শুক্রবার, ১৯ জুন, ২০১৫

: দূর অজানায়, ভাষার অধিকার, নবী মোহাম্মদ সা., চিনলোনা শান্তির রতন, স্বপ্ন দেখো,

[দূর অজানায়]
সৈয়দা সুফিয়া খাতুন :

কি দিয়ে বুঝাব আমি
তোমায় ভালোবাসি।
ফেলে আসা দিনগুলি
আমাকে কাঁদায়।
জানিনা কখন আমি
হারিয়ে যাই দূর অজানায়।
আমি তো বুঝিনা তোমারি শান
মরিতে চাহিনা আমি
যদি তোমাকে হারাই।
এখনো আমি বেঁচে আছি
প্রভু তোমারি কৃপায়
আজ আমি মুক্ত হয়েছি
ধরণির অনুরাগ হতে।
আমার মনের গভীরে
কি আছে সবই তুমি জানো প্রভু।
ওগো প্রেমময় রহমানুর রাহীম,
মরনের পরে যদি তোমাকে পাই
সে মরন হবে আমার জন্য সুখময়।
তোমাকে পেলে থাকব
আমি সুখের মিনারায়।
এখন আছি আমি
দুঃখের মিনারায়।
আমি যেন রাজি খুশি থাকি
তোমার উপর সর্বদায়।

[ভাষার অধিকার]
মোঃ ওমর ফারুক:

যারা লিখে আর বলে
হ্যাপি নিউ ইয়ার,
বল কোথায় রই তোমার
বাংলা ভাষার অধিকার।

নতুন বছরের শুভেচ্ছা
বাংলায় বলা দরকার,
তাই লেখবে না আর
হ্যাপি নিউ ইয়ার।

হোক সেই নতুন বাংলা
আরবী বা ইংরেজি বছর,
নতুন বছরের শুভেচ্ছা জানাতে
মাতৃ ভাষায় রাখতে হবে নজর।

 
[চিনলোনা শান্তির রতন]
মোঃ ওমর ফারুক:

যার নাই কোন প্রকার আয়
তবুও সে পেট ভরে খায়,
যে খালি পেটে বের হয়
সেই সকাল বেলায়।
সারা দিন আনন্দে ঘুরে-ফিরে
পেট ভরে সন্ধায় ফিরে নীড়ে,
সে রাত-দিন যিকির করে
একমাত্র প্রভুর তরে।
যার যিকির সে করে
তিনিই তার রিযিক দান করে,
যা মানুষ হয়েও মানে না
পাখি হয়েও সে তা পালন করে।
প্রভু তার বান্দাকে সৃষ্টি করেছে
শুধু মাত্র তার ইবাদতের জন্যে,
যে চিন্তা করে না নিজের জন্যে
সে মানুষ রুপে হয়েছে বন্যে।
মানুষের আচরণ হয়ে গেছে পশুর মতন
পশুরা নিশ্চিন্তে উত্তম রিযিক করছে গ্রহণ,
তাই তাদের রিযিক দিন দিন হচ্ছে পতন
মানুষ হয়েও তারা চিনলোনা শান্তির রতন।

 
[নবী মোহাম্মদ সা.]
সাঈদ আরাফাত:

পৃথিবীর চারিকে যখন আধাঁর
ঘোর অমাবস্যা শুধু কালো রাত
দারুণ ক্ষণ আইয়ামে জাহিলিয়াত
অসহ অশান্তি আর দুঃখের পাথার।

সবি আছে তবু যেন সব সর্বহারা
মেঘহীন বৃক্ষহীন ধু ধু বালুচর
একে অন্যে শুধু হানাহানী পরষ্পর
তুমি এলে তাই শান্তির অমিয়ধারা..।

ভুবনে বইয়ে দিলে সত্যের সুবাতাস
মানুষে মানুষে দিলে সম্ভ্রম সম্প্রীতি
কন্ঠ ভরে দিলে উচ্ছল আনন্দ গীতি
ঘরে ঘরে ফিরে এল স্বস্তি ও বিশ্বাস।

নবী মোহাম্মাদ মধুর তোমার নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।



[স্বপ্ন দেখো]
মুনিরুল্লাহ রাইয়ান:

রঙিন রঙিন স্বপ্ন দেখো
আশায় বাঁধো ঘর,
মিলেমিশে থাকলে সবে
কেউ হবে না পর।

পরিচ্ছন্ন জীবন গড়ার
স্বপ্ন দেখো রোজ,
পাপের কালো অন্ধকারে
হবে না নিখোঁজ!

ন্যায়ের পথে অটল থাকার
স্বপ্ন দেখা চাই,
স্বপ্নবিহীন মানব-জীবন
ভীষণ অসহায়!

মনকুটিরে সকাল-সাঁঝে
স্বপ্ন করো চাষ,
শান্তি-সুখের শ্বেত পাখিটি
ডাকবে বারো মাস!তাবলীগ

চলো চলো চলো সবাই
তাবলীগেতে যাই,
তাবলীগ ছাড়া এই জগতে
কোন উপায় নাই।
তাবলীগেতে আছে শান্তি,
দূর করে দেয় সব ক্লান্তি।

তাবলীগ হলো আলোর মিনার
তাবলীগেতে আছে শেখার
অনেক কিছু জানা অজানার।


ধনী গরিব সবাই মিলে
খাবে সবাই উদার মনে।
হিংসা বিদ্বেশ সব ছেড়ে,
চলছে পথে যিকির করে
হৃদয় তাদের হয়না ব্যাকূল
তাবলীগিরি পথ ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন