শুক্রবার, ১৯ জুন, ২০১৫

ভীষণ আশা মনে, বিল্লাল বেঁছে আছে, বিদায় বাবা, বসন্তের ছোঁয়ায়, তাবলীগ

[ভীষণ আশা মনে]
হা. মো. ইমদাদুল্লাহ:
তোমায় আমি ভালবাসি
প্রাণের চেয়েও বেশি,
তোমায় আমি পেলে যেন
হাসতাম সুখের হাসি।
দাওনা দেখা ওহে নবী
সবার শ্রেষ্ট তুমি,
তোমার দেখা পেয়ে যেন
শান্ত হল ভূমি।
তুমি মোদের শ্রেষ্ট নবী
তুমি প্রভুর শান,
তোমার উপর নাযিল হল
শ্রেষ্ট কিতাব কোরআন।
তাইতো নবী তোমায় দেখার
ভীষণ আশা মনে,
না পেয়ে তোমার বিরহে আমি
ভুগছি ক্ষণে ক্ষণে।
কখন ওগো দেখা দিবে
বলনা তুমি আমায়,
আমি তখন প্রাণ ভরে
সালাম করবো তোমায়।
ওহে নবী আসবে কবে
মোরে দেখা দিতে
তোমার দলে যুক্ত করে
জান্নাতে নিয়ে নিতে।



[বিল্লাল বেঁছে আছে]
মোঃ ওমর ফারুক :

সেই সুদূর মিনার থেকে
সুমধুর সুর ভেসে আসে,
আমার মনে হয় আজও
সেই বিল্লাল বেঁচে আছে।
প্রতিদিন তার সুরে সুরে
কানে আহবান আসে,
সেই সুর মুমিনের অন্তরে
যুগ-যুগান্তরে জেগে আছে।
বিল্লালের সুর বারে বারে
বেজে উঠে মুমিনের অন্তরে,
তাই আজও তার কথা
বারে বারে মনে পড়ে।
সে এখনও ডাকে
দৈনিক পাঁচ বারে,
নামাজের আহবানে
সবারি ধারে ধারে।


[বিদায় বাবা]
মিযানুর রহমান জামীল :
তোমার শোকে
দিবালোকে
লিখতে বসে কাঁদছে মন,
কেউ জানেনা
মন মানেনা
কষ্টে কাতর এই জীবন।

তোমায় বিনে
রাত আর দিনে
চলছে না সেই কলরব,
এক জীবনে
ক্ষণে ক্ষণে
তুমি হীন এই হৃদয়ভব।

তোমায় ছাড়া
নিরব পাড়া
এই আমাদের কোলাহল,
আজকে তুমি
আছো ঘুমি
বয় আমাদের চোখের জল।

চলে গেলে
মোদের ফেলে
পর জীবনে হে নাজমুল
সুখের ঘরে
তোমার তরে
চাই সে প্রভূর প্রেম আকুল।



[বসন্তের ছোঁয়ায়]
সিয়াম বিন আহমাদ :

কৃষ্ণচূড়া শিমুল পলাশ
সেঁজেছে আজ লালে ,
শালিক টিয়ে বুলবুলিরা
নাচছে ডালে ডালে

অচিনপুরের অচেনা পাখি
সব হয়েছে জোট ,
ফুলের সাথে হেসে খেলে
লাল করেছে ঠোঁট

সন্ধ্যা বেলা সূর্য ডুবে
বাঁকা নদীর তীরে ,
পাখিরা সব ভুলেই গেছে
ফিরতে হবে নীড়ে।


[তাবলীগ]
মো: সিরাজুল ইসলাম (রায়হান) :

চলো চলো চলো সবাই
তাবলীগেতে যাই,
তাবলীগ ছাড়া এই জগতে
কোন উপায় নাই।
তাবলীগেতে আছে শান্তি,
দূর করে দেয় সব ক্লান্তি।

তাবলীগ হলো আলোর মিনার
তাবলীগেতে আছে শেখার
অনেক কিছু জানা অজানার।

ধনী গরিব সবাই মিলে
খাবে সবাই উদার মনে।
হিংসা বিদ্বেশ সব ছেড়ে,
চলছে পথে যিকির করে
হৃদয় তাদের হয়না ব্যকূল
তাবলীগের ঐ পথ ধরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন