শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

কবিতাগুচ্ছ : সুখ পাখি, রহমতে রাসূল, তোমরা হবে


[সুখ পাখি]
সৈয়দা সুফিয়া খাতুন:

সুখ পাখিরে আমায় একটি সুখের বড়ি এনে দাও
দুঃখ পাখি যে মনের ভিতর বাসা বেঁধেছে,
সুখ যে আমার চলে গেছে অচিন পুরের দেশে।
এতো ডাকি তবু কেন আসে নাকো কাছে?
ঘুম আসেনা রাতে দিনে ঘুমের বড়ি খেয়ে মরি,
দাওনা আমায় সুখের বড়ি,
লক্ষ টাকা দিয়ে কিনবো আমি।

আমার রাজ প্রসাদ নিয়ে যাও
সুখের বাড়ি দিয়ে যাও,
আমার হীরার গহনা নিয়ে যাও
সুখের গহনা দিয়ে যাও।
আমার দামী কাপড় নিয়ে যাও
সুখের কাপড় দিয়ে যাও
সুখ পাখিরে কোথায় গেলি
আয়না ফিরে আয়।

আমার যা কিছু আছে সব দিব তোকে
আর পারিনা সইতে আমি, ছটফট করে মন।
ঘরে আমার মন বসে না,
বাহিরে গেলে কেহ আমায় ভালবাসেনা।
কষ্টে আমার কলিজা ফেটে যায়।
জীবন আমার জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেল।

কি করিব কোথায় যাব, কিছুই বুঝিনা।
কে আছ আমায় এনে দাওনা একটি সুখের বড়ি।
আমার যা কিছু আছে সব দিব তোমায়
আমায় একটি সুখের বড়ি এনে দাও।
ও পাখিরে আমায় একটা কিছু বল না!
চুপটি করে থাকিস না।

সুখ পাখি বলে, সুখের বড়ি আছেরে আমার কাছে
জীবনে যত পাপ করেছিলে ক্ষমা চেয়ে নে রে তাদের কাছে,
তোর যা কিছু আছে সব বিলিয়ে দে রে আল্লাহর রাহে।
একদিন দেখবিরে তোর সুখপাখি
ফিরে এসে গেছে তোরই মনের মাঝে।

[রহমতে রাসূল]
আলী আশরাফ:

তুমি স্বর্গীয় পুষ্পকানন;
ধরায় করেছো আগমন।
তব সৌরভে বিশ্ব মাতোয়ারা;
গাছপালা নদী নালা।
আকাশ বাতাস আর রৌশন সিতারা;
সবি তোমার প্রেমে পাগল পারা।
কোথাও যখন ছিল না মানবতা,
বিরাজ করছিল পাশবিকতা,
তখন ছড়িয়ে দিলে রহমতের বারিধারা।
তুমি হেদায়াতের ফোয়ারা; আলোর মিনারা।
তব চরনে ধন্য আরবের মরু সাহারা।
তুমি প্রেমের ফুল; রহমতে রাসূল।
তোমায় দেখতে আমি ব্যকুল।
শয়নে স্বপনে তুমি,
হৃদয় গভীরে তুমি;
বিজনে শুধু তোমায় ভাবি,
তব বিনে সর্বহারা আমি।

[তোমরা হবে]
আব্দুল হাকিম:
তোমরা হবে এ জাযানার
নাবিক সিন্দাবাদ।
আনবে ছিনে তারার মিছিল
পূর্ণিমার ঐ চাঁদ।
তোমরা হবে গগন মানিক
ভোরের প্রভাকর
নিত্যদিনই উঠবে জেগে
দূর করে আধার।
তোমরা হবে সত্য ন্যায়ের,
দ্বীন বিজয়ের ঝান্ডা
আসবে ফিরে আগের মত
ইসলামের মানটা।
তোমরা হবে অটুট পাহাড়,
প্রাচীর সীসা ঢালা
সমন্বয়ে চলবে সবাই হবে
দ্বীনের ফেরিওয়ালা।
তোমরা হবে বনের কোকিল
গাইবে ন্যায়ের গান
ঘুমন্ত সব উঠবে জেগে
ফিরবে দেহে প্রাণ।

[রূপের বাহার]
মোবাশ্বির আহমদ:

দেশটা আমার রূপে ভরা;
রূপের নেইকো শেষ।
যেথায় তাকাই সেথাই দেখি
রূপে সমাবেশ।
মাঠের পরে মাঠ শুধু
ফুল ফসলে ভরা;
ঝরনা পাহাড় সাগর নদী
সবই নয়ন কাড়া।
রূপে গুনে কোনো দিকে
নেই কোনো কমি।
এই দেশেতে জন্ম নিয়ে
ধন্য তুমি আমি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন