রবিবার, ২১ জুন, ২০১৫

◘ রমজান তওবা করার শ্রেষ্ঠ সময় ◘

রমজান মাস তওবা করার শ্রেষ্ট সময়। আল্লাহর দিকে ফিরে আসার শ্রেষ্ট সময়। তাওবার দরোজা তো সব সময়ই খোলা । কিন্তু রমজানে একেবারে অবারিত। এ মাসে আল্লাহর দান ও দয়া অপার। তাঁর করুণা ও অনুগ্রহ সীমাহীন।
আল্লাহ ইরশাদ করেন-
“হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি অবিচার করোছো, শোনো ! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু !”
আর রমজান হলো তাওবা ও মাগফেরাতের মাস । অনুকম্পা ও ক্ষমা লাভের মাস। এ মাসের প্রতিটি মুহুর্ত শুধু মূল্যবান নয়- মহা মূল্যবান ! শুধু উতকৃষ্ট নয় - সর্বোতকৃষ্ট !
নবীজী (স) বলেছেন- আল্লাহ তাঁর কুদরতি হাত প্রসারিত করেন রাতের বেলা দিবসের পাপীকে ক্ষমা করে দেওয়ার জন্যে আর দিনের বেলা তিনি তাঁর কুদরতি হাত প্রসারিত করেন রাতের পাপীকে ক্ষমা করে দেওয়ার জন্য। (অনুকম্পার) এ ধারা চলতে থাকবে পশ্চিম দিক দিয়ে সূর্য না উঠা পর্যন্ত।
আমাদের পাপের একটা সীমা আছে। কিন্তু আল্লাহর ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের ভূল অনেক বড় কিন্তু আল্লাহর রহমতের শামিয়ানা আরো বড়।
তাই আসুন রমজান মাস উপলক্ষে আমরা অতীতের পাপের জন্য আল্লাহর দরবারে বেশী বেশী ক্ষমা প্রার্থনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন