি প্রসিদ্ধ ।
- ১) হাম্মাদ ইবনে আবি হানিফা (রহঃ)
- ২) আবু মুতী আল বলখী
শেষোক্তটি আল ফিকাহুল আবসাত নামে পরিচিত । ফিকাহুল আকবরের অসংখ্য কপি পৃথিবীতে বড় বড় মিউজিয়ামে ও কুতুব খানায় পাণ্ডুলিপি আকারে আছে । তাছাড়া বিভিন্ন স্থান থেকে বহুবার ছাপা হয়েছে । এর আছে বহু তরজমা ও শরাহ ।
- ২) আল ফিক হুল আবসাতঃ
আবুল মুতি আল হাকাম ইবনে আব্দুল্লাহ ইবনে সালামা ( ১৯৯/৮১৪) , ইমাম আবু হানিফা (রহঃ) এর শাগরেদ , তিনি ইমাম সাহেবের থেকে রেওয়াত করেছেন ।কায়রো , লাইডেন , ইস্তাম্বুলে পাণ্ডুলিপি সংরক্ষিত । কায়রো তে ১৩০৭ ও ১৩১৪ হি প্রকাশিত । এর কয়টি শরাহ রয়েছে।
- ১) ইব্রাহিম ইবনে ইসমাইল আল মুলতি । এটি ইমাম আবুল মন সুর আল মতুরিদির প্রতিও অর্পিত । ১৩২১ হিজরি হায়দারাবাদে প্রকাশিত । বাকিপুর ও ইস্তাম্বুলে পাণ্ডুলিপি সংরক্ষিত ।
- ২) আতা ইবনে আলী ইবনে মুহাম্মাদ আল মুজা জানি । ৬৮৭ /১২৮৮ এর পূর্বে লিখিত । ইস্তাম্বুলে সংরক্ষিত ।
- ৩) কিতাবুল আলিম ওয়াল মুতা আল্লিমঃ
১) ইমাম সাহেবের শাগরেদ আবুল মুকাতিল হাফস ইবনে সাল ম আল সামার কান্দি (২০৮/৮২৩ ) রিওয়াত করেন। কায়রো , রামপুর , ইস্তাম্বুল , লাই ডে ন ইত্যাদি স্থানে সংরক্ষিত । ১৩৪৯ হি হায়দারাবাদে প্রকাশিত । ২) মুহাম্মাদ জাহেদ আল কাওসারি ১৩৬৮ হিজরি কায়রো তে প্রকাশ করেন । আবু বকর মুহাম্মদ ইবনে হাসান ইবনে আল ফুরাক ( ৪০৬ হিজরি /১০১৫) এর শরাহ লিখেন । ইস্তাম্বুলে সংরক্ষিত ।
- ৪) আল অয়াসিয়াত
এই নামের কয়েকটি রচনাই ইমাম সাহবের প্রতি আরপিত ।ইসলামের মৌলিক বিষয় সম্বলিত তার অন্তিম অয়াসিয়াত এতে রয়েছে। দুইটি রিওয়াতে এটি পাওয়া যায় । ইস কুরিয়াল , লাই ডে ন , লন্ডন , বার্লিন , কায়রো , ইস্তাম্বুল , রামপুর , বাঁকি পুর, কাবুল, হায়দারাবাদ ইত্যাদি স্থানে সংরক্ষিত । ১৯৩৬ খ্রিস্টাব্দে কায়রো তে প্রকাশিত । ১৯৬২ খ্রিস্টাব্দে তুর্কী ভাষায় অনুদিত । এর চারটি শরাহ রয়েছে ।
- ১) মুহাম্মদ ইবনে মাহমুদ আল বাবারতি ( ৭৮৬- ১৩৮৪) ম্যানচেস্টার , ইস্তাম্বুল , প্যারিস ইত্যাদি স্থানে সংরক্ষিত ।
- ২) মোল্লা হসাইন ইবনে ইস্কেন্দার আর রুমি আল হানাফি ( ১০৮৪ /১৬৭২) ‘ আল জাওয়াহিরুল মুনিফা “ নামে শরাহ লেখেন । ১৩২১ হিজরি হায়দারাবাদে প্রকাশিত । ইস্তাম্বুল , আল আযহার , বুত্রুম বারগ, হায়দারাবাদে সংরক্ষিত ।
- ৩) ইমাম আল হুসু নেয়ি , জহুরুল আতিয়া “ নামে ১০৫৬ /১৬৪৬ ) তে এর শরাহ লেখেন । ইস্তাম্বুলে সংরক্ষিত ।
- ৪) ইব্রাহিম ইবনে হাসান ( ১২৬০ / ১৮৪৪) । ১২৬০ হিজরি ইস্তাম্বুলে প্রকাশিত ।
- ৫) আর রিসালাঃ
এ নামের কয়েকটি পুস্তক ইমাম সাহেবের প্রতি আরপিত ।
- ১) রিসালা ইলা উসমান আল বাত্তি ; এতে ইমাম সাহেবকে ,মুরজিয়া বলে অভিযুক্ত করার অভিযোগ খণ্ডন করা হয়েছে । উসমান ইবনে সুলাইমান ইবনে জুরমুজ ( ১৪৩- ৭৬০) এই অভিযোগ করলে তার জবাব দেয়া হয় এই রিসালায় । কায়রো , ইস্তাম্বুল , লাই ডে নে সংরক্ষিত । ১৩৬৮ হিজরি কায়রো তে আল কাওছারি কর্তৃক প্রকাশিত ।
- ২) রিসালাতুন উখড়া ইলা উসমান আল বাত্তি ইস্তাম্বুলে সংরক্ষিত
- ৩) রিসালা ফিল ফারাইয ; ইস্তাম্বুলে সংরক্ষিত ।
- ৬) অসিয়া ইলা ইবনিহি হাম্মাদঃ
ইমাম সাহেব স্বীয় পুত্র হাম্মাদ (রহঃ) কে অসিওত লিখেছেন । উসমান উবনে মুস্তফা ১০৫৭/১৬৪৯ তে জুব্দাতুন নাসায়েহ ‘ নামে এর শরাহ লেখেন । ন্রিতিশ মিউজিয়ামে , ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় লাইব্রেরী , আল আযহার ও অন্যান্য প্রসিদ্ধ কুতুব খানায় এর পাণ্ডুলিপি বিদ্যমান ।
- ৭) অসিয়া ইলা তিল্মিজিহি ইউসুফ ইবনে খালিদ আল বাসরীঃ
এই পুস্তকের শরাহ রচনা করেন আহমদ ইবনে মুহাম্মদ কিইয়াজারি ১২০০ হিজরি তে । বার্লিন মিউজিয়ামে তা সংরক্ষিত । ইস্তাম্বুল , দামিশক, মিউনিখ ও কায়রোতে সংরক্ষিত ।
- ৮) অসিয়া ইলা তিল মিজিহি আল কাজী আবি ইউসুফ ইবনে ইব্রাহিম ( ১৮২/৭৯৮)
পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম ও কুতুব খানায় এই পাণ্ডুলিপি টি মজুদ আছে । এতে ইমাম সাহেব আকাইদের অনেক গুঢ় তত্ত্ব সন্নিবেশিত করেছেন । ফিক হি ও নৈতিক নসিহত ছাড়াও এতে অনেক ব্যাক্তি গত বক্তব্য রয়েছে ।
- ৯) আল কাসিদা আল কাফিয়া ( আন নুমানিয়া ) ফি মা দ হীন নবী সাল্লল্লাহু আলাইহি অয়া সাল্লামঃ
১২৬৮ হিজরি ইস্তাম্বুলে প্রকাশিত । ইব্রাহিম ইবনে মুহাম্মদ ১২৭৬ হিজরি তুর্কী ভাষায় কবিতায় ও গদ্যে অনুবাদ করে ইস্তাম্বুলে প্রকাশ করেন । মুহাম্মদ আজম ইবেন মুহাম্মদ । ১৮৯৭ খ্রি ‘ রাহমাতুর রাহমান’ নামে এর উর্দু অনুবাদ দিল্লী থেকে প্রকাশ করেন । কায়রো , ইস্তাম্বুল ও হাই ডেল বারগে এর পাণ্ডুলিপি সংরক্ষিত ।
- ১০) মুজাদালা লি আহাদিদ দাহরিন
এই পাণ্ডুলিপিটি কায়রোর দারুল কুতুবে সংরক্ষিত । এখনও এর কোন মুদ্রন হয়েছে বলে জানা নেই ।
- ১১) কিতাব মারি ফাত আল মাযহাবঃ
ভারতের রামপুরে এবং বত্রুম বারগের মিউজিয়ামে সংরক্ষিত ।
- ১২) আল যাওয়া বিত আস সালাসাঃ
‘আল অসুল ইলাল কাঞ্জিল আকবর অয়া ইলা মাহুয়া আল আনফা মিন আল কিব্রিতিল আহ মার ‘ নামক এর একটি শরাহ ইস্তাম্বুলে র জারিয়াত কুতুব খানায় সংরক্ষিত । এর রচয়িতার নাম জানা নেই । এটি ফিকাহ এর ওপর রচিত।
- ১৩) দু আউ আবি হানিফাঃ
ভারতের বাঁকি পুরে ২৬ / ৩১ নং ২৭৯১/ ৫ তে সংরক্ষিত ।
- ১৪) মুখা তাবাতু আবি হানিফা মা’আ জাফর ইবনে মুহাম্মদ ইবনে আহমদ রিজা ( মৃত্যু – ১৪৮/৭৬৫)
মিসরের আলেক জান্দ্রিয়ার মিউনিসিপাল কুতুব খানায় সংরক্ষিত ।
- ১৫) বা’জু ফাতাওয়াই আবি হানিফা
মুহাম্মদ ইবনে হাসান আশ শায়বানি রিওয়াতে ইমাম সাহেব রচিত এই পাণ্ডুলিপিটি প্যারিসের জাতীয় মিউজিয়ামে সংরক্ষিত ।
- ১৬) কিতাবুল মাখারিজ ফিল হিয়ালঃ
১৯৩০ খ্রিস্টাব্দে জসেফ শাখুত ইস্তাম্বুল ও কায়রো তে সংরক্ষিত পাণ্ডুলিপির ভিত্তিতে লিব তিজ থেকে প্রকাশ করেন । এটি ইমাম মুহাম্মদ শায়বানির রিওয়াতে বর্ণিত ।
- ১৭) কিতাব আল মাক সুদ ফিস সারফঃ
ব্রকেল ম্যান ও ফুয়াদ মিজগিন উল্লেখ করেন যে , এই পাণ্ডুলিপি টি ইস্তাম্বুলের বহু কুতুব খানায় সংরক্ষিত আছে।
১৫ টি ভাষ্য তথা রেওয়াতে এটি পৃথিবীর বিভিন্ন প্রসিদ্ধ মিউজিয়ামে ও কুতুব খানায় সংরক্ষিত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন