মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

আরাকানের কান্না

হাকবি আলাওলের আরাকানের কান্নায় !
 কেউ যে শুনিতে পায়না।
ভাসমান নৌকা গুলো
ঘুরে ফিরছে সমুদ্রের উপকূল গুলো।
কভু থাই কভু মালয় কভু ইন্দো কভু যে বাংলা,
কিন্তু কেউ যে শোনেনা তাদের কান্না।
ক্ষুধাতুর পেট, পেতেছে খালি হাত ।
জাতীয়তাবাদের চাকায় পিষ্ট আজি মানবতাবাদ।
শক্তিমানরা লাথি মারে তাদের খালি পেটে,
বলে তুই যে রোহিঙ্গা,  কেন এলি আমাদের গেটে?
কোথায় আজি জাতিসংঘ কোথা সব মানব দরদী?
ইসলামের দোররা আইনে জেগে উঠে যাদের চেতনার বাতি।
বলি মুসলিম তোমাদের মাঝে ওমর, তারিক, খালিদ যে নাহি,
লজ্জা করেনা ইসলামের শত্রুদের করুণা দৃষ্টি চাহি !!
জাগো মুসলিম জাগো !!
এ তরীর হাল নিজে  ধরো ! তোলো পাল!!
চারিদিকে যে, শত্রুর জাল।
এ দরিয়া দিতে হবে পাড়ি
ভেদ করে ওদের ক্রুর হাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন