বাংলাদেশর এক পার্লামেন্ট সদেস্য কোন এক সময় পাকিস্তান পার্লামেন্টের এক সদেস্যর বাড়িতে মেহমান হলেন। তখন বাঙ্গালি পার্লামেন্ট সদেস্য তার বাড়ির ডিজাইন মনোরম পরিবেশ মার্বেল টাইচ এবং তার সুন্দরজতা দেখে মুগ্ধ হয়ে যায়।এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে ভাই, আপনি এত সুন্দর বাড়ি কিভাবে করলেন ? আর এত টাকা বা কোথায় পেলেন ? আমাদের দেসের পার্লামেন্ট সদেস্যদের থেকেও আপনাদের বেতন,ভাতা কম। তখন সে তাকে বলল আসেন আমার সাথে ঐ যে দেখা যায় একটি ফ্লায়ওভার দেখতেছেন তা থেকে কিছু টাকা ............... হাহ হা হা বুঝেছেন জনাব, জী ভাই আর বুঝার বাকি নাই।
তখন বাঙ্গালি ব্যক্তির মাথায় ইবলিশের বাবা আজাজিল ভর করলো। কি ভাবে একটা বাড়ি বানানো যায়। তখন সে তার এলাকার একটি সেতুর কাজ করবে বলে সংসদে বিল পাশ করে, কিন্তু সে সেতুর কাজ না করেই সেতুর পরিবর্তে বাঁশের সেতু (অর্থাৎ হাক্কা) নির্মাণ করে দেয়। এবং সে ঐ সেতুর টাকা দিয়ে তার থেকেও সুন্দর মনোরম প্রাসাধ তৈরি করে। এবং পাকিস্তান পার্লামেন্ট সদেস্য কে তার প্রাসাধে আমন্ত্রণ করে,যখন সে তার বাড়িতে আসল সে, হতভম্ব হয়ে গেলো। সে জিজ্ঞাসা করলো ভাই এটা কি ভাবে সম্ভব, তখন সে বলল,ভাই এটা কোন ব্যপার নাকি ঐ যে সেতু দেখছেন ? তখন পাকিস্তানি বলল ভাই সেতু কই ঐ টা তো বাঁশের হাক্কা সে বলল এটাই সেতু, এবং তা থেকেই আমি বাড়ি........................... তখন পাকিস্তানি ব্যক্তির আর বোঝার বাকি রইল না।
এটাই হল আমাদের দেসের মানুষের স্বভাব।আর যদি আপনি কিছু বলেন তাহলে ১৪ শিখে যাওয়া ছড়া কোন রাস্তা নাই ।
_______________________ইমরান হুসাইন আদিব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন