শুক্রবার, ১৯ জুন, ২০১৫

রহমতে রাসূল সা., জীবন তরী, শুভ নব-বর্ষ ২০১৫, প্রভুর দান স্বাধীনতা, বসন্তের ছোঁয়ায়

[রহমতে রাসূল সা.]
আলী আশরাফ :
তুমি স্বর্গীয় পুষ্পকানন,
ধরায় করেছো আগমন।
তব সৌরভে বিশ্ব মাতোয়ারা ,
গাছপালা নদী নালা ,
আকাশ বাতাশ আর রৌশন সিতারা।
সবি তোমার প্রেমে পাগলপারা,
কোথাও যখন ছিল না মানবতা,
বিরাজ করছিল পাশবিকতা,
তখন ছড়িয়ে দিলে রহমতের বারিধারা,
তুমি নূরের ফোরা আলোর মিনারা।
তব চরণে ধন্য আরবের মরু সাহারা।
তুমি প্রেমের ফুল রহমতে রাসূল
তোমায় দেখতে আমি ব্যাকুল ।
শয়নে স্বপনে তুমি,
হৃদয় গভীরে তুমি ,
বিজনে শুধু তোমায় ভাবি,
তব বিনে সর্বহারা আমি।

[জীবন তরী]
খান মুহাম্মদ আমিনুল ইসলাম :
জীবনতরী দিচ্ছে পাড়ি দূর পারাবার তীরে,
যাচ্ছে চলে গভীর জলে আসবেনা আর ফিরে।
সে তীর হতে পৃথিবীতে ফিরবেনা আর কেউ,
ওঠবেনা আর বন্ধু তোমার জীবন নায়ে ঢেউ।
সাঙ্গ হবে মায়ার ভবে তোমার সকল আশ,
ছাড়বে তুমি মায়ার ভূমি বলবে সাবাই লাশ।
জীবন নায়ে পুবাল বায়ে আসবে যখন ঝড়,
নদীর তটে আসবে বটে দেখবে বালুর চর।
বালির তীরে সে নাও ভিড়ে নেই তো কোন ফল,
ওই সে কূলে কভূও ভুলে মিলবেনা আর জল।
তরীর পালে ঢেউয়ের তালে যাচ্ছে কেন আজ,
নিত্যদিনে চিত্তমনে সইতে হবে লাজ।
নাবিক হয়ে যাচ্ছ বয়ে কোন দিকে সেই নাও,
ব্যর্থ সবি সত্তলোভী এদিক ফিরে চাও।
রিষ্ট রাহে ভ্রষ্ট ওহে পাচ্ছনা তাই কূল,
স্বত্বর আশু ভুল ভেঙ্গে সব স্থির কর মাস্তুল ।
 
[
শুভ নব-বর্ষ  ২০১৫]
মাহমুদুল হাসান খোকন:
এলো বাংলাদেশে শুভ নব-বর্ষ,
উচু-নীচু সকলের মনে বহে হর্ষ।
ভুলে যেতে রেষারেষি হিংসা বিদ্বেষ,
এলো নব-বর্ষ তাই মুছে দিতে ক্লেশ।
সত্য ছাড়া মিথ্যা কেউ বলব না কভূ,
অন্যায়ের কালো হাত ভেঙ্গে দাও প্রভূ।
আল্লাহর ইবাদতে মজে নাও মন,
দূর হবে কলুষতা দেখ সারাক্ষণ।
পুরানো দিনের স্মৃতি ভুলে গিয়ে আজ,
নব-বর্ষে গড়ে নাও সাম্যের সমাজ।
এই বলে করি পণ ছোট বড় সবে,
মন থেকে মুছে ফেলি অহঙ্কার আগে।
ভালবাসার বন্ধনে সকলের সাথে,
এক হয়ে থাকি মিশে সুখ হবে তাতে।

[প্রভুর দান স্বাধীনতা]
-
জারীর হোসাইন:
আমাদের তরে এদেশ তুমি করেছো দান প্রভু
বাঙ্গালী জাতি কোনদিন ভুলবে না তোমার করুণা কভু।
শহীদের রক্তের বিনিময়ে এদেশ করেছো মুক্তস্বাধীন
তোমার করুণায় এদেশ শত্রুমুক্ত থাকবে চিরদিন।
দেশের জন্য শহীদের রয়েছে অতুলনীয় অবদান
যার জন্য আজ ষোল কোটি গায় বাংলার জয়গান।
একাত্তরের যুদ্ধ আমি দেখিনি সচোখে
তবে শুনেছি যে, মানুষের মুখে মুখে।
মুগ্ধ হয়ে শুনেছি আমি বাঙ্গালীর কৃতিত্বকথা
ইতিহাসের সিংহাসন জুড়ে রয়েছে তাদের বীরত্বগাথা।
দীর্ঘ নয়মাস যুদ্ধ করে দিয়েছে বীরের পরিচয়
সেই সাথে দেশ ও জাতিকে দিয়েছে মহান বিজয়।
তোমাদের রক্ত মিশে আছে বাংলার সবুজ পতাকায়
তোমরাই অমর হয়ে রবে চিরদিন দেশের পাতায়।
তোমাদের রক্তে সিঞ্চিত বাংলার সবুজ ঘাস
তোমাদেরই হারিয়ে যে, আজ কাঁদে আকাশ বাতাস।
মোস্তফা জাহাঙ্গীর মতিউরসহ আরো কতজন
দেশের জন্য অকাতরে দিয়েছে জীবন।
তাই তো তারা আজকের এই দিনে
বসত করে বাঙ্গালীর মনে-প্রাণে।

[বসন্তের ছোঁয়ায়]
সিয়াম বিন আহমাদ:
কৃষ্ণচূড়া শিমুল পলাশ
সেঁজেছে আজ লালে,
শালিক টিয়ে বুলবুলিরা
নাচছে ডালে ডালে
অচিনপুরের অচেনা পাখি
সব হয়েছে জোট ,
ফুলের সাথে হেসে খেলে
লাল করেছে ঠোঁট
সন্ধ্যা বেলা সূর্য ডুবে
বাঁকা নদীর তীরে ,
পাখিরা সব ভুলেই গেছে
ফিরতে হবে নীড়ে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন