সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬

তুরস্কে আঘাত হানতে দ্বিধাবোধ করবে না পুতিন

putin

তুর্কি ও সৌদি সরকার সিরিয়ায় স্থলসেনা পাঠালে তুরস্কে আঘাত হানতে দ্বিধাবোধ করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি সেই যুদ্ধ আমেরিকার সঙ্গেও হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার একজন সিনিয়র কূটনীতিক।
দৈনিক ‘রাই আল ইয়াওম’- পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ওই কূটনীতিক বলেন, রাশিয়া কোনোভাবেই সিরিয়াকে দ্বিতীয় আফগানিস্তানে পরিণত করার সুযোগ দিতে রাজি নয়।
উল্লেখ্য, এরই মধ্যে সিরিয়ার সরকারি সেনারা দেশটির পূর্বাঞ্চলীয় রাক্কা ও আজাজ প্রদেশের দিকে এগিয়ে চলেছে। সেখানে জোর সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এর মাঝে সৌদি-তুর্কি সেনা সিরিয়ায় প্রবেশ করলে সরাসরি সংঘাত শুরু হবে। আর সেক্ষেত্রে রাশিয়া অবশ্যই সিরিয়াকে সমর্থন দেবে বলে জানান ওই কূটনীতিক।
দৈনিক ‘রাই আল ইয়াওম’ এক প্রতিবেদনে জানায়, সিরিয়ায় সংঘাত যদি আরও ভয়ঙ্কর রূপ নেয় তাহলে দেশটিতে আরও কয়েক মিলিয়ন মানুষ প্রাণ হারাতে পারে।
ওই প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক সংঘাত শুরু হলে ইসরাইল তুর্কি-সৌদি জোটের পক্ষ নেবে তাতে কোনও সন্দেহ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন