রবিবার, ২১ জুন, ২০১৫

কবিতা আলোর প্রার্থনা সাইফুল ইসলাম শ্যামপুর, মতিহার, রাজশাহী।


 হে প্রভু! হে মহান সৃষ্টিকর্তা!
আমাদের আলো দাও পথ দেখার জন্য
আরো আলোকিত কর আমাদের সত্তাকে।
আমাদের উপলব্ধিতে আলো নেই
রোজগারে সচ্ছতা নেই।
পৃথিবী জুড়ে দুঃসহ অন্ধকার!
আমাদের আলোর ভীষণ দরকার।
এখানে যারা নিত্যদিনে আলো ফেরি করে
তাদের নিজের ঘরেই জমাট অন্ধকার।
দুনিয়াতে এখন শুধুই কথার বাজার
অপরাধের শাস্তি নেই মন্ত্রী-রাজার।
 হে আমাদের রব!
আঘাতে আঘাতে ছিন্ন মোদের জীবন নৌকার পাল
চরম দুঃখ কেঁটেছে হেথায় সর্বনাশের খাল।
ফাঁকা ভিটায় জমেছে যেন নির্জনতার কালো

তুমি আলো দাও প্রভু, অহি-র নির্মল আলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন