বাতিলের ষড়যন্ত্র এবং চামচিকার ভেংচি উপেক্ষা করে সৌদী জেল থেকে মুফতী ফয়জুল করীম দা.বা. মুক্ত আলহামদুলিল্লাহ!বন্দি হবার সংবাদটি শুনে মনটাই খারাপ হয়ে গিয়েছিল। যদিও আমি চরমোনাইয়ের মুরীদ নই। ইশা আন্দোলনের সাথেও জড়িত নই। কিন্তু হকপন্থী হিসেবে চরমোনাইকে ভালবাসি। যেকোন হক্কানী আলেমের অহেতুক নীপিড়নের শিকার হবেন এটা আমাদের জন্য খুবই পীড়াদায়ক। চিন্তায় ও কষ্টে দিনগুলো কাটছিল। কষ্ট পাচ্ছিলাম কতিপয় লা-মাযহাবীদের ঠাট্টা শুনেও। বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম বিদেশের মাটিতে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে বন্দী। আর আমাদের লা-মাযহাবী বন্ধুরা ঠাট্টা করে বলছেন- "কারামত দেখিয়ে কেন জেল থেকে বের হচ্ছেন না?" ইত্যাদি। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন বিজয়ীর বেশে হযরতকে মুক্ত করে। এখন রাষ্ট্রীয় মর্যাদায় অবস্থান করছেন সৌদিতে। আল্লাহ তাআলা আমাদের সংকীর্ণ মনস্কতা থেকে বেরিয়ে সত্যিকার অর্থে দ্বীন ও দ্বীনদারদের ভালবাসে আল্লাহর প্রিয়ভাজন হবার তৌফিক দান করুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন