সোমবার, ৬ জুলাই, ২০১৫

শহীদ জিয়ার সেই নিম গাছ



সৌদি বাদশা ফাহদের আমন্ত্রণে তিনি সফরে যান । উপহার হিসেবে নিয়ে যান বেশ কিছু নিমগাছের চারা ! উপহার দেয়ার সময় বলেন – গরীব মানুষের দেশের গরীব রাষ্ট্রপতির পক্ষ হতে আপনার জন্য সামান্য উপহার ।“ বাদশা ফাহদ বহুদেশ হতে বহু মূল্যবান উপহার পেয়েছেন ; কিন্তু এমন মূল্যবান উপহার আর পান নি । আবেগে আপ্লুত বাদশা জরিয়ে ধরেন জিয়াকে । তিনি বলেন আজ হতে সৌদি আরব এবং বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু । তিনি বাংলাদেশের অর্থ সাহায্য দিতে চান । জিয়া এসময় বলেন – আমাদের দেশের মানুষ গরীব , কিন্তু তারা পরিশ্রম করতে জানে । আপনার দেশে এখন উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রনিক দরকার । একটি নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন । বাদশা ফাহাদ রাজি হলেন । শুরু হল এক নতুন দিগন্ত ।

আর জিয়ার দেয়া সেই উপহার ? সেই নিমের চারাগুলো আজ মহীরুহ । লড়াকু বাংলার গাছগুলো মরুভূমির সাথে লড়াই করে টিকে গেছে । আরাফাতের ময়দানে তারা আজ সবুজ শীতল ছায়া প্রদান করে চলেছে । তবে সৌদিয়ানরা কিন্ত এই গাছগুলোকে ভিন্ন নামে চিনে – Zia Tree হিসেবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন