_______________________________________
"আপনি কি লহ্ম্য করেননি,আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরন করেছিলেন"(89:6)।কোরআন মাজিদের সূরা আল ফজর এর
৬-১৩ নং আয়াতে ইরাম নামক একটি শহর
এর ধ্বংসের কথা বলা হয়েছে। কিন্তু
ইরাম নামক কোন শহর এর নাম, পৃথিবীর
ইতিহাসে খুজে পাওয়া যায় না।
এজন্য ঐতিহাসিক ও তাফসিরকারকগণ ঐ শহরটির
সম্বন্ধে কোন ব্যাখ্যা দিতে পারতেন
না। বহুদিন ধরেই বেশ রহস্য
তৈরী করে রেখেছিল এই কোরআন।
১৯৭৩ সালে সিরিয়ার এরলুস নামক
একটি প্রাচিন শহর খননের সময় কিছু
শিলালিপি পাওয়া যায়। এ সমস্ত
লিপি পর্যবেক্ষন করে সেখানে ৪০০০ বছরের
পুরনো একটি সভ্যতার নিদর্শন
পাওয়া যায়।
শিলালিপিগুলোতে উল্যেখ
পাওয়া যায় ইরাম নামক একটি শহরের
নাম, যে শহরের সাথে তৎকালীন এরলুস
শহরের লোকজন ব্যবসা-বানিজ্য করতো। এই
সত্যটা অবিস্কার হলো মাত্র সেদিন,
১৯৭৩ সালে। এর আগে কেউ এই শহরের রহস্য
জানতো না। অথচ কোরআন শহরটির
কথা বলে গিয়েছে ১৫০০ বছর আগে।
__

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন