সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬

চলে গেলেন না ফিরার দেশে ইউরুপ তাবলীগ জামাতের আমীর ও বিশ্ব তাবলীগের অন্যতম মুরব্বি হজরত হাফেজ সাহেব হুজুর রাহঃ ।


 
হজরত কে আমি খুবই নিকট থেকে দেখেছি , আলহামদুলিল্লাহ অনেকবার হজরতের সাথে মুলাকাত ও বয়ান শুনার তাওফীক আল্লাহ আমাকে দিয়েছেন ।

আমার দেখা মতে হজ্রত ছিলেন এমন একজন কুরআনে হাফিজ যার মুখ দিয়ে হাটতে বসতে শুধু কুরানে কারীমের তিলাওয়াত বের হত ।
হজ্রতের মেহনতে ইংল্যান্ডে কত হাজার মানুষ যে ইসলাম গ্রহন করেছে তার হিসাব না থাকলেও উনার খেদমতের কারনে ইংল্যান্ডের বৃহত্তর ম্যানচেস্টারে কত হাজার কুরআনে হাফিজ হয়েছে তার কিছু নমুনা আমি বলি ।

আজ থেকে প্রায় ৪ বছর আগে ৪০ দিনের জন্য জামাতে গিয়েছিলাম ম্যানচেস্টার । সেখানে একটি মসজিদের মহল্লার একটি কারগুজারী শুনে আমি বিসশ্ময় হয়ে জাই ।

স্থানীয় আমির সাহেব বললেন , এই রোডে ৪০ জন কুরআনের হাফিজ আছেন , এবং এই রোডে ১০ জন আছেন , আর তাদের হাফিজ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবধান হচ্চে হজরত হাফিজ সাব রাহঃ এর ।
কারন তার দাওয়াত ও মেহনতের উছিলায় এই সকল হাফিজদের পিতারা প্রথমে জামাতে সময় লাগিয়েছিলেন , তার পর তারা রাদের বাচ্চাদের হাফেজ আলেম বানানোর মর্যাদা বুজতে পেরেছেন ।
সবাইকে এই পৃথিবী ছেড়ে জেতে হবে তারই ধারাবাহিকতায় হজরত ও চলে গেছেন কিন্তু রেখে গেছেন কি ???
হাজার হাজার কুরআনের হাফিজ ও আলিম তৈরি করে তিনি আজ ইউরুপের মত এক ফাস্ট ওয়ার্ল্ডের মুসলমানদের দেখিয়ে দিয়ে গেছেন নাজাতের পত ।

আল্লাহ হজরত কে জান্নাতুল ফিরদাউস নসীব করুন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন