হে নারী শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তুমি নিজেকে আচ্ছাদিত কর অতিরিক্ত কাপড় দিয়ে। কিন্তু আল্লাহ্ তা'আলার ভয়ে তুমি কখনো নিজেকে ঢেকে রাখতে চাও না! তুমি কি মনে করেছ দুনিয়ার শীতের প্রচণ্ডতা থেকে আল্লাহ্ তা'আলার শাস্তির প্রচণ্ডতা কম?? তুমি কি মনে করেছ তোমার যৌবনের কোন শেষ নেই কিংবা তোমার জীবনের কোন মরণ নেই??! তুমি যদি তা ভেবে থাক তাহলে তুমি ভুল করছ, আর যদি জেনেও আল্লাহ্ তা'আলার হুকুম লঙ্গন করার তোয়াক্কা না কর, তাহলে মনে রেখ তুমি আল্লাহ্ তা'আলার সাথে উদ্ধতা করছ!! যে আল্লাহ্ তা'আলার দুনিয়ার সামান্য শীত তোমাকে তোমার অহংকার এবং উদ্ধতা ভেঙ্গে তোমাকে অতিরিক্ত কাপড় জড়াতে বাধ্য করছে, কাফনের কাপড় তোমার শরীরে জড়ানোর পর সে আল্লাহর মহা আযাব থেকে তুমি কীভাবে নিজেকে বাঁচাবে?!
কেন তুমি মানুষের লোলুপ দৃষ্টির শিকার হওয়ার জন্য নিজকে অর্ধ উলঙ্গ কিংবা নাম মাত্র পোষাক পড়ছ? কেন নিজের শরীর ভাঁজগুলো দেখানোর জন্য তুমি পাগল হয়েছ। কেন তুমি চকলেট থেকে টয়লেটের বিজ্ঞাপনে শরীর প্রদর্শনে ব্যবহৃত হচ্ছ?? যেদিন তোমার চামড়ায় ভাঁজ পড়ে যাবে সেদিন তুমি হাজার সাজলেও তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তুমি নিক্ষিপ্ত হবে আস্তাকুড়ে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজ থেকে পঞ্চাশ বছর আগের হলিউড,বলিউড কিংবা ডালিউডের নায়িকাদের বর্তমান অবস্থায় দিকে একটু গভীরভাবে চেয়ে দেখ। এক সময় যাদের শরীরের অংগ-ভংগি দেখার জন্য মানুষ অপলক নেত্রে চেয়ে থাকত, আজ তাদের দেখলে কতজনের আর সেই অবস্থা হবে??
হে আমার বোন, হে আমার কণ্যা এখনো সময় আছে, আল্লাহ তা'আলার হুকুমকে নিঃসঙ্কোচে মেনে নেওয়ার। এখন হয়তো নিজের অহংকারে নাও মানতে পারো, কিন্তু যেদিন মানতে চাবে সেদিন আর তোমাকে আর সময় দেওয়া হবে না; তোমাকে নিঃক্ষেপ করা হবে নরকের যন্ত্রণায়।
হে আমার বোন, হে আমার কণ্যা এখনো সময় আছে, আল্লাহ তা'আলার হুকুমকে নিঃসঙ্কোচে মেনে নেওয়ার। এখন হয়তো নিজের অহংকারে নাও মানতে পারো, কিন্তু যেদিন মানতে চাবে সেদিন আর তোমাকে আর সময় দেওয়া হবে না; তোমাকে নিঃক্ষেপ করা হবে নরকের যন্ত্রণায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন