মুফতী মনসূরুল হক
ভূমিকাঃ অন্তরের ১০টি রোগের চিকিৎসা করে অন্তরের ১০টি গুণ হাসিল করার নাম তাযকিয়া বা আত্মশুদ্ধি। যা শরী‘আতের দৃষ্টিতে ফরযে আইন এবং এর জন্যে কোন ইজাযত প্রাপ্ত শাইখের সাথে ইসলাহী সম্পর্ক করাও ফরযে আইন। বাইআত হওয়া ফরয বা ওয়াজিব নয় বরং এটা মুস্তাহাব, এর উপর আত্মশুদ্ধি নির্ভর করে না। আত্মশুদ্ধি অর্জন হলে সমস্ত জাহেরী গুনাহ বর্জন করা এবং জাহেরী ইবাদত-বন্দেগী করা সহজ হয়ে যায় এবং সেই বন্দেগীকে তাকওয়ার যিন্দেগী বা সুন্নতী যিন্দেগী বলে এবং সে ব্যক্তি তথন আল্লাহর ওলী হয় এবং তার হায়াতে তাইয়িবা তথা পবিত্র জীবন নসীব হয়। আল্লাহ তা‘আলা সকলকে এ দৌলত নসীব করেন, আমীন।
অন্তরের ১০টি রোগের বর্ণনা
১. বেশী খাওয়া এবং ভাল খানার প্রতি লোভী হওয়া
বেশি খাওয়া এবং উদর পূর্তি করে খাওয়া অসংখ্য গুনাহের মূল। এজন্য হাদীসে পাকে ক্ষুধার্ত থাকার অনেক ফযীলত বর্ণিত হয়েছে। রাসূল আকরাম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ “মানুষের জন্য পূর্ণ করার ক্ষেত্রে পেটের থেকে খারাপ কোন পাত্র নেই।” (বুখারী হা: নং ৪৩৪৩)

খানা কম খাওয়ার উপকারসমূহ
১. অন্তরে স্বচ্ছতা সৃষ্টি হয়। ২. দিল নরম হয় এবং মুনাজাতে স্বাদ অনুভূত হয়। ৩. অবাধ্য নফস অপদস্থ ও পরাজিত হয়। ৪. নফসকে শাস্তি দেওয়া হয়। ৫. কুপ্রবৃত্তি দুর্বল হয়ে যায়। ৬. বেশী নিদ্রা আসে না এবং ইবাদত কষ্টকর হয় না। ৭. দুনিয়াবী চিন্তাভাবনা কমে আসে এবং জীবিকা নির্বাহের বোঝা হাল্কা হয়ে যায়।

উল্লেখ্য বর্তমান যামানার লোকেরা পূবের তুলনায় অনেক কমজোর হওয়ায় তাদের খানার মুজাহাদার ব্যাপারে হাকীমুল উম্মত হযরত থানভী (রহ.) লিখেছেনঃ এ যমানায় খানার মুজাহাদার অর্থ হলো পেট পূর্ণ হতে ২/৪ লুকমা বাকী থাকা অবস্থায় খানা শেষ করা এবং নফস বা শরীর দিয়ে খুব কাজ নেয়া।
২. অধিক কথা বলা যবান হল অন্তরের দূত, অন্তরের যাবতীয় নকশা ও কল্পনাকে যবানই প্রকাশ করে। এজন্য যবানের ক্রিয়া বড় মারাত্মক হয়। এজন্যই আল্লাহ পাক ইরশাদ করেছেনঃ তোমাদের প্রত্যেকটা কথাই সংরক্ষণ করা হয়। (সূরা কাফ-১৮)
হাদীসে পাকে ইরশাদ হয়েছেঃ যে ব্যক্তি নিজের লজ্জাস্থান এবং জিহবাহর ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। (বুখারী হা: নং ৬৪৭৪)

কথা বেশী বলার ক্ষতিসমূহ
১. মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে পড়া। ২. গীবতে জড়িয়ে পড়া। ৩. অনর্থক ঝগড়া করা। ৪. অতিরিক্ত হাসাহাসি করা, যাদ্দরুন দিল মরে যায়। ৫. অন্যের অযাচিত প্রশংসা করা।

চুপ থাকার উপকারিতা
১. মেহনতবিহীন ইবাদত। ২. সাম্রাজ্যবিহীন দাপট। ৩. দেওয়ালবিহীন দূর্গ। ৪. অস্ত্রবিহীন বিজয়। ৫. কিরামান কাতিবীনের শান্তি। ৬. আল্লাহভীরুদের অভ্যাস। ৭. হেকমতের গুপ্তধন। ৮. মূর্খদের উত্তর। ৯. দোষসমূহ আবৃতকারী। ১০. গুনাহসমূহ আচ্ছাদনকারী।

৩. অহেতুক গোস্বা করা
এটা অত্যন্ত খারাপ একটি আত্মিক ব্যাধি। রাগ দোযখের আগুনের একটি টুকরা এজন্য রাগান্বিত ব্যক্তির চেহারা লাল হয়ে যায়। এর কারণে মারামারি ঝগড়াঝাটি, গালাগালী, এমনকি খুনাখুনী পর্যন্ত সংঘটিত হয়।

এমনকি অনেকে বৃদ্ধ বয়সে এসে তুচ্ছ ঘটনায় বিবিকে তিন তালাক দিয়ে পস্তাতে থাকে। মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ঐ ব্যক্তি বাহাদুর নয় যে যুদ্ধের ময়দানে দুশমনকে নীচে ফেলে দেয় বরং ঐ ব্যক্তি বাহাদুর যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। (বুখারী হাদীস নং ৬১১৪)
গোস্বার চিকিৎসা
দুইভাবে গোস্বার চিকিৎসা করা হয়। ১. ইলমী বা জ্ঞানগত পদ্ধতিতে ২. আমলী বা কার্যগত পদ্ধতিতে।

ইলমী চিকিৎসা হলঃ গোস্বার সময় চিন্তা করতে হবে গোস্বা কেন আসে? গোস্বা আসার কারণ তো এটাই যে, যে কাজটি আল্লাহর ইচ্ছায় হয়েছে সে কাজটি আমার মনের মোতাবেক কেন হয়নি? কেন এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হল? তার মানে আমি আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছার অনুগত বানাতে চাই? নাউযুবিল্লাহ! এভাবে চিন্তা করলে গোস্বার বদ অভ্যাস দূর হয়ে যাবে।
আমলী চিকিৎসাঃ
গোস্বা আসলে ১. (أعُوْذ ُبِاللهِ مِنَ الشيْطَانِ الرَّجِيْمِ) পড়বে, ২. নিজ অবস্থা পরিবর্তন করবে। অর্থাৎ, দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে। ৩. যার প্রতি গোস্বার উদ্রেক হয় তার সামনে থেকে সরে পড়বে। ৪. তারপরও গোস্বা ঠান্ডা না হলে উযু করবে, নিজ গালকে মাটিতে লাগিয়ে দিবে। এভাবে আমল করলে গোস্বা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

৪. হিংসা করা
হিংসার সংজ্ঞাঃ কোন ব্যক্তিকে আরাম আয়েশ বা প্রাচুর্যপূর্ণ অবস্থায় দেখে তার সে নেয়ামত দূরীভূত হয়ে নিজের জন্য হাসিল হওয়ার আকাংখা করা। হিংসা অত্যন্ত জঘন্য একটি ব্যাধি।
আল্লাহ তা‘আলা হাদীসে কুদসীতে বলেনঃ আমার বান্দার উপর নেয়ামত দেখে হিংসাকারী কেমন যেন আমার ঐ বন্টনের ব্যাপারে অসন্তুষ্ট যা আমি আমার বান্দাদের মধ্যে করেছি। নাউযুবিল্লাহ। (এহয়াউ উলুমুদ্দীন-৩/২৯২)

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ “হিংসা নেকী সমূহকে এমনভাবে জ্বালিয়ে দেয় যেমন আগুন শুকনো লাকড়ীসমূহকে জ্বালিয়ে দেয়”। অবশ্য অন্যের কোন নেয়ামত দেখে সেটা তার মধ্যে বহাল থেকে নিজের জন্য হাসিল হওয়ার আকাংখা করা যাকে “গিবতা” বা “ঈর্ষা” বলে সেটা জায়েয। (আবূ দাউদ হাদীস নং-৪৯০৩)
৫. কৃপণতা ও সম্পদের মোহ
সম্পদের মোহই মূলতঃ কৃপণতার মূল আর সম্পদের মুহব্বত মানুষকে দুনিয়ার দিকে আকৃষ্ট করে। যে কারণে আল্লাহ তা‘আলার প্রতি মুহব্বত দুর্বল হয়ে যায়। এ কারণেই কুরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেনঃ যার ভাবার্থ হল: আল্লাহর দেয়া সম্পদে কৃপণতাকারীদের জন্য পরকালে ভয়াবহ পরিস্থিতি হবে। (সূরা আলে ইমরান আয়াত ১৮০)

হাদীসে পাকে ইরশাদ হয়েছেঃ তোমরা লোভকে নিয়ন্ত্রণ কর কারণ এটা তোমাদের পূববর্তী লোকদেরকে ধ্বংস করেছে। (সহীহ মুসলিম হাদীস নং ২৫৭৮)
বাস্তবিক পক্ষে সম্পদের মোহ মানুষকে আল্লাহ পাক থেকে উদাসীন করে দেয়। এই সম্পদ মুসলমানদের জন্য ভয়াবহ এক ফেতনা।অবশ্য শুধু সম্পদ কোন নিন্দনীয় ব্যাপার নয়। বিশেষতঃ যদি সে সম্পদ দীনী কাজে ব্যয় করা হয়। নতুবা জরুরত পরিমাণ সম্পদ থাকলে কোন অসুবিধা নেই, যাতে কারো নিকট ভিক্ষার হাত বাড়াতে না হয়। এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যায়।
৬. খ্যাতি ও পদের মোহ
খ্যাতি ও পদের মোহ অত্যন্ত নিকৃষ্ট একটি আত্মিক ব্যাধি। এর দ্বারা অন্তরে নিফাক সৃষ্টি হয়। এজন্য নিজেকে সব সময় লুকিয়ে রাখা চাই, খ্যাতির পিছনে পড়া অনুচিত। আল্লাহ তা‘আলা ইরশাদ করেনঃ এই পরকাল আমি তাদের জন্যে নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না।(সূরা কিসাস-৮৩)

হাদীসে পাকে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ “যদি কোন বকরীর পালের মধ্যে দুটি নেকড়ে প্রবেশ করে তাহলেও সেটা এত ক্ষতি করে না যতটা সম্পদ ও পদের মুহব্বত দীনদার মুসলমানদের দীনের ক্ষতি করে।” (তিরমিযী হা: নং ২৩৮১, মুঃ আহমদ হাঃ ১৫৭৯০)
অবশ্য যদি কামনা-বাসনা ছাড়াই আল্লাহ তা‘আলা কাউকে সুখ্যাতি দান করেন হবে সেটা দোষণীয় নয়। যেমন নবীগণ (আ.) সাহাবীগণ (রাযি.) তাবেয়ী ও তাবে তাবেয়ীগণ (রহ.) তাঁদের প্রত্যেকেরই দুনিয়াতে খ্যাতি ছিল কিন্তু তাঁরা কেউ দুনিয়াতে খ্যাতি কামনা করেননি।
৭. দুনিয়াপ্রীতি
দুনিয়াপ্রীতি শুধু সম্পদ ও পদের মুহব্বতকেই বলেনা বরং ইহজীবনে যে কোন অবৈধ কামনাকে পূর্ণ করার প্রচেষ্টা ও খাহেশকেই দুনিয়াপ্রীতি বলে। অবশ্য দীনী ইলম, মারিফাতে ইলাহী এবং সৎকর্ম যেগুলোর ফলাফল মৃত্যুর পর পাওয়া যাবে, সেগুলো যদিও দুনিয়াতেই সংঘটিত হয় কিন্তু বাস্তবিকপক্ষে এসবের মুহব্বতকে দুনিয়ার মুহব্বত বলে না বরং এগুলো হলো আথেরাতের মুহব্বত। দুনিয়ার জীবনের নিন্দাবাদ কবে মহান আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন “দুনিয়ার জীবনের সবকিছুই ধোঁকার সামান।” (সূরা আল ইমরান, আয়াত ১৮৫)

অন্যত্র ইরশাদ হয়েছে যে, “দুনিয়ার সামানপত্র, রং তামাশা ও খেলাধুলা ছাড়া আর কিছুই নয়।” (সূরায়ে হাদীদ, আয়াত ২০) রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ দুনিয়া হল একটি মরা জন্তু যারা এটাকে লক্ষবস্তু বানিয়েছে তারা হল কুকুরের দল। দুনিয়ার ভোগ বিলাসকে উদ্দেশ্য না করে দুনিয়াকে আখেরাতের প্রস্তুতির হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কামিয়াব হওয়া যাবে।
৮. অহংকার করা
তাকাব্বুর বা অহংকার এর অর্থ হলঃ প্রশংসনীয় গুণাবলীর মধ্যে নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হক ও সত্যকে অস্বীকার করা। বলা বাহুল্য যে, যখন মানুষ নিজের ব্যাপারে এরূপ ধারণা পোষণ করে এবং আল্লাহর দেয়া গুণসমূহকে নিজের কৃতিত্ব মনে করে তখন তার নফস ফুলে উঠে, অতঃপর কাজকর্মে এর প্রতিক্রিয়া প্রকাশ পেতে থাকে, উদাহরণস্বরূপ: রাস্তায় চলার সময় সাথীদের আগে আগে চলা, মজলিসে সদরের মাকামে বা সম্মানিত স্থানে বসা। অন্যদেরকে তাচ্ছিল্যের সাথে দেখা বা আচরণ করা অথবা কেউ আগে সালাম না দিলে তার উপর গোস্বা হওয়া, কেউ সম্মান না করলে তার উপর অসন্তুষ্ট হওয়া, কেউ সঠিক উপদেশ দিলেও নিজের মর্জির খেলাফ হওয়ায় সেটাকে অবজ্ঞা করা। হক কথা জানা সত্ত্বেও সেটাকে না মানা। সাধারণ মানুষকে এমন দৃষ্টিতে দেখা যেমন গাধাকে দেখা হয় ইত্যাদি।
পবিত্র কুরআন ও হাদীসের অনেক আয়াতে ‘অহংকার’ এর নিন্দাবাদ করা হয়েছে, অহংকারের কারণেই ইবলীস বেহশ্ত থেকে বিতাড়িত হয়েছে। অহংকারের কারণেই আবূ জাহাল মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে সত্য জেনেও অস্বীকার করেছে।

৯. আত্মতুষ্টি
আত্মতুষ্টি বা নিজেকে নিজে সঠিক মনে করা মূলত: এটা অহংকারেরই ভূমিকা বা প্রাথমিক রূপ। পার্থক্য শুধু এতটুকু যে, অহংকারের ক্ষেত্রে অন্যদের তুলনায় নিজের নফসকে বড় মনে করা হয় আর আত্মতুষ্টির মধ্যে অন্যদের সাথে তুলনা করা ছাড়াই স্বীয় নফসকে নিজ খেয়ালে কামেল মনে করা হয়। এবং আল্লাহ পদত্ত নেয়ামতসমূহকে নিজের হক মনে করা হয়, অর্থাৎ, এটাকে আল্লাহর দান ও অনুগ্রহ মনে করা হয় না এবং সেটা যে কোন মুহূর্তে ছিনিয়ে নেয়া হতে পারে সে ব্যাপারে শংকাহীন হয়ে পড়া। এটাকেই তাসাওউফের পরিভাষায় “উজুব” বা “খোদপছন্দী” বলে। এটার চিকিৎসা করা না হলে এটাই কিছু দিন পরে অহংকারে পরিণত হয়ে বান্দাকে ধ্বংসের পথে নিয়ে যায়।

১০. লোক দেখানো (রিয়া বা প্রদর্শনী)
রিয়া বলা হয় নিজ ইবাদত ও ভাল আমলের মাধ্যমে মানুষের অন্তরে বড়ত্ব ও মর্যাদার আকাংখা করা। এটা ইবাদতের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত ব্যাপার। কেননা ইবাদতের দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন যেহেতু এই আমলের উদ্দেশ্যের মধ্যে অন্য শরীকও চলে এসেছে, বিধায় একে “শিরিকে আসগার” বা ছোট শিরক বলা হয়।
কুরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেনঃ মানুষকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করার হুকুম করা হয়েছে। (সূরায়ে বায়্যিনাহ আয়াত-৫)

হাদীসে পাকে ইরশাদ হয়েছেঃ “কিয়ামতের দিন সবপ্রথম যে তিন শ্রেণীর ব্যক্তিকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা সবাই হবে রিয়াকার।” তারা সারা জীবন দীনের পথে থেকেও অন্তরের একটি রোগের কারণে সকলের পূর্বে জাহান্নামে যাবে। রিয়াকে “শিরকে খফী” বা গোপন শিরকও বলা হয়।
রিয়ার সূরতসমূহ
মোট ছয় ভাবে রিয়া হতে পারে। ১। শরীরের দ্বারা ২। অঙ্গভঙ্গির দ্বারা ৩। আকৃতি অবলম্বনের দ্বারা ৪। কথাবার্তার দ্বারা ৫। আমলের দ্বারা ৬। নিজ মুরীদ ও ভক্তের আধিক্য ও নিজের ইবাদত বন্দেগীর বর্ণনার দ্বারা।

প্রশংসনীয় দশটি গুণের বর্ণনা
১. তাওবা
“তাওবা” শব্দের অর্থ হল, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, আর পরিভায়ায় “তাওবা’ বলা হয় অতীত গুনাহের উপর লজ্জিত হওয়া, বর্তমানে সে গুনাহ বর্জন করা এবং ভবিষ্যতেও না করার ব্যাপারে দৃঢ় ইরাদা করা। এবং উক্ত কাজের কোন কাযা বা কাফফারা থাকলে তা করে নেয়া। এ তিনটি বিষয়ের সমষ্টিকেই “তাওবায়ে নাসূহা” বা পরিপূর্ণ তাওবা বলে। আল্লাহ তা‘আলা

ইরশাদ করেনঃ হে মুমিনগণ! তোমরা আল্লাহ তা‘আলার কাছে আন্তরিকভাবে তাওবা কর। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। (তাহরীম-৮)
রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ “গুনাহ থেকে তাওবাকারী ঐ ব্যক্তির ন্যায় হয়ে যায় যার কোন গুনাহ থাকে না।”
তাওবার ফযীলতে কুরআন শরীফের অনেক আয়াত নাযিল হয়েছে এবং অনেক হাদীসেও এর ফযীলত এসেছে যেমন, (সূরা নূর ৩১, সূরা হুদ ৩, সূরা তাহরীম ৮, বুখারী হা: ৬৩০৭, ৬৩০৯, মুসলিম হা: ২৭৪৭, ২৭০২)

২. আল্লাহর ভয়
“খাওফ” বা ভয়ের প্রকৃত অর্থ হলঃ আসন্ন কোন কষ্টের আশংকা করা, অন্তরে বিষন্নতা ও জ্বালা পোড়া সৃষ্টি হওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তা‘আলার সিফাতে জালালীর পরিচয় অর্জিত না হবে ততক্ষণ পযন্ত আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে না। আর এ কথাটা মনের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করতে হবে যে, মহান আল্লাহ তা‘আলা প্রত্যেক ছোট-বড় বস্তুর উপর এমনভাবে ক্ষমতাবান যে, মুহূর্তের মধ্যেই তিনি যা ইচ্ছা করেন তাই করে ফেলতে পারেন। কোন মাখলূকের কোন প্রকার আপত্তি করারও কোন অধিকার নেই। এভাবে চিন্তা-ফিকির করলে আল্লাহর ভয় সৃষ্টি হবে। ইনশাআল্লাহ।

৩. যুহদ বা কৃচ্ছতা
“যুহদ” এর হাকীকত হলঃ দুনিয়ার মাল-সামানের প্রতি ভ্রুক্ষেপ না করা। এবং সেটা অর্জন করার সামার্থ থাকা সত্ত্বেও সেদিকে মনোযোগ না দেয়া। কোটিপতিও যাহেদ হতে পারে যদি তার মাল দৌলতের প্রতি কোন আকর্ষণ না থাকে । আবার ফকিরও কোন কোন ক্ষেত্রে যাহেদ নাও হতে পারে।
“যুহদ” এর মূল হল ঐ নূর এবং ইলম যা মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার অন্তরে ঢালা হয়। যদ্দরূন বান্দার সীনা খুলে যায় এবং একথা সুস্পষ্ট হয়ে যায় যে, দুনিয়ার সমস্ত সাজ-সজ্জা মাছির পাখার (ডানার) চেয়েও মূল্যহীন। আর আখেরাতের জীবনই আসল জীবন। যখন এই নূর হাসিল হয় তখন আখেরাতের মুকাবেলায় দুনিয়ার কোন মূল্যই থাকে না।

যুহদ এর ফলাফল হল: প্রয়োজন পরিমাণ দুনিয়ার উপর তুষ্ট হওয়া। যে পরিমাণ পাথেয় মুসাফির ব্যক্তির সফরের সময় প্রয়োজন হয় তার চেয়ে বেশীর পিছনে না পড়া।
৪. সবর বা ধৈয
“সবর” এর আসল অর্থ হল: কুপ্রবৃত্তির মুকাবেলায় আল্লাহ পাকের নির্দেশের উপর দৃঢ়তার সাথে জমে থাকা।

সবরের তিনটি স্তর
১। উন্নত পযায়ের সবর হলঃ মনের খারাপ কামনা-বাসনা এবং কুপ্রবৃত্তিকে সমূলে উৎপাটিত করে এর উপর স্থায়িত্ব নসীব হওয়া।
২। সবরের নিকৃষ্ট স্তর হলঃ কুপ্রবৃত্তির প্রাবল্য থাকে আর কলব শয়তানী বাহিনীর কাঁধে ন্যস্ত হয়ে পড়ে।
৩। মধ্যম পর্যায়ের সবর হলঃ আল্লাহর বাহিনী ও শয়তানী বাহিনীর মধ্যে লড়াই চলতে থাকে। কখনো এদর পাল্লা ভারী হয় আবার কখনো তাদের পাল্লা। কারো একতরফা জয়-পরাজয় হয় না। কুরআনে কারীমের ৭০টিরও বেশী স্থানে সবর এর কথা বলা হয়েছে।

প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন “সবর ঈমানের অর্ধেক এবং জান্নাতের খাযানাসমূহের মধ্যে একটি খাযানা। যে ব্যক্তি এগুণে গুনান্বিত হয় সে অনেক বড় সৌভাগ্যবান। রাত্রি জাগরণকারী এবং স্থায়ী রোযাদারের চেয়েও তার মর্যাদা বেশি।”
৫. শোকর বা কৃতজ্ঞতা
শোকরের হাকীকত বুঝতে হলে প্রথমে সেটাকে তিনটি অংশে বিভক্ত করতে হবে।
১। ইলম অর্থাৎ, নেয়ামত এবং নেয়ামত প্রদানকারী (আল্লাহ তা‘আলা) কে চেনা।

২। নেয়ামত প্রদানকারীর ঐ নেয়ামতের উপর এ জন্যে সন্তুষ্ট হওয়া যে, এটা আল্লাহ তা‘আলার দান।
৩। এবং আল্লাহ তা‘আলা কর্তৃক প্রদত্ত সমস্ত নেয়ামতকে তার সন্তুষ্টির কাজে ব্যবহার করা।
শোকরের ফযীলত রয়ান করে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: “যদি তোমরা (আমার নেয়ামতের) শোকর আদায় কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা নেয়ামত পেয়ে অকৃতজ্ঞ হও তাহলে (জেনে রেখ) আমার আযাব বড়ই কঠিন।” (সূরায়ে ইবরাহীম-৭)

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ “খাদ্য ভক্ষণকারী কৃতজ্ঞ বান্দা ধৈর্যশীল রোযাদারের সমান।” (মুসনাদে আহমদ হাঃ ১৯০৩৮)
৬. ইখলাস তথা একনিষ্ঠতা
ইখলাসের অর্থ হল মুসলমান ব্যক্তির নিয়্যতের মধ্যে অন্য কিছুর মিশ্রণ না থাকা। ইখলাসের দুটি রুকন আছে। প্রথমতঃ নিয়্যত অর্থাৎ, একমাত্র আল্লাহকে রাযী খুশী করার জন্য আমল করা। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ “সকল কাজের ভাল-মন্দ নিয়্যতের উপর নির্ভর করে।” (বুখারী হাদীস নং ১)

দ্বিতীয়তঃ সততা, আর এটাই ইখলাসের পূর্ণতা। আল্লাহ পাক বলেন তারাই প্রকৃত মুমিন বান্দা যারা তাদের অঙ্গীকারে সত্যবাদী। (সূরা আহযাব-২৩)
প্রিয় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ “যখন মানুষ সত্য কথা বলে এবং সত্যের অনুসন্ধানে থাকে তখন মহান আল্লাহর নিকট তার নাম সিদ্দীক লেখা হয়।” (বুখারী হাদীস নং ৬০৯৪)
৭. তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি নির্ভরশীলতা
তাওয়াক্কুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঐ বিশেষ হালত বা অবস্থা যা আল্লাহ তা‘আলাকে এককভাবে সর্বময় ক্ষমতার অধিকারী এবং সমস্ত গুণের মধ্যে স্বতন্ত্র ও লা-শরীক মনে করার দ্বারা সৃষ্টি হয়। এরপর এই বিশেষ অবস্থা সৃষ্টি হওয়ার পর এমন কাজ করা যার দ্বারা আল্লাহর প্রতি আস্থা প্রকাশ পায়। অতএব তাওয়াক্কুলের মোট ৩টি অংশ হল
১। মারেফাত বা পরিচয়
২। হালাত বা বিশেষ অবস্থা
৩। আমল বা বিশেষ কার্যকলাপ
তাওয়াক্কুলের ফযীলত বয়ান করে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে এক আল্লাহর উপরই ভরসা করা। (সূরা মাইয়িদাহ-২৩)
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: যদি তোমরা আল্লাহ তা‘আলার উপর যথার্থ তাওয়াক্কুল কর তাহলে এমনভাবে রিযিক প্রদান করা হবে যেমন পাখীদেরকে পৌঁছানো হয়। সকালে খালী পেটে বের হয়। বিকালে ভরপেটে ফিরে আসে। (তিরমিযী শরীফ হাদীস নং ২৩৪৯, মুসনাদে আহমদ-৩৭২)

৮. খোদাপ্রীতি
মুহব্বতের হাকীকত হল যেমন প্রতিটি সুস্বাদু জিনিস মানুষের প্রিয় হয়ে থাকে। আর প্রিয় হওয়ার অর্থ হলঃ মন সেদিকে আকৃষ্ট হয়। মনের এ আকর্ষণ যখন চরম পর্যায়ে পৌঁছে তখন তাকে “ইশক” বলে।

অতএব আল্লাহ তা‘আলার মুহব্বত প্রতিটি ঈমানদার ব্যক্তির কাম্য হওয়া উচিৎ। যেহেতু মুহব্বত করা হয় তিনটি কারণেঃ ১। ‘জামাল’ (সৌন্দর্য) ২। কামাল (গুণ) ৩। নাওয়াল (দান)। আর বলাই বাহুল্য যে, এ তিনটি বিষয় আল্লাহর মধ্যেই পরিপূর্ণ ভাবে পাওয়া যায়। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: আর যারা সত্যিকার অর্থে আল্লাহ তা‘আলার উপর ঈমান আনে তারা তো তাঁকেই সর্বাধিক পরিমাণে ভালবাসে। (বাকারাঃ১৬৫) অন্যত্র বলেছেন: আল্লাহ তা‘আলা তাঁর নেক বান্দাদেরকে ভালবাসেন আর তাঁর নেক বান্দারাও আল্লাহকে ভালবাসে। (সূরা মায়িদা আয়াত নং ৫৪)
প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ “যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট আল্লাহ ও তাঁর রাসূলের মুহব্বত সমস্ত জিনিস অপেক্ষা বেশী না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। (বুখারী শরীফ হাদীস নং ১৪)
৯. রেযা বিল কাযা বা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা মুসলমানদের শান আল্লাহ পাক ইরশাদ করেছেনঃ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। (সূরায়ে বাইয়্যিনাহ আয়াত-৮) প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ “আল্লাহ তা‘আলা যখন কোন বান্দাকে ভালবাসেন তখন তাকে কোন মুসীবতে লিপ্ত করেন।” (তিরমিযী শরীফ হাদীস নং ২৪০১, মুসনাদে আহমদ-৫/২৩৬৯৭)

তখন যদি সে ধৈর্য্যের পরিচয় দেয় এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে তবে তাকে নির্বাচিত করেন। এ মাকাম হাসিল হওয়ার পর বান্দার দুনিয়াবী কোন পেরেশানী থাকে না। এক হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ মুমিনের ব্যাপারটি বড় আশ্চর্যজনক কেননা তার সকল কাজই মঙ্গলময়। যদি কোন মুসীবতে নিপতিত হয় তাহলে ধৈয ধারণ করে যা তার জন্য মঙ্গলজনক। আর যদি কোন নেয়ামত প্রাপ্ত হয় তাহলে সপ্রশংস শোকর আদায় করে।(মুসলিম হাদীস নং-২৯৯৯)
১০. মৃত্যু চিন্তা যা তার জন্য মঙ্গলজনক
মৃত্যু বড় ভয়ানক জিনিস। আর মৃত্যুর পরের ঘটনাবলী তার চেয়েও বেশী ভয়াবহ। এজন্য বেশী বেশী মৃত্যুর স্মরণ করা উচিত। কেননা এর দ্বারা দুনিয়ার মুহব্বত বিদূরিত হয়। এবং আখেরাতের ফিকির ও মুহব্বত বৃদ্ধি পায়।আল্লাহ তা‘আলা ইরশাদ করেনঃ প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। (আনকাবূতঃ ৫৭)

অন্যাত্র বলেছেনঃ তোমরা যেখানেই থাকনা কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোন মযবুত দূর্গেও থাক। (সেখানেও মৃত্যু এসে হাযির হবে) (নিসা-৭৮)
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমরা সমস্ত স্বাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশী বেশী স্মরণ কর। (মুসনাদে আহমদ হাদীস নং-২/৭৯৪৪, তিরমিযি শরীফ-২৩১২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন