বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

একটি ভুল ধারণা : ইস্তিঞ্জা করার পর অবশিষ্ট পানি দ্বারা ওযু না করা

কোনো কোনো মানুষকে দেখা যায়ইস্তিঞ্জা করার পর পাত্রে যে অবশিষ্ট পানি রয়েছে সে পানি দ্বারা আর ওযু করে না। মনে করে যেইস্তিঞ্জার অবশিষ্ট পানি দ্বারা ওযু করা যাবে না। আবার কেউ কেউ মনে করেসে পানি নাপাক। তাদের এ ধারণা ভুল।
ইস্তিঞ্জা করার কারণে পাত্রের পানি নাপাক হয় না। সুতরাং তা দ্বারা ওযু করতে কোনো সমস্যা নেই। হাঁযদি এ বিষয়ে নিশ্চিত হয় যেকোনো কারণে পানি নাপাক হয়ে গেছেতাহলে তা ভিন্ন কথা। কিন্তু শুধু ইস্তিঞ্জার অবশিষ্ট পানি হওয়ার কারণে তা দ্বারা ওযু করা যাবে নাএটি সম্পূর্ণ ভুল ধারণা।
তবেইস্তিঞ্জার পর অবশিষ্ট পানি যদি অপচয় না করে তা ইস্তিঞ্জার কাজেই লাগানো হয়আর ওযু নতুন পানি দিয়ে করা হয়সেটা ভিন্ন প্রসঙ্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন