রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

“আল্লাহ মিথ্যা বলতে পারেন”? রেজভিদের একটি মিথ্যাপবাদের জবাব!

উলামায়ে দেওবন্দের শিরোমণি, যুগশ্রেষ্ঠ বুজূর্গ ও হানাফী মাযহাবের বিশিষ্ট ফকিহ আল্লামা রশিদ আহমদ গাংগুহী (রহঃ)-এর প্রতি আহলে বিদয়াত রেজভী তথা ভান্ডারী সুন্নীদের জঘন্যতম মিথ্যাচার মূলক অপবাদ “আল্লাহ মিথ্যা বলতে পারেন” এমন একটি অপবাদের জবাব-
এবার জবাবের দিকে খেয়াল করুন-
কুতবুল আলম আল্লামা রশিদ আহমাদ গঙ্গুহী (রহঃ) এর ফাতওয়ায়ে রশিদিয়ার বিরুদ্ধে যে মিথ্যাচারের সূচনা বেদআতিরা শুরু করেছিল, যার পূর্ণতা দান করেছে এখন কথিত আহলে হাদীসরা।
আশ্চর্যের বিষয় হল এমন কোন কথা ফাতওয়ায়ে রশিদিয়াতে কোনদিন ছিলও না, আজোও নেই। বরং ঠিক উল্টো কথা আছে ফাতওয়ায়ে রশিদিয়াতে। খোদ ফাতওয়ায়ে রশিদিয়াতে এ ব্যাপারে রশিদ আহমাদ গঙ্গুহী (রহঃ)- কে প্রশ্ন করা হয়েছে আর এর উত্তর হযরত নিজেই লিখেছেন। দেখতে পারেন ফাতওয়া রশিদিয়া- পৃষ্ঠা নং১৮।
ফাতওয়ায়ে রশিদিয়া থেকে মূল উর্দুর অনুবাদ দিচ্ছি প্রশ্ন ও উত্তরে।
প্রশ্ন- উলামায়ে কিরাম কি বলেন এ ব্যাপারে যে, আল্লাহ তায়ালা মিথ্যা বলার গুনে গুনান্বিত কি না? আর আল্লাহ তায়ালা মিথ্যা বলেন কি না? আর যে ব্যক্তি আল্লাহ তায়ালার ব্যাপারে এটা ধারণা করে যে, আল্লাহ তায়ালা মিথ্যা বলেন সে কেমন?
দয়া করে বর্ণনা করুন এবং সওয়াবের অধিকারী হোন। উত্তর [রশিদ আহমাদ গঙ্গুহী রহঃ এর পক্ষ থেকে] আল্লাহ তায়ালার সত্বা পবিত্র ও দোষমুক্ত। আল্লাহ তায়ালাকে মিথ্যার গুনে গুনান্বিত করা হবে? নাউজুবিল্লাহ!
আল্লাহ তায়ালার কথায় কস্মিনকালেও মিথ্যার সন্দেহও করা যায় না।
আল্লাহ তায়ালা বলেন- ﻭﻣﻦ ﺍﺻﺪﻕ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻗﻴﻼ
তথা আল্লাহর চেয়ে সত্য কে বেশি বলে? যে ব্যক্তি আল্লাহ তায়ালার ব্যাপারে এ আক্বিাদা রাখে, অথবা মুখে বলে সে নিজেই মিথ্যা বলে। সে ব্যক্তি সুনিশ্চিত কাফের। অভিশপ্ত। আর কুরআন ও হাদীস এবং ইজমায়ে উম্মতের বিরোধী। এ ব্যক্তি কিছুতেই মুসলমান নয়।
ﻭَﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻤَّﺎ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﻋُﻠُﻮًّﺍ ﻛَﺒِﻴﺮًﺍ
তথা জালেমরা যা কিছু বলে আল্লাহ তায়ালা এর চেয়ে অনেক উঁচুতে অবস্থান করেন। {ফাতওয়ায়ে রশিদিয়া-১৮}
এ হল রশিদ আহমাদ গঙ্গুহী (রহঃ) এর নিজের ফাতওয়া এ মিথ্যাচারের বিরুদ্ধে। যা ফাতওয়ায়ে রশিদিয়াতে স্পষ্টই বিদ্যমান আছে। আপনারা নিজেরাই “ফাতওয়ায়ে রশিদিয়া” খুলে দেখতে পারেন। এরপরও যেসব অসৎ লোক দ্বীন প্রচারের নামে মিথ্যাচার প্রচার করে বেড়াচ্ছে এ পৃথিবী বিখ্যাত বুযুর্গ ও স্বীকৃত আলেমের বিরুদ্ধে তাদের ক্ষেত্রে শুধু পবিত্র কুরআনের একটি আয়াতই পেশ করছি- ﻟَﻌْﻨَﺔَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻠَﻰ ﺍﻟْﻜَﺎﺫِﺑِﻴﻦَ { [ﺁﻝ ﻋﻤﺮﺍﻥ: ৬১
অনুবাদ-মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশম্পাত। {সূরা আলে ইমরান-৬১}
একটি আহবান –
যেসব অসৎ লোক দ্বীন প্রচারের নামে মিথ্যাচার প্রচার করে বেড়াচ্ছে এবং এ পৃথিবী বিখ্যাত বুযুর্গ ও স্বীকৃত আলেম আল্লামা রশিদ আহমাদ গঙ্গুহী (রহঃ) এর বিরুদ্ধে “আল্লাহ মিথ্যা বলতে পারেন” এ রকম জঘন্যতম মিথ্যাচার মূলক অপবাদ রটিয়েছে, আমরা তাদের এ অপবাদ চ্যালেঞ্জ করছি এবং আমরা তাদের এ সব শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার মূলক অপবাদের মুখোশ উন্মোচন করে দিতে বাংলাদেশের যে কোনো শহরে মুনাজারায় বসতে প্রস্তুত, ইনশাল্লাহ।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা- মুফতী লুৎফুর রহমান ফরায়েজী। পরিচালক, তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার [একটি আহলে হক মিডিয়া প্রয়াস] ১৫০/সি, ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা। [রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]
অথবা, লেখক ও আরবী সাহিত্যিক, প্রিন্সিপাল নূরুন্নবী (আনন্দপুরী)। ভারপ্রাপ্ত পরিচালক, মারকায উমর ডটকম [ আহলে হকের একটি ইসলামিক ওয়েব পোর্টাল ] একাডেমী, ফেনী।
মেইল-lutforfarazi@yahoo.com অথবা nurunnabi171@gmail.com
মোবাইল-01723785925, 01966638356 ।
লিখেছেন, প্রিন্সিপাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন