সৈয়দা সুফিয়া খাতুন :
বল-রে পাখি কোন সুরে কোন
নামে
ডাকিস-রে
তুই আমার রব কে?
তুই
যে নামে ডাকিস সে নামে
ডাকবো
আমি তোরই সনে।
তোর
সুরে সুর মিলিয়ে ডাকবো আমি
গাছের
ডালে ফুলের বনে,
ঐ
নামে ডাকবো আমি তোরই সনে।
পাখি-রে
তুই আয়রে আমার কাছে আয়,
তোকে
আমি কলা দিব ছোলা দিব,
আরো
দিব চিড়া মুড়ি।
খাবি-রে
তুই ডানা মেলে,
নাচবি-রে
তুই পেখম তোলে
দেখব
আমি নয়ন মেলে।
বলরে
পাখি কোন নামে, কোন সুরে
ডাকিস-রে
তুই আমার রবকে?
তোর
সুরে সুর মিলিয়ে
ডাকব
আমি মধুর সুরে,
গাইব
আমি হৃদয় জুড়ে
আমার
প্রাণের মাঝে বইছে
যে
আজ পূবাল হাওয়া।
ঘরে
আমার মন বসে না
চোখে
আমার ঘুম আসে না
পড়ায়
আমার মন বসে না,
কেমন
করে রই।
পাখি-রে
তোর সাথে সাথী হয়ে
থাকব
আমি বনে বনে,
গাইব
আমি তোরই সনে,
আমার
রবের নামে।
তোর
সুরে সুর মিলিয়ে
গাইব
আমি নিশি দিনে।
[আজানের
সুর]
খান
মুহাম্মদ আমিনুল ইসলাম :
চিত্ত
মাঝে নিত্য বাজে ওই আজানের সুর,
ওই
আজানে এই ভূবনে নিত্য হাসে ভোর।
মর্মে
বাজে সকাল সাজে ওই আজানের ধ্বনি,
মর্মতলে
খুব বিরলে সেই আহ্বান শুনি।
মিনার
হতে নিতুই প্রাতে আসলে সে সুর ভেসে,
ভোর
বিহানে মুগ্ধ মনে সেই সুরে যাই মিশে।
মুয়াজ্জিনের
নিত্যদিনের স্বচ্ছ আহ্বানে,
প্রভুর
সনে মন মিলনে ঝড় ঢেলে যায় কানে।
বিকেল
দুপুর নিত্য এ সুর স্বচ্ছ মধুর তান,
থেমে
থেমে প্রভুর প্রেমে করছে আহ্বান।
শান্ত
হয়ে ক্ষ্যান্ত দিয়ে নিত্য দিনের কাজ,
যাই
ছুটে যাই প্রেম মোহনায় পড়তে যে নামাজ।
রাত
আধারে সেই যে সুরে ডাকছে মুআজ্জিন,
বলছে
সে যে সত্য বুঝে কায়েম করে দ্বীন।
[রাব্বুল
আলামীন]
আব্দুল্লাহ
আল মামুন :
কে
দিলো ঐ পাখির গলে
মিষ্টি
মধুর তান,
দিবানিশি
গায় যে তারা
কোন
সে প্রভুর গান।
কে
দিলো ঐ সাগর আর
নদী
ভরা জল,
কার
ইশারায় অনন্তকাল
পাহার
অবিচল।
কার
নামেতে ফুল কলিরা
ফুলের
শুবাস ছড়ায়,
মিষ্টি
সুরে বুলবুলিরা
কার
মহিমা গায়।
কে
দিলো ঐ মায়ের কোলে
শান্তি
সীমাহীন,
আর
কেহ নয় মহানপ্রভু
রব্বুল
আলামীন।
[স্বপ্ন
দেখো]
মুনিরুল্লাহ
রাইয়ান :
রঙিন
রঙিন স্বপ্ন দেখো
আশায়
বাঁধো ঘর,
মিলেমিশে
থাকলে সবে
কেউ
হবে না পর।
পরিচ্ছন্ন জীবন গড়ার
স্বপ্ন
দেখো রোজ,
পাপের
কালো অন্ধকারে
হবে
না নিখোঁজ!
ন্যায়ের পথে অটল থাকার
স্বপ্ন
দেখা চাই,
স্বপ্নবিহীন
মানব-জীবন
ভীষণ
অসহায়!
মনকুটিরে সকাল-সাঁঝে
স্বপ্ন
করো চাষ,
শান্তি-সুখের
শ্বেত পাখিটি
ডাকবে
বারো মাস!
[জীবনের
লক্ষ্য]
মোঃ
ফেরদৌস আলম :
মুসলিম
আমার নাম,
কুরআন আমার জান।
নামাজ
আমার গাড়ী,
জান্নাত
আমার বাড়ী।
আল্লাহ
আমার রব,
সেই
রব-ই আমার সব।
ইসলাম
আমার ধর্ম,
ইবাদত
আমার কর্ম।
এই
নিয়তে বাঁধব জীবন
আজীবনের জন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন