বুধবার, ১০ জুন, ২০১৫

একটি সিগারেট কেউ

একটি সিগারেট কেউ
যদি ছিড়ে পানিতে মিশিয়ে সেই
নিকোটিন খায় তাহলে সেই ব্যক্তি ৫
মিনিটের মধ্যেই মারা যাবে, এটা এখন
বৈজ্ঞানিক ভাবেও প্রমানিত ।। এমন
একটি বিষ দ্রব্য একজন মুমিন মুসলমান
কি করে গ্রহণ করতে পারে ??
মহান আল্লাহ তা’আলা পবিত্র
কুরআনে বলেনঃ
❝ ﻭَﺃَﻧﻔِﻘُﻮﺍْ ﻓِﻲ ﺳَﺒِﻴﻞِ ﺍﻟﻠّﻪِ ﻭَﻻَ ﺗُﻠْﻘُﻮﺍْ ﺑِﺄَﻳْﺪِﻳﻜُﻢْ ﺇِﻟَﻰ ﺍﻟﺘَّﻬْﻠُﻜَﺔِ
❞“ব্যয় কর আল্লাহর পথে আর নিজের
জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না ।
(সূরা বাকারাহঃ ১৯৫)”
এই আয়াত থেকে স্পষ্ট এই
সিদ্ধান্তে উপনিত হওয়া যায়
যে ধূমপান করা হারাম
কেননা এতে নিজের ক্ষতি তো হয়ই
এবং আশে পাশের মানুষদের
আরো বেশি ক্ষতি হয় ।।
এছাড়াও নিঃসন্দেহে এটি অপচয় আর
আল্লাহ তা’আলা বলেছেন-
❝ ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺒَﺬِّﺭِﻳﻦَ ﻛَﺎﻧُﻮﺍْ ﺇِﺧْﻮَﺍﻥَ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦِ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻟِﺮَﺑِّﻪِ
ﻛَﻔُﻮﺭًﺍ❞“নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের
ভাই । শয়তান স্বীয় পালনকর্তার
প্রতি অতিশয় অকৃতজ্ঞ ।” (
(সূরা ইসরা ১৭:২৭)
ক্যান্সারে মারা যাওয়া লেখক হুমায়ুন
আহমেদ ছিলেন বিশিষ্ট ধূমপায়ী ।
তিনি মৃত্যুর কিছুদিন পূর্ব
একটি পত্রিকার
সাক্ষাতকারে বলেছিলেন ,
“সিগারেট একটি ভয়াবহ
ব্যাধি,এটি আমার শত্রুরূপী বন্ধু ছিল, এর
থেকে মানুষ কে বাঁচতে হবে, কারন সব
রোগের সূত্রপাত ঘটে এর থেকে” ।
এই লেখকের কথা দিয়ে তো কিছুই যায়
আসে না যখন শরীয়তই একে হারাম
করেছে ।।
আসুন আমরা এই ধুমপান
ছাড়তে অন্যকে উৎসাহিত
করি এবং অন্যকে ধূমপান হতে বিরত
থাকতে জানাই ।।
আল্লাহ্ আমাদের সকলের নেক
আমলকে কবুল করুক ।
আমীন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন