শুক্রবার, ১৯ জুন, ২০১৫

রমজানের বার্তা, মহান প্রভুর দান, আমি বলিনি কিছুই, আলোর দিশারী, রমজানের রোযা


সৈয়দা সুফিয়া খাতুন :

রমজানেরই বার্তা নিয়ে
এলো সাবান মাস,
ঈদের খুশির বার্তা নিয়ে
এলো রমজান মাস
যাকাতের হুকুম নিয়ে
এলো রমজান মাস।
গরিব দুখির অভাব পূরণ করতে
এলো রমজান মাস।
রোযার শেষে ঈদ আসে
এই ঈদ হলো গরিব দুঃখির
বছরে দু’বার আসে।
যাদের অনেক বিত্ত আছে
তাদের ঈদ প্রতি দিন আসে।
রোযাদারের পুরস্কার দিবেন
আল্লাহ নিজ হাতে।
রায়হান নামের দরজা হবে
রোযাদার প্রবেশ করতে।
আসল ঈদের মজা হবে
প্রতিটি মু’মিনের জান্নাতে।
তখন রইবে না আর দুঃখ কষ্ট,
থাকবে না আর হিংসা বিবেদ।
পরম সুখে থাকবে সবাই
জান্নাতেরই বাগান দেশে।

[মহান প্রভুর দান]
-মুনিরুল্লাহ রাইয়ান :

রাতের আঁধার কেটে কেটে
এলো নতুন ভোর.
ধীরে ধীরে খুলে গেলো
নরম আলোর দোর।

পুবাকাশে দিচ্ছে উঁকি
সূয্যিমামার মুখ,
আকাশ জুড়ে ছড়িয়ে আছে
আহা দারুণ সুখ!

ভোরের পাখি কণ্ঠ ছেড়ে
ধরলো মধুর গান,
গানে গানে জেগে উঠার
করছে আহবান।

ফুলকলিরা উঠলো হেসে
পাঁপড়ি মেলে ওই,
ছড়িয়ে পড়া মিষ্টি ঘ্রাণে
মুগ্ধ হয়ে রই।

ঝিরিঝিরি হিমেল হাওয়া
যায় দুলিয়ে প্রাণ,
আমরা জানি এই যে সবি
মহান প্রভুর দান।

[আমি বলিনি কিছুই]
মুহাম্মদ মুমিনুল হক:
            
অসহায় দুটি চোখে চেয়ে দেখি শুধু
কিছুই যে নেই আজ করার মত,
বিবেকের দংশনে জ্ বলে সারা গা,
ধিক্কার, ধিক্কার! তোদের শত।

বন্দুকের গুলিতে ঝাঁঝরা দেহ,
ওই দেখ পড়ে আছে পথে।
আমি বলিনি কিছুই ওদের
রক্ত ঝরেছে কেবল হৃদয় ক্ষতে।

ব্যস্ত জনপদ বোমার আঘাতে
রক্ত পুকুরে নিয়েছে রুপ,
চলে যায় উড়ে উড়ে পাখিসম যান,
অতঃপর জনপদ হয়ে গেছে চুপ।

এ ধরায় কান্নারা বেঁধেছে বাসা,
লাঞ্চিত মানবতা মরে ধুঁকে ধুঁকে।
বুকের মাঝখানে শুধুই হাহাকার,
আমি বলিনি কিছুই, স্তব্দ শোকে।

[আলোর দিশারী]
গোলাম সরোয়ার :
মহা প্রলয় এসেছে ভেসে
দুর্বার গতিতে ধরণীর তরে
এসেছে কত তরী
দিয়েছে পথের দিশারী।

ধরে রেখেছে সততার সাথে
সত্ বিশ্বাস ও সাহসের সাথে।
দিয়েছে ছেড়ে অসত্ আশায়
অবিশ্বাসের বিরুদ্ধের রুপে।

অকুল সমুদ্র দিয়েছি পাড়ি
নিষ্ঠার সাথে সাথে চলিছে তরি
শত তিরস্কার শত লাঞ্চনা
ছাড়ে নাই দাঁড় শক্ত হাতে।

চলছে তাদের তরি
দুর্বার বেগে জোয়ারের সাথে
তাদেরই প্রেরণায় সেই মহাতরি
হয়ে আছে আলোর দিশারী।

[রমজানের রোযা]
মুহা. আবু হাসান

বছর ঘুরে ফিরে এলো,
মাহে রমজান।
আমরা এখন রাখবো রোযা,
সকল মুসলমান।
রমজানেরই চাঁদ যখন,
যায় দেখা যায় আকাশ পানে।
সকল মুমিন হয় যে খুশি
রমজানেরই আগমনে।

চাই
আ. রহিম আকন
চাই পুষ্পের মতো  প্রস্ফুটিত হতে ,
চাই সত্যের সুঘ্রাণ এ ধরায় ছড়াতে ।
চাই অহংকার ভুলে সবার বন্ধু হতে ,
ঝগড়া – বিবাদের অবসান ঘটে যাতে ।
চাই সকলের তরে হতে বিশ্বাসী ,
চাই সকলের ওষ্ঠে নবীন হাসি ।
চাই একে – অপর প্রীতির বন্ধন ,
চাই সকলের সমঝোতা সারাক্ষণ ।
চাই উজ্জ্বল শিক্ষিত সমাজ ,
চাই সত্যের কল্যাণকর ঝাঁঝ ।
চাই সকলের একতা ,
চাই হতে একে – অপর ভ্রাতা ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন